মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি।।
মাগুরার মহম্মদপুর থানার হাজতখানা ভেঙে পালিয়েছে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি। পলাতক আসামির নাম শোহেব মোল্যা (৩০)।
চুরির মামলায় তার ছয় বছরের সাজা হয়। সোমবার দুপুরে এ ঘটনা ঘটলেও স্থানীয়ভাবে জানাজানি হয় রাতে।
শোহেব মোল্যা উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের রোজনগর গ্রামের মৃত সিদ্দিক মোল্যার ছেলে। গতকাল বোরবার তাকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
এ ঘটনায় মহম্মদপুর থানার এসআই মোহাম্মদ শাহিন ও ডিউটিতে থাকা পুলিশ সদস্য মোহাম্মদ পাপ্পুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জেল হোসেন জানান, দেড় বছর আগে নড়াইলের আদালত থেকে চুরির অপরাধে শোহেবের ৬ বছরের সশ্রম কারাদণ্ড হয়।
সাজার পর থেকেই তিনি পলাতক ছিলেন। রোববার রাতে আটক করে তাকে থানা হাজতে রাখা হয়। পরের দিন দুপুরে দেখেন আসামি হাজতে নেই। হাজতখানার রড ভাঙা। ডিউটি অফিসার এএসসআই শাহীন সঙ্গে সঙ্গে কর্তব্যরত কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে তালা খুলে তারা দেখতে পান আসামি হাজতখানার ভেতরে নেই। পরে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতার চেষ্টা চলছে।
মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে রুজু করা হয়েছে । এছাড়া আসামিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।











































