Home খেলাধুলা বিসিবির নতুন কিউরেটর হেমিং

বিসিবির নতুন কিউরেটর হেমিং

15

স্পোর্টস ডেস্ক।।

দুই বছরের চুক্তিতে কিউরেটর হিসেবে টনি হেমিংকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিসিবি জানিয়েছে, ‘ক্রিকেট মাঠ ও মাটির প্রস্তুতিতে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ কিউরেটর’ হেমিংয়ের সঙ্গে দুই বছর মেয়াদি চুক্তি হয়েছে।

অভিজ্ঞ ক্রিকেট কিউরেটর, শিক্ষাবিদ, ক্রিকেট টার্ফ এবং মাটি প্রস্তুতিতে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত হেমিং। অস্ট্রেলিয়ার পার্থের ওয়াকা ক্রিকেট গ্রাউন্ডের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে মাটিবিষয়ক উপদেষ্টাও ছিলেন হেমিং। আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের সাবেক কিউরেটরও ছিলেন তিনি।

ওমান ক্রিকেট একাডেমির আইসিসি পিচ পরামর্শদাতাও ছিলেন হেমিং। তার আগে পার্থের অপটাস স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার, আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও শিক্ষাবিদ এবং সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার দায়িত্ব পালন করেছেন তিনি।