খেলা ডেস্ক।।
অবশেষে আম্পায়ারিং নিয়ে বিতর্কির জেরে নিষিদ্ধ হলেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরে। শাস্তির পরিমাণ বাড়িয়ে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মঙ্গলবার (২৫ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসম্মান প্রদর্শন ও প্রতিপক্ষের খেলোয়াড়ের প্রতি অসাদাচরণ করায় ভারতীয় দলপতি করেছেন লেভেল-২ এর অপরাধ। যে কারণে জরিমানা ও ডেমেরিট পয়েন্ট পাওয়ার পাশাপাশি নিষিদ্ধ হতে হলো মিডল অর্ডার এই ব্যাটারকে।
হারমানপ্রীত ভারতের প্রথম নারী ক্রিকেটার যিনি আইসিসির কোড অফ কন্ডাক্টের লেভেল-২ এর অপরাধ করেছেন।
আইসিসির নিয়ম অনুযায়ী দুই বছর সময়কালে চার বা তার বেশি ডেমেরিট পয়েন্ট যদি কোন ক্রিকেটার পান তাহলে সেগুলো রূপান্তরিত হয় নিষেধাজ্ঞায়।











































