Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

33
প্রবাসী বাবার ইচ্ছাপূরণে হেলিকপ্টারে বিয়ে

স্মরণ সভা ও দোয়া মাহফিলে সিটি মেয়র
“আব্দুস সোবহান ছিলেন মুজিব আদর্শের সাহসী সৈনিক”
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, “ আব্দুস সোবহান ছিলেন মুজিব আদর্শের সাহসী সৈনিক ও দলের একজন নির্লোভ ত্যাগী নেতা। তার জীবদ্দশায় দল যখন বিরোধী দলে ছিলো তখন তিনি দলীয় কার্যালয়ে রাতে ঘুমিয়ে পাহারা দিতো, এখনের অনেক নেতাকর্মী সেটা জানে না। শ্রমিক রাজনীতি করার ফলে সব সময় শ্রমিকদের দাবি দাওয়া ও অধিকার নিয়ে কাজ করে গেছেন তিনি। তার মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করছি।”
জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পিতা প্রখ্যাত শ্রমিক নেতা মরহুম শেখ মো: আব্দুস সোবহান এর ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখা আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। গতকাল সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় শঙ্খমার্কেটস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়ার সভাপতিত্বে এবং জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রণজিত কুমার ঘোষের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, এ্যাড. অলোকা নন্দা দাস, হাফেজ মো. শামীম, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম এ নাসিম, সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, যুব মহিলা লীগ নেত্রী নাছরিন আক্তার তন্দ্রা, আফরোজা জেসমিন বিথী, রেজওয়ানা প্রধান, আঞ্জুমনোয়ারা, কাউন্সিলর রোজী ইসলাম নদী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এমাদদুল হক, মল্লিক নওসের আলী, মো: বাবুল হোসেন, কাজী ইউসুপ আলী মন্টু, মো: রাজীব হুসাইন, শাহরিয়ার মাহমুদ রিয়াদ, বায়জিদ হোসেন, কাজী আব্দুল ওহাব, আব্দুর রহিম খান, মোল্লা আজাদ আলী, কিংকর সাহা, মো: আসাদুজ্জামান মুন্না, শরীফ মূর্তজা আলী, তাজমুল হক তাজু, আসিফ ইকবাল সবুজ, খন্দকার রফিকুল ইসলাম, মুন্সি ইউনুচ, মো: শাহ আলম শেখ, আব্দুর রহমান মোল্লা, রফিকুর রহমান মারুফ, লিটন মাহমুদ, মো: জিলহাজ্ব হাওলাদার, শেখ মো: রমজান, শেখ মঈনুল ইসলাম মোহন, মো: আলমগীর মল্ল্কি, মো: রফিক, মো: হুমায়ুন কবির হিমু, মো: তারিকুল ইসলাম বারেক, মো: আকতার, মো: শরিফুল, মো: আনিস, মো: হানিফ সরদার, মো: নূর ইসলাম, মনির হোসেন, মো: আজিম উদ্দীন, কাজী রফিকুল বারী, সঞ্জয় কর্মকর, বায়েজিদ সরদার, মো: আসলাম হোসেন, মো: হাবিবুর রহমান হাবিব, শামিমুর আলম মান্দার, মো: আতিকুর রহমান, মো: মেহরাব হোসেন অপু, মো: আরিফুর রহমান অনিক, শেখ মাহাবুবুর রহমান, ছলেমান শিকদার, মো: শাহাবুদ্দিন মোল্লা, মো: সাদ্দাম, মো: সোহেল, তৈয়ব আলী হাওলদার, মো: এবাদ আলী শেখ, মো: মহারাজ, মো: এরশাদ শিকদার, মো: নূরুল ইসলাম রনি প্রমুখ। স্মরণ সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শেখ মো: আব্দুস সোবহানের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

শ্রমিক নেতা শেখ মো: আব্দুস সোবহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিল
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শ্রমিকলীগ খুলনা মহানগর শাখার সাবেক সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস. এম. আসাদুজ্জামান রাসেল এর পিতা প্রখ্যাত শ্রমিক নেতা মরহুম শেখ মোঃ আব্দুস সোবহানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। তার পরিবারের উদ্যোগে নিজ বাসভবনে দিনব্যাপী কোরআন খতম ও যোহর বাদ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া, খুলনাস্থ মোরলগঞ্জ কল্যান সমিতির উদ্যোগে বাদ আছর নগরীর হরিণটানার জিরোপয়েন্ট এলাকায় মদিনা নগর হাফেজিয়া মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মৌলভীপাড়া নুরে জামে মসজিদ পরিবারের পক্ষ থেকে এবং শেখপাড়া আস্থানা জামে মসজিদে ও পোর্ট জামে মসজিদে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান রাসেল, মো: জিলহাজ্ব হাওলাদার, আশরাফুল আলম বাবু, মো: কামরুল ইসলাম, রুমান আহমেদ, মো: হানিফ শেখ, জাকারিয়া শেখ, গোলাম রাব্বানী মামুন, ইমরান গাজী, দিদারুল আলম, মো: সাইদ শেখ, জুবায়ের হোসেন জনি, শেখ শামিম, বাপ্পি প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ সোহেল এর কন্যার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় নগরীর বিভিন্ন ওয়ার্ডে দোয়া
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্রের অবরুদ্ধ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল এর ছোট কন্যা নাযিলা মরিয়ম এর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে নগরীর ৩১টি ওয়ার্ডে রবিবার বিভিন্ন সময়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাদ যোহর নগরীর ২৪নং ওয়ার্ড এর ইকবাল নগর জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয় বাদ যোহর নগর যুবলীগের সাবেক সদস্য কাজী কামালের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ মুরাদসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
২৯নং ওয়ার্ড এর মসজিদে তৈয়বা, রহমানিয়া মসজিদ, মসজিদে তুত, বেল্লাল মসজিদে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইলিয়াস হোসেন লাবু, আজিজুর রহমান সুমন, জাহিদ হাসান, আশরাফুল ইসলাম দ্বীপ, আশরাফুল ইসলাম বনি, প্রমুখ।
২৮ নং ওয়ার্ডের টুটপাড়া বড় মসজিদে মাগরিব বাদ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ২৮নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক এজাজ আহমেদ ও যুগ্ম আহবায়ক অলক শীল উপস্থিত ছিলেন।
খালিশপুরের ০৭নং ওয়ার্ডের উত্তর কাশিপুর জামে মসজিদ, কাশিপুর পোড়াবাড়ি জামে মসজিদ, উত্তর কাশিপুর পলকদার জামে মসজিদ, ৮নং ওয়ার্ডের ক্রিসেন্ট জুট মিল জামে মসজিদ, খানজাহান আলী এতিমখানা ল্লিা বোর্ডিং, ১১নং ওয়ার্ডের তৈয়বা মসজিদ, মার্কেট মসজিদ, বাইতুন নুর জামে মসজিদ, বয়স্ক মাদ্রাসা জামে মসজিদ, ১২নং ওয়ার্ডের বায়তুল ফালা জামে মসজিদ, মহসিন কলেজ জামে মসজিদে বাগ মাগরিব দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও সদর, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর ও খান জাহান আলী থানার বিভিন্ন ওয়ার্ডে নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, সাধারন সম্পাদক শেখ শাহাজালাল হোসনে সুজনসহযুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন, মোঃ আবুল হোসেন, শওকত হাসান, শেখ মোহাম্মদ আলী, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, জুয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল কে এম শাহীন ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ, আব্দুল্লাহ আল মামুন মিলন, মোহাম্মদ মিজানুর রহমান, নুরে হেলাল, আলম হোসেন, মোহাম্মদ বাবুল মুন্সি, ইউসুফ মোল্লা, প্রমুখ এর উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।
দেবহাটায় ৪ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল
দেবহাটা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটার নওয়াপাড়ায় ৪ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সম্পাদক ও সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (সাহেব আলী)।
অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সাবেক জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ইউপি সদস্য ও খেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক আসমোতুল্লাহ গাজী আসমান, যুগ্ন-আহবায়ক ও নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাফিজুর রহমান, যুগ্ন-আহবায়ক রাম সুন্দর ঘোষ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
খেলায় চম্পাফুল ফুটবল একদশকে ০-১ গোলে পরাজিত করে গাজীরহাট প্রগতি সংঘ চাম্পিয়ান হয়।

মশিয়ালীতে ট্রিপল মার্ডার‘র ঘটনার ৩ বছর খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এলাকাবাসির মানববন্ধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরির খানজাহান আলী থানাধীন মশিয়ালীতে ২০২০ সালের ১৬ জুলাই রাতে নিরিহ গ্রামবাসির উপর হামলা করে একই এলাকার জাকারিয়া , জাফরিন ও মিলটন এ তিন ভাইয়ের গুলিবর্ষণে নজরুল ফকির (৬৫), গোলাম রসুল (৩৫) ও সাইফুল ইসলাম (২৭) নিহত হন। এছাড়া আহত হন বেশ কয়েকজন । এ ঘটনার পর ফুসে ওঠে এলাকাবাসি, ন্যায় বিচার এর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে । গতকাল ১৬ জুলাই ঘটনার ৩ বছর পার হয়েছে মশিয়ালী এলাকা বাসীর উদ্যোগে সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সন্ধায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনাস্থলে মানববন্ধন কর্মষুচি পালিত হয় । মানববন্ধনে ট্রিপল মার্ডার এ ক্ষতিগ্রস্থ পরিবারবর্গ সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। এ সময় বক্তারা বলেন এ মামলার আসামিরা জেল থেকে জামিনে বেরিয়ে এসে, মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি প্রদান করছে। অতিদ্রুত মামলাটি দ্রত বিচার আইনে নিস্পত্তি করে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদান এর দাবি জানানো হয় মানবন্ধন থেকে । মানববন্ধন শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহত সকলের সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

শিরোমনিতে দিনে দুপুরে একে কমার্শিয়াল ইন্ডাষ্ট্রিজ এর তার চুরি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন শিরোমনি হারুন টাওয়ারে অবস্থিত একে কমার্শিয়াল ইন্ডাষ্ট্রিজ ( ইন্টারনেট) অফিসের তার চুরির ঘটনা ঘটেছে । প্রতিষ্ঠানের সিসি ক্যামেরাতে দেখা যায় গত ৭ জুলাই শুক্রবার বেলা ১ টার সময়ে একটি মটর সাইকেলে ২ যুবক প্রতিষ্ঠানের নিচে এসে সেখান থেকে প্রায় ২ কিলোমিটার তার চুরি করে নিয়ে যায়। প্রতিষ্ঠানের মালিক মোঃ আকিব বলেন শুক্রবার জুম্মার নামাজের সময় রাস্তাঘাট ফাকা থাকার সুযোগ কাজে লাগিয়ে আমার প্রতিষ্ঠানের তার চুরি করা হয়েছে চুরি হওয়া তারের মুল্য প্রায় ১৮ হাজার টাকা। তিনি বলেন সিসি ক্যামেরাতে চোরের ছবি দেখা যাচ্ছে । প্রশাসন আন্তরিক হলে চোরকে সনাক্ত করতে পারবে বলে তিনি জানান। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি , অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ্যাড. মো. সাইফুল ইসলামের শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে আইনজীবীদের মাঝে শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। গতকাল রবিবার দুপুরে আদালত ও বার এলাকায় বিভিন্ন লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন এ্যাড. এম এম তারিক মাহমুদ তারা, এ্যাড. মো. এনামুল হক, এ্যাড. কে এম ইকবাল হোসেন, এ্যাড. আব্দুল লতিফ, এ্যাড. শিকদার হাবিবুর রহমান, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, এ্যাড. কে এম মিজানুর রহমান, এ্যাড. মোল্লা আবেদ হোসেন, এ্যাড. শেখ আশরাফ আলী পাপ্পু, এ্যাড. তমাল কান্তি ঘোষ, এ্যাড. মো. জামাল, এ্যাড. জহিরুল ইসলাম পলাশ, এ্যাড. এস এম কবির আশরাফুল আলম রাজু, এ্যাড. মেহেদী হাসান, এ্যাড. আছাদুজ্জামান মিল্টন, এ্যাড. খাদিজা খাতুন টুলু, এ্যাড. উল্লাস কর বৈরাগী, এ্যাড. রবীন্দ্রনাথ সরদার, এ্যাড. মাসুম বিল্লাহ, এ্যাড. খোরশেদ আলম, এ্যাড. আব্দুল কুদ্দুস, এ্যাড. রোমানা তানহা, এ্যাড. আব্দুল আহাদ, এ্যাড. রেহেনা চৌধুরী, এ্যাড. নুরুন নাহার লাকী, এ্যাড. মনিরা সুলতানা, এ্যাড. আব্দুস সাত্তার, এ্যাড. শাকিল মোল্লা জনি, এ্যাড. আইয়ুব হোসেন, এ্যাড. মো. নাজমুল, এ্যাড. সাহারা ইরানী পিয়া, এ্যাড. সজিব বৈরাগী, এ্যাড. আব্দুল জলিল, এ্যাড. মতিয়ার রহমান, এ্যাড. অশোক গোলদার, এ্যাড. প্রজেশ রায়, এ্যাড. নজরুল ইসলাম, এ্যাড. মো. আবু নাঈম, এ্যাড. শিউলী সেরেনিয়াবাত, এ্যাড. পলাশ মজুমদার, এ্যাড. কাজী আহাদ, এ্যাড. আখতারুজ্জামান খান জীবন, এ্যাড. ইমরান লিটন, এ্যাড. আবুল হাসেম ডাবলু প্রমূখ।

দাকোপে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ
দাকোপ প্রতিনিধি
দাকোপে বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন ইউএসএ আইডির উদ্যোগে এবং এসডিআর প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। কর্মশালায় ইউনিয়ন উপজেলা ও জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিদেও গন অপসারন উদ্ধার ও আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনার উপর প্রশিক্ষন দেওয়া হয়। এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন সকল ইউনিয়নের চেয়ারম্যান, সাইক্লোন শেল্টার ব্যবস্থাপনা কমিটির সদস্য, উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা, দাকোপ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় এনজিও প্রতিনিধি, এসএমসি কমিটির সদস্য ও সিপিপিসহ সর্বমোট ৩৪জন (পুরুষ ২৪ ও মহিলা ১০) অংশগ্রহণকারী। প্রশিক্ষনের শুরুতে তপ্রশিক্ষকের মৌলিক গুনাবলী ও দুর্যোগ ব্যবস্থাপনায় এরিয়া কো-অর্ডিনেশন মডেল সম্পর্কে আলোচনা করেন সিনিয়র প্রোগ্রামম্যানেজার, এসডি আর আর প্রকল্প মাহাবুবুর রহমান। এসডিআরআর প্রকল্প, পিও, হিউবার্ট সনিরত্ন প্রশিক্ষণ শেষ করেন।

ফুলতলায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের শোকাহত পরিবারের পাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তিঃ
ফুলতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম মন্টু এবং ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের এর মৃত্যুতে ফুলতলাস্থ নিজ বাসভবনে তাদের শোকাহত পরিবারের পাশে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান জামাল। এসময়ে তিনি মরহুম দ্বয়ের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।এসময়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মো: জামিল খান,ফুলতলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা,আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ আলী জিন্নাহ,কামরুজ্জামান নান্নু,সরদার জাকির হোসেন,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন,ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটু,উপজেলা যুবলীগ সভাপতি এস.কে আলী ইয়াসিন,সাধারণ সম্পাদক শহীদুল্লাহ প্রিন্স,বিধান চন্দ্র রায়,রবীন বসু,মুন্সি সরোয়ার,শেখ মনিরুল ইসলাম সেচ্ছাসেবক লীগ নেতা মেহেদী আনাম রঞ্জু,মুসফিকুর রহমান সুজা,আসলাম হোসেন,খায়রুজ্জামান সবুজ,শেখ আব্দুল জব্বার,কাজী জহির রায়হান,সোহাগ খান.শাকির আহম্মেদ,কেয়া,নাসরিন আক্তার,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.কে সাদ্দাম হোসেন,মো: ইসমাইল মৃধা ইমন,ইমন ভুইয়াঁ,মাহামুদ মোড়ল,ইমদাদুল ইসলাম,তানভীর জাইন বাধন, মিরাজুল ইসলাম বাধন,শেখ হাসিব রায়হান,প্রমুখ।

খুলনা বিআরটিসি ও সেইফ প্রকল্প যৌথ উদ্যোগে র্যালী ও আলোচনা সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৩ উপলক্ষে গতকাল খুলনা বিআরটিসি ও সেইফ প্রকল্প যৌথ উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার রাজু মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম ও খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন খান। আলোচনা সভায় ট্রাফিক সার্জেন মো. মোস্তাফিজুর রহমান, কারিগরি প্রধান ব্যাসদেব সরকার, হিসাব প্রধান রফিকুল ইসলাম, প্রশাসন ইনচার্জ মো. পারভেজ হোসেন, ট্রেনিং ইনচার্জ মো. পলাশ খালাসীসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী,সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিল।

গিলাতলা ৬ নং ওয়ার্ডে খুলনায় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে বিএনপি’র লিফলেট বিতরন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
১৭জুলাই খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে ১নং আটরা গিলাতলা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে , গতকাল বিকাল ৫ টায় গিলাতলা গাফফারফুড মোড়, বালিরঘাট, পালপাড়া, মক্তবমোড়, গিলাতলা কেডিএ আবাসিক এলাকাসহ বিভিন্নস্থানে লিফলেট বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সদস্য শেখ আনোয়ার হোসেন, সাইফুল্লাহ তারেক, মোড়ল আঃ হক, শেখ জিয়াউর রহমান, যুবদল নেতা মোঃ জুয়েল হাছান, প্রমুখ।

খুলনা-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব শেখ আকরাম হোসেন এর মতবিনিময় সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৫ আসন ফুলতলা-ডুমুরিয়া এর মনোনয়ন প্রত্যাশি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন গতকাল বিকাল ৫ টায় ডুমুরিয়ার আঠারো মাইল বাসস্ট্যান্ড চত্বরে দলিয় নেতাকর্মিসহ সাধারন মানুষের সাথে মত বিনিময় করেন । ডাঃ এস এম আমজাদ হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহের রিপন, ফুলতলা উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, খুলনা জেলা আওয়ামী লীগ এর সাবেক কৃষি বিষায়ক সম্পাদক আসলাম খান, ২ নং দামোদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শরিফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু , ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ এর চেয়াম্যান শেখ মনিরুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি মোল্যা আলী আজম মোহন, দামোদর ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি ইসমাইল হোসেন বাবলু, মোস্তফা কামাল চৌধুরী বুলু ফুলতলা উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক এস কে সাদ্দাম হোসেন । সভায় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলতলা – ডুমুরিয়া আসনে ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন কে দলীয় মনোনায়ন দেওয়ার জন্য জোর দাবি জানান।

 

বাগেরহাটের রাখালগাছি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের উদ্যোগে সারাদেশের ন্যায় তাল গাছের চারা রোপন কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়েছে। রবিবার (১৬ই জুলাই) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের পাশের্^ একটি তাল গাছের চারা রোপন করে এই কর্মসূচির শুভ উদ্ভোধন করেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ফারাজী। এসময় ইউপি সচিব শুভাশিষ মল্লিক, ইউপি সদস্য শেখ ফারুক হোসেন, সিথীন্দ্রনাথ দাস রনি, ঢালী জাহিদুর রহমান, শেখ মিজানুর রহমান তুতু, আবু তালেব মল্লিক, আব্দুল আজিজ বিশ্বাস, রঞ্জিদা বেগম, পারভীন বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শাহিন, কৃষকলীগের সাবেক সভাপতি সাজ্জাদ হায়দার নান্নু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর ফারাজী, মোহাম্মদ আলী ও ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তরিকুল মোল্লাসহ বিভিন্ন ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য রাখালগাছি ইউনিয়ন পরিষদে মোট ৭৫০টি তাল গাছের চারা রোপন করা হবে,এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রেরন করা ৬৫০টি ও ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল হতে আরো ১০০টি তাল গাছের চারা রোপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কয়রায় ৩ দিন ব্যাপী দুর্যোগ ব্যবস্থপনার উপর প্রশিক্ষন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসডিআরআর প্রকল্পের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনার উপর ৩ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান গতকাল রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আইওএম ও সরকারের টেকনিক্যাল সহায়তায় জেলা, উপজেলা, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিকে গনঅপসারন, উদ্ধার ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার উপর এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা। এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী,প্যানেল চেয়ারম্যান মোঃ ইউছুফ আলী, সিপিপির কয়রা সদর ইউনিয়নের টিম লিডার মাসুম বিল্লাহ, ডেপুটি টিম লিডার ধীরাজ রায়, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহানারা বেগম, ওয়ার্ল্ড ভিশন এসডিআরআর প্রকল্পের প্রজেক্ট অফিসার মোসাঃ ফারহানা প্রমুখ। প্রশিক্ষনে উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির ৩০ জন সদস্য অংশ গ্রহন করেন।

কয়রায় যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা
নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

কয়রা(খুলনা)প্রতিনিধি
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কয়রায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৬ জুলাই) দুপুর ২ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে দৈনিক যুগান্তরের কয়রা প্রতিনিধির আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মময় জীবনের উপর আলোচনায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, যুগান্তরের কয়রা উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক কামাল হোসেন, শেখ কওছার আলম, জাহাঙ্গীর কবির টুলু, ফরহাদ হোসেন, শিক্ষক আবুল বাশার, আঃ রঊফ, জিয়াউর রহমান ঝন্টু প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কয়রা সদরের আবু বকর (রাঃ) জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মইনুল ইসলাম। দোয়া অনুষ্ঠানে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

দাকোপে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষন কর্মশালা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন ইউএসএ আইডির উদ্যোগে এবং এসডিআর প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। কর্মশালায় ইউনিয়ন উপজেলা ও জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিদেও গন অপসারন উদ্ধার ও আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনার উপর প্রশিক্ষন দেওয়া হয়। এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন সকল ইউনিয়নের চেয়ারম্যান, সাইক্লোন শেল্টার ব্যবস্থাপনা কমিটির সদস্য, উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা, দাকোপ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় এনজিও প্রতিনিধি, এসএমসি কমিটির সদস্য ও সিপিপিসহ সর্বমোট ৩৪জন (পুরুষ ২৪ ও মহিলা ১০) অংশগ্রহণকারী। প্রশিক্ষনের শুরুতে তপ্রশিক্ষকের মৌলিক গুনাবলী ও দুর্যোগ ব্যবস্থাপনায় এরিয়া কো-অর্ডিনেশন মডেল সম্পর্কে আলোচনা করেন সিনিয়র প্রোগ্রামম্যানেজার, এসডি আর আর প্রকল্প মাহাবুবুর রহমান। এসডিআরআর প্রকল্প, পিও, হিউবার্ট সনিরত প্রশিক্ষণ শেষ করেন।

দাকোপে ইমাম পরিষদের সাথে নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে কর্মশালা

মোঃ শামীম হোসেন
খুলনার দাকোপে উপজেলা ইমাম পরিষদের সাথে জেন্ডার অসমতা, নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচারের ধারাবাহিকতায় দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নবযাত্রা প্রকল্প-২, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সহযোগীতায় রবিবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ইমাম পরিষদ সভাপতি অধ্যক্ষ মাওঃ অজিহুর রহমান, দাকোপ প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ। বক্তৃতা করেন ইমাম পরিষদের মুফতি শফিকুল ইসলাম, মুফতি তাবারক হোসেন, মুফতি মোস্তফিজুর রহমান, মাওঃ জাকারিয়া হোসেন, মাওঃ বাবলুর রহমান, মাওঃ আতিকুর রহমান, মাওঃ আবুল হাসান, মাওঃ ইউসুফ আলী, মাওঃ সায়ফুল্যাহ সালেহী, মাঃ ইয়াদুল ইসলাম, নবযাত্রা প্রকল্পের স্টিফেন হেমবরম প্রমুখ। এ সময় উপজেলা ইমাম পরিষদের সদস্য বৃন্দ কর্মশালায় অংশ গ্রহন করেন।

কুষ্টিয়ার ভেড়ামারায় মাঠে পড়ে ছিল জুট মিলের কর্মকর্তার মরদেহ
মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
কুষ্টিয়া ভেড়ামারায় একটি মাঠ থেকে জুট মিলের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক সুরতহালে মরদেহে কোনো বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার সকাল ৭টায় উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হোসেনপুর-দলুয়ার মধ্যবর্তী মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গতকাল শনিবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। নিহতের নাম রাশেদুল ইসলাম (৪২)। তিনি ভেড়ামারার ১২ মাইলে অবস্থিত আল-আমীন জুট মিলের স্টোর ইনচার্জ পদে কর্মরত ছিলেন এবং মিলের আবাসিক ভবনে থাকতেন। রাশেদুল দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়ার গ্রামের মৃত পিয়ার প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, নিহত রাশেদুল ইসলাম আল-আমীন জুট মিলের স্টোর কিপার ইনচার্জ পদে কর্মরত ছিলেন। তিনি মিলের আবাসিকে থাকতেন। শনিবার রাত ১০টার দিকে তিনি কর্মস্থল থেকে বের হোন। এরপর থেকে তাঁর খোঁজ মেলেনি। আজ ভোরে দোলুয়া-হোসেনপুর মাঠে স্থানীয়রা তাঁর মরদেহ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতের মামা ও মিল মালিক এসতারুল হক বলেন, ‘রাশেদুল ইসলাম মিলের স্টোর কিপার পদে চাকরি করতেন। সে মিলের আবাসিকে থাকত। শনিবার রাত ১০টায় মিল থেকে বের হয় সে। এরপর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভোরবেলা হাঁটাহাঁটির সময় পথচারীরা দোলুয়ার মাঠে তাঁর মরদেহ দেখতে পেয়ে সংবাদ দেয়।’

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমি ও ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যার বিষয়ে বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে হত্যা করা হয়েছে, এখন বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও ওসি জহুরুল ইসলাম।

অভয়নগরে স্বামীকে আটকে রেখে স্ত্রীর দুলাভাই ও স্ত্রী মিলে মুক্তিপণ দাবি
তামিম আহমেদ মনির:
যশোরের অভয়নগরে স্বামীকে আটকে রেখে স্ত্রীর দুলাভাই ও স্ত্রী মিলে মুক্তিপণ দাবি -বাচাঁর আকুতিতে ৯৯৯ কল। স্থানীয় ও পুলিশের সহযোগিতায় জলিল মোল্যাকে (৩৫) উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে অভয়নগর সিদ্ধিপাশা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে। এ ব্যাপারে গতকাল রবিবার দুপুরে থানায় যেয়ে জলিল মোল্যা নিজে বাদী হয়ে অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিবরণী থেকে জানা যায়, চলতি মাসের ইং-০৪/০৭/২০২৩ তারিখ বিকাল ৪:০০ টার সময় ০৩ নং বিবাদী তার মোবাইল নাম্বার ০১৯৫৪-৪৪৫৫১৫ দিয়া আমাকে কল করিয়া অভয়নগর থানাধীন আমতলা কালিবাড়ী রোডে ভুক্তভোগি জলিল মোল্যার ফুপু শাশুড়ি অসুস্থ বলিয়া সেখানে যেতে বলে। পরবর্তীতে রাত ০৯:৩০ ঘটিকার সময় তার ফুপু শাশুড়ির বাড়ীতে গেলে তিন মোটর সাইকেল যোগে সকল বিবাদীরা সেখানে আসিয়া তাকে বলে তোর স্ত্রীকে এখনই তালাক দিতে হইবে এবং নগদ ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা দিতে হইবে। তিনি দিতে না চাইলে বিবাদীরা তাকে গাছের সাথে বাঁধিয়া এলোপাথাড়ি মারধর করিতে শুরু করেন। পরে তার মাথা ফেটে যায়। একপর্যায়ে তার আত্বীয় সাদ্দাম হোসেন (২৩) পিতা- মৃত নাজের মোড়ল,সাং-জামিরা (পিপরাইল), থানা-ফুলতলা, জেলা-খুলনা তার কথাতে ৯৯৯-এ কল করিলে পুলিশ ও স্থানীয় মেম্বার ইসমাইলকে বিষয়টি দেখিতে বলিলে মেম্বার লোকজন নিয়া ঘটনা স্থানে গিয়া ভিকটিম জলিল মোল্যাকে উদ্ধার করেন। পরে বিবাদীরা তাকে দেখিয়া নিবে সহ থানা পুলিশ করিলে জানে শেষ করিয়া ফেলাইবে বলিয়া হুমকি দিয়া চলিয়া যায়। জলিলের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় এলাকাবাসীদের সহায়তায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করেন। ভুক্তভুগি জলিল মোল্যা খুলনা জেলার ফুলতলা উপজেলার সাং-জামিরা পিপরাইলে মৃত মোসলেম মোল্যা ছেলে। ভুক্তভোগি জলিল মোল্যা জানান, আমার ভাইরাভাই জাহিদুল ইসলাম (৩৮) পিতা- অজ্ঞাত,মাতা-রোকেয়া বেগম,মিতু বেগম (৩০), স্বামী- জাহিদুল ইসলাম, উভয় সাং-শংকরপাশা, রাজু ফকির (৩২) হিরা বেগম (২৩) উভয় পিতা- নিজাম ফকির,নিজাম ফকির (৬০) পিতা- অজ্ঞাত, সর্ব সাং- গোপিনাথপুর, সর্ব থানা-অভয়নগর, জেলা- যশোর তাদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করেছি। ০১ নং বিবাদী আমার ভাইরা-ভাই। ০২ নং বিবাদী তার স্ত্রী। ০৩ নং বিবাদী আমার শ্যালক এবং ০৪ নং বিবাদী আমার স্ত্রী ও ০৫ নং বিবাদী আমার শ্বশুর। আমি একজন ড্রাইভার। ০১ নং বিবাদীও একজন ড্রাইভার। ০১ নং বিবাদীর নিজের একটি পুরাতন ৬ চাকার কাভার্ড ভ্যান সে বিক্রয় করিতে চাই। কাভার্ডভ্যানের মূল্য ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা ধার্য্য করা হয়। গত ইং-১০/০৫/২০২৩ তারিখ আইএফ আইসি ব্যাংক, ফুলতলা শাখায় ০১ নং বিবাদীর নিজ একাউন্ট নাম্বার ০১৯০০৫৬৫১৪৮১১-এ বায়না স্বরুপ নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জমা দেয়। পরবর্তীতে বিবাদীর পার্সোনাল নগদ ও বিকাশ নাম্বারে দুইবারে ৮০,০০০/- (আশি হাজার) টাকা প্রদান করি। উক্ত টাকা নেওয়ার পরে স্ট্যাম্পে লিখিত বায়না পত্র করার কথা থাকিলেও ০১ নং বিবাদী অসৎ উদ্দেশ্যে বায়নাপত্র করিতে বিলম্ব করিতে থাকে। আমি আমার স্ত্রীকে নিয়া মানিকগঞ্জে বাসা ভাড়া থাকি এবং একটি কোম্পানীর গাড়ি চালাই। সর্ব শেষ গত ইং-২৭/০৬/২০২৩ তারিখ সকালে আমি আমার স্ত্রী অর্থাৎ ০৪ নং বিবাদীকে নিয়া বাড়ীতে আসি। ঐ দিনেই আমার স্ত্রী বায়নাপত্র করার জন্যে তার বাপের বাড়ী যাওয়ার কথা বলিয়া তাদের বাড়ীতে যায়। পরবর্তীতে সে আর না আসায় তাকে মোবাইলে কল করিলে সে মোবাইল বন্ধ করিয়া রাখে। এমনকি ০৪ নং বিবাদী আমাকে না জানাইয়া অন্যান্য বিবাদীদের সহায়তায় মানিকগঞ্জের আমার ভাড়া বাসা হইতে ঘরের যাবতীয় ফার্নিচার, ফ্রীজ, ৩২ ইঞ্চি এলইডি টিভি সহ সাংসারিক সমস্থ মালামাল, যাহার মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা নিয়া চলিয়া আসে। বিবাদী জাহিদুল ইসলাম মুঠোফোনে জানান, এটা তেমন কিছু না এটা পারিবারিক সমস্যা আমি আমার ভাইরা ভাইয়ের সঙ্গে কথা বলে মিটিয়ে নেব। এ ঘটনায় সিদ্দিপাশা ক্যাম্পের ইনচার্জ এসআই আকরাম হোসেন জানান, বাচাঁর আকুতিতে ৯৯৯ কলে জলিলে ঘটনাটি জানান ওসি স্যার। ওসি স্যারের নির্দেশে আমি স্থানীয় মেম্বারকে কল করি এবং মেম্বার এর সহযোগিতায় জলিলকে উদ্ধার করি। অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, এমন একটা অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত চলছে । তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেশবপুরে ৬ দফা দাবীতে চিকিৎসকদের মানববন্ধন অনুষ্ঠিত
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ ৬ দফা দাবীতে রবিবার সকালে মানববন্ধন করেছে। চিকিৎসা সংক্রান্ত জটিলতার অর্থ, ভুল চিকিৎসা নয়। “ভুল চিকিৎসা ” প্রমাণিত হলে অবশ্যই নিয়ম অনুযায়ী শাস্তি প্রাপ্য। কিন্তু কোন কিছু প্রমাণ হবার আগে, তদন্ত ছাড়াই “ভুল চিকিৎসা” বলে চিকিৎসকদের হয়রানি করা, গ্রেপ্তার করা কোন আইনসিদ্ধ বিষয় নয়। চিকিৎসক যতক্ষন কর্মক্ষেত্রে নিরাপদে, নির্ভয়ে চিকিৎসা দিতে না পারবে, সুষ্ঠু চিকিৎসাদান কার্যক্রম ব্যহত হবে।
মানববন্ধনে চিকিৎসকগন সুষ্ঠ চিকিৎসা দানের স্বার্থেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা, চিকিৎসক ও রোগী সুরক্ষা আইন প্রণয়ন, বিনা তদন্তে “ভুল চিকিৎসা ” ঘোষণা বন্ধ করা, তদন্তে দোষী সাব্যস্ত হবার আগে কোন চিকিৎসক গ্রেপ্তার না করা, চিকিৎসার জটিলতাকে “ভুল চিকিৎসা ” হিসেবে অপব্যাখ্যা না দেওয়া, সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় বিনা বিচারে গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসক অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবী জানান।

জীবননগরের আন্দুলবাড়ীয়া ইউপি নির্বাচন পুলিশের বিশেষ দিকনির্দেশনা
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে পুলিশের করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় জীবননগর থানা কম্পাউন্ডে নির্বাচনী এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য সোমবার ১৭ জুলাই জীবননগর থানাধীন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ এবং আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ও সহকারী পুলিশ সুপার

ঝিনাইদহে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার সকালে শহরের হামদহ এলাকার পুলিশ লাইন্সের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।
সে সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, পৌরসভার কাউন্সিলর আরেফিন কায়সার, ডিলার মামুন হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানায়, এবারও জেলার ৬ উপজেলায় ৪৩ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪৭০ টাকায় ২ কেজি মসুরের ডাল ও ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাউল মিলবে। এবার পণ্যে চাউল যুক্ত করায় খুশি হতদরিদ্র সুবিধাভোগীরা।

বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফলের লক্ষ্যে প্রস্তুতি সভায় কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ

পলাশীর প্রান্তরে ঘসেটি বেগম ও মীরজাফরের ন্যায় বিদেশী প্রভুদের পদলেহন করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিলিয়ে দিতে চাই বিএনপি জামায়াত
খবর বিজ্ঞপ্তি
পলাশীর প্রান্তরে ঘসেটি বেগম ও মীরজাফরেরা যেমন ব্রিটিশদের পদলেহন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছিলেন। ঠিক তেমনি বর্তমান সময়ে সাম্রাজ্যবাদী ও সন্ত্রাসবাদী বিএনপি-জামায়াত গোষ্ঠি বিদেশী প্রভুদের পদলেহন করে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিলিয়ে দিতে চায়। এই দেশবিরোধী গোষ্ঠীকে প্রতিহত করতে তরুনদের ঐক্যবদ্ধ ও জোড়ালো ভূমিকা পালন করতে হবে। এ কারনেই বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মাঈনুল হোসেন খান নিখিল এই তারুণ্যের জয়যাত্রা সমাবেশের কর্মসুচী ঘোষনা করেছে। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার যে যাত্রা সেই যাত্রাই হচ্ছে তারুণ্যের জয়যাত্রা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আমরা তরুনরা আজ স্বাবলম্বী। আজকে আমাদের চাকরির পিছনে ঘুরতে হয় না। আজ তরুনরা ফ্রি ল্যান্সিং সহ নানা বিষয়ে সরকারি সহযোগিতায় উদ্যোক্তা হচ্ছে। নিজের ভাগ্যের পরিবর্তন নয় শুধু আরো দশ জনের ভাগ্যের পরিবর্তন করছে। খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মাট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুনদের জীবন যাত্রার মান উন্নয়নে যে যাত্রা শুরু করেছেন সেই যাত্রার দৃশ্য তুলে ধরা হবে জনগনের সামনে।
রবিবার দুপুরে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশের প্রস্তুতি সভায় এই কথা বলেন বক্তারা। সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল ও পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম আল সাইফুল সোহাগ। এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য মৃণাল কান্তি জোয়াদ্দার, রফিকুল ইসলাম, মো: আনোয়ার হোসেন,
প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অ্যাড: শেখ নবীরুজ্জামান বাবু, সহ সম্পাদক মো: বাবুল হাওলাদার, কার্যনির্বাহী সদস্য জি এম গাফফার হোসেন, এ্যাড: শেখ মো: তরিকুল ইসলাম, রাজু আহমেদ ভিপি মিরান, কেন্দ্রীয় সদস্য চৈতালী হালদার, এ এন এম ইমরুল হক, শাহিন আহমেদ, মো: সজিবুল ইসলাম, চৈতী রানী বিশ^াষ, মো: রেজাউল করিম, শেখ আব্দুস সবুর, শেখ মারুফ হোসেন, মো: বেলাল হোসেন, মো: নাজমুল হোসেন, হুমায়ুন সুলতান, মো: আব্দুল্লাহ রানা, অমিত কুমার বসু, এ্যাড: এম মোক্তার হোসেন টুকু, তারেক বিন হায়দার রাজন, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: মাহাফুজুর রহমান সোহাগসহ যশোর, সাতক্ষীরা, বাগেরহাট ও নড়াইল জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বয়।
উল্লেখ্য আগামী ২০জুলাই বৃহষ্পতিবার নগরীর শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত হবে খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ। এখানে অংশগ্রহন করবে খুলনা মহানগর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, বরিশালের পিরোজপুর ও ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলা যুবলীগ।

রাজাপুরে নির্মানের সাত দিনের মাথায় ভেঙ্গে পানিতে ভেসে গেল নারী ইউপি সদস্য’র করা কালভার্ট, যোগাযোগ বিচ্ছিন্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রুবিনা কর্তৃক ভাতকাঠি গ্রামের খেয়াঘাট এলাকায় ৫৫ হাজার টাকা ব্যয়ে অপরিকল্পিতভাবে কালভার্ট নিমার্নের এক সপ্তাহের মধ্যে তা ভেঙ্গে পানির নিচে তলিয়ে গেছে। ফলে আশেপাশের কোমলমতি শিক্ষার্থীসহ নানা পেশার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপাকে পড়েছে স্থানীয় কৃষকরা। বড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন, স্থানীয় কবির হোসেন ও সোহরাপ সিকদার অভিযোগ করে বলেন, নামে মাত্র রড সিমেন্ট সামগ্রী দিয়ে দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে পেশাদার নির্মান শ্রমিক না নিয়ে অপরিকল্পিতভাবে তার নিজের পিতা কবির হোসেন ও ব্যক্তিগত সহকারি সিদ্দিক’কে দিয়ে কালভার্টটি নির্মান করেছেন বড়ইয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুবিনা। একটি রড থেকে ছয় টুকরো করে পাঁচ টুকরো কাজে লাগিয়ে এক টুকরো বাড়ী নিয়ে গেছে এবং ছয় ব্যাগ সিমেন্ট দিয়ে এই বক্স কালভার্ট নির্মান করা হয়েছে। পরিমানমত রড সিমেন্ট না দিয়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছেন মহিলা ইউপি সদস্য রুবিনা। আগে ওই স্থানে মোটা প¬াস্টিকের পাইপ দিয়ে তার উপড়ে মাটি দিয়ে স্থানীয় লোকজন সহ হালচাষের গরু ও ট্রাক্টর যাতায়াত করতো। বর্তমানে নবনির্মিত কালভার্টটি ভেঙ্গে পানিতে তলিয়ে যাওয়ার ফলে চরম দুর্ভোগে পড়েছে কোমলমতি শিক্ষার্থী সহ এলাকাবাসী। বর্তমানে গরু ও ট্রাক্টর না নিতে পেরে প্রায় কয়েকশো একর জমি অনাবাদির শঙ্কা করছে কৃষকরা। বেশী ¯্রােত থাকায় ঐ স্থানে স্থানীয়রা কালভার্ট নির্মান করতে নিষেধ করলেও নারী ইউপি সদস্য রুবিনা তা আমলে না নিয়ে স্থানীয়দের সাথে খারাপ আচরন করেনবলেও অভিযোগ করেন স্থানীয়রা। অপরিকল্পিত ভাবে অনিয়মের আশ্রয় নিয়ে ব্যাক্তিস্বার্থ হাসিলের জন্য সরকারের টাকা এভাবে নষ্ট করায় ক্ষোভ স্থানীয় সহ সচেতন মহলের। এ বিষয়ে জানতে চাইলে নারী ইউপি সদস্য রুবিনা সংবাদ না করার অনুরোধ করে জানান, বরাদ্দ কম হওয়ায় সেই টাকা দিয়ে বক্স কালভার্টটি নির্মান করার কারনে পানির ¯্রােতে তা ভেঙ্গে গেছে। আমরা পরিষদে সিদ্দান্ত নিয়েছি ঐ স্থানে আবারো পরিষদ থেকে টাকা বরাদ্দ দিয়ে নতুন করে কালভার্ট নির্মান করে দিবো। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুন অর রশিদ জানান, ভাতকাঠি খেয়াঘাট এলাকার বক্স কালভার্টটি ভেঙ্গে যাওয়ার বিষয়টি শুনেছি। ওখানে পুনরায় বরাদ্দ দিয়ে নতুন কালভার্ট নির্মান করা হবে।

রাজাপুরে কমিউনিটি ক্লিনিকে ঝুলছে তালা, বন্ধ দেখে ফিরে যাচ্ছে রোগী, সেবা বঞ্চিত হচ্ছে মানুষ!
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের আদাখোলা কমিউনিটি ক্লিনিক সঠিক নিয়মে খোলা রাখা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে রোববার দুপুর ১১ টা ৪৩ মিনিটে কমিউনিটি ক্লিনিক বন্ধ পাওয়া যায়। প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করেও কাউকে না পাওয়া যায়নি। উত্তোলন করা হয়নি জাতীয় পতাকাও। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে শোকজ করে নেয়ার আশ^াস দেয়া হয়েছে। ব্যবস্থা কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে সিএসসিপি মঞ্জুর আলমকে ফোন করলেও তা রিসিভ করা হয়নি। এভাবে বন্ধ থাকায় একের পর এক রোগী ফিরে গেলে চিকিৎসা সেবা না নিয়ে। ফলে ওই এলাকার মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে স্বস্থ্য সেবা বঞ্চিত হচ্ছেন। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছিক স্থানীয়রা কয়েক ব্যক্তি অভিযোগ করে জানান, কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে সিএসসিপি মঞ্জুর আলম ও আবুল কালাম স্থানীয় হওয়ায় তাদের খেলায়খুশি মত আসেন এবং খুলেন। স্থানীয় হওয়ায় তারা কোন নিয়মনীতির তোয়াক্কা না করে প্রায়ই কমিউনিটি ক্লিনিক বন্ধ রাখেন। এছাড়া সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে সিএসসিপি মঞ্জুর আলম ও আবুল কালাম অভিযোগ অস্বীকার করে জানান, ব্যক্তিগত কাজে স্থানীয় একটি স্কুলে সভায় ছিলেন এজন্য আধা ঘন্টারমত কমিউনিটি ক্লিনিক বন্ধ ছিল। সঠিক নিয়মমতই কমিউনিটি ক্লিনিক খোলা রাখা হয় এবং রোগীদের সেবা দেয়া হয় বলে দাবি করেন তারা। এ বিষয়ে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টিএইচও জাবের আল ছাইত জানান, অফিস টাইমে কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকার বিষয়টি জেনেছেন। এ বিষয়ে তাদের শোকজ করা হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঝালকাঠির নলছিটিতে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি নলছিটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা। আজ রবিবার সকালে এ মেলার উদ্বোধন করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। উপজেলা কৃষি অফিস চত্বরে ২০টি স্টলে কন্দাল জাতের কৃষি চারা প্রদর্শনী করা হয় মেলায়। কৃষকদের উৎসাহিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে। মেলায় বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান।

খুলনা সাংবাদিক ইউনিয়নের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান শেখ আবু হাসানের সেঝ বোন সুলতানা পারভিন কাজল (৬০) ইন্তেকাল করেছেন। আজ রবিবার (১৬ জুলাই) বাগেরহাটস্থ নিজ বাস ভবনে অসুস্থজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। এদিকে সাংবাদিক নেতা আবু হাসানের বোনের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমাবেদনা জানিছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাহী পরিষদ নেতৃবৃন্দ। সাংবাদিক নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তাপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
খুলনা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মামুন রেজার সুস্থতা কামনা করেছেন। তিনি জ¦রে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিক নেতৃবৃন্দ মামুন রেজার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
বিবৃতিদাতারা হলেন,খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমদ,সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম,আলমগীর হান্নান,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ,যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন,দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ,প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান,নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল,মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম।

কুয়েটে “মশা নিধন সপ্তাহ ২০২৩” শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এ ডেঙ্গু রোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে “মশা নিধন সপ্তাহ ২০২৩” (১৬-২২ জুলাই) শুরু হয়েছে। বিশ^বিদ্যালয় প্রশাসনের আয়োজনে ১৬ জুলাই রবিবার সকাল সাড়ে ৯টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মশা নিধন সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। প্রধান অতিথির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার পরিস্কার-পরিচ্ছন্নতার উপর আরো নজরদারী বৃদ্ধি করার তাগিদ দিয়ে বলেন, “আমদের সচেতন হতে হবে, তবেই মশার বৃদ্ধি রোধ করতে সক্ষম হবো। সেখাসে সেখানে যাতে পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সকলে সতর্ক থাকলে প্রাণঘাতী ডেঙ্গুর কবল থেকে আমরা রক্ষা পাবো।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, স্বাগত বক্তৃতা করেন নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান এবং সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা প্রেসক্লাবের শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকা’র খুলনা ব্যুরো প্রধান শেখ আবু হাসানের সেজো বোন সুলতানা পারভীন কাজল(৬০) রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট শহরের হরিণটানা এলাকায় অবস্থিত নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ্য হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে সাংবাদিক শেখ আবু হাসানের বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

দর্শনায় ৪০ লিটার মদসহ গ্রেফতার ১
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
দর্শনা থানা পুলিশ এক অভিযানে ৪০ লিটার চোলাই মদসহ ১ জনকে গ্রেফতার করেছে।
শনিবার রাত সাড়ে ৯টায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মোঃ ফাহিম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স পৌর এলাকার রামনগর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়।পরে গোপন সংবাদের ভিত্তিতে রামনগর মোড়ে বাদল শেখের কাঠের দোকানের ভিতরে তল্লাশী করে।দোকানের ভিতর বিশেষ কায়দায় ঢেকে রাখা ২০টি পানির বোতলে রাখা ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করে।যার মূল্য অনুমান-৪০,০০০/- টাকা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

 

 

প্রবাসী বাবার ইচ্ছাপূরণে হেলিকপ্টারে বিয়ে
নড়াইল প্রতিনিধি
প্রবাসী বাবার ইচ্ছাপূরণে হেলিকপ্টারযোগে বিয়ে করলেন হাফেজ ইমরান হোসেন বিশ্বাস। শনিবার দুপুরে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রাম থেকে লোহাগড়ায় লক্ষ্মীপাশা এলাকায় হেলিকপ্টারযোগে বিয়ে করতে যান তিনি।

হাফেজ ইমরান সদর উপজেলার নিধিখোলা গ্রামের হাফেজ বাবু বিশ্বাসের ছেলে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিএসসির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বর হাফেজ ইমরান হোসেনের বাবা হাফেজ বাবু বিশ্বাস দীর্ঘ ২০ বছর ধরে সৌদি আরবে ছিলেন। অনেক দিন আগে থেকেই ইচ্ছা ছিল তার বড় ছেলেকে হেলিকপ্টারে চড়ে বিয়ে দিতে নিয়ে যাবেন। ঠিক সেই ইচ্ছে বা স্বপ্নপূরণ করলেন তিনি।

ইমরান হোসেনের সঙ্গে লোহাগড়ার লক্ষ্মীপাশা নিবাসী মাওলানা তৈয়েবুর রহমানের মেয়ে ঐশীর প্রায় দুই বছর আগে বিয়ে হয়। শনিবার হেলিকপ্টারযোগে আনুষ্ঠানিকভাবে কনেকে বরের বাড়িতে তুলে আনা হয়। হেলিকপ্টারে বর ও কনের আসা-যাওয়ার জন্য এক ঘণ্টায় খরচ গুনতে হয়েছে এক লাখ ৪৫ হাজার টাকা।

বরের বাবা হাফেজ বাবু বিশ্বাস বলেন, প্রায় ২০ বছর সৌদি আরব ছিলাম। এ দীর্ঘ সময়ে কর্মজীবনে অনেক সংগ্রাম করতে হয়েছে। কষ্টার্জিত টাকা উপার্জনের মাঝে ইচ্ছে ছিল— আমার বড় ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে নিয়ে যাব। আমার সেই ইচ্ছাপূরণ করলাম।

 

টিসিবির পণ্য স্বল্পমূল্যে কিনতে পেরে খুশি তারা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে শহরের পুলিশ লাইনস পাড়ায় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা তথ্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক, জেলা খাদ্যনিয়ন্ত্রক হাসান মিয়া, টিসিবি সহকারী পরিচালক আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এবার প্রথমবারের মতো টিসিবি পণ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে খাদ্য অধিদপ্তরের ৫ কেজি করে চাল। এই প্যাকেজে রয়েছেন জেলার ১ লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী। ৬০ টাকা কেজি দরে দুই কেজি মশুর ডাল, ১০০ টাকা লিটারে দুই লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল কিনতে পারবেন তারা। ৪৩ জন ডিলারের মাধ্যমে এ পণ্য বিক্রি কার্যক্রম চলবে চলতি জুলাই মাসব্যাপী। এদিকে বিক্রি কার্যক্রম উদ্বোধনের আগেই ডিলার পয়েন্টে এসে হাজির হন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষ।

স্বল্পমূল্যে পণ্য কিনতে পেরে খুশি তারা। জেলা শহরের কাঞ্চনপুর এলাকার বাসিন্দা বদর উদ্দিন বলেন, ‘আমি অসুস্থ, আগে ভ্যান চালাতাম। এখন হাপানির জন্য তেমন কাজ করতে পারিনা। এ অবস্থায় অল্প টাকায় পণ্য কিনলাম। খুবই উপকার হলো।’

অপর ক্রেতা গোলাম সরোয়ার বলেন, ‘বাজারে চালের অনেক দাম। তাই ৩০ টাকা কেজি দরে চাল কিনলাম টিসিবি থেকে। এতে আমি খুবই খুশি।’

রাশিদা বেগম বলেন, ‘গরীব মানুষ, সংসারে রোজগার কম। কম দামে চাল, ডাল, তেল কিনলাম ভালোইতো হলো। কয়টা দিন ভালোভাবে খেতে পারব।’

এদিকে উদ্বোধনের সময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে আমদানি নির্ভর পণ্যগুলোর দাম বেড়ে গেছে। প্রধানমন্ত্রী বাড়তি মূল্যের ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাল অন্তর্ভুক্ত করেছেন। সেটা সঠিকভাবে বিতরণের জন্য সার্বক্ষণিক তদারকি চলবে। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।’

বাগেরহাটে এক রাতে ৭ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট শহরে এক রাতে দুটি বিপণি বিতানের সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ীরা বলছেন, সংঘবদ্ধ চোরচক্র দোকানের ক্যাশবাক্স ভেঙে নগদ টাকা, সোনার গহনাসহ অন্তত পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

শনিবার গভীর রাতে শহরের কাজী নজরুল ইসলাম সড়কের হাজী শামসুদ্দিন প্লাজা ও জ্যাকসন সুপার মার্কেটে এই চুরির ঘটনা ঘটে।

ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হলো- রাউন্ড ফ্যাশন, গোল্ড কর্ণার, স্মার্ট চয়েস, ওয়ান নাইনটি নাইন, পারিজাত গার্মেন্টস, রুবাব ফ্যাশন এবং সুরুচি গার্মেন্টস। এর মধ্যে প্রথম চারটি জ্যাকসন সুপার মার্কেটে এবং বাকি তিনটি হাজী শামসুদ্দিন প্লাজায়।

পারিজাত গার্মেন্টসের মালিক মো. মাহবুবুল আলম কাজল বলেন, শনিবার রাতে বৃষ্টি ছিল। চোরের দল আমার দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্স ভেঙে নগদ টাকা নিয়ে গেছে। তবে তারা কোনো পোশাক নেয়নি।

ব্যবসায়ী শারমিন বেগম বলেন, প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে মার্কেটে এসে পাশের দোকানী দেখেন আমার দোকানের শাটার ভাঙা। তখন তার ফোন পেয়ে দোকানে আসি। আমার দোকানে রাখা কানের দুল, নাকফুল ও একটি আংটি ক্যাশবাক্সে রাখা ছিল। চোরেরা ক্যাশবাক্স ভেঙে সোনার গহনা ও নগদ টাকা নিয়ে গেছে।

হাজী শামসুদ্দিন প্লাজার মালিক ও পোশাক ব্যবসায়ী শেখ বশিরুল ইসলাম বলেন, শনিবার গভীর রাতে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাশাপাশি দুটি বিপণি বিতানের চারটি পোশাক ও তিনটি কসমেটিকস মিলে মোট সাতটি দোকান একই রাতে চুরি হয়েছে। প্রতিটি দোকানের শাটারের তালা না ভেঙে মাঝ দিয়ে ভারি কোনো লোহার রড দিয়ে বাঁকা করে চোরের দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্তত পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ব্যবসাপ্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশের টহল জোরদার করার দাবি জানান তিনি।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, একই রাতে দুটি বিপণি বিতানে সাতটি দোকানের শাটার ভেঙে সংঘবদ্ধ চোরের দল নগদ টাকা বিভিন্ন মালামাল নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছে। এই মার্কেট দুটি অরক্ষিত। কোনো সিসি ক্যামেরা নেই, নিজস্ব পাহারার ব্যবস্থা নেই। চোরদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

 

বেনাপোল পৌরসভায় প্রথমবার ইভিএমে ভোটগ্রহণ আজ
উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
আজ যশোরের বেনাপোল পৌরসভায় ভোটগ্রহণ শুরু হবে। রোববার (১৬ জুলাই) বিকেলে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) ভোটগ্রহণের সব সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হয়েছে। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নাটকীয়ভাবে শনিবার স্বতন্ত্রপ্রার্থী ফারুক হোসেন উজ্জ্বল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ায় এখন মেয়র পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাসির উদ্দীন ও স্বতন্ত্রপ্রার্থী মফিজুর রহমান সজন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, যে কোনো মূল্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। অপ্রীতিকর ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রত্যেক কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিসি ক্যামেরা ও নির্বাচন কমিশনারের পর্যবেক্ষক টিম থাকবে।

এ পৌরসভার ৯ ওয়ার্ডের ১২ কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪৪ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৩৪১ জন।

চুরির ছাগল বিক্রি করতে গিয়ে জনতার পিটুনি খেলেন ২ যুবক
মেহেরপুর প্রতিনিধি
চুরি করা ছাগল বিক্রির সময় জনতার হাতে আটক হয়েছেন দুই যুবক। তাদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (১৬ জুলাই) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতার দুজন হলেন- গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের আশাদুল ইসলামের ছেলে পারভেজ হোসেন (২০) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে রনি আহম্মেদ (২৫)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আটক দুজনই পেশাদার চোর হিসেবে পরিচিত। এরা মোটরসাইকেল ও ইজিবাইকে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরতো। সুযোগ পেলেই ছাগল চুরি করে বিক্রি করতো।

ওসি আরও বলেন, সকালে এরা দুজনই প্যান্ট-শার্ট পরে একটি ছাগল বিক্রি করতে যায় খাসমহলে। এ সময় তাদের কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে জনতা তাদের আটক করে। ছাগল চুরির কথা জানালে স্থানীয়রা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। দুজনকেই চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাংবাদিক শামছুর হত্যা: দেড়যুগ ধরে স্থগিত মামলার কার্যক্রম
যশোর অফিস
যশোরের সাংবাদিক শামছুর রহমান হত্যার ২৩ বছর। কিন্তু মামলার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত হয়ে আছে। ফলে অপরাধীদের এখনো বিচারের মুখোমুখি করা যায়নি। এতে ক্ষুব্ধ নিহতের পরিবার ও যশোরের সাংবাদিক সমাজ। যদিও সরকার উদ্যোগ নিলেই এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু সম্ভব বলে দাবি আইনজীবীদের।

এ মামলার চার্জশিটভুক্ত ১৬ আসামির মধ্যে খুলনার শীর্ষ সন্ত্রাসী মুশফিকুর রহমান হিরক পুলিশের খাতায় পলাতক আছেন। আরেক আসামি খুলনার ওয়ার্ড কমিশনার আসাদুজ্জামান লিটু র্যাবের ক্রসফায়ারে, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন কালু হৃদরোগে এবং যশোর সদরের চুড়ামনকাটির আনারুল প্রতিপক্ষের হামলায় মারা গেছেন। বাকি আসামিরা জামিনে আছেন।

যশোরের আদালত সূত্র জানায়, প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমান কেবল ২০০০ সালের ১৬ জুলাই রাতে জনকণ্ঠ যশোর অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন। ২০০১ সালে সিআইডি পুলিশ হত্যা মামলায় ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। সে সময় বিগত চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর কয়েকজন আসামি প্রভাব বিস্তার করায় মামলার বর্ধিত তদন্ত করে শামছুর রহমানের ঘনিষ্ঠ সাংবাদিক নেতা ফারাজী আজমল হোসেনকে নতুন করে আসামি করা হয়।
একইসঙ্গে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী বাদ দিয়ে করা হয় আসামিদের ঘনিষ্ঠজনদের। এতে একদিকে মামলার বিচার প্রক্রিয়া বিলম্বিত হয়। অন্যদিকে দুর্বল হয়ে যায় চার্জশিট।
বিতর্কিত ওই বর্ধিত তদন্ত প্রতিবেদন দাখিলের পর ২০০৫ সালের জুন মাসে যশোরের স্পেশাল জজ আদালতে মামলার চার্জ গঠন হয়। ওই বছরের জুলাই মাসে বাদীর মতামত ছাড়াই মামলাটি খুলনার দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়। এ অবস্থায় মামলার বাদী শহীদ শামছুর রহমানের সহধর্মিণী সেলিনা আকতার লাকি বিচারিক আদালত পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে ২০০৫ সালের সেপ্টেম্বরে হাইকোর্টে আপিল করেন।

তার এ আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ‘মামলাটি কেন যশোরে ফিরিয়ে দেওয়া হবে না’ এর জন্য সরকারের ওপর রুলনিশি জারি করেন। এরপর মামলায় বর্ধিত তদন্তে সংযুক্ত আসামি ফারাজী আজমল হোসেন উচ্চ আদালতে একটি রিট করেন। সেই রিটের নিষ্পত্তি না হওয়ায় মামলার সমস্ত কার্যক্রম স্থগিত আছে।
আইনজীবীরা জানিয়েছেন, সরকার উদ্যোগ নিয়ে উচ্চ আদালতে বাদীর আপিল এবং ফারাজী আজমল হোসেনের রিট নিষ্পত্তি করলে নিম্ন আদালতে মামলার বিচার কার্যক্রম শুরু সম্ভব। উচ্চ আদালত থেকে নির্দেশনা না এলে নিম্ন আদালতে এ মামলার কোনো কার্যক্রমই পরিচালনা করা যাবে না।

উচ্চ আদালতের নির্দেশের কারণে শামছুর রহমান হত্যা মামলার বিচারকাজ বন্ধ হয়ে আছে উল্লেখ করে যশোর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এম ইদ্রিস আলী বলেন, আপিলের দ্রুত নিষ্পত্তি হলে মামলার কার্যক্রম শুরু সম্ভব। কিন্তু বাস্তবতা হলো বহু বছর ধরেই হাইকোর্টের নির্দেশনায় এ মামলার কার্যক্রম বন্ধ আছে। উচ্চ আদালতের নির্দেশনা পেলে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম শুরু করতে পারবে।

নিহতের সহোদর ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান বলেন, একাধিকবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে সাংবাদিক নেতৃবৃন্দের পক্ষ থেকে শামছুর রহমান হত্যাকাণ্ডের বিচারের দাবিটি গুরুত্বের সঙ্গে তোলা হয়। এছাড়া একই দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপিও দিয়েছি। কিন্তু এ নিয়ে কোনো অগ্রগতি হয়নি।

গ্রীষ্মকালীন টমেটো চাষে ঝুঁকছেন কৃষকরা
বাগেরহাট প্রতিনিধি

টমেটো একটি পুষ্টিকর সবজিও বটে। ইউরোপে টমেটোর গুণ সম্পর্কে বলা হয়, টমেটো যদি লাল হয়, চিকিৎসকের মুখ হয় নীল। অর্থাৎ নিয়মিত টমেটো খেলে চিকিৎসকের কাছে যাওয়ার দরকার হয় না।

বারি সূত্র মতে, টমেটোতে রয়েছে আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি সহ অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান।

ইয়ুথ হেলথ ম্যাগ ও টাইমস অব ইন্ডিয়া তথ্য সূত্রে জানা যায়, টমেটোতে রয়েছে বয়স প্রতিরোধী বিশেষ প্রভাব। টমেটোতে থাকা লাইকোপেন প্রোস্টেট, কলোরেকটাল বা পেটের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমিয়ে দেয়।

শরীরের ত্বক কুঁচকে যাওয়া, ভাঁজ পড়া বা বলিরেখা পড়া দূর করতে পারে। টমেটো হার্টের সমস্যা, ডায়াবেটিস, কিডনির সমস্যা দূর করতে সহায়ক ভূমিকা রাখে। টমেটোর মধ্যে থাকা ভিটামিন বি ও পটাশিয়াম রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
চোখের দৃষ্টি উন্নত করতে টমেটোর ভূমিকা অপরিসীম। তাই শিশুদের ডায়েটে টমেটো রাখতে পারলে উপকার মিলবে।

টমেটোতে আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন এ, সি, ক্যারাটিন, পটাশিয়াম, লৌহ, ফসফরাস ও রিবোফ্লেভিন আছে। প্রতি ১০০ গ্রাম টমেটোতে ২৭ মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে। সৌন্দর্য চর্চায় টমেটো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে। প্রাকৃতিক ব্লিচিং গুণ আছে টমেটোতে।

টমেটোকে আমরা সবাই শীতকালীন সবজি হিসেবে জানি। মজার বিষয় হল বর্তমানে গ্রীষ্মকালেও টমেটো চাষ করা যায়। বাসার ছাদেই খুব সহজেই টমেটো চাষ করা যায়। টমেটো শীতকালীন সবজি হলেও কৃষির বৈপ্লবিক পরিবর্তনে এবং বিজ্ঞানীদের নব নব উদ্ভাবনে এটি এখন গ্রীষ্মকালেও চাষাবাদ হচ্ছে ব্যাপকভাবে। মে থেকে জুলাই মাসে লাগানো জাতের টমেটো শীতের আগ পর্যন্ত সময়েও বাজারে পাওয়া যায়। গ্রীষ্মকালীন টমেটো চাষে বিপ্লব ঘটিয়েছেন বাগেরহাট জেলার ফকিহাট উপজেলার কৃষকরা।

এ উপজেলায় উৎপাদিত টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। ভালো দাম পাওয়ায় কৃষকরাও খুশি। উচ্চ মূল্য ফসল হিসেবে ফকিরহাটে সামার (গ্রীষ্মকালীন) টমেটো সম্ভাবনাময়। গ্রীষ্মকালীন টমেটোর চাহিদা এবং বাজারমূল্য বেশি। আর যদি সেটা অসময়ে হয় তবে তো কথাই নেই। গ্রীষ্মকালীন টমেটো শীতের চেয়ে অন্তত চার-পাচ গুণ বেশি দামে বিক্রি হয় এ কারণেই গ্রীষ্মকালীন টমেটো চাষে ঝুঁকছেন কৃষকরা।

ফকিরহাট উপজেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে ফকিরহাট উপজেলায় ৩ হেক্টর জমিতে ৪৫০ জন কৃষক উচ্চফলনশীল গ্রীষ্মকালীন টমেটো চাষ করছেন। যা গত বছরের চেয়ে দ্বিগুণ প্রায়।

ফকিরহাট উপজেলার মাশকাটা গ্রামের টমেটো চাষি আব্দর রাজ্জাক বলেন, ফকিরহাট কৃষি অফিস থেকে ট্রেনিং নিয়ে গ্রীষ্মকালীন ১০ শতক জমিতে বাড়ি-৮ টমেটো চাষ করছি। আমার খরচ হবে ৪০ হাজার টাকা, তবে এক লাখ টাকা বিক্রি করতে পারব বলে আশা করছি।
শ্যামবাগাত গ্রামের সঞ্জয় দেবনাথ বলেন, ফকিরহাট উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ নিয়ে ২০ শতক জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করছি। বীজ, বাঁশ, পলিথিন, সার, কীটনাশন দিয়ে সহায়তা করছে কৃষি অফিস। ২০ শতক জমিতে তিন হাজার টমেটো গাছ লাগিয়েছি। গাছ খুব ভালো হয়েছে। এবার রোগ বালাইও কম। এ তিন হাজার গাছ দিয়ে তিন লাখ টাকার টমেটো বিক্রি করতে পারবো। তবে বাজার দর ভালো থাকলে আরো বেশি বিক্রি হবে বলে আশা করি।

মাহামুদুল হাসান বলেন, বাণিজ্যিকভাবে গত তিন বছর গ্রীষ্মকালীন টমেটো চাষ করছি। এ বছর ৩০ শতক জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করছি। ৩০ শতক জমিতে সাড়ে চার হাজার গাছ লাগিয়েছি। টমেটো চাষে ফকিরহাট কৃষি অফিস বীজ, পলিথিন, সার, কীটনাশন, নেট পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করছে। এ বছর সাড়ে চার হাজার গাছ দিয়ে ৪-৫ লাখ টাকার টমেটো বিক্রি করতে পারবো বলে আশা করি।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, গ্রীষ্মকালীন টমেটো একটি উচ্চ মূল্যের ফসল এবং লাভজনক ফসল। বাণিজ্যিকভাবে কৃষকরা করতে যাতে উদ্বুদ্ধ হয় এ কারণেই কৃষকদের প্রশিক্ষণ দিয়েছি এবং বেশ কিছু প্রকল্পের মাধ্যমে কৃষি উপকরণ দিয়ে কৃষকদের সহায়তা করছি।

তিনি আরো বলেন, এসএসিপি প্রকল্পের প্রদর্শনির মাধ্যমে মাঠ পর্যায় বাস্তবায়ন করছি। গ্রীষ্মকালীন টমেটো চাষ লাভজনক, বাজারেও এ টমেটোর চাহিদা থাকায়, সামার টমেটো চাষে কৃষকদের আগ্রহ আছে এ কারণে গত বছরের তুলনায় এ বছর ফকিরহাট উপজেলায় ৪৫০ শতক জমিতে সামার টমেটো আবাদ হচ্ছে। চাহিদা এবং বাজারমূল্য বেশি হওয়ায় গ্রীষ্মকালীন টমেটো চাষে ঝুঁকছেন কৃষকরা। এর ফলে কৃষকরাও লাভবান হচ্ছে।

টমেটো চাষে কৃষকের আয় বাড়াতে, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এবং এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে গ্রীষ্মকালীন টমেটো চাষ সহায়ক ভূমিকা পালন করবে। বারি জাতের গ্রীষ্মকালীন টমেটোর চাষ বাড়ানো গেলে টমেটোর বছরব্যাপী দেশের চাহিদা পূরণ হবে এবং আমদানি নির্ভরতা কমবে। সে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে গ্রীষ্মকালীন টমেটো চাষ সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছি।