ফুলবাড়ীগেট প্রতিনিধি।।
খুলনা ৩ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক হুইপ এবং প্রখ্যাত শ্রমিক নেতা, শিক্ষানুরাগী,মোঃ আশরাফ হোসেন এর ৩য় মৃত্যুবার্ষিকী আজ। তিনি হুইপ থাকাকালীন এলাকায় ৩৪ টি স্কুল কলেজ , মাদ্রাসা স্থাপন সহ মাদ্রাসা, কলেজ মসজিদ মন্দির সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অনুদান দিয়েছেন। খুলনার খালিশপুর শিল্প এলাকায় শুধু নয় সারাদেশে তিনি একজন প্রখ্যাত শ্রমিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।জাতীয় সংসদে তিনি বিভিন্ন সময়ে শ্রমিকদের ন্যায় সংগত দাবি আদায়ের লক্ষে কথা বলেছেন ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি সহ দোয়া অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।











































