Home আঞ্চলিক পাইকগাছায় ছেলে কর্তৃক বৃদ্ধ মাকে পিটিয়ে জখম : ছেলে আটক

পাইকগাছায় ছেলে কর্তৃক বৃদ্ধ মাকে পিটিয়ে জখম : ছেলে আটক

12


পাইকগাছা প্রতিনিধি:


পাইকগাছায় ছেলে কর্তৃক বৃদ্ধ মাকে পিটিয়ে জখম করেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। ঘটনাটি রবিবার সকাল ১০টায় উপজেলার হরিদাশকাটি গ্রামে। এ ঘটনায় পুলিশ ছেলেকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করেছে।
অভিযোগে জানা যায়, উপজেলার হরিদাশকাটি গ্রামের ছহিলউদ্দীন গাজীর স্ত্রী মনোয়ারা বেগম (৬০) তার নিজ বাড়ী রবিবার সকাল ১০টায় বড় ছেলে সাইফুল গাজী পরিবারের বিভিন্ন বিষয় ও জমি-জমির ভাগ-বাটোয়ারা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। মা মনোয়ারা বেগম গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে কাঠের চলা দিয়ে মাকে পিটিয়ে জখম করে।

পরবর্তীতে ছেলে সাইফুল বহিরাগত কিছু বখাটে কিছু লোকজন নিয়ে মাকে মেরে ফেলবে বলে হুমকি-ধামকি প্রদান করে। এসময় পুলিশকে সংবাদ দিলে পুলিশের এস,আই তাকবির হোসেন ঘটনাস্থল থেকে সাইফুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ওসি এজাজ শফী জানিয়েছেন, আমার পুলিশের সামনে বখাটে ছেলেদের নিয়ে মহড়াকালে এস,আই তাকবির তাকে গ্রেপ্তার করে এবং ১৫১ ধারায় পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

পাইকগাছায় জুয়ার আসর থেকে আটক ৬


পাইকগাছা প্রতিনিধি :


পাইকগাছায় মাদক দ্রব্য উদ্ধার অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ। ঘটনাটি উপজেলার চেঁচুয়া গ্রামে। এ ঘটনায় পাইকগাছা থানার এস,আই কামরুজ্জামান বাদী হয়ে জুয়াড়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, পাইকগাছা থানাপুলিশ রবিবার রাতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে বোয়ালিয়া নামকস্থানে ডিউটি করা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে গদাইপুর ইউনিয়নের চেঁচুয়া গ্রামের মতলেব গাজীর বাড়ীতে অভিযান চালায়।

এ সময় তার বাড়ীর একটি কক্ষে জুয়াড়ীরা জুয়া খেলছিল। পুলিশের এস,আই কামরুজ্জামান, এএসআই সাজ্জাত, এএসআই রোকনুজ্জামান সহ থানাপুলিশের একটি দল তার বাড়ীর কক্ষ থেকে ছফর গাজীর ছেলে মতলেব গাজী, মৃত পাগলা গাজীর ছেলে এরশাদ গাজী, জয়নাল মিস্ত্রীর ছেলে আল-আমিন মিস্ত্রী, কাশেম দফাদারের ছেলে সোহরাব দফাদার ইমান দপ্তরীর ছেলে রেজাউল দফাদার ও মতলেব গাজীর ছেলে আসলাম গাজীকে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার করে। ওসি এজাজ শফী জানিয়েছেন, মাদকদ্রব্য অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদে জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং সোমবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত মামলায় পাঠানো হয়েছে।