Home খেলাধুলা ধোনির গ্যারেজ দেখে অবাক সাবেক পেসার

ধোনির গ্যারেজ দেখে অবাক সাবেক পেসার

28

স্পোর্টস ডেস্ক||

মনে হতে পারে যে, হয়তো কোনো শো রুম। কিন্তু অবাকই হলেন ভারতের সাবেক পেসার ভেঙ্কাটেশ প্রসাদ। ভারতের সাবেক নির্বাচক সুনীল যোশিকে নিয়ে মহেন্দ্র সিং ধোনির রাঁচির বাড়ির গ্যারেজে ঢুকেই হতভম্ব হয়ে যান তিনি। যেখানে সারি সারি মোটরসাইকেল দাঁড়িয়ে। সঙ্গে কিছু চার চাকার গাড়ি। সেই গাড়ি এবং বাইকগুলির মধ্যে অনেকগুলিই আবার ভিন্টেজ। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতের হয়ে বিশ্বকাপজয়ী ধোনির বাইকের প্রতি ভালবাসা সকলেরই জানা। এক সময় প্রায়ই তাকে বাইক নিয়ে বেরিয়ে পড়তে দেখা যেত। কিন্তু তিনি যে এত ধরনের বাইক নিজের বাড়িতে রেখেছেন, তা জানতেন না প্রসাদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ধোনির বাইকের সেই ভিডিও পোস্ট করে প্রসাদ বলেন, ‘এক জন মানুষ নিজের ভালোবাসার জিনিস নিয়ে এতটা পাগল হতে পারে, সেটা আমার জানা ছিল না। কী দুর্দান্ত সংগ্রহ! ধোনির পক্ষেই সম্ভব। ধোনির রাঁচির বাড়িতে এই বাইকগুলো রয়েছে। আমি অবাক হয়ে গিয়েছি।’

এদিকে প্রসাদ প্রথমবার ধোনির বাড়িতে গিয়েছেন, এমন নয়। নিজেই জানিয়েছে, চার বার ধোনির বাড়িতে গিয়েছেন। তিনি আরও বলেন, ‘এটা প্রথমবার নয়। আমি এর আগে চার বার এসেছি এখানে। কিন্তু ধোনির এই বাইক রাখার জায়গাটা অবাক করে দেয়। কোনো মানুষ যদি একটি বিষয় নিয়ে পাগল হয়, তা হলেই এটা করা সম্ভব। এটাকে বাইকের শো রুমও বলা যেতে পারে।’

জানা যায়, ধোনির ৫০টির বেশি বাইক রয়েছে। এর মধ্যে হারলে-ডেভিডসন, কাওয়াসাকি নিনজা, ডুকাটির মতো সংস্থার বাইক রয়েছে ভারতের সাবেক অধিনায়কের বাড়িতে। সেখানেই গিয়েছিলেন সাবেক জাতীয় নির্বাচক প্রসাদ।

ভারতের হয়ে ৩৩টি টেস্ট এবং ১৬১টি ওয়ানডে ম্যাচ খেলা এই পেসার ধোনিকে জিজ্ঞেস করেন বিশাল সংখ্যক বাইকের সংগ্রহ কেন তার বাড়িতে? জবাবে সাবেক অধিনায়ক বলেন, ‘এই বাড়িতে আমার নিজের বলতে এটাই। তা-ও বলা হয়েছিল ব্যাডমিন্টন কোর্টের পেছনে এটা বানাতে, আমি আগেই বানিয়েছি।’