Home আঞ্চলিক বটিয়াঘাটায় অবৈধ জাল, পাটা, নেট ভ্রাম্যমান আদালত পরিচালিত

বটিয়াঘাটায় অবৈধ জাল, পাটা, নেট ভ্রাম্যমান আদালত পরিচালিত

16

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা:

বটিয়াঘাটা উপজেলা সদর খালের অবৈধ জাল, পাটা, নেট উচ্ছেদে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে এক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় অবৈধ দখলদারদের কাউকে আটক করতে না পারলেও তাদের ব্যবহৃত নেট, পাটা ও জাল মৎস্য আইনের ১৯৫০ সালের ৩ এর (অ) ধারায় জব্দ করেন।

আদালত পরিচালনা কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, থানার এস,আই মোঃ সেকেন্দার সহ উৎসুক জনতা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, সরকারী কোন খালে অবৈধ নেট, পাটা ও জাল দিয়ে পানি নিস্কাষনে বাঁধা দিয়ে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে কৃষি ও পরিবেশের ভারসাম্যের উপর প্রভাব বিস্তার করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।