আন্তর্জাতিক ডেস্ক।।
ফারো দ্বীপে চোখের সামনে ৭৮টি তিমি মাছকে হত্যা করতে দেখে স্তম্ভিত হয়ে পড়েছেন অ্যাম্বাসেডর ক্রুস শিপের হাজার হাজার যাত্রী। ৯ জুলাইয়ের ওই ঘটনায় ইতোমধ্যে ক্ষমতাও চেয়েছে জাহাজ কর্তৃপক্ষ। এক টুইটে তারা জানায়, সেসময় পাইলট তিমি শিকার করছিলো শিকারীরা, এটি তাদের স্বাভাবিক কাজের অংশ। যাত্রীদের এমন একটা সময় সেখানে নিয়ে যাওয়ায় তারা দু:খিত।
রোববার (৯ জুলাই) তোশবন এর রাজধানীতে তিমিগুলো শিকার করছিলো। এটি ফারো দ্বীপের শতবর্ষ পুরোনো ঐতিহ্য। ভিজিট ফারো আইল্যান্ড এর তথ্য অনুযায়ী, প্রতি বছর সেখানে ৮০০ তিমি হত্যা করা হয়। আর শিকারের এই উৎসবে যারা যোগ দেন তাদের বাছে বণ্টন হয় এর মাংস। অনেকদিন ধরেই এই বিতর্কিত চর্চার বিরোধিতা করে আসছে অধিকারকর্মী ও পরিবেশবাদীরা।
ইয়াহু নিউজ অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, পাইলট তিমি এক প্রজাতির ডলফিনের মতো, তাদের দেহে ডলফিন ও হাঙরের মতো ফিনও রয়েছে। ডলফিন প্রজাতির সবচেয়ে বড় মাছেই হচ্ছে এই পাইলট তিমি। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনি এর তথ্য অনুযায়ী এগুলোর আকার ১৯ থেকে ২৫ ফিট হয়ে থাকে। আর ওজন হয় ৫ হাজার পাউন্ড।
২০২১ সাল থেকে ইউরোপ ও যুক্তরাজ্যের জলসীমায় তিমি সংরক্ষণ নিয়ে কাজ করছে ওরকা। আন্তর্জাতিক এই সংগঠনটির সদস্যরাও তিমি হত্যার সময় জাহাজে উপস্থিত ছিলেন। ঘটনার পর তারা এর তীব্র নিন্দা জানান। সমালোচনার এক পর্যায়ে অ্যাম্বাসেডর ক্রুজ লাইন থেকে টু্ইট করে বলা হয়, `আমরা এই সেকেলে চর্চার তীব্র নিন্দা জানাই। আমরা আমাদের সহযোগী প্রতিষ্ঠান ওরকা এর সঙ্গে একাত্ববোধ করি, যারা তিমি নিয়ে গবেষণা করছে এবং তাদের সুরক্ষায় কাজ করছে।
আরেক টুইটে তারা বলে, `আমরা টেকসই পরিবেশ সুরক্ষায় বিশ্বাসী। এমন ঘটনা দেখে আমাদের অতিথিরা যে অভিব্যক্তি প্রকাশ করে তা আমরা সম্মান জানাই। আমরা এমন ঘটনার জন্য তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
অ্যাম্বাসেডর এর প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিশ্চিয়ান ভেরহুনিক আরও বলেন, আমরা ওরকাকে তাদের কার্যক্রমে সর্বদা সহায়তা করতে প্রস্তুত। এমন একটা ঘটনার জন্য আমরা খুবই হতাশ। আমরা বিষয়টি নিয়ে ফারোজ সরকারের সঙ্গে আলোচনা করছি।
একইসঙ্গে আমরা আমাদের অতিথির তিমি কিংবা ডলফিনের মাংস না খাওয়ার ব্যাপারে অনুরোধ করছি কারণ আমরা তিমি ও ডলফিন শিকারের বিরুদ্ধে।











































