শ্রমজীবী মানুষের মাঝে জেলা যুব ইউনিয়নের মাস্ক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা শাখার পক্ষ থেকে বুধবার বেলা ১২টায় করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে শ্রমজীবী মানুষের মাঝে কে এন-৯৫ মানের মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ করেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। এ সময়ে উপস্থিত ছিলেনÑসাবেক যুব ইউনিয়ন ও সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সরকার ভূষণ চন্দ্র তরুন, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী, যুব নেতা সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, হাফিজুর রহমান প্রমুখ। এ সময়ে নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধির অংশ হিসেবে মাস্ক ব্যবহার অতীব জরুরী। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিহত করতে হলে যথাযথভাবে সর্বস্তরের জনগণকে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করতেই বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা শাখা এ প্রচেষ্টায় উদ্যোগী হয়েছে।
কপিলমুনিতে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ!
স্টাফ রিপোর্টার, কপিলমুনি ঃ
কপিলমুনিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জোর পূর্বক অন্যের জায়গা জবর দখলের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। একজন প্রধান শিক্ষকের এহেন নৈতিকতাবিরোধী কর্মকান্ডে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযোগে প্রকাশ, কপিলমুনির প্রতাপকাটী গ্রামের হাবিবুর শেখ, আবুল হোসেন গাজী, ও পুরাইকাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর সরদার একত্রে মিলে রামচন্দ্রনগর মৌজায় এস এ খতিয়ান ৭২৩, দাগ নম্বর ১২০২/৩১৪২-এ ৪৯ শতক জমি খরিদ করেন। এর মধ্যে হাবিবুর শেখের সাড়ে ২৪ শতক, আবুল হোসেন গাজীর সাড়ে ৯ শতক, প্রধান শিক্ষক আকবর সরদারের ১৫ শতক জমি নিজ নিজ নামে রেজিস্ট্রি হয়। প্রতাপকাটী গ্রামের পিচ রাস্তার ধারে চৌহদ্দী না থাকলেও জমির মেইন পজিশন প্রধান শিক্ষক আকবর দখল করার পায়তারা চালান। উক্ত জমির মেইন পজিশন দখল করার অভিপ্রায় বুঝতে পেরে সাড়ে ২৪ শতকের মালিক হাবিবুর শেখ স্থানীয় ইউনিয়ন পরিষদে ওই শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ দেন। ইউনিয়ন পরিষদ তার জমির পরিমান অনুযায়ী মালিকানার আনুপাতিক হারে পিচ রাস্তার ধারে মেইন পজিশনে প্রধান শিক্ষকের অংশ নির্ধারণ করে দেন। কিন্তু প্রধান শিক্ষক সেটা মানেননি। এ ব্যাপারে হাবিবুর শেখ গত ১৯ মে পাইকগাছা থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি জি ডি করেন, যার নং ৯৪১। পাশাপাশি হাবিবুর শেখ পাইকগাছা নির্বাহী ম্যাজিস্ট্রট আদালতে এ বিষয়ে আভিযোগ জানালে বিজ্ঞ আদালত ওই জমির উপর ১৪৪ ধারা জারি করেন। কিন্তু আদালতের ১৪৪ ধারা অমান্য করে প্রধান শিক্ষক গত ৭ জুন রাস্তার ধারের মেইন পজিশনের সম্পূর্ণ জায়গা জুড়ে পাকা দোকান ঘর নির্মাণ করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে সেটা বন্ধ হয়ে যায়। তবে বিষয়টা দ্রুত নিস্পত্তি না হলে এ জায়গা নিয়ে বড় ধরনের সংঘর্ষ বাঁধতে পারে বলে গ্রামবাসী আশংকা করছেন।
শরণখোলায় পুলিশের নির্যাতনে গার্মেন্টস কর্মীর হার্ট এ্যাটাক!
শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা থানা পুলিশের বিরুদ্ধে এক গার্মেন্টস কর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১০জুন (বুধবার) সকালে উপজেলার মধ্য-খোন্তাকাটা গ্রামে। পুলিশের কয়েক দফা নির্যাতনের ফলে গার্মেন্টস কর্মী স্বপন আহমেদ (৩৫) গুরুতর অসুস্থ হয়ে পড়েলে একই দিন দুপুরে তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক স্বজনদের মাধমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর সূত্র জানায়, উপজেলার মধ্য-খোন্তাকাটা গ্রামের বাসিন্দা মৃতঃ নাদের হাওলাদরের ছেলে গার্মেন্টস কর্মী স্বপন ও তার বড় ভাই মোঃ ফুল মিয়া হাওলাদারের সাথে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মাস খানেক পুর্বে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বপনের বোন রাহিমা আক্তার বাদী হয়ে স্বপনের বিরুদ্ধে সম্প্রতি শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় স্বপনকে গ্রেফতারের জন্য (বুধবার) অনুমান সকাল ৭টার দিকে শরণখোলা থানা পুলিশের এস.আই বিশ^জিতের নেতৃত্বে কনেস্টবল সেলিম ও সোহাগ সহ পুলিশের ৩সদস্যের একটি দল তার বাড়িতে প্রবেশ করে স্বপনের নাম ধরে ডাক দেয়। এ সময় তার স্ত্রী শারমিন (২২) ঘরের দরজা খুলতেই পুলিশ সদস্যরা ঘুমন্ত স্বপনকে বিছানা থেকে টেনে হেঁচড়ে নামিয়ে মারধর শুরু করেন। ওই সময় তার স্ত্রী শারমিন সহ স্বপনের বড় ভাই আঃ হালিমের স্ত্রী রঞ্জিনা বেগম (৩৬) এবং স্থানীয়রা অনুনয় বিনয় করেও মন গলাতে পারেনি পুলিশের।
স্বপনের বড় ভাইয়ের স্ত্রী রঞ্জিনা বেগম এবং স্থানীয় বাসিন্দা ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমেদ মুক্তা সহ অনেকে বলেন, পুলিশ সদস্যরা স্বপনকে ঘর থেকে মারতে মারতে রাস্তায় নিয়ে যায় এবং বলে পুলিশ কি জিনিস তোকে এবার ভাল করে বোঝাব। তার পর রাস্তায় ফেলে স্বপনকে উপর্যপুরী মারপিট করতে থাকে পুলিশ। এসময় স্বপনের স্ত্রী তার স্বামীকে বাচাঁতে পুলিশের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে। কিন্তু স্থানীয় অনেকে মারপিটের দৃশ্যটি দাড়িয়ে দেখতে থাকলেও কেউ এগিয়ে আসেনি। তবে, ঘটনার সময় তার বোন মামলার বাদী রাহিমা ঘটনা স্থলে হাজির হয়ে উল্টো পুলিশকে ইন্ধন যোগাচ্ছিল।
এ বিষয়ে রাহিমা বেগম বলেন, আমি স্বপনের বিরুদ্ধে মারপিটের মামলা করি। শুনেছি এ ঘটনায় তাকে (বুধবার) সকালে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। তবে মারধর করেছে কিনা তা আমি জানিনা।
এ বিষয়ে শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াছমিন বলেন, থানা থেকে আজ দুপুরে স্বপন নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। ওই রোগীর হার্ট ব্লক হয়ে যাওয়ার কারণে তাকে তাৎক্ষনিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তবে, শরণখোলা থানার এস.আই বিশ^জিত কুমার ঘোষ বলেন, স্বপনকে আটকের পর তিনি গাড়ীতে উঠতে চাননি। তাই ২/১টি চড় থাপ্পড় দেয়া হয়েছে। তবে, তাকে কোন ধরনের নির্যাতন করা হয়নি।
এছাড়া শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস.কে আব্দুল্লাহ আল সাঈদ বলেন, বিষয়টি আমি শুনেছি। ইতিমধ্যে ওই পুলিশ সদস্যদের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে। তবে, ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে ওই পুলিশ সদস্যদের ব্যাপারে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে ।
সাতক্ষীরায় দুই শিক্ষার্থীসহ ৫৭ জন করোনায় আক্রান্ত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই শিক্ষার্থীর করোনা পজেটিভ শনাক্তহয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানান জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ৫৭ জন করোনা শনাক্ত হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত দুই জন হলেন, কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের সাইফুল ইসলামের কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া পারভীন (২৫) ও একই উপজেলার কুশলিয়া ইউনিয়নের বাজারগ্রামের মাওলানা মসুর হল্লাজ এর ছেলে একই বিশ্ববিদ্যালয়ে ছাত্র হামিদুল ইসলাম (২৭)। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান জানান, তারা দুজনই গত ৪ জুন ঢাকা থেকে বাড়িতে আসেন। এরপর দুজনই গত ৭ জুন সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাদের করোনা টেষ্টের জন্য নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। এরপর আজ ১০ জুন তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। তিনি আরো জানান, ইতিমধ্যে আক্রান্ত দুই ব্যক্তির বাড়িসহ তাদের আশে পাশের ৪ টি বাড়ি লক ডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা জেলা থেকে আজ পর্যন্ত মোট ১ হাজার ২০১ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৭৭৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৫৭ জনের করোনা
পজিটিভ ও বাকীসব রিপোর্ট নেগেটিভ এসেছে।
রামপালে করোনা ও আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে সিটি মেয়রের অর্থসাহায্য
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে করোনা এবং সাইকোন আমফান দুর্গতদের মাঝে অর্থসাহায্য বিতরণ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
বুধবার সকাল ১০ টায় রামপাল উপজেলা চত্তরে তিনি এসব বিতরন করেন। এ সময় তিনি ৩টি ইউনিয়নের ইমাম মুয়াজ্জিমদের মাঝে নগদ ৫ হাজার টাকা এবং মল্লিকেরবেড় ভোজপাতিয়া এবং পেড়িখালী। তারপর আমফানদূর্গত ২৬ টি পরিবারের মাঝে ৫০ বান টিন এবং দেড় লক্ষ টাকা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি সহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগনের নেতৃবৃন্দেরা উপস্থিত ছিলেন।
খুলনায় সাংবাদিকদের পিপিই, চশমা ও হ্যান্ড গ্লোভস প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষ থেকে খুলনা প্রেসকাবে সাংবাদিকদের জন্য পার্সোনাল প্রটেক্টিভ ইক্্ুযইপমেন্ট (পিপিই), চশমা ও হ্যান্ড গ্লোভস প্রদান করা হয়েছে। খুলনা সদর থানা আওয়ামী লীগ ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম বুধবার দুপুরে খুলনা প্রেসকাবের মেম্বার লাউঞ্জে প্রেসকাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজার কাছে ৫০টি পিপিই, ৫০টি চশমা ও ১০০টি হ্যান্ড গ্লোভস হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন, খুলনা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির মোঃ সাইফুল ইসলাম, জেলা পিপি এ্যাড. এনামুল হক, খুলনা বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইউসুফ আলী, খুলনা প্রেসকাবের সাবেক সদস্য সচিব ও নির্বাহী সদস্য মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সনি, কাব সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, দেবব্রত রায়, রফিউল ইসলাম টুটুল, সুনীল কুমার দাস, শেখ তৌহিদুল ইসলাম প্রমুখ।
ওয়াসার পানির প্রবাহ কম ও লবণ পানি সরবরাহের তীব্র প্রতিবাদ খুলনা উন্নয়ন কমিটির
খবর বিজ্ঞপ্তি
খুলনাবাসীর দীর্ঘদিনের আন্দোলনে বিশুদ্ধ পানির সরবরাহে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দুই হাজার সাতশত কোটি টাকা ব্যয়ে খুলনা ওয়াসা স্থাপিত হয়। ওয়াসার কার্যক্রম শুরুর প্রাক্কালেই খুলনাবাসী সুপেও পানি ব্যবহার থেকে বঞ্চিত হতে চলেছে। বেশ কিছুদিন খুলনা শহরে ওয়াসার পানি সরবরাহ প্রচন্ডভাবে কমে আসছে এবং সেই পানি লবণ মিশ্রীত অযোগ্য ওয়াসা এমডি তার চাকুরির মেয়াদ বাড়ে কিন্তু খুলনাবাসীর দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির তীব্র প্রতিবাদ জানান এবং অযোগ্য এমডি ও প্রকল্প পরিচালকের অপসারন দাবী করেছে।
বিবৃতিদাতারা হলেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, মহাসচিব শেখ আশরাফ উজ জামান, সহ-সভাপতি নিজামুর রহমান লালু, শাহিন জামান পন, মীনা আজিজুর রহমান, অধ্যাপক আবুল বাশার, শেখ আব্দুল্লাহ, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মো: মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান বাবু, মিজানুর রহমান জিয়া, আফজাল হোসেন রাজু, এডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, রকিব উদ্দীন ফারাজি, এসএম ইকবাল হোসেন বিপ্লব, আলহাজ্ব মিজানুর রহমান টিংকু, এসএম আক্তারউদ্দিন পান্নু, শেখ মোহাম্মদ আলী, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মো: খলিলুর রহমান, সরদার রবিউল ইসলাম, মো: মনিরুল ইসলাম, অধ্যাপক মো: আজম খান, এস এম দেলোয়ার হোসেন, রসু আক্তার, সরদার জিহাদুল ইসলাম, আতিয়ার রহমান প্রমুখ।
রোগমুক্তি কামনা: সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর সহধর্মীনি উন্নয়ন কমিটির সহ-সভাপতি এডভোকেট সৈয়দা সাবিহা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারাইন্টাইনে আছেন। খুলনা উন্নয়ন কমিটি তার আশু রোগমুক্তি কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, মহাসচিব শেখ আশরাফ উজ জামান, সহ-সভাপতি নিজামুর রহমান লালু, শাহিন জামান পন, মীনা আজিজুর রহমান, অধ্যাপক আবুল বাশার, শেখ আব্দুল্লাহ, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মো: মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান বাবু, মিজানুর রহমান জিয়া, আফজাল হোসেন রাজু, এডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, রকিব উদ্দীন ফারাজি, এসএম ইকবাল হোসেন বিপ্লব, আলহাজ্ব মিজানুর রহমান টিংকু, এসএম আক্তারউদ্দিন পান্নু, শেখ মোহাম্মদ আলী, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মো: খলিলুর রহমান, সরদার রবিউল ইসলাম, মো: মনিরুল ইসলাম, অধ্যাপক মো: আজম খান, এস এম দেলোয়ার হোসেন, রসু আক্তার, সরদার জিহাদুল ইসলাম, আতিয়ার রহমান প্রমুখ।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে হোমিও ঔষধ প্রদান
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদের পৃষ্ঠপোষক ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান হোমিওরতœ ডাঃ দিলীপ কুমার রায় এর নির্দেশনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে এবং ইউনিক হোমিও ল্যাবরেটরী প্রাঃ লিঃ এর সৌজন্যে ‘করোনা ভাইরাস’ প্রতিরোধকল্পে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা নগরীর নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিনামূল্যে হোমিওপ্যাথিক ঔষধ প্রদান করা হয়।
বুধবার দুপুরে বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদের পক্ষ থেকে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ সদস্য সৈয়দ মোঃ ওবায়দুল্লাহ রিপন ও পবিত্র কুমার সরকার এবং রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফ এর কাছে এ ঔষধ হস্তান্তরকালীণ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডাঃ অপূর্ব কুমার দাস, খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, খুলনা মহানগর সভাপতি ডাঃ মনোজ কুমার মজুমদার, সহ-সভাপতি ডাঃ মোঃ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ অমিত কুমার বসুসহ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
মোংলায় সরকারী চাল জব্দ ও আটক নিয়ে চালবাজী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ ও খাদ্য অধিদপ্তরের সীল সম্বলিত সরকারী চাল জব্দ ও জড়িত ব্যক্তিদের আটক নিয়ে চলছে চালবাজী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল থেকে তাৎক্ষনিক ৮০ বস্তা চাল জব্দসহ এর সাথে জড়িত এক নারীকে আটকের নির্দেশ দিলেও রহস্যজনক কারণে চাল জব্দ ও ওই নারীকে আটক করা হয়নি। উল্টো চাল পাচারের সাথে জড়িত ব্যক্তিকে আটক ও চাল জব্দ না করেই স্থানীয় ইউপি মেম্বরের জিম্মায় দেয়া হয়। সরকারী চাল জব্দ ও জড়িতকে আটক নিয়ে চালবাজীর এ ঘটনাটি ঘটেছে মোংলার উত্তর চাঁদপাই গ্রামে।
সরকারী চাল পাচার ও মজুদের খবর পেয়ে মঙ্গলবার রাতে মোংলা শহরতলীর উত্তর চাঁদপাই এলাকায় অভিযান চালায় স্থানীয় প্রশাসন। ঘটনাস্থল থেকে ৮০ বস্তা চাল জব্দ এবং ঘটনাস্থলে এক নারীকে পাওয়া গেলে তাকে আটকের নির্দেশ দেন ইউএনও মোঃ রাহাত মান্নান। তিনি সাংবাদিকদের বলেন, এ চাল দুর্গন্ধযুক্ত, তবে এ চাল কোনভাবেই মাছ কিংবা পশু খাবার হিসেবে ব্যবহার ও বেঁচা কেনা যাবে না। যেহেতু দুর্গন্ধযুক্ত সেহেতু এগুলো ডাম্পিং করা কথা। তারপরও এ চাল কিভাবে এখানে এসেছে কে বা কাহারা এনেছে তা পুলিশ তদন্ত করে খুঁজে বের করে ব্যবস্থা নিবেন।
তবে ঘটনাস্থলে যাওয়া পুলিশ কর্মকর্তা এস আই মোঃ আহাদ বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ না করায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। আর চাল ওই মহিলার জিম্মায় রয়েছে।
এদিকে চাল পাচারের ঘটনায় ইউএনও মোঃ রাহাত মান্নান মোংলা সরকারী খাদ্য গুদামের ইনচার্জ মো: মমিনুল ইসলামকে বাদী হয়ে থানায় মামলা করার কথা বললেও মামলা তিনি মামলা দিতে অনিহা প্রকাশ করেন। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মো: মমিনুল ইসলাম বলেন, উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারবো না।
চাল পাচারের সাথে জড়িত উজ্জল ফকির (৩২) এবং তার মা পেয়ারা বেগম (৫০) বলেন, পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন জনৈক ফারুক ডিলারের বার্জ (নৌযান) হতে তারা এ চাল কিনে এনেছেন। চাল কিনে তারা উত্তর চাঁদপাই গ্রামের বাবুল শেখের নির্মাণধীন ভবনের ভিতরে রাখেন এবং চাঁদপাই মাজারের সামনের একটি দোকানে এ চাল বিক্রিও করেন। তবে ফেরিঘাট সংলগ্ন যে নৌযান থেকে এ চাল পাচার করা হয়েছে রহস্যজনক কারণেই সেখানেও কোন অভিযান চালায়নি প্রশাসন। নৌযানে অভিযান না চালানো, নৌযান হতে জিজ্ঞাসাবাদে কাউকে আটক না করা, চাল পাচারকারী চক্রের সদস্যকে হাতে নাতে পেয়েও ছেড়ে দেয়া এবং চাল জব্দ না করার বিষয়টি শহর জুড়ে ব্যাপক গুঞ্জনের জন্ম দিয়েছে।
জাতীয় ওলামা মাশায়েখ কমিটি খুলনা মহানগরের জরুরী সভা
খবর বিজ্ঞপ্তি
বুধবার সকাল ৭ টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগরের সহ-সভাপতি মুফতী মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া এর পরিচালনায় এক জরুরি সভা নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জরুরী সভায় উপস্থিত ছিলেন মুফতী আলী আহমাদ, মুফতী জাকির আশরাফ, মুফতী ফখরুল হাসান কাসেমী, মুফতী ইমরান হুসাইন, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতী শেখ আমীরুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের, মুফতী আব্দুল্লাহ, মাওলানা আসাদুল্লাহ, কারী দ্বীন ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।
সাবেক এমপি মঞ্জুর স্ত্রীর সুস্থতা কামনায় জেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর সহধর্মিনী এ্যাডঃ সাবিহা খাতুন করোনা’য় আক্রান্ত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে মিয়াপাড়াস্থ বাসভবন লকডাউন করেছে। তার আশু রোগমুক্তি কামনা ও পরিবারের সকল সদস্যদের সুস্থ রাখবেন মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী, সহ সভাপতি খান জুলফিকার আলী জুলু, মোস্তফা উল বারী লাভলু, শেখ আলী আজগর, ইলিয়াস মল্লিক, যুবদল সভাপতি এস এম শামীম কবির, স্বেচ্ছাসেকবদল সভাপতি তৈয়বুর রহমান, শ্রমিকদল সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা, যুবদল সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, ওলামাদল আহবায়ক আলহাজ্ব হাফেজ মাও. ফারুক হোসেন, জাসাস আহবায়ক সাইদুজ্জামান খান, হাফিজুর রহমান, অধ্যাপক আইয়ুব আলী, মতিউর রহমান বাচ্চু, মিরাজুর রহমান মিরাজ, খান আইয়ুব আলী, স্বেচ্ছাসেকবদল সাধারন সম্পাদক আতাউর রহমান রুনু, শ্রমিকদল সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন, ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মহিলাদল সাধারন সম্পাদক এ্যাড. সেতারা সুলতানা, রফিকুল ইসলাম বাবু, মাসুদ জমাদ্দার, আরিফুর রহমান, শফিকুল ইসলাম শফিক, আবু মুসা, হাবিবুর রহমান হবি, আব্দুল মালেক, মাসুম বিল্লাহ, খান আনোয়ার হোসেন, শেখ ইউসুফ আলী, শেখ আব্দুর রহমান, হিরাঙ্গীর হোসেন হিরু, হিরু মোড়ল, মৎস্যজীবীদল সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম, ওলমাদল সদস্য সচিব হাফেজ মাও. নজরুল ইসলাম, জাসাস সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদ প্রমূখ।
তালশাঁস বিক্রি করে সংসার চলে
কুষ্টিয়া প্রতিনিধি
আম লিচু কাঁঠালের এ মৌসুমে বাজারে বিক্রি হচ্ছে তালশাঁস। কচি তালের নরম শাঁস এই গরমে খুবই উপাদেয় খাবার। মহামারি করোনার এই দুর্যোগ সময়ে তালশাঁস বিক্রি করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন। অনেকে বাড়তি আয়ের উৎস হিসাবেও বিক্রি করছেন এই তালশাঁস। কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারের তাল শাঁস বিক্রেতা জাহিদ আলী জানান, তিনি প্রতিদিন প্রায় ১৫শ থেকে ২ হাজার টাকার তালশাঁস বিক্রি করেন। এই আয়ে বেশ ভালো সংসার চলে যায় তার।
মাত্র এক-দেড়শো টাকার তাল কিনেই তার এই আয় হচ্ছে বলে জানান তিনি। অবশ্য পেছনে আছে অনেক শ্রম। গাছ থেকে পেরে আনা, বহন করা, কাটাকুটিসহ সব শ্রমই তার। সদরপুর এলাকার তালশাঁস বিক্রেতা ছমীর উদ্দিন বললেন, ‘আমরা বেশিরভাগ সময় ঠিকে তাল গাছ কিনে থাকি। বাজারে এনে এসব তাল থেকে শাঁস বিক্রি করি। একটা তালের মধ্যে ২-৩ টা শাঁস থাকে। বেশিরভাগ তালের মধ্যে ৩ টা থাকে। একেকটি তালশাঁস ৩-৫ টাকা পিস হিসাবে বিক্রি করি।’ তালশাঁস ক্রেতা হাফিজুল ইসলাম জানান, ‘এই গরমে তালশাঁস খেতে খুবই মজা। ৮টা তালশাঁস ৩০ টাকায় কিনলাম। বাচ্চারাও এটা খুবই পছন্দ করে।’
ঝিনাইদহের শৈলকুপায় করোনায় মৃত্যু ব্যাক্তির দাফন সম্পন্ন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামের কাজী এ কে এম নিজাম উদ্দীন (৫৪) নামের এক ব্যাক্তির করোনায় মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কাজী এ কে এম নাজিমউদ্দীনের ছেলে। তিনি পেশায় ছিলেন ব্যবসায়ী ।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, সে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গতকাল মারা যায়।
বুধবার সন্ধায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশনা মোতাবেক ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক মো: আব্দুল হামিদ খানের সার্বিক তত্বাবধানে ও শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম সার্বিক সহযোগিতায় ফিল্ড সুপার ভাইজার মো: আব্দুর রাজ্জাক এর নেতৃত্ব মৃতের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। সেসময় মৃত ব্যাক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ্যাড. সাবিহা খাতুনের সুস্থতা কামনা মহানগর স্বেচ্ছাসেবক দলের
খবর বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, আমরা গভীর বেদনা ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম মঞ্জুর সহধর্মিনী বিশিষ্ট মানবাধিকার সংগঠক এ্যাড. সাবিহা খাতুন কোভিড-১৯ (করোনা) রোগে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে তাঁর নিজ বাসভবনে আইসল্যুশনে আসেন এবং সঙ্গতঃ কারণে জনাব মঞ্জু এবং তাঁর দুই সন্তানসহ হোম কোয়ারেন্টাইন আছেন। আমরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, রাব্বুল আলামিন এ্যাডঃ সাবিহা খাতুনকে আশু রোগমুক্তি দান করুণ এবং মঞ্জু ভাই সহ তাঁর পরিবারকে হেফাজত করুণ! নজরল ইসলাম মঞ্জু সহসাই হোম কোয়ারেন্টাইন শেষে আবারও খুলনাবাসীর খেদমতে নিযেকে নিয়োজিত করবেন বলেও নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেণ। বিবৃতি দাতাগন, একরামুল হক হেলাল, শফিকুল ইসলাম শাহীন, ফারক হিল্টন, এস এম ময়েজ উদ্দিন চুন্নু, কে এম মাহবুবুল আলম, মোঃ জাকির হোসেন, শরিফুল ইসলাম টিপু, আহসান হাবিব বাবু, হেলাল শরীফ, সাইফুল ইসলাম মল্লিক, মোবাশ্বির হোসেন শ্যামল, শাহরিয়ার হোসেন বাবু, অহিদুজ্জামান হাওলাদার, ইকতিয়ার উদ্দিন বাবুল, মুনতাসির আল মামুন, ইউসুফ মোল্লা, এ্যাডঃ ওমর ফারক বনি, আলহাজ্ব আলামিন হোসেন, খায়রল বাশার, মহিদুল ইসলাম, হেলাল ফরাজী, মোঃ নাসির উদ্দিন, জাহিদ হোসেন বাচ্চু, মনিরজ্জামান মিন্টু, নাসিম হোসেন, কবির বিশ্বাস, মোঃ আবুল কালাম, মিজান সরদার, আব্দুস সালাম ভূইয়াঁ, সওকত আলী বিশ্বাস লাবু, আলাউদ্দিন তালুকদার, এম এম শফি, আবু তালেব, টিপু হাওলাদার, ইয়াসির শেখ, সাইজ উদ্দিন সাজু, লেমন মোল্লা, নজরল ইসলাম, এ্যাডঃ সাইফুল আলম সুজন, আব্দুল জলিল, তৈয়বুর রহমান তপু, ডাঃ শাহীন আহসান, কাজী মাহবুবুর রহমান, ওহিদুজ্জামান রনি, ইসলাম খলিফা, মইনুজ্জামান, পলাশ মোল্লা, মফিজুল ইসলাম দেশী, সাইফুর রহমান জাহিদ, আনিসুর রহমান, মেহেদী হাসান মামুন, ইয়াসির আরাফাত রবেল, মাহদী হাসান সুমন, ইফতেখার মেহেদী, নজরল ইসলাম বাবু, শামসুজ্জামান হীরা, বেলাল হোসেন সুমন, মোয়াজ্জেম হোসেন, জামাল হোসেন ভূট্টো, আফজাল হোসেন, মেহেদী হাসান ইবু, কামরল ইসলাম, হেমায়েত হোসেন, আফজাল হোসেন, সাদিক উদ্দিন রাসেল, কবির গাজী, তুহিন খন্দকার, আলমগীর কবির, জহিরল ইসলাম মনি, ইদ্রিস হোসেন সোহান, মজনু চৌধূরি, পি এম শহীদ, রমজান সেখ, শুকুর আলী, আঃ করিম খন্দকার, আশরাফ হোসেন, রফিকুল ইসলাম বাবু, মনির হাওলাদার, আলাউদ্দিন জমাদ্দার, রহুল হাওলাদার, জাকির হোসেন, মোঃ রহমতুল্লাহ, কামাল উদ্দিন নান্নু, সুমন শিকদার, এরশাদ জলিল, শাখাওয়াত হোসেন প্রমূখ।
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু‘দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, বাড়িঘর-দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার পৌর এলাকার সাতগাছি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পৌর এলাকার সাতগাছি গ্রামে আ‘লীগের সামাজিক মাতব্বর সাবেক ওর্য়াড কমিশনার নজির উদ্দীণ ভোল্টার সাথে স্থানীয় আ‘লীগ নেতা নজরুল ইসলামের বিরোধ চলে আসছিল । এরই সুত্র ধরে উভয়ই গ্রুপের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পয়ার্য়ে নজরুল মাতব্বরে বাড়ি ইট পাটকেল ছোড়ে ও একাধিক বাড়িঘর ভাংচুর করে প্রতিপক্ষরা । এর জের ধরে নজরুল গ্রুপের লোকজনও দোকানপাট বাড়িঘরে হামলা চালায়। ঝিনাইদহের সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেছেন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঝিনাইদহে দুপুর ২ টার পর সকল ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মহামারী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর অবস্থানের সিন্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। বেলা ২ টার মধ্যে ব্যাবসায় প্রতিষ্ঠান বন্ধ, মাস্ক পড়া বাধ্যতামুলকসহ বেশ কয়েকটি বিষয়ে সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা নিয়ন্ত্রন বিষয়ক এক জরুরী সভায় এ সিন্ধান্ত গ্রহণ করা হয়।
আলোচনা শেষে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, সকল ব্যবসায় প্রতিষ্ঠান, চায়ের দোকান দুপুর ২ টার মধ্যে বন্ধ করতে হবে। ঔষধ ফার্মেসী ছাড়া কোন দোকান খোলা রাখা যাবে না। ইজিবাইকে ২ জনের বেশি যাত্রী উঠানো যাবে না। মাস্ক পড়া বাধ্যতামুলক করা হয়েছে। মাস্ক না পড়ে বাইরে গেলে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জেলা বা জরিমানা করা হবে। এছাড়াও গ্রামাঞ্চলের দোকান বা চায়ের দোকান ২ টার পর খোলা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ করবে। তাছাড়াও প্রত্যন্ত অঞ্চলে মাইকিং এর মাধ্যমে জনসচেতনা বৃদ্ধি করতে হবে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক ব্রিগেডের ২ ইস্টবেঙ্গলের অধিনায়ক লে. ক. নাসির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ সিন্ধান্ত কার্যকর করা হবে।
মোড়েলগঞ্জে প্রধানমন্ত্রীর ২৫০০ টাকার সহযোগীতার তালিকায় ভূল ফোন নাম্বার, সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দিলেন চেয়ারম্যান নান্না
এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ
বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রধানমন্ত্রীর ২৫০০ টাকার সহযোগীতার তালিকায় একই সিরিয়ালে ৫৫ জনের ফোন নাম্বার যুক্ত হয়েছে। কারো কারো ফোন রিসিভ হচ্ছে বরগুনা ও বাজিতপুরে। হোগলাপাশা ইউনিয়নের এ ঘটনায় বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে।
এ বিষয়ে বুধবার দুপুর ১২টার দিকে পরিষদ মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগ দলীয় ইউনিয়ন চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম নান্না। তিনি বলেন, কম্পিউটার অপারেটরের অদক্ষতার কারনে মোবাইল নাম্বারে ভুল হয়েছে। এটা পরিকল্পিতভাবে করা হয়নি। কেউ বঞ্চিত হবেনা। ইতোমধ্যে সঠিক নাম্বার সংগ্রহ করে কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। একটি মহল এই ভুলটাকে পুজি করে তাকে (চেয়ারম্যানকে) হয়রানি করতে বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ করছে বলেও দাবি করেন চেয়ারম্যান। সুবিধাভোগীদের একজন হচ্ছেন বৌলপুর গ্রামের হানিফ শিকদার। তার নামের সাথে দেওয়া ০১৭৭১-৫০৫৫৫৩ নম্বরে ফোন দিলে তা রিসিভ করেন বরগুনার এক নারী। এর পরের ০১৭৭১-৫০৫৫৫৩৪, ০১৭৭১-৫০৫৫৫৫, ০১৭৭১-৫০৫৫৫৬, ০১৭৭১-৫০৫৫৫৭ ও ০১৭৭১-৫০৫৫৫৩৮ নাম্বার ফোনগুলো বন্ধ পাওয়া যায়। একই গ্রামের সুপ্রভাত শীলের নামের বিপরীতে দেওয়া নাম্বারে ফোন দিলে সেটা রিসিভ হয় বাজিতপুরে। এ অবস্থায় ভুল নাম্বারে টাকা চলে যেতে পারে এমন আশংকায় উদ্বিগ্ন হতদরিদ্র তালিকাভূক্তরা। ইউনিয়নটির সাড়ে ৮ শত লোকের নাম রয়েছে প্রধানমন্ত্রীর সহযোগীতার তালিকায়। ওই তালিকা ঘেটে দেখা গেছে, কমপক্ষে ৫৫ জন সুবিধা ভোগীর মোবাইল নাম্বার ভুল। একই নাম্বার রয়েছে একাধিক নামের বিপরীতে। আবার অনেকের নাম্বার মিলেছে ধারাবাহিক সিরিয়ালে। এ সম্পর্কে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, ভুল ধরা পড়েছে। ফোন নাম্বার সংশোধনের কাজ চলছে। ভুল নাম্বারে টাকা যাওয়ার কোন সুযোগ নেই। পর্যায়ক্রমে তালিকাভূক্ত সকলে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পাবেন।
মোড়েলগঞ্জের পঞ্চকরণে বিশেষ বরাদ্ধের চাল বিতরণ
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নে ৬৫ দিন জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকা সময়ে নিষিদ্ধ জাটকা আহরণকারি ৫শ’ ৭০ জেলে পরিবার পেলেন বিশেষ ভিজিএফ’র চাল। গতকাল বুধবার উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ মাঠে সকাল থেকে জনপ্রতি ৫৬ কেজি করে এ চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ট্যাগ অফিসার মো. বাকি বিল্লাহ, ইউপি সদস্য সোবাহান মিয়া, দেলোয়ার হোসেন খলিফা, মিল্টন শেখ মিলু, রাসেল হাওলাদার, আব্দুল জলিল, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি সরোয়ার হোসেন প্রমুখ।
শরণখোলায় পথচারীদের মাক্স পরিয়ে দিলো যুব কল্যাণ বাংলাদেশ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে মাক্স পরা বাধ্যতামূলক থাকলেও সরকারী আইন অমান্য করে মাক্স ছাড়া ঘুরে বেড়ানো পথচারীদের ধরে ধরে মাক্স পরিয়ে দিলো শরণখোলা উপজেলা জাতীয় যুব কল্যাণ বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন। বুধবার সকালে রায়েন্দা বাদল চত্তর এলাকায় চলাচলরত শতাধিক পথচারীদের মাক্স পরিয়ে দেন এ সংগঠনটি ।
এসময় উপস্থিত ছিলেন, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, ইউপি সদস্য জালাল আহম্মেদ রুমী, শরণখোলা উপজেলা জাতীয় যুব কল্যাণ বাংলাদেশের আহবায়ক মাওলানা মোঃ কামাল হোসেন, যুব কল্যাণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও যুগ্ম আহবায়ক মোঃ হাসিবুর রহমান. আরিফুল ইসলাম, তারেক মাহমুদ, ইব্রাহিম তালুকদার, জুনায়েদ আহম্মেদ জনি প্রমুখ ।
করোনা পরিস্থিতিতে সংগঠনটি এলাকার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে বলে জানান সংগঠনের আহবায়ক কামাল হোসেন ।
সাতক্ষীরায় মামলা তুলে নিতে আসামী কর্তৃক বাদিকে খুন জখম ও মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার নগরঘাটায় আসামীরা মামলা তুলে নিতে বাদিকে খুন, জখম ও মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সাতক্ষীরা প্রেসকাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের মোঃ রহমত আলী আনসারীর ছেলে মোঃ সুজন হোসেন এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, একই এলাকার মালেক আনছারীর ছেলে শরিফুল আনসারী গংয়ের সাথে জমিজমা নিয়ে আমাদের বিরোধ চলে আসছিল। উক্ত জমি নিয়ে আদালতে মামলা হলে আদালত জমিতে না যাওয়ার জন্য উভয় পক্ষের প্রতি নিষেধাজ্ঞা জারি করে। গত ২০ মে রাতের ঘুর্নিঝড়ে ওই জমিতে লাগানো দু’টি মেহগনি গাছ উপড়ে পড়ে। শরিফুল আনাসারী গংরা ওই গাছ দু’টি জোরপূর্বক কেটে নিতে আসলে আমরা বাবা রহমত আলী আনসারী ও ভাই সবুজ বাধা দিয়ে বলে আদালতের নির্দেশনা ছাড়া গাছ কাটা যাবেনা। এসময় তারা আমার বাবা ও ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে খুন জখমের হুমকি দেয়। সুজন হোসেন আরো বলেন, ২১মে বিকাল ৩টার দিকে শরিফুল আনসারীর নেতৃত্বে আব্দুস সোবহান আনসারীর ছেলে কামরুল আনাসারী ও ইকবাল আনসারী, গফ্ফার অনছারীর ছেলে আসাদ আনছারী, আবু বাক্কার আনছারীর ছেলে জিল্লু আনসারী ও সেলিম আনছারী, মৃত মুসা আনসারীর ছেলে জিয়ারুল আনসারী গংরা লোহার রড, কুড়াল ও বাঁশের লাঠি নিয়ে আমাদের বাড়ির সীমানায় ঢুকে আমার বড় ভাই সবুজ ও বৃদ্ধ বাবাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় আমাদের ডাকচিৎকারে স্থানীয়রা
ছুটে আসলে হামলাকারিরা চলে যায়। এসময় গুরুতর আহত আমার বাবাকে একটি ভাড়ার মটরসাইকেলে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে জিল্লু আনছারীরর নেতৃত্বে দ্বিতীয় দফায় তার উপর হামলা চালানো হয়। এসময় তারা মটর সাইকেলটি ভাংচুর করে এবং চালক আলমগীর ও সাথে থাকা সাহেব আলীকেও মারপিট করে। এঘটনায় আমার মা বাদি হয়ে স্থানীয় পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, থানায় মামলা রেকডের পর শরিফুল আনসারী ও জিল্লু আনছারী গংরা আরো বেপরোয়া হয়ে উঠে এবং মামলা তুলে নিতে প্রকাশে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। মামলা তুলে না নিলে আদালতের রায়ের অপেক্ষা না করে তারা ভাড়াটিয়া সন্ত্রাসীদের দ্বারা আমাদের খুন জখম করে সম্পত্তি দখল করে নিবে বলে হুমকি অব্যহত রেখেছে। মামলার কোন আসামি গ্রেফতার না হওয়ায় তারা এধরনের ধুষ্টতা দেখাতে সাহস পাচ্ছে। বর্তমানে তাদের ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি হামলাকারিদের দ্রুত গ্রেফতারপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
বিশ্ব পরিবেশ দিবস ও ছায়াবৃক্ষের যুগপূর্তি উপলক্ষে সভা ও খাদ্য সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশবাদী সংগঠন ছায়াবৃক্ষ-এর এক যুগপূর্তি (প্রতিষ্ঠা বার্ষির্কী) উপলক্ষে গতকাল (বুধবার) সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল নগরীর খালিশপুরস্থ ছায়াবৃক্ষের নিজস্ব চত্বরে আলোচনা সভা ও করোনা ভাইরাস সংক্রমণে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তারিকুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাগরিক নেতা শাহনেওয়াজ আলী, বিশেষ অতিথি ছিলেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল ও সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন। সংগঠনের নির্বাহী প্রধান মাহবুব আলম বাদশার পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক লিটন খান, গণমাধ্যম কমর্ীূ শেখ মনিরুজ্জামান, শাহিনুর আক্তার, মরিয়ম আলম, খালিদ আহমেদ, মারজু প্রমূখ।
সাপমারা খাল দখল করে কংক্রিটের অবৈধ স্থাপনা নির্মানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত
কে এম রেজাউল করিম দেবহাটা:
দেবহাটায় সরকারী ১৯ কোটি টাকা বরাদ্দে চলমান পুনঃখনন কার্যক্রম শেষ হতে না হতেই প্রভাবশালী কতৃক সাপমারা খাল দখল করে কংক্রিটের অবৈধ স্থাপনা নির্মানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে পারুলিয়া-সখিপুর বাজার ব্রীজের উপর অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন উপজেলার রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সকল শ্রেনী পেশার মানুষ। মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আবু রাহান তিতু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইফুর রহমান সুমন, পারুলিয়া মৎস্য সেড কমিটির সভাপতি রজব আলী, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ১৯ কোটি টাকা বরাদ্দে চলমান পুনঃখনন কার্যক্রমে যখন পারুলিয়া সাপমারা খালটি প্রান ফিরে পেতে শুরু করেছে, ঠিক তখনই সরকারের উন্নয়ন প্রচেষ্টাকে নস্যাৎ করে সাপমারা খাল দখলে নিয়ে খালের অভ্যন্তরেই কংক্রিটের অবৈধ স্থাপনা নির্মান করে চলেছে সখিপুর বাজারের জনতা ফার্মেসীর মালিক প্রভাবশালী দেব কুমার বিশ্বাস ওরফে দেবু বিশ্বাস।
খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মান দেশের প্রচলিত নদী আইনের চরম অবমাননাকর এবং প্রকৃতি ও পরিবেশের জন্য হুমকি স্বরুপ হওয়া স্বত্ত্বেও, গুটি কয়েক অসাধূ ব্যাক্তির প্রত্যক্ষ পরোক্ষ সহযোগীতায় মোটা টাকা ঘুষ লেনদেনের মাধ্যমে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে সাপমারা খাল দখল করে কংক্রিটের অবৈধ স্থাপনা নির্মান করে চলেছে ওই প্রভাবশালী দেব কুমার বিশ্বাস। এভাবে দখলদারিত্ব চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে সাপমারা খালটি আবারো নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়তে পারে বলে আশংকা প্রকাশ করে বক্তারা আরো বলেন, ইতোপূর্বেও সাপমারা খালটি অবৈধ দখলদারদের দখল প্রবণতায় এবং নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়ায় সুদীর্ঘ সময় ধরে দেবহাটা উপজেলাবাসীকে জলাবদ্ধতাসহ তীব্র দূর্ভোগ পোহাতে হয়েছে। সম্প্রতি সরকারী বরাদ্দে চলমান খনন কার্যক্রমের ফলে আবারো প্রান ফিরে পাচ্ছে সাপমারা খালটি। প্রকাশ্যে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মান চলতে থাকলেও অদ্যবধি প্রশাসনের পক্ষ থেকে নির্মানাধীন অবৈধ স্থাপনাটি উচ্ছেদ এবং দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। একই সাথে খাল রক্ষায় প্রশাসন এগিয়ে না এলেও দেশ ও মানুষের বৃহৎ স্বার্থে প্রয়োজনে নিজেদের খাল নিজেরাই রক্ষার ঘোষনা দেয়া হয় মানববন্ধন থেকে। মাননবন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন না করা পর্যন্ত সাপমারা খাল দখল করে নির্মানাধীন অবৈধ স্থাপনার নির্মান কাজ বন্ধ করে দেন এলাকাবাসী
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজশ: শরণখোলায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরনখোলায় ঠিকাদার ও প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তার যোগসাজশে কয়েকটি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। করোনা ভাইরাসের কারণে বিশ্ব জুড়ে মানুষ যখন আতংঙ্কিত। ঠিক সেই মুহুর্তে সরকারি অর্থ লোপাটের চেষ্টায় সংশ্লিষ্ট ঠিকাদার গ্রুপের সাথে যোগসাজশে সংঘবদ্ধ হয়েছেন উপজেলার প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার।
অনুসন্ধানে জানা গেছে, দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের বার্ষিক উন্নয়ন কর্মসুচীর আওতায় ২০১৯-২০ অর্থ বছরে গ্রামীণ মাটির রাস্তা টেকসই করন হেরিংবন (এসবিবি) দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় ২০১৯ সালের ২৫শে সেপ্টেম্বর উপজেলার ১নং ধানসাগর ইউনিয়নের হোগলপাতি ও রাজাপুর, ২নং খোন্তাকাটা ইউনিয়নের পুর্ব খোন্তাকাটা, ৩নং রায়েন্দা ইউনিয়নের মালিয়া এবং ৪নং সাউথখালী ইউনিয়নের বকুলতলা ও চালিতাবুনিয়া এলাকার ৬টি সড়কের তিন হাজার মিটার এলাকা পাকা করনের জন্য ১কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। পরবর্তীতে ওই কাজ বাস্তবায়নের জন্য চলতি বছরের মার্চ মাসে উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় থেকে খুলনার রূপসার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এম. এ. জলিল খান, বাগেরহাটের মেসার্স মুন্না এন্টারপ্রাইজ ও শরণখোলা উপজেলার মেসার্স আজমল হোসেন মুক্তা এণ্টারপ্রাইজকে কার্যাদেশ প্রদান করেন। কিন্তু উক্ত কাজ বাস্থবায়ন করতে গিয়ে ঠিকাদার সংশ্লিষ্টদের কেউ কেউ স্থানীয় ইট-ভাটার নি¤œমানের অধিকাংশ ইট, বালুর পরিবর্তে গ্রামাঞ্চালের ডোবা-নালা ও জ্বলাশয়ের কাঁদামাটি ব্যাবহার করে ১০ফিটের পরিবর্তে ৮ ফিট চওড়া রেখে দায়সাড়া ভাবে সড়কগুলোর নির্মাণ কাজ সম্প্রতি সমাপ্ত করেছেন। তবে, রাস্তার উভয় পার্শ্বের মাটি ভরাট, ঘাস বপন, বিভিন্ন অংশের পাইলিং,পানি নিঃস্কাশনের ড্রেন সহ একাধিক মিনি কালভার্টের আদৗ কোন কাজ করেননি ঠিকাদার সংশ্লিষ্টরা। নাম প্রকাশ না করার শর্তে, এমন অভিযোগের বিষয় গুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন প্রকল্প সংশ্লিষ্ট এলাকার একাধিক বাসিন্দা। তবে, সরকারী অর্থ এভাবে লোপাট করার সকল আয়োজন সম্পন্ন করে ইতোমধ্যে চুড়ান্ত বিল ঢাকায় প্রেরনের পায়তারা চালাচ্ছেন প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা রনজিত সরকার। এ বিষয়ে ঠিকাদার গ্রুপের পক্ষে মেসার্স মুন্না এন্টার প্রাইজের সত্বাধীকারি মোঃ এবাদুল হক বলেন, আমার লাইসেন্সে উক্ত কাজটি শরণখোলার একজন করেছেন। তবে, যেই করুক না কেন কাজ বুঝে নেওয়ার দ্বায়িত্ব পিআইও সহ সংশ্লিষ্ট ইউএনও সাহেবের। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার দাবী করেন, আমার যোগসাজশ থাকার প্রশ্নই নেই। এছাড়া কাজে কোন অনিয়ম হয়নি। তার পরেও কোন অসংগতি হয়ে থাকলে সে বিল ওই ঠিকাদার পাবেনা। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, সরকারি অর্থ লোপাটের কেউ চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না। ওই সড়ক গুলো নির্মাণে কোন অনিয়ম-দুর্নীতি হয়ে থাকলে তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে দোকান ভাংচুর ও গাছ কর্তন: থানায় জিডি
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে রবিউল ইসলামের জমিতে থাকা দোকান ভাংচুর ও গাছ পালা কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় রবিউলের স্ত্রী সালমা বেগম মঙ্গলবার রাতে তার পরিবারের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন।
খোজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে শরিকানা সম্পত্তি নিয়ে একই গ্রামের রেজাউল ইসলাম, আছিয়া বেগম ও রতন মোল্লার সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৮ মে মধ্যরাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের উত্তর পাশ্বে রবিউল ইসলামের একটি মুদি দোকান প্রতিপক্ষরা ভাংচুর করে ৩০ হাজার টাকার ক্ষতি করে। এছাড়াও তা বাড়ির উত্তর পার্শ্বে বেশ কয়েকটি মেহগণি গাছ কেটে ফেলে প্রতিপক্ষরা। এত করে ২০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে উক্ত ব্যাক্তিরা খুন জখমের হুমকি দেয়। ফলে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগি পরিবার।
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে কালীগঞ্জের দুলাল মুন্দিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, যশোর থেকে বিসমিল্লাহ পরিবহণের একটি বাস কালীগঞ্জ যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের প্রায় ১০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
যশোরে চোরকে গণধোলাই
যশোর অফিস
শহরের বেজপাড়া কাঁচা বাজারের দোকানে কাঁচা মাল কেনার সুযোগে ক্যাশবাক্স হতে নগদ টাকা চুরি পালাবার কালে ক্রেতাগনের হাতে ধরা পড়ে রবিউল ইসলাম নামে এক চোর গণধোলাইয়ের শিকার হয়েছে। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের মৃত আজিবার শেখ এর ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার চোর রবিউল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামের বাচ্চু শেখ এর ছেলে শেখ সাদী কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, সে যশোর শহরের বেজপাড়া তালতলা বাজারে কাঁচামাল বিক্রি করে। মঙ্গলবার দুপুর ২ টায় রবিউল ইসলাম উক্ত দোকানে আসে। সে কাঁচামাল কেনার সুযোগে হঠাৎ শেখ সাদীর দোকানের ক্যাশবাক্স খুলে সেখান থেকে টাকা চুরি করে পালাবার সময় উক্ত দোকানে থাকা বেজপাড়া তালতলা মোড়ের কার্ত্তিক চন্দ্র শীলের ছেলে নিতাই চন্দ্রশীল দেখে ফেলে। সে রবিউল ইসলামকে ধরে ফেলে। পরে স্থানীয় দোকান্দার ও লোকজন এগিয়ে এসে রবিউল ইসলামকে গণপিটুনী দেয়। এ সময রবিউল ইসলামের পকেট হতে চুরি করা ৫০ টাকা,২০ টাকা ও ১০ টাকার ৬শ’ ৫০ টাকা উদ্ধার করে। রবিউল ইসলাম ধরার পরার পর সে জনগনের সামনে স্বীকার করে পেশাদার একজন পকেটমার। বিভিন্ন দোকানে কেনাবেচার সুযোগে চুরি করে সটকে পড়ে। পরে তাকে কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।
যশোরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কপোত কপোতীকে পুলিশে সোপর্দ
যশোর অফিস
শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় অসামাজিক কার্যকলপের অভিযোগে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন এক কপোত ও কপোতীকে ধরে পুলিশে সোপর্দ করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার রামনগর গ্রামের নজরুল ইসলামের ছেলেআমিনুল ইসলাম ও একই উপজেলার বাউলিয়া গ্রামের নিজাম আলী বিশ্বাসের মেয়ে কলেজ পড়–য়া শিক্ষার্থী সুইটি খাতুন।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যারাতে আমিনুল ইসলাম ও সুইটি যশোর পুরাতন বাস টার্মিনাল এলাকায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত হলে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন তাদের দু’জনকে ধরে পুলিশে সোর্পদ করে। সুইটি জানা, আমিনুল ইসলামের সাথে তার দীর্ঘদিন যাবত সম্পর্ক রয়েছে। তারা দু’জন দু’জনকে ভালবাসে। পরে পুলিশ তাদের দু’জনকে গ্রেফতার পুর্বক সাধারণ ডাইরী মুলে বুধবার আদালতে সোপর্দ করে।
যশোরে নারী চিকিৎসকসহ নতুন করে দু’জন করোনায় আক্রান্ত
যশোর অফিস
যশোরে একজন চিকিৎসকসহ নতুন করে আরো দু’জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় আক্রান্ত হয়েছে ১শ’ ৫৫জন। নতুন করে আক্রান্ত দু’জনের মধ্যে একজন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসক (৫৫)। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়ের সহধর্মিনী। এছাড়া, অপরজন যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা পুরুষ (৭৫) । নারী চিকিৎসক আক্রান্ত নিয়ে যশোর জেলায় সরকারী চিকিৎসক ১৬জন আক্রান্ত হয়েছে। যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান,বুধবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ৮৫টি রিপোর্ট প্রেরণ করা হয়। তার মধ্যে যশোরের কেশবপুর উপজেলা এলাকা থেকে দেওয়া যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসক (৫৫) ও অভয়নগর উপজেলার বাসিন্দা (৭৫) বয়সের এক পুরুষ। নতুন করে দু’জন আক্রান্ত নিয়ে যশোর জেলায় গত ১০ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ১শ’ ৫৫জন। তাছাড়া,আরো জানাগেছে,সোমবার রাতে প্রেরিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত রিপোর্টে যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের মুক্তা (২) বছর বয়সের এক শিশুকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে দু’বার রিপোর্ট প্রেরণ করে একবার নমুনা রিপোর্ট পজিটিভ অপরদিকে নেগেটিভ হিসেবে অর্ন্তভূক্ত করায় মঙ্গলবার রিপোর্টে ১২ জনের স্থলে ১১জন বলে সিভিল সার্জন অফিস সূত্রে নিশ্চিত করা হয়েছে। অপরদিকে, বুধবার যশোর জেলা থেকে ৭২টি স্যাম্পুল প্রেরণের জন্য চুড়ান্ত করা হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় থেকে বলা হয়েছে।
যশোর সীমান্তবর্তী ইছামতি নদী থেকে যুবকের লাশ উদ্ধার
যশোর অফিস
যশোরের শার্শা উপজেলার অগ্রভূলট গ্রামের পাশে ইছামতি নদী থেকে শরিফুল ইসলাম(৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। বুধবার সকালে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারনা সোমবার রাতে মাছের রেনুপোনা আনতে অবৈধ পথে ভারতে গিয়েছিলো শরিফুল ফেরার পথে বিএসএফ এর গুলিতে শরিফুল নিহত হয়েছে। নিহত শরিফুল উপজেলার ওই গ্রামের মত ইসহকের ছেলে। পুলিশ জানায়,শরিফুল সোমবার রাতে অবৈধ পথে মাছের রেনুপোনা আনতে ভারত গিয়েছিলো। পুলিশ ধারনা করছে ভারত থেকে ফেরার পথে বিএসএফ এর গুলিতে নিহত হয়। মারা যাওয়ার পরে কোন ভাবে হয়তো অগ্রভূলট গ্রামে ইছামতি নদীর পানিতে লাশ ভাসতে থাকে। স্থানীয়দের খবরের ভিত্তিতে আজ বুধবার সকালে লাশ উদ্ধার করা হয়। যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ।
কেশবপুরে আরও এক ডাক্তার করোনায় আক্রান্ত
কেশবপুর প্রতিনিধি :
যশোরের কেশবপুরে আরও এক ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানা গেছে, গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। বুধবার খুলনা মেডিকেল কলেজের রিপোর্টে ওই নারী চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত ওই নারী চিকিৎসককে তার বাসার আইসোলেশনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাকে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
নগরীতে স্বাস্থ্যবিধি লংঘনের অপরাধে জরিমানা
স্টাফ রিপোর্টার
নগরীতে স্বাস্থ্যবিধি লংঘনের অপরাধে ১৯ ট মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন, তাপসী রাবেয়া, মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল ও মোঃ রাকিবুল হাসান। তারা জানান, পথচারী ও দোকান-পাটে ক্রেতা-বিক্রেতাগণ মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা, সরকার ঘোষিত সময়ের পরও দোকান, বিপণি-বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হচ্ছে কিনা এবং করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে যানবাহন চলাচলের েেত্র সরকার নির্ধারিত ভাড়ার অধিক ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা তদারকি করতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে এবং সরকার নির্দেশিত সময়ের পরেও দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ১৯টি মামলায় ১৪হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন পুলিশ ও র্যাবের সদস্যবৃন্দ।
দিঘলিয়ার বারাকপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলাদের ঝাঁড়– মিছিল
স্টাফ রিপোর্টার
দিঘলিয়ার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের বিরুদ্ধে গতকাল বুধবার সকাল ১০টায় বারাকপুর বাজার ও লাখোহাটিতে স্থানীয় মহিলারা ঝাঁড়– মিছিল বের করে।
মিছিল শেষে সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা বারাকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি শেখ হাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে বলেন, ইউপি চেয়ারম্যানের অত্যাচার ও জুলুমের কাছে আজ বারাকপুর ইউনিয়নবাসী অতিষ্ট, সরকারের ভিজিডি কার্ড, আরএমপির কর্মসুচি, এলএসপির কর্মসুচি, কম মূল্যে খাদ্য কর্মসুচী, কাবিখা, কাবিট, টেষ্ট রিলিফ, মাদক ব্যবসা, জুয়ার আসর বসিয়ে সেখান থেকে নিয়মিত অবৈধ টাকা আদায়, সরকারি সার গোডাউন হতে কোটি কোটি টাকার সার চুরি, লাখোহাটি ফুটবল মাঠে বালু ভরাটের নামে প্রজেক্ট দেখিয়ে সম্পুর্ণ টাকা আত্মসাৎ, সরকারি খাল দখল করে মাছ চাষ, কামারগাতী ওয়াপদা জায়গা দখল করে পাঁকা ঘর নির্মাণ, জমি আছে ঘর নেই প্রকল্পে প্রতিটা ঘর থেকে ১০ থেকে ২০ হাজার টাকা আদায়, সংখ্যালঘু নির্যাতন ও জোরপুর্বক তাদের জমি দখল, মদ্যপ অবস্থায় বাজারের ব্যবসায়ীদের মারপিট করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ সংবাদ সম্মেলনে তুলে ধরেন। এসময় তিনি বলেন, চেয়ারম্যান গাজী জাকির হোসেনের বিভিন্ন অপকর্ম অনিয়মের জন্য ইউনিয়নের সাধারণ মানুষের গণ সাক্ষরকৃত লিখিত অভিযোগ খুলনা জেলা পুলিশ সুপার বরাবর গত ১৯ মে জমা দেওয়া হয় । মুলত: তারপর থেকে তার অত্যাচারের ষ্টিম রোলার এর মাত্রা বেড়ে যায় । তিনি আরও বলেন, এরপর ৩টি মামলায় এলাকার ১৩৫ জনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ সকল অভিযোগের সুষ্ট নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রূপসায় মৎস্য ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার রূপসা থানা এলাকায় অভিযান চালিয়ে গলদা চিংড়ি মাছে জেলি পুস করার অপরাধে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ৮জুন দুপুর ২টা হতে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
অভিযুক্ত ব্যবসায়ী হলেন সাতীরা জেলার শ্যামনগর থানার বংশীপুর গ্রামের আব্দুল হকের ছেলে মো. হাফিজুর রহমান (৩২),
উপজেলা প্রশাসন জানায়, ৮জুন দুপুর ২টা হতে বিকেল ৪টা পর্যন্ত রূপসা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় গলদা চিংড়ি মাছে জেলি পুস করার অপরাধে হাফিজুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরবর্তীতে উক্ত সাজাপ্রাপ্ত অভিযুক্ত ব্যক্তিকে রূপসা থানা পুলিশের নিকট হস্তান্তর করতঃ জেলী পুসকৃত চিংড়ি মাছগুলো বিষ নিষ্কিয় করার পর বিভিন্ন এতিমখানায় ম্যাজিস্ট্রেট কর্তৃক বিতরণ করা হয়।
বেনাপোলে র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দু’মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন টিএমএসএস ভবন এলাকায় অভিযান চালিয়ে ৫১বোতল ফেন্সিডিলসহ দু’মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু’মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মধ্যেপাড়া গ্রামের মৃত. মকবুল হোসেনের ছেলে মো. বেলাল হোসেন (৩০) ও ভবের বের মধ্যে পাড়া গ্রামের মৃত. ছাত্তার শেখের ছেলে মো. সোহেল শেখ (৩৫)।
র্যাব-৬ জানায়, গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন টিএমএসএস ভবন এলাকায় অভিযান পরিচালনা করে
র্যাবের একটি আভিযানিক দল। এসময় যশোর বেনাপোল মাহাসড়ক এর দনি পাশের্^ কলুপাড়া খুশি অটো পার্স এর দোকান সামনে থেকে ৫১বোতল ফেন্সিডিলসহ বেলাল হোসেন ও সোহেল শেখকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
পাকইগাছায় র্যাবের অভিযানে ধর্ষণ মামলার দু’আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার পাকইগাছা থানার ধামরাইল গ্রামস্থ মিজান মেম্বারের মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার দু’পলাতক আসামি গ্রেফতার করেছে র্যাব-৬। মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু’পলাতক আসামি হলেন খুলনা জেলার পাকইগাছা থানার ধামরাইল গ্রামের মো. লুৎফর মোড়লের ছেলে মো. মনিরুল মোড়ল (৩০) ও একই গ্রামের মো. রশিদ মোড়রের ছেলে মো. সালাম মোড়ল (৪৫) ।
র্যাব-৬ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে খুলনা জেলার পাকইগাছা থানার ধামরাইল গ্রামস্থ মিজান মেম্বারের মোড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় পাকইগাছা থানার মামলা নং-১২/১৫২ তারিখ ১১ মে ২০২০২ খ্রিঃ ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১) এর দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। আসামি মনিরুল মোড়ল এর নামে সাতীরা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতীরায় র্যাবের অভিযানে এককেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
সাতীরা জেলার সদর থানাধীন ভিআইপি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ৯জুন রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর ১৩৩/ক শের- ই-বাংলা রোডের হিরার বাড়ীর ভাড়াটিয়া মো. সুজন ফকির (২৭)। সে পিরোজপুর জেলার কাউখালী থানার চিড়াপাড়া গ্রামের মো. মোক্তার আলী ফকিরের ছেলে।
র্যাব-৬ জানায়, ৯জুন রাত সাড়ে ১১টার দিকে সাতীরা জেলার সদর থানাধীন ভিআইপি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় টার্মিনাল সংলগ্ন বন্ধু ভোজন এন্ড রেষ্টুরেন্ড এর সামনে
থেকে ১কেজি গাঁজাসহ সুজন ফকিরকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত সাতীরা জেলার সদর থানাধীন এলাকায় গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে সাতীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।









































