শহিদুল ইসলাম দইচ যশোর।।
, যশোর সি আই ডি পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাজা সহ রাজু( ২৪) ও হাসানুজ্জামান (২৬)দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ রোববার বেলা পৌনে তিনটার দিকে যশোর বেনাপোল সীমান্তের গায়রা গ্রাম থেকে তাদের আটক ও মাদক গাঁজা উদ্ধার করেন। আটক রাজু মিয়া চৌগাছা উপজেলার রাজাপুর গ্রামের জিয়ারুলের ছেলে। এবং হাসানুজ্জামান শার্শা উপজেলার অগ্রলোট গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে।
যশোর জেলা সিআইডি পুলিশের পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান জানান, সিআইডি পুলিশের কাছে গোপন খবর ছিল। মাদক গাঁজা একটি চালান হাত বদল হবে। এসময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্য থেকে দুই কেজি গাঁজা উদ্ধার সহ রাজুমিয়া ও হাসানুজ্জামানকে আটক করে। আটক গাদার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।











































