Home আঞ্চলিক খুলনায় তারুণ্যের সমাবেশে ছিলো খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য চেয়ার

খুলনায় তারুণ্যের সমাবেশে ছিলো খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য চেয়ার

108

 

কাজী মোহাম্মদ ইউনুছ।।

খুলনায় তারুণ্যের সমাবেশে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দুটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। চেয়ার দুটিতে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি রাখা হয়েছে। গতকাল সোমবার বিকাল পৌনে ৪টার দিকে নগরীর সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ শুরু হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে তরুণ প্রজন্মকেও জাগ্রত করতে তারুণদের নিয়ে এ সমাবেশ। জাতীয়াতাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল এ সমাবেশের আয়োজন করেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখবেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র দলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন।