Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

129
মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেনো রোগী

জাতীয় কৃষক সমিতি খুলনা জেলা কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
খবর বিজ্ঞপ্তি
কৃষকের অধিকার প্রতিষ্ঠাসহ কৃষি ও কৃষকের স্বার্থে ১০ দফা দাবি সম্বলিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ জাতীয় কৃষক সমিতি, খুলনা জেলার দাকোপ উপজেলা কমিটির পক্ষ থেকে ২৩ জুলাই শনিবার বেলা ১২:৪৫টায় উপজেলা নির্বাহী কমকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কৃষক নেতা তারক মণ্ডল, পলাশ রায়, রবীন্দ্রনাথ মণ্ডল, সবুজ গোলদার, রাম, উত্তম মোড়ল, সুমন রায় প্রমুখ।

তেরোখাদায় আওয়ামী লীগ নেতা জামালের বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের হ্যান্ডবিল বিতরণ ও গণসংযোগ
খবর বিজ্ঞপ্তিঃ
গতকাল বিকাল ৫টায় তেরোখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের শেখপুরা বাজারে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র ঘরে ঘরে পৌঁছে দিতে উন্নয়নমূলক কর্মকান্ডের হ্যান্ডবিল বিতরণ ও গণসংযোগ করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যহত রাখার স্বার্থে দেশরত্ন শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তাকে বিজয়ী করার জন্য উপস্থিত জনসাধারণকে আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মো: জামিল খান, আজিজুল হক কাজল, সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সারাফাত হোসেন, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এফ.এম মফিজুর রহমান, ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জল শেখ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিরাঙ্গী, জয়নাল আবেদিন, আসাদ ফকির, যুবনেতা বিধান চন্দ্র রায়, বদরুল আলম বাবর, ওবায়দুল্লাহ বাবু, জিয়ার মোল্যা, লিটু মোল্যা, আক্তারুজ্জামান জুন, আব্দুল হক, শেখ লুৎফর রহমান, জিয়া শেখ, মোঃ আলামিন এহসান, আমিরুল মোমেনীন রানা, এম.এম মিল্টন হোসেন মিলু, ফরহাদ মেম্বার, শেখ শামীম হাসান, রাশেদ সরোয়ার সুমন, আকিজ উদ্দিন, কামরুল গাতিদার, লিংকন মিনা, সুজ্জল শেখ, মঞ্জুরুল ইসলাম মোড়ল, তাপস জোয়ার্দার, রাকিবুল ইসলাম সুমন, এ্যাড. জাহিদ ইসলাম, মাহমুদুল হাসান গালিব, চিশতি নাজমুল বাসার সম্রাট, মোঃ কবিরুল ইসলাম, মঞ্জুর সরদার, আলিনুর, সাকির হোসেন খোকন, ডলার ঢালী, মিরাজ মুসল্লী, শেখ হুসাইন আহম্মেদ, ইসমইল মৃধা ইমন, সাজ্জাদ বাপ্পি, স্বাধীন গাজী, টিটবুজ্জামান টিটব, ইমন মোল্যা, নাজমুল হোসেন, সোহানুর রহমান, জোবায়ের সরদার, শেখ হাসান, অভি, অয়ন রহমতুল্লাহ প্রমুখ।

রামপালে গণসংযোগকালে শেখ মোঃ আবু হানিফ
শেখ হাসিনার সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড সম্পাদিত হয়েছে
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। দেশরত্ন শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব সরকার, অতীতের যেকোন সরকারের তুলনায় শেখ হাসিনার সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড সম্পাদিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) বিকালে রামপাল উপজেলার বিভিন্ন স্থানে জনসাধারনের মাঝে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। রামপাল উপজেলার মল্লিকের বেড়, বড় সন্যাসী বাজার, গিলাতলা বাজার, ইসলামাবাদ, তালবুনিয়া, শ্রীফলতলা সহ রামপালের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে গণসংযোগকালে বাগেরহাট-৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী শেখ মোঃ আবু হানিফের সাথে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শেখ মোঃ আবু সাঈদ, হাফিজুর রহমান, রিনি শেখ, আনিচুর রহমান, মিথুন শেখ, গোলাম মাওলা কাকন, এ্যড.রিটন দাস, গোলাম আজম, আসলাম শেখ, গোলাম মোস্তফা, রেজাউল ইসলাম, বাবুল হাজরা,মাসুদ শেখ, জিল্লুর রহমান, জিয়া শেখ, খান হাবিবুর রহমান শিবু, সিরাজুল ইসলাম, শিশির বর, আবদুর রব, হামিম কবির রুবেল, সজল শেখ, জিলান ফারুক, আবু রায়হান মুন্না, উজ্জল শেখ, মৃনাল কান্তি বাছাড়, শেখ হেলাল বাবু, শেখ মোঃ রাসেল, হাসান আমির হামজা, ফজলুর রহমান, জাহিদ শেখ, মিহির ঘোষ, তাজমুল, শরিফুল ইসলাম, লিটু, বোরহান, আমিনুর, শাহিনুর, বাদশা শেখ, টগর, রেজাউল, মোহাম্মদ আলী, শামীম শেখ, আলামিন, মিজনুর রহমান, পল্লব, নিউটন, রুমান, রিদয়, সাহরুক মোর্তুজা, আহমেদ, সাইফুল্লাহ ইসলাম, শাওন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।#

খানজাহান আলী থানা পরিদর্শন কেএমপি কমিশনারের
ফুলবাড়ীগেট প্রতিনিধি
কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা খানজাহান আলী থানা পরিদর্শন করেছেন । তিনি পরিদর্শন কালে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জসহ সকল অফিসারদের ব্রিফিং করেন। গতকাল বেলা ১১টার সময় খানজাহান আলী থানা পরিদর্শনকালে থানার সব কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যবেক্ষণ করেন কেএমপি কমিশনার। পরিদর্শন শেষে তিনি খানজাহান আলী থানার সেবাদান কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং জনবান্ধব পুলিশিং করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। থানার অভ্যন্তরে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ,ঔষধী গাছ , বিভিন্ন শাক সবজি ও থানার পুকুরে মাছ চাষ দেখে থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান কে ধন্যবাদ জানান কেএমপি’র কমিশনার । এছাড়া তিনি সকল পুলিশ সদস্যকে জনগণের সাথে ভালো আচরণ করা, তাদের হয়রানি না করা, সর্বোচ্চ সেবা দান করার বিষয় উল্লেখ করেন এবং উল্লেখিত বিষয়সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নীতকরণে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনগণের পুলিশ হওয়ার জন্য এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরবর্তীতে তিনি থানা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং থানা কম্পাউন্ডসহ মালখানা, অস্ত্রাগার পরিদর্শন করেন।এ -সময় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মোসফেকুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মোঃ আবু জাফর এবং অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খাঁন-সহ অন্যান্য অফিসারবৃন্দ ও ফোর্স।

সাংবাদিক গাজী মাকুলের অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অসুস্থ সাংবাদিক , খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির কোষাধ্যক্ষ ও দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা (খুলনা) প্রতিনিধি গাজী মাকুল উদ্দিন পিত্তথলির অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে । দির্ঘ ১৩ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তাররা সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করার পর লেপারাসকপির মাধ্যমে গতকাল সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত পিত্তথলির পাথর অপারেশন সফল ভাবে শেষ করেছেন চিকিৎসকরা। সাংবাদিক গাজী মাকুল গত ৩ জুলাই হঠাৎ করে শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে শিরোমণি দি গ্রেট হসপিটালে প্রাথমিক ভাবে চিকিৎসা শেষে পরীক্ষা নিরীক্ষা করে পিত্তথলীতে পাথর ধরা পড়ে, পরবর্তীতে ৪ জুলাই খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয় , সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে ইনফেকশন ধরা পড়ে । গত ১২ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ৮ দফা দাবিতে সমাবেশ করছে ফেলাফত মজলিস
# খুলনায় বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রেস ব্রিফিং
খবর বিজ্ঞপ্তি
দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সাধারণ মানুষের কাছে দলের বক্তব্য পৌঁছে দেওয়া এবং আলেম-উলামাদের ঐক্যমতের ভিত্তিতে ইসলামী দলগুলোকে সংগঠিত করে তৃতীয় শক্তি’র আবির্ভাব ঘটানোর প্রচেষ্টা চলছে। এছাড়া দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, গ্রেফতারকৃত আলেম-উলামা ও রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি এবং জাতীয় সংকট উত্তোরণসহ ৮ দফা দাবিতে দেশের বিভাগগুলোতে সমাবেশ করছে ফেলাফত মজলিস। এরই অংশ হিসেবে আগামী ২৭ জুলাই খুলনায় বিভাগীয় সমাবেশ আহবান করা হয়েছে।
বিভাগীয় সমাবেশ উপলক্ষে সোমবার (২৪ জুলাই) নগরীর দোলখোলাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নায়েবে আমীর এবং খুলনা বিভাগীয় সমাবেশ আয়োজনের তত্বাবধায়ক মাওলানা সাখাওয়াত হোসাইন এ কথা বলেন।
তিনি বলেন, ৮ দফা দাবিতে ফেলাফত মজলিস ১৩ থেকে ২৯ জুলাইয়ের মধ্যে দেশের বিভাগগুলোতে সমাবেশ করছে। ইতিমধ্যে বেশ কয়েকটি বিভাগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ জুলাই খুলনায় বিভাগীয় সমাবেশ আহবান করা হয়েছে। ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সমাবেশের স্থান হিসেবে নগরীর সোনালী ব্যাংক চত্বর এবং ডাকবাংলা চত্বর ব্যবহারের অনুমতি চেয়ে খুলনার পুলিশ কমিশনার বরাবর আবেদন করা হয়েছে। সমাবেশে ১০ হাজার লোক সমাগমের টার্গেট করা হয়েছে।
বিভাগীয় সমাবেশের এ কর্মসূচির মাধ্যমে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন তিনি।
মাওলানা সাখাওয়াত হোসাইন বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে দেশ আজ গৃহযুদ্ধের দিকে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। ২০১৪ ও ২০১৮ সালের মত নির্বাচন আর জাতি মেনে নেবে না। দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি, হতে পারেনা। এছাড়া দেশের রাজনীতিকদের দুর্বলতার কারণে বিদেশীরা হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে। এ কারণে দল নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হতে হবে। তিনি সরকারি দলকে বিরোধী দলগুলোর সঙ্গে বসে আলোচনার মাধ্যমে এ পরিস্থিতির সমাধানের আহবান জানান।
মাওলানা সাখাওয়াত হোসাইন আরও বলেন, জামায়াতে ইসলামী এবং চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনসহ সকল ইসলামী দলকে সংগঠিত করে তৃতীয় শক্তি’র আবির্ভাব ঘটানোর প্রচেষ্টা চলছে। এর মাধ্যমে ইসলামী দলগুলোকে নিয়ে জোট গঠনেরও চেষ্টা অব্যহত রয়েছে। এ ক্ষেত্রে মত পার্থক্য ও অন্যান্য ছোট খাটো সমস্যা থেকে বেরিয়ে এসে দল নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচনকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ইসলামী জোট গঠন করা সম্ভব হলে দলগুলোর সক্ষমতা অনুযায়ী আসন বন্টনের বিষয়ে আলোচনা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। দল-মত নির্বিশেষে খুলনা বিভাগীয় সমাবেশে সকলকে অংশ গ্রহণের আহবান জানান মাওলানা সাখাওয়াত হোসাইন।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে দলের জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, জেলা সেক্রেটারী ও রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, জেলা নেতা জামান বিন রায়হান, নগর নেতা হাফেজ মো. শফিকুর রহমান, হাফেজ মো. সাজ্জাদ হোসেন, এমদাদুল্লাহ আজমী ডালিম প্রমূখ উপস্থিত ছিলেন।

রূপসায় ঘাটভোগ ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি গঠন
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের গত ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় সংগঠনটির অস্থায়ী কার্যালয় ইকবালের বালুর মাঠ সংলগ্ন ইউসুফ সরদারের ঘরে কমিটি গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার মাধ্যমে মোঃ বিল্লাল শেখকে সভাপতি, শেখ আবুল কালাম আজাদকে সিনিয়র সহ-সভাপতি, শুভঙ্কর রায়কে সাধারণ সম্পাদক ও মোঃ আইয়ুব শেখকে সাংগঠনিক সম্পাদক করে
রূপসা ঘাটভোগ ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রূপসা উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুস সাত্তার শেখের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য মোঃ বাবুল শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় শ্রমিক লীগের প্রচার সম্পাদক মোঃ বোরহান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য মোঃ হায়দার আলী খান, উপজেলা শ্রমিক লীগের যুগ্ন -আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য ইউসুফ সরদার। এ সময় আরো বক্তৃতা করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য আব্দুর রশিদ, টিএসবি ইউনিয়ন শ্রমিকলীগের আবহায়ক মোঃ মুরাদ আলী শেখ, সদস্য সচিব সেখ রমজান আলী, সিদ্দিক বেপারী, বেলায়েত হোসেন, রইজ উদ্দিন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন বাবুল শেখ , শহিদুল ইসলাম, আব্দুর রহমান, শাফায়েত, আনোয়ার হোসেন, কাদের শেখ, মোসাম্মৎ রুমি বেগম, নাসির খাঁ, আঁখি বেগম; জাকিয়া রহমান, ফাতেমা বিপ্লবী, আনোয়ারা বেগম, ফাতেমা বেগম প্রমুখ।

দেশ ও জাতির উন্নয়নের রূপকার শেখ হাসিনা সরকার: সালাম মূর্শেদী
রূপসা প্রতিনিধি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন দেশ ও জাতির উন্নয়নের রূপকার শেখ হাসিনা সরকার। আকাশচুম্বি চ্যালেঞ্জ আর ষড়যন্ত্র মোকাবিলা করে অগ্রগতির নতুন মাইলফলক সৃষ্টি করেছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য নিরাপত্তা, সমুদ্র বিজয়, শিক্ষা, স্বাস্থ্য খাতের অগ্রগতি, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নতি ইত্যাদি ক্ষেত্রে অভাবনীয় সাফল্য এসেছে। তিনি আরো বলেন দেশের রাজনীতিতে ও আওয়ামীলীগ এখন প্রায় অপ্রতিদ্বন্দ্বী। দেশ ও দল এক হাতে সাফল্যের সাথে পরিচালনা করছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিরোধী দল বিএনপি এখন নিঃস্ব প্রায়। তাই তারা এখন সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি গতকাল ২৪ জুলাই বিকেলে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের আওয়ামী লীগ নেতা ফরিদ শিকদারের বাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। বিষেশ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ফ,ম সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুনীর হোসেন মোল্যার পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, মোর্শেদুল আলম বাবু, যুগ্ম সাধারন সম্পাদক ইমদাদুল ইসলাম, সাবেক জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, কোষাধ্যক্ষ সেলিম মোল্যা, আওয়ামীলীগ নেতা স,ম জাহাঙ্গীর, গাজী মোঃ আলী জিন্নাহ, মোস্তাফিজুর রহমান মোস্তাক, রবিউল ইসলাম বিশ্বাস, কামাল হোসেন বুলবুল, বিনয় কৃষ্ণ হালদার, মিজান সরদার, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, সৈয়দ আরিফুর রহমান, মোঃ ফরিদ, হুমায়ূন মোড়ল, আওরঙ্গজেব স্বর্ন, মনিরুজ্জামান পিলু, জুলফিকার আলী, রূপসা উপজেলা কৃষকলীগ সভাপতি আঃ মান্নান শেখ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রুহুল আমিন রবি, সাধারন সম্পাদক রাজীব দাস, মাধুরী সরকার, যুব মহিলালীগ নেত্রী সারমিন সুলতানা রুনা, যুবলীগ নেতা হারুন মোল্যা, বাদশা মিয়া, আলমগীর শেখ, কামরুজ্জামান সোহেল, আরমান মিয়া, সরদার জসীম উদ্দীন, সফিকুর রহমান ইমন, রবিউল ইসলাম, তারেক আজিজ, আবুল কালাম আজাদ, রতন মন্ডল, খায়রুজ্জামান সজল, সাইফুল ইসলাম শাওন, সরদার হূমায়ূন কবীর, মোস্তাফিজুর রহমান হেলাল, মামুন শেখ, আওয়াল শেখ, সৈয়দ সজল, মোহাম্মদ, আরিফ তালুকদার, গফফার মল্লিক, জব্বার শেখ, ইউপি সদস্য আঃ সালাম, মোঃ জাহাঙ্গীরআলম, আবু সালেহ লস্কর, সাহেব আলী শেখ, আইরিন আক্তার, রাবেয়া সুলতানা, কাজী আঃ কুদ্দুস,নুর ইসলাম সরদার, স্বপ্না রানী পাল, সুকুমার বৈরাগী, জেসমিন আক্তার, জামাল শেখ, মোখলেছুর রহমান, সিদ্দিক চৌধূরী, মুছা লস্কর, মোঃ মোকাররম হোসেন, ইমরাজ হোসেন, রুবেল শেখ, আঃ করিম শেখ, সোহেল শেখ, রাজু আহম্মেদ, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম কাজল, হুমায়ূন কবীর, নাজমুল হুদা অঞ্জন, রিয়াজ শিকদার, জাহিদ শেখ, তহিদুল ইসলাম, ফারুক হোসেন, আজিজুর মোড়ল, মুরাদ শেখ, ওবায়দুল শেখ, মাহবুবুর রহমান, এহতেশামূল হক অপু, সুমন, মিকাইল মল্লিক, নীলয় হালদার,মিরাজুল মোল্লা,বাকি বিল্লাহ, সন্দীপ হালদার, শেখ সজীব, মামুন শেখ, লিপু, দীপ, ওমর, তাইম প্রমূখ। এরপর তিনি রূপসা উপজেলাধীন গাজীর দোকান- গিলতলা সুবল দত্তের বাড়ি পর্যন্ত নব নির্মিত সড়কের ও আলাইপুর মনি শিকদারের বাড়ি-সিরাজ শিকদারের বাড়ি পর্যন্ত নবনির্মিত সড়কের উদ্বোধন করেন। তাছাড়া সকালে উপজেলার কাজদিয়া বাজারে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জনসংযোগ করেন।

ভাড়াটিয়ার দখলে প্রতিবন্ধীর বাড়ী, প্রতিবন্ধীকে গুমের অভিযোগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ঘর ভাড়া দিয়ে বিপাকে পড়েছেন অসহায় এক শারীরিক প্রতিবন্ধী বাড়ীর মালিক পরিবার। প্রতিবন্ধী মোতালেব জোমাদ্দার ২০০০সালে পৌর শহরের ১নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়ক এলাকায় ১৫দশমিক ৫০শতক জমি কিনে বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছিলেন। কিন্তু পারিবারিক আর্থিক সমস্যা কারণে ২০০৩সালে বসতঘরের কিছু অংশ মাসিক এক হাজার টাকা ভাড়া চুক্তিতে স্থানীয় মোঃ মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে ভাড়া দেন। প্রতিবন্ধী মোতালেব জোমাদ্দারের রয়েছেন ১৩সন্তান। তারা সংসার ও জীবিকার তাগিদা সন্তানেরা থাকতেন বাড়ীর বাহিরে বিভিন্ন এলাকায়। ভাড়াটিয়া মিজানুর প্রতিবন্ধী বাড়ীওয়ালা মোতালেব জোমাদ্দারকে হত্যা করে পশুর নদীতে ফেলে দিবে বলে বিভিন্ন সময়ে শাসিয়ে আসছিলো বলে অভিযোগ পরিবারের। এরপর থেকে প্রতিবন্ধী মোতালেব জোমাদ্দারকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। মিজানুর রহমান গং মিলে মোতালেব জোমাদ্দারকে গুম করে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন মোতালেব জোমাদ্দারের ছেলে মতিউর রহমান রানা। রোববার (২৪ জুলাই) সকাল ১০টায় মোংলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বর্তমানে মিজানুর রহমানের ছেলে সাইফুর রহমান সাব্বিরের জবর দখলে থাকা বাড়ী ফিরে পেতে সাব্বিরের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন প্রতিবন্ধী মোতালেব জোমাদ্দারের ছেলে মতিউর রহমান রানা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ২০১৪সাল পর্যন্ত নিয়মিত বাড়ী ভাড়া দিচ্ছিলেন মিজানুর রহমান। কিন্তু পরে বিভিন্ন তাল বাহানায় ঘর ভাড়া পরিশোধ না করার জন্য ফন্দি করেন মিজানুর রহমান। মিজানুর রহমান বানোয়াট কাগজপত্র তৈরি করে এখন তার নিজের বাড়ী বলে দাবী করে আদালতে মামলা দায়ের করেছেন। ভাড়াটিয়া বানোয়াট কাগজপত্র তৈরী করে একের পর এক হয়রানী করে তাদের সর্বশান্ত করে চলেছেন। যার প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন ভুক্তভোগী প্রকৃত বাড়ীর মালিক পরিবার। বাড়ী জবর দখলের বিষয়ে ভাড়াটিয়ার বিরুদ্ধে পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো সুফল পাননি বলেও সংবাদ সম্মেলনে জানান মতিউর রহমান রানা।

এদিকে গত বুধবার (১৯ জুলাই) সকালে তার বড় বোন মাসুদা বেগমসহ তারা তাদের নিজ বাড়ীতে সাব্বিরের কাছে ভাড়ার টাকা দাবী করে ঘর ছেড়ে দেরয়ার কথা বললে তাদের মারধর করেন ভাড়াটিয়া সাব্বির গং। এ বিষয়ে মোংলা থানায় একটি এজাহার করলেও এখনো পর্যন্ত কোন সুরাহা পাননি বলেও অভিযোগ করেন প্রতিবন্ধী মোতালেব জোমাদ্দারের ছেলে মতিউর রহমান রানা।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, মামলা নেয়ার মতো বিষয় হলে তদন্ত করে অবশ্যই মামলা নেয়া হবে।

আশাশুনিতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের বিরুদ্ধে মতবিনিময় সভা
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনিতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ ও ভেজানোর বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, প্রেসক্লাবের সভাপতি এস এম আহসান হাবীব সহ মৎস্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ দণ্ডনীয় অপরাধ। উপজেলার ১১টি ইউনিয়নে কোথাও অপদ্রব্য পুশ করলে অভিযান চালিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডুমুরিয়ায় অদৃশ্য কারণে ঘরে উঠতে পারছে না ২০ টি উপকারভোগী পরিবার
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়া উপজেলার চুকনগরে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের দলিল পেয়েও অদৃশ্য কারণে ২০ টি পরিবার ঘরে উঠতে পারছে না। দীর্ঘ ১ বছর ধরে তারা দলিল নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গেলেও কোন সুরাহা পা”েছ না। এদিকে দলিল না থাকার সত্ত্বেও যারা আশ্রয়ন প্রকল্পের ঘর গুলো জবর দখল করে বসে আছেন তারা ঘর ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। কারণ তারা ¯’ানীয় নেতাদের কাছ থেকে অনুমতি নিয়েই ঘরে উঠেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায় , দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের ভদ্রা নদীর পাশ ৬৫ টি ঘর নির্মান করা হয়। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ২ লক্ষ ৪০ হাজার টাকা বলে সূত্র জানিয়েছে। গত ২৫ এপ্রিল ৬০ টি ঘরের দলিল গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। এর মধ্যে দলিল থাকার সত্ত্বেও কামরুল গাজী , শিরিনা বেগম , হাফিজুর গাজী , প্রদীপ কুমার , বাবলু সরদার , সিরাজুল ইসলাম , কুলসুম বিবি , খতেজান বিবি , উত্তম কুমার , হোসনেয়ারা বেগম , জেসমিন বেগম , মুক্তা খাতুন , জোহরা বেগমসহ প্রায ২০ টি পরিবার ঘরে উঠতে পারছে না। এদিকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় বিকাশ রায় ,সুমি খাতুন , প্রভাত বিশ্বাস , শহিদুল ইসলাম , দুখী বেগম , রোজিনা বেগম , মিনহাজুল ইসলাম , জিয়াউর রহমান , লিটন সরদার , নুরজাহান বেগম , হাজিরা বেগম , লাকী বেগম , রহিমা বেগম , ইয়াসিন হোসেন, মদন সরকার , রাম প্রসাদ ও খোকন সরকার দলিল না থাকার সত্ত্বেও ঘর গুলো জবর দখল করে বসে আছে। ভুক্তভোগী সিরাজুল ইসলাম ও শিরিনা বেগম বলেন, একটি বছর ধরে দলিল নিয়ে উপজেলা কর্তৃপক্ষের কাছে একাধিকবার গিয়েছি। কিš‘ আজ পর্যন্ত আমাদের ঘরে উঠার ব্যব¯’া করতে পারলেন না।
এ ব্যাপারে ¯’ানীয় ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, যারা ঘর গুলো জবর দখল করে বসে আছে তাদেরকে বারবার তাগিদ দেওয়ার সত্ত্বেও ঘর গুলো ছাড়ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি এবং গুরুত্ব সহকারে দেখছি।

ডুমুরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বৃত্তি ভূলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শরাফপুর ইউনিয়নের বৃত্তি ভূলবাড়িয়া এলাকার
রুবেল শেখ ও আরেফা নামে আপন দুই ভাই বোন পাশাপাশি বসবাস করেন। আরেফার ছেলে মোয়াজ্জেম (৪) ও রুবেল শেখের মেয়ে কুলছুম (৫) আপন মামাতো ফুফাতো ভাই বোন। ঘটনার দিন দুপুরের একটু আগে বাড়ির পাশের ডাকাতিয়া নামক একটি খালে শিশু দুটি নেমে পানিতে খেলছিল।এক পর্যায়ে অসাবধানতার কারণে তারা পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন খুঁজতে যেয়ে দেখে কুলছুম পানির উপর ভেসে আছে। এরপর সেখানে নেমে তলিয়া থাকা অব¯’ায় জোয়াজ্জেমকেও উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিংসক শিশু দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ উদযাপন উপলক্ষ্যে বটিয়াঘাটা মতবিনিময় সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
“ নিরাপদ মাছে ভরবো দেশ” “গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলা মৎস্য সপ্তাহ -২০২৩ উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে। গতকাল সোমবার বেলা ১১টায় সহানীয় পরিষদ সন্মেলন কক্ষে কৃষি অফিসার আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন। স্বাগত বক্তৃতা করেন সিনিয়ার মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিসাব রক্ষণ অফিসার মোঃ ইসমাইল হোসেন ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্লা,আরএমও ডাঃ অভিজিৎ মল্লিক ,পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসিরন সুলতানা,সহকারী মৎস্য কর্মকর্তা আমীর আলী ,সহকারী ইউআরসি ইনেষ্ট্রাক্টর আশিক বিন আজাদ,সিনিয়র সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস ,উপজেলা প্রেসক্লাবের সাধারণ ইন্দ্রজিৎ টিকাদার,সাংবাদিক মোঃ ইমরান হোসেন সুমন,সাংবাদিক অজিত কুমার রায়,খামারী ওয়াহিদুর রহমান সহ অন্যান চাষীবৃন্দ।

ফকিরহাটে ইউসিবির সাথে কৃষি উদ্যোক্তদের মতবিনিময়
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর সাথে কৃষি উদ্যোক্তাদের মতবিনিময় সভা সোমবার (২৪ জুলাই) বিকেল ৪টায় অত্র ব্যাংকে অনুষ্ঠিত হয়েছে। ইউসিবির ফকিরহাট শাখা ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিবির ফাষ্ট এসিষ্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ইউনিট হেড এগ্রি ক্রেডিট মো. মাহফুজ কামাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফকিরহাট শাখার সহ-ব্যবস্থাপক মো. আরিক বিল্লাহ খান, ঋণ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ সহ অন্যান্য কর্মকর্তা ও ৬০জন কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃষি ও মৎস্য ঋণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় কৃষি উদ্যোক্তারা বিভিন্ন সমস্যা ও সুবিধার কথা তুলে ধরেন। #

ফকিরহাটের বাহিরদিয়া ইউপির সাবেক চেয়ারম্যানের মৃত্যু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী ইসমাইল সিদ্দিকী খোকন (৭০) আর নেই। তিনি সোমবার (২৪ জুলাই) ভোর রাতে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম খোকন বাহিরদিয়া এলাকার মৃত কাজী সিদ্দিক হোসেনের ছেলে। এদিন দুপুর আড়াইটার দিকে বাহিরদিয়া বালিয়ার মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে বাহিরদিয়া পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে তাঁর মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ বারের মত দেথতে মরহুমের বাড়িতে উপস্থিত হন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি ও বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।#

বিপ্লব সাহা লবের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
সাহেবের কবরখানা সার্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা সদর থানা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব গত ১৯ জুলাই বুধবার হৃদরোধে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা এবং তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করে বিবৃতি প্রদান করেছেন সাহেবের কবরখানা সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সভাপতি মানিক কুমার শীল, সিনিয়র সহ-সভাপতি মহাদেব সাহা শিবু, সহ-সভাপতি রতন কুমার নাথ, বাবু শীল, গোবিন্দ ঘোষ, সমীর দে, মদন দাস, বাপ্পী রায়, অশোক সাহা, কমল সরকার, অলোক দে, নীকান্ত ঘোষ, বিধান ঘোষ, উত্তম দে, রাজেশ সাহানি, মিঠুন বিশ্বাস, দ্বীপ পাণ্ডে, সাধারণ সম্পাদক রবিন কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত সাহানি, দেবব্রত সরকার, রাজন ঘোষ, সজল ঘোষ, জীবন দত্ত, উপদেষ্টা বীরেন্দ্র নাথ ঘোষ, প্রদীপ সাহা ধূপ, কনিকা সাহা, পরিতোষ চন্দ্র দত্ত, পরিতোষ ঘোষ, আশুতোষ দে, অসীম কুমার পাল, ভূপাল চন্দ্র মল্লিক, অমলেন্দু হালদার, বিদ্যুৎ দত্ত, শঙ্কর দে মনা, দীপক পাণ্ডে, খোকন ভদ্র, গোবিন্দ সাহা, রবিন সাহা, লছমি সাহানি, শ্যামল সাহা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে পরি দত্ত, বরুণ দত্ত, শঙ্কর সাহা, বিশ্বজিৎ দে মিঠু, সঞ্জীব ভট্টাচার্য সঞ্জু, রামচন্দ্র পোদ্দার, বিষ্ণু ঘোষ, বিধান চন্দ্র রায়, সদস্য সবুজ সাহা, কাজল সাহা, অভিজিৎ দে শুভ, সুমিত সাহা, জয় দে, বিপ্র সাহা, সেতু সাহা, আবির কর্মকার, অয়ন সাহা, রাজু সাহা, মিঠুন সাহা, সৌরভ রক্ষিত, স্বাক্ষর সাহা, সজীব পাণ্ডে, বাঁধন দাস, অনীক সাহা, অমি রায় প্রমুখ।

দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্যাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটির আয়োজনে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের সভাপতিত্বে অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মেরিন ও ফিশারী কর্মকতা বিপুল কুমার দাস, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক মোঃ শিপন ভূঁইয়া,শচীন্দ্র নাথ মন্ডল, আজগর হোসেন ছাব্বির, জি এম জাকির হোসেন, কুমারেশ বিশ^াস প্রমুখ। সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরকৃত গ্রহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় হয়।

বাগেরহাটের সকল উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত
খবর বিজ্ঞপ্তি
শোকের মাস আগস্টে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের নির্দেশনায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৪ জুলাই (সোমবার) বেলা ১টায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশের কার্যালয়ে এ উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় শোকের মাস আগস্ট উপলক্ষ্যে প্রথম ধাপে বাগেরহাটের সকল উপজেলায় বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতিতে চিকিৎসাসেবার পরিকল্পনা তুলে ধরেন এই কর্মসূচির প্রধান সমন্বয়কারী ও বাগেরহাট বিএমএর সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডা. মো. মোশাররফ হোসেন।
প্রস্তুতি সভায় আগামী ৪ আগস্ট মোরেলগঞ্জ, ৮ আগস্ট রামপাল, ১৭ আগস্ট বাগেরহাট সদর, ১৮ আগস্ট ফকিরহাট, ১৯ আগস্ট মোংলা, ২৪ আগস্ট মোল্লাহাট, ২৫ আগস্ট চিতলমারী এবং ৩১ আগস্ট শরণখোলা উপজেলায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়াও এ উপলক্ষ্যে সংগঠনের আরও কিছু স্থানে মেডিকেল ক্যাম্প পরিচালনার বিষয়টি পরবর্তীতে জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এ উদ্যোগকে অত্যন্ত মহতী ও সময়োপযোগী বলে অভিহিত করেন।

পাইকগাছায় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু
বঙ্গবন্ধু মৎস্য চাষকে সামাজিক আন্দোলনে রূপ দিয়েছিলেন
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন ও রপ্তানী আয়ে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের ২ কোটি মানুষ মৎস্য খাতের উপর জীবিকা নির্বাহ করছে। অথচ গুরুত্বপূর্ণ এ মৎস্য খাত বিএনপি-জামায়াত সরকারের সময় অবহেলিত ছিল। এমপি বাবু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মৎস্য চাষকে সামাজিক আন্দোলনে রূপ দেয়ার শুভ সূচনা করেছিলেন। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মৎস্য খাতের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করায় মাছের উৎপাদন ও রপ্তানী আয় বেড়েছে। দেশের প্রয়োজনীয় চাহিদা পূরণ করে অতিরিক্ত মৎস্য বিদেশে রপ্তানী করা হচ্ছে। সমুদ্র বিজয় বর্তমান সরকারের উল্লেখ যোগ্য সাফল্য উল্লেখ করে এমপি বাবু বলেন, সমুদ্রের বিশাল জলরাশী মৎস্য ও অন্যান্য সম্পদ আহরণে সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে। সরকারের বাস্তবমুখী পদক্ষেপের ফলে ইলিশ উৎপাদনে আমরা বিশে^ প্রথম স্থান অধিকার করেছি। তিনি উন্নত প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে পরিকল্পিত মৎস্য চাষে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি সোমবার (২৪ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। এর আগে তিনি উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাশমী সাকিব, বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ। প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম, উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি সাজ্জাত সরদার, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, ক্ষেত্র সহকারী রণধীর সরকার। অনুষ্ঠানে শ্রেষ্ঠ চিংড়ি চাষী হিসেবে গোলাম কিবরিয়া রিপন, মৎস্য চাষী হিসেবে সাংবাদিক জিএ রশীদ ও মৎস্য উদ্যোক্তা উন্নত চিংড়ি ক্লাস্টার ফার্ম ক্যাটাগরিতে হিমাদ্রী কুমার ঢালীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কালিগঞ্জ কৃষ্ণনগর বাজারে পাবলিক টয়লেট বরাদ্দ দেন-এমপি জগলুল হায়দার
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর বাজারে প্রায় ৬ শতাধিক দোকান ব্যবসায়ী ও সাধারণ জনগণের জন্য ১টি পাবলিক টয়লেট বরাদ্দ দিয়েছেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার এমপি।

নির্মাণ কাজ চলমান সরজমিনে কয়েকজন বাজারের ব্যবসায়ী’রা সাংবাদিকদের বলেন” কৃষ্ণনগর বাজারে পাবলিক টয়লেট অপরিতক্ত অবস্থায় থাকার কারণে সম্মিলিতভাবে বিষয়টি বাংলাদেশ যুব মহিলা লীগের সাতক্ষীরা জেলা কমিটির সহ সভাপতি ও কৃষ্ণনগর সাবেক ভারপ্রাপ্ত (ইউপি) চেয়ারম্যান এবং আশার আলো সমবায় সমিতির পরিচালক শ্যামলী রানী অধিকারীকে জানান।

তিনি কৃষ্ণনগর বাজারের বিষয়টি সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার মহোদয়কে পাবলিক টয়লেট খুবই প্রয়োজন এই কথাটি বলেন” তিনি দ্রুত বাজারে দোকান ব্যবসায়ী ও জনগণের জন্য উন্মুক্ত ১টি পাবলিক টয়লেট বরাদ্দ দিয়েছেন ইতিমধ্যে টয়লেটের নির্মাণ কাজ চলমান।

১নং কৃষ্ণনগর সকল সাধারণ জনগণ সহ ব্যবসায়ী’রা সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার মহোদয়কে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটির আয়োজনে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের সভাপতিত্বে অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মেরিন ও ফিশারী কর্মকতা বিপুল কুমার দাস, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক মোঃ শিপন ভূঁইয়া, শচীন্দ্র নাথ মন্ডল, আজগর হোসেন ছাব্বির, জি এম জাকির হোসেন, কুমারেশ বিশ্বাস প্রমুখ। সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরকৃত গ্রহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় আলোচনা হয়।

অভয়নগরে এ কেমন শত্রুতা! ফলন্ত পেঁপে গাছ কেটে সাবাড়
তামিম আহমেদ মনির
যশোরের অভয়নগরে কৃষকের রোপণকৃত ধরন্ত পেঁপে চাষের বাগানে পূর্ব শত্রুতার জেরে গাছ কেটে নষ্ট করেছে প্রতিপক্ষ। এলাকাবাসীরা বলছেন এ কেমন শত্রুতা। এবিষয়ে ভুক্তভোগী অভয়নগর থানায় রবিবার রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার মোঃ আবু বক্কারের স্ত্রী বকুল বেগম(৪৩), তার বাড়ির অদুরে বুইকরা (পোড়াবাড়ি) গ্রামে ৯ শতক জমি কিনে পেঁপে গাছসহ সবজি চাষ করে দীর্ঘদিন ভোগ দখল করে খেয়ে আসছেন। ইতিমধ্যে ওই জমিতে পূর্বের মালিক পক্ষের শরিকদের নজর পড়ে এবং শরিকদের মধ্যে ফজলুর রহমান ওই ভুক্তভোগীর দলিল বাতিল চেয়ে বিজ্ঞ আদালতে একটি আমানতের মামলা করে হয়রানি করে আসছেন। এছাড়াও স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বিভিন্ন সময় তাদের প্রান নাশের হুমকিসহ নাজেহাল করে চলেছে। ফলে ভুক্তভোগীদের চরম হয়রানিসহ দুর্বিষহ মধ্যে জীবন কাটছে। সরেজমিন, ভুক্তভোগী বকুল বেগমের জমিতে গিয়ে দেখা যায়। ধরন্ত পেঁপে গাছগুলো কেটে সাভার করা হয়েছে ।প্রত্যেকটা পেঁপে গাছে অনেক ফল এসেছিল।তা কেটে ফেলা হয়েছে। ধরন্ত কাটা পেঁপে গাছের ফল গুলো মাটিতে পড়ে আছে। এবিষয়ে ভুক্তভোগী বকুল বেগমের মোঃ আবু বক্কারবলেন, টাকা দিয়ে জমি কিনে চাষাবাদ করে ভোগদখল করে খেয়ে আসছি হঠাৎ ফজলুর রহমান নামে ওই ব্যক্তি আদালতে মামলা করে হয়রানি করছে। আমি বৈধ্য ভাবে জমি কিনেছি। জমি মাপা মাপি করে তারা আমার ৯ শতক জমি বুঝে দিয়েছে। কিন্তু আদালতে মামলা করেও তারা আমার চাষ করা ধরন্ত পেঁপে গাছ গুলো কেটে ফেলেছে।আমার এতো বড় সর্বনাশ করার কারণ কি? আমি এর ন্যায় বিচার কামনা করি।তিনি আরো জানান, আমার প্রায় ৮০ হাজার টাকার পেঁপে গাছ কেটে ফেলছে তারা। এবিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন, বুইকরা পোড়াবাড়ি এলাকার ফজলুর রহমানের স্ত্রী হাজেরা বেগম(৪৫), পিতা অজ্ঞাত। ফজলুর রহমান (৫৫), ফজলুর রহমানের ছেলে হৃদয়(১৯)। এবিষয়ে ফজলুর রহমান পেঁপে গাছ কেটে নষ্ট করার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আদালতে মামলা করেছি মামলা করেছি। আমি গাড়ি চালায়। সকালে ভোরে চলে যায় রাত ১২ টার সময় বাড়ি আসি। ওই পেঁপে গাছ কে বা কারা কেটে নষ্ট করেছে আমার জানা নেই। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

রামপালে জাতীয় মৎস্যসপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা
মেহেদী হাসান(রামপাল)বাগেরহাট
রামপালে জাতীয় মৎস্য সপ্তাহের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদফতর কর্তৃক গ্রহীত কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মমতবিনিময় সভার সভাপতিত্ব করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহম্মদ সাইদুর রহমান রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার ওসি (তদন্ত) মো. আবু হানিফ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা,তথ্য ক্রিয়া সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, প্রকল্প কর্মকর্তা সালজার হোসেন, সাংবাদিক খৈয়াম হোসেন খিজির প্রমুখ। সভায় মৎস্য সম্পদ রক্ষায় সরকারের করণীয় ও সপ্তাহ ব্যাপী কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা।

দামুড়হুদায় ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
দামুড়হুদায় নানার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মায়ের কোল থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় দামুড়হুদার নাপিতখালি গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী রেহেনা বেগমের সাথে ৩ বছরের শিশু তাশরিফ ও তার ভাই রাফিজকে পাখি ভ্যানে করে পাশ্ববর্তী চারুলিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথে মোক্তারপুর গ্রামে পৌঁছালে অসাবধানতাবশত শিশু তাশরিপ মায়ের কোল থেকে পাকা রাস্তার উপর পড়ে যায়। ও শিশুটি অচেতন হয়ে পড়ে। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খালিদ হাসান বলেন, পরিবারের সদস্যা জানায় শিশুটি ভ্যান থেকে রাস্তার ওপর পরে অচেতন হয়ে যায়। আমরা জরুরি বিভাগে শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে। তবে শিশুটির শরীরে কোনো আঘাত বা কাটা ছেঁড়ার চিহ্ন পাওয়া যায়নি। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, নানার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ভ্যান থেকে রাস্তায় পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জেনেছি। থানা পুলিশ শিশুর সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। এ বিষয়ে স্বজনদের কোন অভিযোগ না থাকায় রাতে লাশ হস্তান্তর করা হয়।

খুবির নবনির্মিত ক্যাফেটেরিয়া সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দৃষ্টিনন্দন ক্যাফেটেরিয়া সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এক চুক্তি ২৪ জুলাই (সোমবার) দুপুর ১২.৩০ মিনিটে ট্রেজারারের কার্যালয়ে স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও নিউ আজমিরী গ্রীল এন্ড বি.বি.কিউ এর পক্ষে স্বত্বাধিকারী মো. আলী নিজামুল হক।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে ট্রেজারার বলেন, নতুন এই ক্যাফেটেরিয়া বিশ্ববিদ্যালয়ের সম্পদ। এটিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ক্যাফেটেরিয়ায় দায়িত্বরতদের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে খাবারের মান সবসময় ভালো রাখতে হবে এবং খাবারের মূল্য যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। একই সাথে এখানকার পরিবেশ সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সর্বোপরি আমাদের স্মরণ রাখতে হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম যাতে অক্ষুণ্ন থাকে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ক্যাফেটেরিয়া পরিচালনা কমিটির সভাপতি ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, কমিটির সদস্য প্রফেসর ড. লস্কর এরশাদ আলী ও মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী এবং সদস্য সচিব উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

কয়রায় পানিই জীবন প্রকল্পের ২ দিন ব্যাপী জলবায়ু ও অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ
কয়রা (খুলনা)প্রতিনিধি
কয়রায় পানিই জীবন প্রকল্পের বিদ্যমান প্লাটফর্মের সাথে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতি হয়েছে। ২৩/০৭/২৩ ও ২৪/০৭/২৩ জুলাই (রবিবার ও সোমবার) আমাদী ইউনিয়নে জায়গীরমহল গ্রামে এস,ডি,এফ অফিসের সভাকক্ষে হেলভেটাস এর অর্থায়নে সুশীলন ও ডরপ কর্তৃক বাস্তবায়িত পানিই জীবন ফেইজ-০৩ প্রকল্পের আওতায়, উপজেলায় সুশীলন এর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে উৎপাদনকারী সংগঠন,বাজেট মনিটরিং ক্লাব ও মা সংসদ এর প্রতিনিধিদের নিয়ে ২ দিন ব্যাপি জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ এর আয়োজন করা হয়। প্রশিক্ষণে কয়রা উপজেলার আমাদী ও বাগালী, ইউনিয়নের স্থানীয় সেবাদানকারীরা অংশ গ্রহন করে। ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও প্রতিকূল পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার কৌশল বা অভিযোজন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পানিই জীবন প্রকল্প সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে থাকে, জলবায়ু পরিবর্তন এর প্রভাবে আমাদেরকে দিন দিন নানা রকম সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। পানিই জীবন প্রকল্প স্থানীয় সেবাদানকারীদের মাধ্যমে সরকারের পাশাপাশি সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীদেরকে জলবায়ু সহনশীল কৃষি, মৎস্য চাষ সহ নানা রকম আয়বর্ধন মূলক কর্মকান্ডের জন্য বিভিন্ন রকম সরকারী সেবাসহ কারিগরী পরামর্শ প্রদান করে থাকে। তাই তারা যদি সরকারের পাশাপাশি এসকল কর্মকান্ডে নিজেদেরকে স্বতস্ফুর্তভাবে আত্মনিয়োগ করে তাহলে সমাজ তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
উক্ত প্রশিক্ষনে কয়রা উপজেলার প্রতিনিধি জনাব, শাহজাহান সিরাজ কার্যক্রম গুলোর দিকে একটু দৃষ্টি রাখার জন্য আহবান জানান। প্রশিক্ষণটিতে রিসোার্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব,কাজী মোঃ মোস্তাইন বিল্লাহ ও উপজেলা কৃষি কর্মকর্তা জনাব অসীম কুমার দাস। প্রশিক্ষনটি সঞ্চালন করেন পানিই জীবন প্রকল্পের আওতায় সুশীলন এর উপজেলা সমন্বয়কারী তাপস কুমার দাশ,কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পূর্ণিমা বৈরাগী এবং দেবরঞ্জন বিশ^াস। সকলের আলোচনা শেষ হলে সুশীলন এর উপজেলা সমন্বয়কারী তাপস কুমার দাশ সকলের সু-স্বাস্থ্য কামনা করে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করেণ।

মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেনো রোগী: ২বছর ধরে আল্টাসনোগ্রাফী মেশিন অকেজো
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
‘অকেজো’ আর ‘নেই’ দিয়েই চলছে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র। এখানে রোগীর চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় লোকবলের যেমন ঘাটতি আছে, তেমনি অতি জরুরি যন্ত্রপাতিও অকেজো হয়ে পড়ে আছে। কোনো কোনোটি চলছে ধুঁকে ধুঁকে।
হাসপাতাল ঘুরে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্তবর্তী উপজেলার ৪ লক্ষ মানুষের জন্য রয়েছে একটি হাসপাতাল। যেখানে উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিদিন ৪শ থেকে ৫শ রোগী চিকিৎসা নিতে আসে। মহেশপুর ৫০ শয্যা হাসপাতালে ডাক্তার, নার্স সহ অন্যান্য কর্মচারি মিলে একশ পদের বিপরীতে আছে ৩৬ জন এবং ৬৪টি পদ খালি রয়েছে। এ হাসপাতালে ২১ জন ডাক্তারের মধ্যে আছে ৬ জন। ৫ জন পরিচ্ছন্ন কর্মী থাকার কথা থাকলেও একজনও নেই। অফিস সহকারী কাম কম্পিউটার পদে ৩ জনের পদ থাকলেও একজনও নেই। সহকারী সেবিকা একজনও নেই। নার্স ৩২জন থাকার কথা কিন্তু একজনও নেই। ৩ জন ওয়ার্ড বয়ের মধ্যে একজনও নেই।
অন্যদিকে ব্যবহার না করার ফলে হাসপাতালের বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। আবার সচল যন্ত্রাংশ অচল হয়ে গেলে সেগুলো আর মেরামত করা হচ্ছে না। রোগী সেবায় অতি প্রয়োজনীয় আল্টাসনোগ্রাফী মেশিনটি দীর্ঘ ২ বছর অকেজো হয়ে পরে থাকলে সেটি আর সচল হচ্ছে না। যার ফলে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের বেসরকারী ডায়াগনস্টিক বা ক্লিনিক থেকে বেশি টাকা দিয়ে আল্টাসনোগ্রাফী করাতে হচ্ছে। এছাড়াও অনেক রোগীরা হাসপাতালে দায়িত্বরত বিভিন্ন ডায়াগনস্টিক বা ক্লিনিকের দালালদের খপ্পরে পরে আল্টাসনোগ্রাফী,এক্ররেসহ রক্তের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা অতিরিক্ত টাকা দিয়ে করাতে হচ্ছে। এতে ওষুধ পরীক্ষা-নিরীক্ষা সহ চিকিৎসা খরচ বাড়ছে। খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন রোগীরা। আল্টাসনোগ্রাফী মেশিন অকেজো হয়ে পরে থাকায় যেমন চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে তেমনি সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাথী খাতুন নামের এক গর্ভবতি মা বলেন, আল্টাসনোগ্রাফীসহ ৬টি পরীক্ষা দিয়েছে ডাক্তার। হাসপাতালে কয়েকটি পরীক্ষা না হওয়ায় বেশি টাকা দিয়ে বাহিরে থেকে করিয়ে আনতে হয়েছে।
হাসপাতালের স্টোর কিপার ফারুক হোসেন বলেন, আল্টাসনোগ্রাফী মেশিনটি নষ্ট হয়ে পরে থাকার কারণে সেটি স্টোর রুমে এনে রাখা হয়েছে,সে রুমে এখন ডাক্তার বসে। আল্টাসনোগ্রাফী সচলের বিষয়ে একাধিক বার উর্ধতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েও সচল করা সম্ভব হচ্ছে না। তারা আসে ছবি তুলে নিয়ে যায় এভাবে প্রায় ২বছর আল্টাসনোগ্রাফী মেশিনটি অকেজো হয়ে পরে আছে বলে জানান তিনি।
এ বিষয়ে হাসপাতালের ইউএইচএন্ডএফপিও ডাঃ হেদায়েত বিন মোহাম্মদ সেতু বলেন, রোগীর চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় লোকবলের ঘাটতি রয়েছে। আল্টাসনোগ্রাফী মেশিন প্রায় ২ বছর অকেজো হয়ে আছে। সিএমএইচডি বরাবর চিঠি পাঠানো হয়েছে। এখনো কোন মেশিন আসেনি। আশা করছি খুব দ্রত এই সমস্যার সমাধান হবে।

বাগআঁচড়ায় নোংরা পরিবেশে তৈরি হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আইসক্রিম
বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শার বাগআঁচড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে শিশুদের প্রিয় খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আইসক্রিম। স্বাস্থ্যের জন্য আইসক্রিম তৈরির জন্য আলাদা পরিবেশ ও নিয়মনীতি থাকলেও তা মানছেন না বরফ ফ্যাক্টরির মালিকেরা। এসব আইসক্রিম মাছের কাজে ব্যবহৃত কক সেটের ভিতরে করে গ্রামের পাড়া মহল্লার অলিতে গলিতে এবং বিভিন্ন স্কুলের সামনে অবাধে বিক্রি হচ্ছে।

অনুসন্ধানে জানাগেছে, প্রশাসনের চোখ ফাঁকি দেয়ার জন্য বাগআঁচড়ার বেত্রাবতী সড়কের পাশে মজু মেম্বারের খাবার হেটেলের পাশে অবস্থিত হজরত আলীর পিয়াজি-সিঙ্গাড়া বিক্রি করার দোকানের পেছনে অস্বাস্থ্যকর পরিবশে দীর্ঘদিন ধরে আইসক্রিম তৈরি করা হচ্ছে। আইসক্রিমের স্বাদ ও শিশুদের আকর্ষণ বাড়ানোর জন্য মিশানো হচ্ছে রং, গি¬সারিনসহ বিভিন্ন ফ্লেভারের ক্ষতিকারক কেমিক্যাল, যা মানুষের স্বাস্থের জন্য ক্ষতিকর। অপরিচ্ছন্ন বালতির মধ্যে খালি হাতেই মেশানো হচ্ছে আইসক্রিমের উপকরণ। পানি রাখার হাউজ রয়েছে অপরিষ্কার। ঢাকনা দেয়া হয়েছে কাঠ দিয়ে। তৈরি আইসক্রিম তুলে ময়লা হাতেই রাখা হচ্ছে বাঁশের তৈরি ঝুঁড়ির মধ্যে। আবার কারিগরদের জন্য নির্দিষ্ট কোন পোশাক নেই।

আইসক্রিম ফ্যাক্টরির মালিক হযরত আলী জানান, গি¬সারিন, রং, সুইডেস মিশিয়ে তিনি আইসক্রিম তৈরি করেন কারখানায়। আইসক্রিমে গ্লিসারিন ও রং মেশানো যায় কিনা প্রশ্ন করলে তিনি বলেন, এগুলো তো সব ফ্যাক্টরিতে ব্যবহার করে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অস্বাস্থ্যকর কেমিক্যাল ও নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করা খাবার খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হতে পারে। যেমন পেট ব্যথা, আমাশয়, ডায়রিয়া, শরীর দুর্বলসহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম বলেন, ‘অভিযান চালিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে’।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল বলেন, ‘প্রথমত বিষয়টি আমার জানা ছিলো না, আপনার মাধ্যমে জানলাম। খুব দ্রুত এসব অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে’।

মোংলায় ঝড়ে পড়া ১০৫০ ক্ষুদে শিক্ষার্থীকে লেখাপড়া শেখাচ্ছেন ‘শিখন কেন্দ্র’
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দেশে ঝড়ে পড়া গড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হার ১৭ দশমিক নয় শতাংশ। তার মধ্যে বাগেরহাটের মোংলায় এই হার ১৮ দশমিক চার শতাংশ। এই অবস্থায় সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যত গড়তে মোংলায় ব্যতিক্রম শিক্ষা কার্যক্রম চালু হয়েছে।
সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত ‘আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম’র প্রাথমিক শিক্ষার সেকেন্ড চান্স কর্মসূচীর আওতায় ‘শিখন কেন্দ্র’ নামে ৩৫টি স্কুল খোলা হয়েছে এখানে। পৌরসভায় ১১টি ও উপজেলার ৩টি ইউনিয়নে ২৪টি মোট ৩৫টি শিখন কেন্দ্র চালু করেছেন বেসরকারী উন্নয়ন সংস্থা ‘নীড় সেবাসংস্থা’। এসব শিখন কেন্দ্রে এলাকাট ঝরে পড়া শিক্ষা বঞ্চিত থাকা মোট ১০৫০জন শিশু শিক্ষার্থীরা নিয়মিত পড়াশুনা করছেন।

সোমবার (২৪ জুলাই) মোংলা পোর্ট পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকার শিখন কেন্দ্র গুলো ঘুরে জানা গেছে, এলাকার ঝরে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা শিখন কেন্দ্রগুলোতে বেচ মনোযোগী হয়ে লেখাপড়া করছেন। শিখন কেন্দ্রে আসা শিক্ষার্থীদের দিতে হয়না কোন টাকাপয়সা (বেতন-ফি)।
এ সময় কথা হয় উপজেলার চাঁদপাই ইউনিয়নের শিখন কেন্দ্রের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রত্না মন্ডলের সাথে। রত্না বলেন, তার বাবা অপূর্ব মন্ডল পেশায় একজন জেলে। অভাবের সংসারের কারণে তার বাবা ক্লাস ওয়ান পর্যন্ত পড়িয়েছেন তাকে। এরপর থেকে আর স্কুলে যাওয়া হয়নি তার। পরে নীড় সেবা সংস্থার গড়া শিখন শিক্ষা কেন্দ্রে ফ্রি ভর্তি হই। সেখানে কোন টাকা লাগেনি, বেতনও দিতে হয়না। রবং পড়াশুনার সকল শিক্ষা সামগ্রী বিনামূল্যে পাচ্ছেন তিনি।
চিলা ইউনিয়নের বাসিন্দা মোঃ আলম ঢালীর মেয়ে খাদিজা আক্তার, সেও দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। অভাব আর সংসারের টানাপোড়েনে শিক্ষার আলো থেকে সেও ঝরে পড়েছিলো। পরে নীড় সেবাসংস্থা তাকে টেনে নিয়ে শিখন কেন্দ্রে শিক্ষার (লেখাপড়া) সুযোগ করে দিয়েছেন। এখন নিয়মিত সেই কেন্দ্রে পড়াশুনা করছেন খাদিজা।

তথ্যানুসন্ধানে জানা যায়, সরকারের রুপকল্প ২০২১ ও জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ‘মান সম্মত সার্বজনীন প্রাথমিক শিক্ষা’ (এসডিজি-২০৩০) অর্জনের মাধ্যমে টেকসই উন্নয়নের ভিত্তি শক্তিশালী করার মানসে একযোগে কাজ চলছে।

এদিকে এই কাজের অংশীদার হয়ে তা বাস্তবায়নে ‘শিশুর হাসি, শিশুর খুশি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার আলো থেকে ঝরে পড়া শিশুদের জন্য নতুন কার্যক্রম চালু করেছেন বেসরকারী একটি উন্নয়ন সংস্থা নীড় সেবা সংস্থা। সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত ‘আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম’র প্রাথমিক শিক্ষার সেকেন্ড চান্স কর্মসূচীর আওতায়
উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার সেকেন্ড চান্স কর্মসূচীর আওতায় নীড় সেবাসংস্থা নামে উন্নয়ন সংস্থাটি মোংলা উপজেলায় ৩৫টি শিখন কেন্দ্র খুলেছেন। এরমধ্যে পৌরসভায় ১১, উপজেলার চাঁদপাই ইউনিয়নে ১১, চিলা ইউনিয়নে ৭ ও সুন্দরবন ইউনিয়নে ৬টি শিখন কেন্দ্র চালু রয়েছে।

নীড় সেবাসংস্থার মোংলা উপজেলার প্রোগ্রাম ম্যানেজার লিপি ধূনী বলেন, নানা কারণে মোংলা উপজেলায় শিক্ষার জ্ঞান থেকে অনেক শিশু শিক্ষার্থী ছিটকে পড়েন। এসব শিশুদের শিক্ষার্থীদেরকে মূল ধারায় নিয়ে আসতে ২০২২সাল থেকে কাজ করছেন তারা। ২২সালের ডিসেম্বর থেকে এসব ঝড়ে পড়া শিশুদের জন্য ৩৫টি শিক্ষা কেন্দ্র খুলে তাদের জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে কার্যক্রম শুরু করা হয়। এই শিক্ষা কেন্দ্রগুলোতে ছাত্র-ছাত্রী সংখ্যা এখন ১০৫০জন। তাদেরকে বিনামূল্যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সার্বিক সহায়তা প্রদাণের পাশাপাশি পড়াশুনা করানো হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাক্ষরতা জ্ঞান প্রদাণ, জীবনের মানোন্নয় শিক্ষার সুযোগ সৃষ্টি, কারিগরী ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদাণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত ও আত্নকর্মসংস্থানের যোগ্যতা সৃষ্টিকরণই আমাদের মূল লক্ষ্য।

মোংলা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান বলেন, উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় বহির্ভূত (ঝরে পড়া ও ভর্তি না হওয়া) ৮থেকে ১৪বছর বয়সী শিশুদেরকে প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয়বার সুযোগ দেয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় নিয়ে আসায় নীড় সেবাসংস্থা নিঃসন্দেহে একটি প্রশাংসামূলক কাজ করে চলছেন। তাদের এই ব্যতিক্রম কার্যক্রম অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত শিশুরা শতভাগ মানসম্মত প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে আলোকিত ভবিষ্যত গড়ে তুলতে পারবেন বলে জানান এ শিক্ষা কর্মকর্তা।

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা
তথ্য বিবরনী
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের কার্যক্রম বিষয়ে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খুলনা জেলায় চাহিদার চেয়ে বেশি মাছ উৎপাদন হয়। মাছচাষের ক্ষেত্রে কৃষি ও পরিবেশ সুরক্ষার বিষয়গুলোও ভাবনায় রাখতে হবে। নদী ও উপকূলীয় এলাকা হতে চিংড়ির পোনা আহরণের সময় অন্য মাছের পোনা যেন ধ্বংস না হয় সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। সরকার ঘোষিত মাছ ধরার নিষিদ্ধ সময়ে সাগরে মাছ ধরতে যাওয়া যাবে না। সমুদ্রে মৎস্য আহরণে ব্যবহৃত নৌযানগুলোয় আধুনিক যোগাযোগযন্ত্রসহ নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। দেশে মাছের উৎপাদন ও আহরণ বৃদ্ধি পেলে মৎস্যজাতপণ্য বিদেশে রপ্তানির পরিমান বৃদ্ধি পাবে। এর ফলে মৎস্যআহরণকারী ও চাষিদের সামগ্রিক উন্নয়ন হবে।

সভায় জানানো হয়, খুলনা জেলায় ২০২২-২৩ অর্থবছরে মোট উৎপাদিত মাছের পরিমান এক লাখ ২১ হাজার ৭৫০ মেট্রিকটন যা জেলার চাহিদার চেয়ে ৬৪ হাজার ৫৪৫ মেট্রিকটন বেশি। এসময়ে জেলায় ২৫ হাজার ৩৭৫ মেট্রিকটন চিংড়ি মাছ উৎপাদন হয়েছে। খুলনা অঞ্চল থেকে ২০২২-২৩ অর্থবছরে ২৮ হাজার ৩১৬ মেট্রিকটন মৎস্যপণ্য রপ্তানি করে মোট দুই হাজার ৮২৩ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। উক্ত সময়ে জেলার বিভিন্ন নদী থেকে দুই হাজার ২৬৮ মেট্রিকটন ইলিশ আহরণ করা হয়েছে। সাগরে ৬৫ দিন মৎস্য আহরণ বন্ধ থাকাকালে জেলার সাতটি উপজেলার ২৩ হাজার ৮০ জন জেলের মাঝে এক হাজার ২৯২.৪৮ মেট্রিকটন ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। কোভিড-১৯ অতিমারীকালে জেলার নয় হাজার ৮৫৮ জন মৎস্যচাষির মাঝে ১৪ কোটি ২০ লাখ ১৩ হাজার টাকার সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। সম্প্রতি জেলায় ভেনামী চিংড়ির বাণিজ্যিক চাষে অনুমতি দেয়া হয়েছে যার হেক্টর প্রতি উৎপাদন প্রায় ১০ মেট্রিকটন। সভায় আরও জানানো হয়, দেশের জাতীয় জিডিপিতে মৎস্যখাতের অবদান দুই দশমিক ৪৩ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ৭৪ হাজার ৪২ মেট্রিকটন মৎস্যপণ্য রপ্তানি করে পাঁচ হাজার ১৯১ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, খুলনা বিশ^বিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. খন্দকার আনিসুল হক, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের পরিচালক শেখ কামরুল আলম, সিনিয়র সাংবাদিক মল্লিক শুধাংসু, এসএম জাহিদ হোসেনসহ মৎস্যচাষি, সামুদ্রিক মৎস্য আহরণকারী, মৎস্য ব্যবসায়ী, রপ্তানিকারক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।

উল্লেখ্য, মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আগামীকাল সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সাড়ে নয়টায় হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি এবং পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।

মাগুরা জেলা রোভারের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন
নওয়াব আলী মাগুরাঃ
বাংলাদেশ স্কাউটস্ রোভার অঞ্চলের উদ্দ্যোগে সারা দেশে ৫০ হাজার বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ২ হাজার বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মাগুরা জেলা রোভারের আয়োজনে ২৪ জুলাই সোমবার সকাল ১০ টায় নির্ধারিত মাগুরা জেলা রোভার স্কাউটের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ এর উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ও মাগুরা জেলা রোভার সভাপতি মোহাম্মদ আবু নাসের বেগ।

এ সময় আলোচনা সভার সভাপতিত্ব করেন মাগুরা জেলা রোভার কমিশনার সূর্যকান্ত বিশ্বাস। আলোচনা সভা শেষে বৃক্ষ রোপন করেন জেলা প্রশাসক ও জেলা রোভারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউটের সহ-সভাপতি নির্মল কুমার শাহা, জেলা সহ-সভাপতি ও বিনোদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ খাইরুজ্জামান, কোষাধ্যক্ষ ও স্টেডিয়াম পাড়া মহিলা মাদরাসার অধ্যক্ষ মোঃ আবুল বাশার, মাগুরা আদর্শ কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার বিশ্বাস, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীন, জেলা লিডার টেইনার শরিফ উদ্দিন, জেলা আরএসএল সামাদ কবির দিপু, নবগঙ্গা রোভা স্কাউটসের আরএসএল জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

এসময় জেলা রোভার স্কাউটস ও উপস্থিত সকলকে দুইটি করে গাছ লাগানোর আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

মাগুরার শালিখাতে আদিবাসী গৃহবধূ গণধর্ষণের শিকার
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার শালিখার কাঠালবাড়ীয়ায় এক আদিবাসী(মালো) গৃহবধূকে গণধর্ষণের শিকার হয়েছে।এ ব্যাপারে দুই ধর্ষককে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।গ্রেফতার কৃতরা হলো কাঠালবাড়ীয়া গ্রামের শান্তিরামের পুত্র বাসুদেব বিশ্বাস ও দক্ষিণ শরুশুনার বাঁশি বাদক হরিফ হোসেন।
এ ব্যাপারে ধর্ষীতা নিজেই বাদী হয়ে শালিখা থানায় একটি মামলা দায়ের করেছেন ।মামলা নং-১২।তারিখ ২৪/০৭/২০২৩ ইং।

মামলা সুত্রে জানাযায় ১৭ জুলাই রাত সাড়ে এগার/বারটার দিকে ঐ সংঘবদ্ধ ধর্ষক অস্ত্রের মুখে তাকে পালা ক্রমে ধর্ষণ করে।এ সময় তার স্বামী বাড়ী ছিলোনা।এ সুযোগে তারা এ ঘটনা ঘটায়।স্বামী বিষয়টি জানালে স্থানীয় ভাবে বিষয়টি মিমাংশার চেষ্টা করে।মিমাংশায় ব্য,র্থ হয়ে থানার আশ্রয় নেয় ধর্ষীতা।

ধর্ষীতার স্বামী বলেন আমি ঐ দিন আমার এক আত্মিয় বাড়ী ছিলাম।এ সুযোগে তারা আমার স্ত্রীকে সংঘবদ্ধ ভাবে ধর্ষন করেছে।আমি ঐ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যপারে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন থানায় একটি মামলা হয়েছে।আমরা দুই জনকে গ্রেফতার করে বিচারের জন্য জেলহাজতে পাঠিয়েছি।

ডুমুরিয়ায় ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও আলোচনা সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এলএসডি ও এফএমডি বিষয়ক ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির। প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম আয়ূব আলী। বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডাঃ প্রিয়ংকর কুন্ডু, এআই কর্মী অপূর্ব কুমার মল্লিক,কারিমুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমূখ।

 

দামুড়হুদায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি

দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা মডেল থানা পুলিশের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানার নেতৃত্বে
দামুড়হুদা মডেল থানা হতে র্যালি শুরু করে দামুড়হুদা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে তা উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় অন্যান্যদের মধ্যে
আরও উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানাসহ থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

ফেরত এসেছে তিন কনটেইনার// ইউরোপ-আমেরিকায় পাঠানো চিংড়িতে জীবাণু শনাক্ত
স্টাফ রিপোর্টার
খুলনাঞ্চল থেকে রপ্তানি করা সাত কনটেইনার চিংড়িতে ক্ষতিকর জীবাণু পেয়েছে আমদানিকারক দেশ। এর মধ্যে তিন কনটেইনার চিংড়ি ফেরত পাঠিয়েছে ইউরোপ ও আমেরিকা। রপ্তানি করা এসব চিংড়িতে ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস, লোহার স্ক্রু ও সিরিঞ্জের নিডল পাওয়া গেছে। সার্বিক বিষয় পর্যবেক্ষণে আগামী মাসের প্রথম সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল আসছে পরিদর্শনে।
খুলনা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কার্যালয়ের সূত্রে জানা গেছে, খুলনাঞ্চল থেকে ইউরোপ এবং আমেরিকায় পাঠানো ৭ কনটেইনার চিংড়িতে জীবাণু পেয়েছে সংশ্লিষ্ট দেশের মান নিয়ন্ত্রণ বিভাগ। এর মধ্যে তিনটি কোম্পানির প্রায় ২০ হাজার বক্স চিংড়ি ফেরত এসেছে। এগুলো মোংলা বন্দরে খালাসের পর কোম্পানিগুলো ফেরত নিয়েছে। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩ বছর সময়ে এসব জীবাণু শনাক্ত হয়েছে।

রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাগুরার বিবেকানন্দ শিকদারের মালিকানাধীন জাপান ফাস্ট ট্রেড লিমিটেডের চিংড়ি রপ্তানি হয় আমেরিকায়। সেখানকার মান নিয়ন্ত্রণ দপ্তর চিংড়িতে সিমি কার্বাজাইড অ্যান্টিবায়োটিক পেয়েছে। খুলনার রূপসার ডা. সৈয়দ আবু আছফারের মালিকানাধীন অর্গানিক শ্রিম্প এক্সপোর্ট লিমিটেডের মাছে ভিভরিওপ্যারা ভাইরাস পেয়েছে। একই এলাকার মো. শরিফুল আলমের মালিকানাধীন রোজেমকো সি ফুড লিমিটেড ও গৌতম দাসের মালিকানাধীন সাতক্ষীরা দীপা সি ফুড লিমিটেডের রপ্তানি করা চিংড়িতে মেলাকাইট গ্রীন অ্যান্টিবায়োটিকের উপস্থিতি রয়েছে। খুলনার রূপসার এসএম মিজানুর রহমানের মালিকানাধীন এটলাস সি ফুড লিমিটেডের চিংড়িতে স্ক্রু পেয়েছে। একই এলাকার কামরুল হাসানের মালিকানাধীন সালাম সি ফুড লিমিটেডের চিংড়িতে স্যালমোনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি পেয়েছে। সাতক্ষীরার মো. জালাল উদ্দিনের মালিকানাধীন ক্রিমসন রোজেলা সি ফুড লিমিটেডের মাছে সিরিঞ্জের ভাঙা নিডল পাওয়া গেছে।

সাত কোম্পানির মধ্যে সালাম সি ফুড, রোজেমকো সি ফুড ও দীপা সি ফুডের প্রায় ৬০ হাজার বক্স হিমায়িত চিংড়ি মোংলা বন্দরে ফেরত পাঠিয়েছে।

বিশেষজ্ঞরা বলছে, ক্ষতিকর ব্যাকটেরিয়া স্যালমোনেলার কারণে মানবদেহে এক ধরনের বিষক্রিয়ার সৃষ্টি হয়, যা অনেক সময় খাদ্য অথবা পানিকে দূষিত করে তোলে। এর ফলে খাদ্যসৃষ্ট সংক্রমণ হয়, যা স্যালমোনেলসিস নামে পরিচিত। এ ব্যাকটেরিয়ার সংক্রমণে অনেক সময় মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া অ্যান্টিবায়োটিকের ব্যবহারে মানুষ লিভার ও কিডনি রোগে আক্রান্ত হয়। অন্যদিকে ক্যানসারেরও ঝুঁকি তৈরি করে। ইউরোপ-আমেরিকার পরীক্ষা-নিরীক্ষায় এসব বিষয়গুলো ধরা পড়ায় তারা সতর্ক করেছে বাংলাদেশের মৎস্য ও মান নিয়ন্ত্রণ বিভাগকে।

মান নিয়ন্ত্রণ দপ্তরের সূত্র আরও জানায়, আমদানিকারক দেশ হিমায়িত খাদ্য পরীক্ষা-নিরীক্ষার পর রপ্তানিকারকদের সতর্ক করে বলেছে ভবিষ্যতে তাদের খাদ্যে অপদ্রব্য থাকলে বাণিজ্যিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। চিংড়িতে অপদ্রব্য পুশ এবং জীবাণুর উপস্থিতি থাকায় ২০০৯ সালে ইউরোপ বাংলাদেশ থেকে চিংড়ি আমদানিতে কড়াকড়ি আরোপ করে। এরপর আবারও ওই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় তারা সতর্ক করেছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ফিশারিজ অ্যান্ড ভেটেনারিজ অরগানাইজেশন (ইভিএফভিও) অক্টোবরে বাংলাদেশ সফর করবে। এ সময় সংস্থার প্রতিনিধিদলটি খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাটের খামার, ডিপো ও হিমায়িত খাদ্য প্রস্তুতকারী কারখানাগুলো পরিদর্শন করবে।

এদিকে ক্ষতিকর জীবাণু থাকা অভিযুক্ত কোম্পানিগুলোর চিংড়ি রপ্তানি আপাতত বন্ধ থাকবে। চিংড়িতে অপদ্রব্য ধরার পর এসব প্রতিষ্ঠানগুলোকে ১০ ধরনের পরীক্ষা-নিরীক্ষার মুখোমুখি হতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-যেসব খামার থেকে চিংড়ি সংগ্রহ করা হয়েছে সেখানকার পানি ও মাটি পরীক্ষা করা। ডিপো ও কারখানার পরিবেশ পরীক্ষা করা। এসব পরীক্ষায় উতরে গেলে তবেই অভিযুক্ত কোম্পানিগুলো পুনরায় চিংড়ি রপ্তানি করতে পারবে।

মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা এবং দপ্তরের তথ্য কর্মকর্তা লিপটন সরদার বলেন, ব্যাকটেরিয়া শনাক্ত হওয়ার পর আমদানিকারক দেশগুলোর অনীহা দেখা দিয়েছে। দাম কম ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে রপ্তানি বেশ কমেছে। শুধু আমাদের দেশ নয় বিভিন্ন দেশের মাছ ফেরত যায়।

সাত কনটেইনারের মধ্যে চার কনটেইনার পণ্য ইউরোপের বাজারে বিক্রি হয়ে গেছে। ওই দেশের মান নিয়ন্ত্রণ বিভাগ স্থানীয় মার্কেট থেকে স্যাম্পল নিয়ে পরীক্ষা করে এসব জীবাণুর উপস্থিতি পেয়েছে। ফলে এ জীবাণু যে বাংলাদেশ থেকেই গেছে তা নিরূপণ করা কঠিন। বাকি তিন কনটেইনার সেখানকার বন্দর থেকেই ফেরত এসেছে। তিনি আরও জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অক্টোবরের প্রথম সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল খুলনা সাতক্ষীরা ও বাগেরহাটের খামার, ডিপো ও হিমায়িত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান পরিদর্শন করবে। আমরাও কোম্পানিগুলোকে নিয়মিত মনিটরিং করছি।

খুলনার শিপইয়ার্ড সড়ক// ১০ বছর ভোগাচ্ছে চার কিলোমিটার রাস্তা
স্টাফ রিপোর্টার
খুলনার শিপইয়ার্ড সড়ক উন্নয়ন প্রকল্প নেওয়া হয় এক দশক আগে। রাস্তাটির চার লেনে প্রশস্তকরণের কাজ শুরু হতেই লেগে যায় প্রায় ৯ বছর। কাজের ধীরগতি নিয়ে আছে বিভিন্ন পক্ষের অভিযোগ। দেড় বছরে চার কিলোমিটার এই সড়কের কাজ এগিয়েছে ৩৮ শতাংশ। বাকিটুকু শেষ করার জন্য সময় আছে ১২ মাসের মতো। এই মেয়াদে প্রকল্পটি শেষ হবে কিনা তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। কিন্তু ভোগান্তি কমেনি একটুও। উল্টো প্রায় এক যুগ ধরে বেড়েই চলেছে খানাখন্দে ভরা এ পথে চলাচলকারী মানুষ এবং যানবাহনের দুর্ভোগ। দুর্ঘটনা যেন নিত্যসঙ্গী।
নগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে রূপসা সেতু পর্যন্ত ভাঙাচোরা সড়কে চলাচলে কষ্টের সীমা নেই। গোটা সড়কেই সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। জলাবদ্ধতা থাকা অবস্থায় যান চলাচল অসম্ভব হয়ে পড়ে। ভয়ে ভয়ে অনেকে গাড়ি চালাতে গিয়ে শিকার হয়েছেন দুর্ঘটনার। কাদা-পানির কারণে হাঁটাও দায়। মাঝেমধ্যে গর্তে পড়েন পথচারী, উল্টে যায় ইজিবাইক, ভ্যানসহ বিভিন্ন যানবাহন। এ অবস্থা চলছে বছরের পর বছর ধরে, লাখো মানুষের চলাচলকারী রাস্তাটিতে দুর্ভোগের চিত্র যেন দেখার কেউ নেই।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) জানায়, শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন পায় ২০১৩ সালের ৭ মে। তখন ব্যয় ধরা হয়েছিল ৯৮ কোটি ৯০ লাখ টাকা। কিন্তু জমি অধিগ্রহণসহ নানা জটিলতায় পরবর্তী সাত বছরেও কাজ শুরু হয়নি। এর পর প্রকল্প সংশোধন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। ২০২০ সালের ২১ জুলাই ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্প আবার একনেকে অনুমোদন হয়। তখন প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় ২৫৯ কোটি ২১ লাখ টাকায়। অনুমোদনের পর দরপত্র আহ্বান করে ঠিকাদারকে কার্যাদেশ দিতে পেরিয়ে যায় আরও দেড় বছর।

২০২২ সালের ১২ জানুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আতাউর রহমান লিমিটেড অ্যান্ড মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে (জয়েন্ট ভেঞ্চার) কার্যাদেশ দেয় কেডিএ। ২০ জানুয়ারি কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু দেড় বছরে কাজ সম্পন্ন হয়েছে মাত্র ৩৮ শতাংশ।

কেডিএ জানায়, তিন দশমিক ৭৭৮ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি চার লেন হবে। দু’পাশে নতুন ড্রেন ও ড্রেনের ওপর পথচারীদের হাঁটার জন্য প্রশস্ত ফুটপাত, সড়কের মাঝখানে শূন্য দশমিক ৯২ মিটার ডিভাইডার নির্মাণ করা হবে। মূল রাস্তা, ডিভাইডার, ড্রেন ও ফুটপাত মিলিয়ে সড়কটি ৬০ ফুট চওড়া হবে। নির্মাণ করা হবে ৪৮ মিটার দৈর্ঘ্যের একটি সেতু, একটি স্লুইসগেট ও একটি কালভার্ট। এ ছাড়া রাস্তাটি আগের চেয়ে প্রায় তিন ফুট উঁচু হবে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সড়কের দুই পাশের অনেক স্থানে এখনও ড্রেন নির্মাণ সম্পন্ন হয়নি। রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের কাজ চলছে। রাস্তায় বৃষ্টিতে সৃষ্টি হওয়া বড় বড় গর্তে ইট ও বালু দিয়ে ভরাট করার চেষ্টা চলছে। বেশ কিছু স্থানে খোয়া ও বালু দিয়ে বেড তৈরি করা হয়েছে। নির্মাণ হয়নি সেতু, স্লুইসগেট ও কালভার্ট। তবে পাইলিংয়ের কাজ হয়েছে। হয়নি ফুটপাত ও ডিভাইডার। কাদা-মাটি আর গর্তে যানবাহন ও মানুষের চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে।

ইজিবাইক চালক মুজাহিদুল ইসলাম বলেন, রূপসা ট্রাফিক মোড় থেকে রূপসা সেতু পর্যন্ত সড়কটির অধিকাংশই ভাঙাচোরা। অনেক স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে ভরে যায়। আর ভারী বৃষ্টি হলে সড়ক তলিয়ে যায়। চলাচল করতে খুবই সমস্যা হয়।

আরেক ইজিবাইক চালক লুৎফর রহমান বলেন, গর্তে পড়ে মাঝেমধ্যে গাড়ি বন্ধ হয়ে যায়, যাত্রী নিয়ে উল্টে পড়ি। কবে এই দুর্ভোগের শেষ হবে জানা নেই। সড়কটিতে গর্ত থাকার কারণে চলাচলে সময় লাগছে বেশি। সে কারণে ১০ টাকার ভাড়া ১৫ টাকা এবং ৫ টাকার ভাড়া ১০ টাকা নিতে হচ্ছে।

প্রকল্প পরিচালক আরমান হোসেন জানান, প্রথম দিকে জমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হয়। ২০২২ সালের জানুয়ারিতে কাজ শুরুর ১০ মাস পর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এই প্রকল্পে ৭ দশমিক ৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বর্তমানে পুরোদমে কাজ চলছে। সড়কের সাব-বেজ ২৫ শতাংশ ও ড্রেনের কাজ ৬০ শতাংশ শেষ হয়েছে। সেতু ও কালভার্টের পাইলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে।

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি সড়ক চার লেনে উন্নীত করতে ১০ বছরেরও বেশি সময় লাগবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেড় বছরে মাত্র ৩৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের মেয়াদ আছে এক বছর, এই সময়ে কি আদৌ বাকি ৬২ শতাংশ কাজ সম্পন্ন হবে? রাস্তাটির একটি অংশ চলাচলের উপযোগী করে অপর অংশের কাজ করলে মানুষের দুর্ভোগ পোহাতে হতো না।

আল্ট্রাসনোগ্রাম করাতে গিয়ে যৌন হয়রানির শিকার কিশোর
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ডা. নাফিউল ইসলাম নামে এক চিকিৎসকের বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। পেটে ব্যথা নিয়ে উপজেলার লাইফ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করাতে গিয়ে এ হয়রানির শিকার হয় ওই কিশোরী।

এ ঘটনায় সোমবার (২৪ জুলাই) সকালে ওই কিশোরীর পরিবার ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পর ডা. নাফিউলকে অব্যাহতি দিয়েছে ওই ক্লিনিক কর্তৃপক্ষ।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, পেটে ব্যথা নিয়ে গত ১৯ জুলাই ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক কিশোরীর আল্ট্রাসনোগ্রাম করানোর জন্য বলেন। এসময় কিশোরীর মা তাকে নিয়ে উপজেলা মোড়ে লাইফ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান।

সেখানে আল্ট্রাসনোগ্রাম কক্ষে দায়িত্বে থাকা ডা. নাফিউল ইসলাম কিশোরীকে একা রেখে তার মাকে বের করে দেন। এরপর আল্ট্রাসনোগ্রাম করার সময় ডা. নাফিউল ওই কিশোরীকে জানায় সে অন্তঃসত্ত্বা। সেইসঙ্গে কুপ্রস্তাব দিয়ে বলেন, তাকে খুশি করলে বিষয়টি তিনি সমাধান করে দেবেন। এসময় ওই চিকিৎসক কিশোরীর হাত ধরে জোর করে চুমু দেন। ভয় পেয়ে কিশোরী আল্ট্রাসনোগ্রাম কক্ষ থেকে দ্রুত বের হয়ে আসে।
ঘটনাটি কিশোরী তার অভিভাবকদের জানালে তারা ডিজিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে আরেকটি প্রতিষ্ঠানে গিয়ে আল্ট্রাসনোগ্রাম করেন। সেখানে ওই কিশোরীর অ্যাপেন্ডিক্সের সমস্যা ধরা পড়ে। এছাড়া কিশোরীর দুই ক্লিনিকে করা পরীক্ষার রিপোর্ট ও পেটে ব্যথার উপসর্গ দেখে চিকিৎসক তার অ্যাপেন্ডিক্স হয়েছে বলে নিশ্চিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে লাইফ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক লিটন কুণ্ডু বলেন, ঘটনার পর ডা. নাফিউল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযুক্ত চিকিৎসক ডা. নাফিউল ইসলাম বলেন, কিশোরীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে ভুল করেছিলাম। কিন্তু তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। তারা ভুল বুঝেছে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম মফিদুল ইসলাম বলেন, এ বিষয়ে সিভিল সার্জনের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অস্তিত্ব হারাচ্ছে খান জাহান আলীর সময়কার ‘রেজাখোদা মসজিদ’
বাগেরহাট প্রতিনিধি
প্রাচীন ঐতিহ্যের শহর বাগেরহাট। এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রাচীন পুরাকীর্তি। এসব পুরাকীর্তির অধিকাংশই পঞ্চদশ শতকে খান জাহান আলীর (রহ.) সময়ে নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ষাটগম্বুজ মসজিদ ও খান জাহান আলী (রহ.) মাজারের আশেপাশের এলাকাতেই রয়েছে আটটি স্থাপনা। সেসব স্থাপনার কোনটি এখনো মাথা তুলে ইতিহাস ও ঐতিহ্যের জানান দিলেও যত্নের অভাবে কোনো কোনোটি হারাতে বসেছে নিজের অস্তিত্ব। এমনই এক স্থাপনার নাম ‘রেজাখোদা মসজিদ।’

রোজখোদা মসজিদটি খান জাহান আলী (রহ.) মাজার থেকে মাত্র সাড়ে ৫০০ মিটার উত্তর পশ্চিমে অবস্থিত। ভেঙে পড়া স্থাপনার কারুকাজ দেখেই আঁচ করা যায় তৎকালীন সময়ে মসজিদটির নির্মাণশৈলী কতোটা নিপুণ ছিল। প্রচারের অভাব ও ভগ্নদশার জন্য ততটা পর্যটক টানতে পারছেনা স্থাপনাটি।

স্থানীয়রা মনে করেন, সঠিক সংরক্ষণ ও প্রচারের মাধ্যমে আরো বেশি পর্যটক টানতে সক্ষম হতে পারে মসজিদটি।

রেজাখোদা মসজিদটি ছয় গম্বুজ মসজিদ নামেও পরিচিত। যদিও বর্তমানে মসজিদটির কোনো গম্বুজই আর অবশিষ্ট নেই। পড়ে আছে সামনের মেহরাব সম্বলিত দেয়ালটি, এবং পিলারগুলি। তবে পিলার ও মেহরাবের কারুকাজ এখনো সগর্বে নির্মাতাদের রুচির পরিচয় দিয়ে যায়।

 

রোজখোদা মসজিদটির বাইরের অংশের পরিমাপ প্রায় ১৬.৫ * ১২.৪ মিটার। প্রতিটি দেয়াল প্রায় ১.৭৪ মিটার চওড়া। মসজিদটি পোড়ামাটির ইটের তৈরি হলেও স্থাপনার ভার ধরে রাখতো পাথরের তৈরি পিলারগুলো। এছাড়া চারদিকে চারটি অষ্টভূজ আকৃতির বুরুজ ছিল। যার কিছু অংশ এখনো টিকে আছে। বাতাস চলাচলের জন্য ছিলো টেরাকোটার তৈরি জালিকা। মোট তিনটি কারুকাজ করা মেহরাব রয়েছে মসজিদটিতে। যার ভেতরে কেন্দ্রীয় মেহরাবটি সবচেয়ে বড় ও কারুকার্যময়। মসজিদটি বাংলাদেশ সরকারের ঘোষিত একটি প্রত্নসম্পদ।

বর্তমানে মসজিদটির ভেতর পাশে আরেকটি টিনের চাল ও ইট সিমেন্টের মসজিদ বানিয়ে মুসল্লিরা নামাজ পড়েন। তবে মূল স্থাপনার ভগ্নাংশ এখনো টিকে আছে এই নতুন মসজিদের চারিপাশে। বিগত সালে কিছু সংস্কারকাজ চললেও তাতে খুব একটা উন্নতি সাধন হয়নি বলে দাবি করেন পর্যটক ও স্থানীয়রা।

 

স্থানীয় বাসিন্দা রেদোয়ান বলেন, ছোটবেলা থেকেই মসজিদটি দেখছি। মুরব্বিদের কাছ থেকে শুনেছি খান জাহান আলী (রহ.) আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। ৬০০ বছর আগের এ মসজিদটি আরো প্রায় অর্ধশত বছর আগে ভেঙে গেছে বলে শুনেছি। বর্তমানে মসজিদটির কিছু অংশ টিকে আছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে টিকে থাকা অংশগুলো ভাঙছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে গত বছর কিছুটা সংস্কার করা হলেও এর রক্ষণাবেক্ষণ হচ্ছে না। এখানে যারা নামাজ আদায় করেন তারাই দেখে রাখেন প্রাচীন এ মসজিদটিকে।

শেখ সাদী নামে অপর এক স্থানীয় বাসিন্দা বলেন, প্রাচীন এ স্থাপনাটি কয়েকবার সংস্কার করা হলেও এর রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা চোখে পড়েনি। শুনেছি আশেপাশের কারো ইটের প্রয়োজন হলে প্রাচীন স্থাপনার ইট খুলে নিয়ে নিজেদের কাজে লাগায়। তাই প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে যদি রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে অদূর ভবিষ্যতে হয়তো এই মসজিদটির আর কোনো অস্তিত্বই থাকবে না।

 

ঘুরতে আসা পর্যটক আল মামুন বলেন, এখানে এমন কোন স্থাপনা আছে এটা জানতামই না। প্রাচীন ঐতিহ্যবাহী রেজাখোদা মসজিদটির যতটুকু টিকে আছে ততটুকু যদি সংস্কার করে সংরক্ষণ করে রাখা হয় তাহলে এখানে এসে পর্যটকরা প্রাচীন ইতিহাস সম্পর্কে আরও জানতে পারবেন। এখানে এমন একটি মসজিদের অংশ টিকে আছে তার প্রচার করা প্রয়োজন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাষ্টোডিয়ান মো. জায়েদ বলেন, রেজাখোদা মসজিদ একটি উল্লেখযোগ্য প্রত্নসম্পদ। মসজিদটি ভগ্ন অবস্থাতেই নথিভুক্ত করা হয়েছিলো। বাগেরহাটে যেসব পুরাকীর্তি রয়েছে সেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে সংরক্ষণ ও সংস্কার করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় রেজাখোদা মসজিদের সংস্কার কাজ করা হয়েছিলো। এ মসজিদের যতটুকু অংশ এখন টিকে আছে গতবছর ততটুকু সংস্কার করা হয়েছে, যাতে এটা নষ্ট না হয়ে যায়। ভবিষ্যতে মসজিদটিকে সম্পূর্ণভাবে সংস্কারের চিন্তা ভাবনা আমাদের আছে।