১৯ ও ২৮ নং ওয়ার্ড শ্র’লীগের বর্ধিতসভায় নেতৃবৃন্দ: আ’লীগ ক্ষমতায় এলে জনগনের ভাগ্যের পরিবর্তন হয়
খবর বিজ্ঞপ্তি।।
১৯নং ওয়ার্ড শ্রমিক লীগ আয়োজিত, গতকাল বাদ-মাগরিব সংগঠনের কার্যালয়ে এক বর্ধিত-সভা অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিতসভার প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, অত্র ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর ও নগর শ্র’লীগের যুগ্ম সা: সম্পাদক জাকির হোসেন বিপ্লব। বিশেষ অতিথী সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আলাউদ্দিন মিয়া। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: এবাদুল শেখ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিরাজ জোয়াদ্দার মহারাজ।
এসময় উপস্থিত ছিলেন, নগর শ্র’লীগের কার্যকরী সদস্য মো: নুর ইসলাম, মো: সেলিম, মো: রফিকুল ইসলাম, মো: খলিল, মো: সত্তার মোল্যা, মোঃ মাহাবুব শেখ, মো: হাফিজুল ইসলাম’সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ ।
অপরদিকে ২৮নং ওয়ার্ড শ্রমিক লীগ আয়োজিত, গতকাল বাদ-মাগরিব সংগঠনের কার্যালয়ে এক বর্ধিত-সভা অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিতসভার প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, নগর শ্র’লীগের সহ-সভাপতি মল্লিক নওশের আলী। বিশেষ অতিথী যুগ্ম সা: সম্পাদক আব্দুর রহিম খান। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো: মাহাবুবুর রহমান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: সলেমান শিকদার।
এসময় উপস্থিত ছিলেন, ইউসুফ খান, বোরহান ভুইয়া, ইদ্রিস আলী, সেলিম খান, রাজ্জাক পাঠান, শহিদ কাজী, জাহিদ হাওলঅদার, শহিদুল ইলাম, ডালিম, আজগর শেখ, আলী শেখ, আওয়াল শিকদার, আজিম, মোসারেফ, কামরুল, মনিরা বেগম, সোনিয়া বেগম, নার্গিস বেগম, বাপ্পি, প্রদিপ’সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ ।
উভয় সভায় নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন, তাই আমরা বঙ্গবন্ধুর আদর্শে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগনের ভাগ্যের পরিবর্তন হয়। দলের নেতাকর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দলকে আরো শক্তিশালী করার পাশাপাশি যেকোন ধরনের দেশি-বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদেরকে কাজ করতে হবে।
কৌশলে তারুণ্যের সমাবেশে স্বতস্ফূর্ত অংশগ্রহনের আহবান জেলা বিএনপি’র
খবর বিজ্ঞপ্তি
আগামীকাল ১৭ জুলাই অনুষ্ঠিতব্য খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলে ফুলতলা উপজেলা বিএনপি স্থানীয় স্কুলে প্রস্তুতিসভা চলাকালে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক লাঠিচার্জ করেছে আওয়ামী আজ্ঞাবহ পুলিশ। এছাড়া বিভিন্ন স্থানে নেতকর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে। গতকাল শনিবার (১৫ জুলাই) প্রেসবিজ্ঞপ্তিতে এসব ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। একইসাথে তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী আজ্ঞাবহ অতিউৎসাহী পুলিশ সদস্যদের হয়রানি এড়িয়ে কৌশলে তারুণ্যের সমাবেশে স্বতস্ফূর্ত অংশগ্রহনের আহবান জানিয়েছেন তাঁরা।
বিবৃতিতে নেতৃবৃন্দ জানিয়েছেন, ভোটডাকাত লুটেরা সরকারের পদত্যাগের একদফা দাবি ঘোষণার পর দিকশুণ্য হয়ে পড়েছে আওয়ামীলীগ। সে কারণে আগামীকাল সোমবার খুলনায় অনুষ্ঠিতব্য বিভাগীয় তারুণ্যের সমাবেশের জনসমুদ্র ঠেকাতে ফুলতলাসহ বিভিন্ন উপজেলায় পুলিশ লেলিয়ে দিয়েছে শাসকগোষ্ঠি। গতকাল বিকেলে ফুলতলায় পুলিশের অতর্কিত লাঠিপেটায় মারাত্মক আহত হয়েছেন বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আবুল বাসার, ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, আনোয়ার হোসেন বাবুসহ অন্তত ২০ থেকে ২৫জন। এছাড়া দলীয় কর্মসূচিতে অংশ না দিতে বিভিন্ন স্থানে অতিউৎসাহী পুলিশ বিএনপি নেতাকর্মীদের হুমকি-ধামকি দিয়ে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক পুঁতছে। কোনো বাঁধায় কাজ হবে না; সোমবারের তারুণ্যের সমাবেশ হবে খুলনায় স্মরণকালের সর্ববৃহৎ জনসমুদ্র। তাই খুলনার নয়টি উপজেলা ও দু’টি পৌরসভার সর্বস্তরের নেতাকর্মীকে পুলিশী হয়রানি এড়িয়ে সুকৌশলে স্বতস্ফূর্তভাবে তারুণ্যের সমাবেশে অংশগ্রহনের আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।
এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, অতিউৎসাহী পুলিশ কর্মকর্তাদের এধরণের জনবিরোধী প্রতিহিংসামুলক আচরণের ফলে প্রজাতন্ত্রের কর্মচারী পুলিশ আজ ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দলীয় ক্যাডারের ভূমিকায় জনগনের প্রতিপক্ষে পরিণত হয়েছে।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।।
ঢাকা পুজা পরিষদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সাইফুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মো: সাইফুল ইসলাম বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পুজা কমিটির সভাপতি মনিন্দ্র কুমার নাথ, সাধারন সম্পাদক রমেন মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাড. মো. সাইফুল ইসলাম খুলনা অঞ্চলে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড, পদ্মা সেতুর সুফল, খুলনা মোংলা রেল প্রকল্প, রামপাল পাওয়ার প্লান্ট এবং পারস্পারিক সম্প্রিতির কথা তুলে ধরেন। এ সময়ে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, বাসুদেব ধর, এ্যাডভোকেট তাপস পাল এবং সাংবাদিক মল্লিক সুধাংশুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবু হানিফের প্রচারণা
খবর বিজ্ঞপ্তি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রামপালের সন্তান ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ শনিবার (১৫ জুলাই) বিকেলে রামপাল উপজেলার কাদিরখোলা, বুজবুনিয়া, কালেখারবেড়, দিঘীর পাড়, তালতলা, জিরো পয়েন্ট, গোনাই বেলাই সহ বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ ও পথ সভা করেন। গণসংযোগকালে ও পথসভায় তার সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা প্রফেসর মাখন লাল সরকার, বদরুদ্দোজা মোল্লা, নিখিল চৌধুরী, জালিনুর হাজরা, দীপংকর রায়, অসিত মন্ডল, বীবেক অধিকারী, তপন রায়, সুব্রত রায়, তরুন মন্ডল, শেখর রায়,ি ববেক রায়, সুব্রত অধিকারী, শেখ ফজলুর রহমান, গোলাম আজম, গোলাম মোস্তফা, আসলাম শেখ, জিল্লুর রহমান, জিয়া শেখ, নাহিদ হিরু, রয়েল গোলদার, জাহিদ শেখ, খান রিপন, শেখ কাকন, এইচ এম কামাল, আব্দুল মান্নান, সুমন শেখ, মিহির ঘোষ, চিন্ময় রায়, শেখ মোঃ রাসেল, লিটু শেখ, শরিফুল ইসলাম, তাজমুল ইসলাম, বাদশা শেখ, শামিম শেখ, মোহাম্মাদ আলী, সজীব ঘোষ, পল্লব বৈদ্য, নিউটন, শাওন শেখ, শাহীনুর, সজীব কাপালীসহ স্থানীয় দলীয় নেতা-কর্মীরা।
কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষে ভোট গ্রহণ
আলমগীর হোসেন ,কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক পদে দুই জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল শনিবার বেলা ১১টা হতে বিকাল ৪টা পর্যন্ত একটানা উপজেলা বিএনপি কার্যালয়ে এ ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে সভাপতি পদে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু সভাপতি, সাধারণ সম্পাদক পদে ইউপি সদস্য রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে আবুল হোসাইনকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার মারুফুল ইসলাম মারুফ।
ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্য এ নির্বাচনের ভোটার। ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন।
গণতান্ত্রিক পন্থায় অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু ও রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইউপি সদস্য রফিকুল ইসলাম ও মিসবাহুর রহমান ইপু এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আবুল হোসাইন ও কামরুজ্জামান জামান।
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র লিফলেট বিতরন
আটরা গিলাতলা প্রতিনিধি
১৭জুলাই খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে , ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবেক ইউপি মেম্বার শেখ আব্দুস সালাম এর নেতৃত্বে আজ বিকাল ৫টা থেকে সন্ধা পর্যন্ত ইউনিয়নের শিরোমনি বাজার , গ্যারিশন , আফিল গেট বাজার , গিলাতলা ১নং কলোনী , গিলাতলা ২নং কলোনী , বাইপাস সড়ক সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরন করা হয় , এসময় উপস্থি’ত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সাবেক চেয়ারম্যান এস এ রহমান বাবুল , আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহবায়ক শেখ রফিকুল ইসলাম মাষ্টার , ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফকির রবিউল ইসলাম , ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিনা মুরাদ হোসেন , আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ইউপি মেম্বার সৈয়দ হাফিজুর রহমান সাফি ,ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি মেম্বার সরদার মোস্তাক আহমেদ , ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ নুরুল ইসলাম নুরু , বিএনপি নেতা মোঃ সিরাজ শিকদার , শেখ আসলাম হোসেনস , মোঃ বা”চু শেখ , মিনা এহসান , শেখ আবু তালেব , শেখ সাহাজান , যুবদল নেতা মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ , ছাত্রদল নেতা শেখ সাহেদ , মোঃ আনোয়ার হোসেন , মোঃ মিঠু , মোঃ ইমদাদুল হাওলাদার প্রমখ ।
সাবেক রাষ্ট্রপতি মরহুম আলহাজ¦ হুসেইন মোঃ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম পল্লীবন্ধু আলহাজ¦ হুসেইন মোঃ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী ডাকবাংলাস্থ দলীয় কার্যালয় জাতীয় পার্টির ভাইচ চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধুর সভাপতিত্বে এবং খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডাঃ এম হাদিউজ্জামান, সহ সভাপতি যথাক্রমে নাজমুল কবির সাদি, তৈমুর হোসেন শাহীন, এ্যাড. গাউসুল আজম, শাহ মোঃ লায়েকুল্লাহ, শেখ মোঃ তোবারেক হোসেন তপু, আশরাফুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাক হাওলাদার, মাসুম হায়দার, প্রিন্স হোসেন কালু, গাজী খোকন, গফ্ফার মোড়ল, সাংগঠনিক সম্পাদক শহিদুল কাদির উৎসব, নজরুল ইসলাম আজাদ, এজাজ আহমেদ, মোঃ কালাচান, কামরুজ্জামান রজব, অপূর্ব দত্ত নেকু, মাজহার জোয়ার্দার পান, যুবনেতা দেলোয়ার হোসেন লালু, শাকিল আহমেদ লাল, বাবলু বিশ^াস, রেজা মহসিন, মিলন খান, শেখ মাসুদ রানা, জি এম মিলন, মোঃ আক্তার হোসেন, মোঃ হানিফ, মাসুদ হাসান খান, গাজী মোশারেফ, কামরুল ইসলাম হিরন, মোঃ জাবেদ, মোঃ রাজু প্রমুখ।
বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই: রূপসায় এ্যাডঃ সুজিত
রূপসা প্রতিনিধি
খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী বলেছেন বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই। তার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সরকার গরীব অসহায় মানুষদের সেবা তাদের দৌড় গোড়ায় পৌঁছে দিচ্ছে। তিনি ভূমিহীনদের জমিসহ ঘর করে তাদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়ে সারা বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন নির্বাচন এলে বিএনপি জামায়াত সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমে পড়ে। তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে জনসাধারণ শান্তিতে ঘুমাতে পারতো না। এখন দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে। তাই এই উন্নয়নের ধারা অব্যহৃত রাখতে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার পুনরায় ক্ষমতায় আনতে হবে।
তিনি আজ ১৫ জুলাই বিকালে রূপসা উপজেলার বামনডাঙ্গা,ডোবা,সামন্তসেনা ও শ্রীরামপুর কালীবাড়ি বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ,গনসংযোগ,পথসভায় বক্তৃতাকালে একথা বলেন
গনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম লাবু,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম,সদস্য অমিয় অধিকারী,রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু,সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন,উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক সোহেল জুনায়েদ,সাবেক চেয়ারম্যান সাধন কুমার অধিকারী,আওয়ামীলীগ নেতা মঈনউদ্দীন শেখ,হাবিবুর রহমান,মৃন্ময় ধর শিপন,মোল্যা মনোয়ার হোসেন,আওয়ামীলীগ নেতা মিনা জিন্নাত আলী,জেলা মৎস্যজীবিলীগ নেতা আসাদুজ্জামান কচি, যুগ্ম আহবায়ক নিখিল মল্লিক, সাখাওয়াত মোল্যা,আল ইমরান মজনু,সমর মন্ডল,মৃনাল সরকার,জুলফিকার আলী,মিঠু মুন্সী,সুজিত বিশ্বাস,লিটন বাগচী,হায়দার আলী খান,তাপস বিশ্বাস, ইলিয়াস মিনা,রাসেল মিনা, মুসা মোল্যা সবুজ,জয়দেব সরকার,মো: আবুল হোসেন শেখ,বরুন দাস,মহিত বিশ্বাস,কৃষ্ণ হিরা,শম্ভু মল্লিক,হিরন শিকদার,মৃদুল বিশ্বাস,বিকাশ দাস,নীলমনি বিশ্বাস, সাহেদুজ্জামান সংগ্রাম, প্রমূখ।
রূপসায় জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার নন্দনপুর গ্রামে কবলা দলিলমুলে ক্রয়কৃত ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন ১৫ জুলাই বেলা সাড়ে ১১টায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ নন্দনপুর গ্রামের সাহিদা বেগমের কণ্যা রেহানা বেগম।
উপজেলার দক্ষিণ নন্দনপুর গ্রামের বাসিন্দা মতিন শেখের স্ত্রী সাহিদা বেগম স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলা হয়েছে, নন্দনপুর মৌজায় এস, এ, ৩১১ নং খতিয়ানে ১৪৪৯ নং দাগে ১৯৯৭ সালের ১২ জানুয়ারী রেকর্ডীয় মালিক কাশেম আলী শেখের কন্যা রওশন আরা বেগমের নিকট হতে ১১৩/৯৭ নং কবলামূলে ৬.৬০ শতক জমি ক্রয় করি। এছাড়া ২০০৫ সালের ১০ আগস্ট কাশেম আলী শেখের পুত্র মোঃ মহিদুল ইসলামের নিকট থেকে ১৪৯৪/০৫ নং কবলামূলে ৫ শতক জমি ক্রয় করি। দাতাগন আমাকে এস, এ, ৩১১ নং খতিয়ানে নির্দিষ্ট সীমানা চৌহদ্দী দিয়ে ভোগ দখল প্রদান করে। সে মোতাবেক বি,আর,এস ৩১৩ নং খতিয়ানের ১৪৪৯ নং দাগে ১১.৬০ শতক জমি ভোগ দখল করে আসছি। জমি ক্রয়ের পর যথাযথভাবে নামপত্তন করে কর খাজনাদি প্রদান করি। এমতাবস্থায় মৃত কাশেম আলীর ছেলে জাকির হোসেন, রশিদুল ইসলাম ও মহিদুল ইসলামের ছেলে আব্দুল আজিজ দীর্ঘদিন যাবৎ তপশীল সম্পত্তি হতে আমাকে উচ্ছেদ করার পায়তারা করে আসতে থাকে। এব্যাপারে গত ০৫/০৪/২৩ ইং তারিখ জাকির হোসেন, রশিদুল ইসলামকে বিবাদী করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত খুলনায় মামলা দায়ের করি। মামলাটি বর্তমানে চলমান রয়েছে।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আদালতে মামলা চলাকালীন গত ইং ০৮/০৭/২০২৩ তারিখে আমাদের নানাভাবে ভয়ভীতি ও জীবননাশের হুমকি প্রদান করে রাতারাতি জোরপূর্বক ঘেরা-বেড়া দিয়ে জমি জবর দখল করে সেখানে ঘর নির্মাণ করেছে। আমি ঘর নির্মাণে বাধা দিতে গেলে আসামীগন আমাকে ও আমার পরিবারের সদস্যদের জীবন নাশের হুমকি প্রদান করে, যার মোবাইল রেকর্ড আমার কাছে আছে। আমি একজন গরীব অসহায় মানুষ। আমার এই শেষ সম্বলটুকু আসামীগন গ্রাস করিলে আমার অপুরনীয় ক্ষতি হবে। আমার আর মাথাগোঁজার কোন ঠাঁই থাকবে না। আসামীগন এলাকার সন্ত্রাসী প্রকৃতির লোক। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। আমার জমি দখল করার পর আমি আমার পরিবারের সদস্যদের সাথে নিয়ে গত ইংরাজী ১০/০৭/২৩ তারিখ রূপসা থানায় লিখিত অভিযোগ করি। অভিযোগ করার পরদিন থেকে অবৈধ দখলদারদের হুমকি-ধামকি আরো বহুগুনে বেড়ে যায়। এদিকে থানায় অভিযোগ করার দু’দিন পর রূপসা থানা পুলিশ আমাদের বাড়িতে গিয়ে ঘরে মাদক আছে বলে তল্লাসী চালায়। পুলিশের এহেন আচরণে আমরা হতবাক হয়ে যায়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ওই খতিয়ানের ১৪৪৭ নং দাগে এক বিঘা জমি আজিজ গংরা জবরর দখল করে নিয়েছে। এছাড়া ১৪৪২ নং দাগে তাদেও ৪৮ শতক জমি থাকলেও ভুয়া কাগজপত্রের মাধ্যমে মনির সাহেবের নিকট ৫৩ শতক জমি বিক্রি করেন। অনুরুপভাবে ১৪৪৯ নং দাগে ৭০ শতক জমি থাকলেও বিক্রি করেছেন ৯০ শতক। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাহিদা বেগম তার জমি অবৈধ দখলমুক্ত করার জন্য প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী সাহিদা বেগম, তার কণ্যা সেলিনা বেগম, হাসিনা বেগম ও জামাতা মোঃ মহিদুল ইসলাম।
চালনা পৌরসভা বিএনপির ৪,৫ ও ৬নং ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
চালনা পৌরসভা বিএনপির ৪,৫ ও ৬নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে চালনা পৌরসভা বিএনপির আহ্বায়ক শেখ মোজাফ্ফর হোসেন সভাপতিত্বে ও চালনা পৌরসভা বিএনপির সদস্য সচিব আলামিন সানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তৃতা করেন দাকোপ উপজেলা বিএনপির আহ্বায়ক অসিত কুমার সাহা। বিশেষ অতিথি বক্তৃতা করেন দাকোপ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খান। বক্তৃতা করেন দাকোপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দীপক কুমার সরদার,এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, চালনা পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর আয়ুব আলী কাজী, কামরুজ্জামান টুকু, মনিরুজ্জামান মনি, বিল্লাল হোসেন মোল্লা,ফয়সাল আহমেদ, হাফিজুর রহমান সানা,খান মনিরুল ইসলাম মনি,সঞ্জয় সাহা, নূর মোহাম্মদ শেখ, অরূপ সাহা, মাহাবুব মৃধা, মাসুদ গাজী,উৎপল সাহা,আরিফ বিশ্বাস, তাহের শেখ,আলেক শেখ,শফি মন্ডল,নবাব মন্ডল, ইলিয়াস তালুকদার, ইফতেখার কবির বাপ্পী, মিজান খলিফা, হেলাল সরদার, জয়নাল সরদার, ঈমান আলী শেখ, পারুল বেগম, হাবিবুল্লাহ গাজী, ইসমাইল হোসেন, আমিনুল ইসলাম বুলবুল, গাজী তরিকুল ইসলাম, রবিউল ইসলাম মনা,এফ এম ফজলুল করিম,জিএম রুমন, আলামিন গাজী প্রমুখ
মহেশপুরে তারুন্যের জয়যাত্রা সফল করতে যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
১৭ জুলাই তারুন্যের জয়যাত্রা কর্মসূচী তারুন্যের জয়যাত্রা করার লক্ষ্যে গতকাল শনিবার বিকালে ঝিনাইদহের মহেশপুর অডিটোরিয়ামে উপজেলা যুবলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমানের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক ইয়াকুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ।
প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য এ্যাডঃ হাসানুজ্জামান তুষার, মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান টিপু,ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন,যুগ্ন আহবায়ক রাশেদুল রহমান রাসেল, হাফিজুর রহমান হাফিজ,রাজু আহম্মেদ,শফিকুল ইসলাম শিমুল, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল ইসলাম স্বপন প্রমুখ।
মহেশপুরে কবি ও গল্পকার দীপক সাহা ও প্রয়োজক-পরিচালক শহীদুলকে সংর্বধনা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে কবি ও গল্পকার দীপক সাহার ’নদাই’গল্প অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্র সরকারী অনুদান প্রাপ্ত হওয়ায় কবি ও গল্পকার দীপক সাহা ও প্রয়োজক-পরিচালক পথিক শহীদুল ইসলামকে সংর্বধনা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার বিকালে মহেশপুর সাহিত্য পরিষদের অফিস কক্ষে সংগঠনের সহ সভাপতি প্রভাষক নাসির উদ্দীনের সভাপতিত্বে ও কবি মিঠু হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সংর্বধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি নিখিল কুমার পাল, জাতীয় শ্রমিকলীগের সভাপতি ব্যাংকার হুমায়ুন কবির,মহেশপুর পৌর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাফর হোসেন, কবি আলাউদ্দীন মিয়া প্রমুখ।
কয়রায় অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ২ জেলে আটক
কয়রা(খুলনা)প্রতিনিধি
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ আন্দারমানিক বন টহল ফাঁড়ির খুদিরখাল এলাকায় অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ১ টি নৌকা সহ কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়। জানা গেছে গতকাল শনিবার (১৫ জুলাই) ভোর ৬ টার দিকে আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন কয়রা উপজেলার পাতাখালী গ্রামের সোহেল (২৪) ও আংটিহারা গ্রামের মনিরুল গাজী (২০)। অভিযানকালে আন্দারমানিক বন টহল ফাঁড়ির স্টাফ রবিউল ইসলাম, মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে করা হয়েছে।
কয়রায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে দক্ষতামুলক কর্মশালা
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেন্ডার অসমতা নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচারে ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধিমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। মহিলা বিষয়ক অফিসের সিআরএফ অফিসার আবু সাইদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের এমসিএইচএস এ্যাডভাইজার মোঃ ফিরোজ আহমেদ, নবযাত্রা-২ ওয়ার্ল্ড ভিশনের স্পেশালিষ্ট সিন্ধু কুমার রায়, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, মাওলানা আয়ুব আলী, ইসলামীক ফাউন্ডেশনের হাফেজ মনিরুজ্জামান প্রমুখ। কর্মশালায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদের করনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১২০ জন ইমাম ও পুরোহিতগন অংশ গ্রহন করেন।
ঝিনাইদহে নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও নলডাঙ্গা রাজবাড়ী পার্ক এন্ড রিসোর্টের সিইও ইমদাদুল হক সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, সহকারী পুলিশ সুপার শ্যমল কুমার কুন্ডু,ঝিনাইদ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ওসি শাহীন উদ্দিন, সদর পুলিশ ফাড়ির পরিদর্শক কামরুজ্জামান, নলডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সেক্রেটারী দেলোয়ার হোসেন ঝন্টু, ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী কামরুজ্জামান পিপুল,ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জাহিদ বিশ^াস প্রমূখ।
এ সময় বক্তরা বলেন,একটি জাতিকে উন্নত হতে হলে শিক্ষার মান উন্নয়নের বিকল্প কিছু নাই। সন্তানদের শিক্ষার মান উন্নয়ন করতে হলে নিজেদেরকে এগিয়ে আসতে হবে। শিক্ষকরা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিবে বাকী কাজ করতে হবে অবিভাবকদের। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্ময়ে তা করতে হবে।
পরিশেষে প্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী ও হতদরিদ্র ১৫ জন শিক্ষার্থীদের মাঝে নগদ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়।
রূপান্তর আয়োজিত টাউন হল সভায় নেতৃবৃন্দ
সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি করতে আমরা ঐক্যবদ্ধ
খবর বিজ্ঞপ্তি।।
যশোরে অনুষ্ঠিত টাউন হল সভায় নেতৃবৃন্দ বলেছেন, প্রতিহিংসামূলক রাজনৈতিক আচরণ এই দেশে পুরাতন সংস্কৃতি।
এই সংষ্কৃতি ভেঙ্গে সৌহার্দপূর্ন রাজনৈতিক সংষকৃতি গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।শান্তিপূর্ন সহাবস্তান সৃষ্টিতে সরকারি দল, বিরোধী দল যৌথভাবে উদ্যোগ নিতে হবে যাতে করে যশোরের রাজনৈতিক অঙ্গন শান্তি বিরাজমান থাকে।
আজ শনিবার যশোর বাঁচতে শেখা মিলনায়তনে অনুষ্ঠিত এক টাউন হল সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের ভাষণে এ কথা বলেন। আইআরআই ও ইউএসএআইডি’র সহযোগিতায় রূপান্তর পরিচালিত “শান্তিপূর্ণ পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টি” প্রকল্পের পক্ষ থেকে এ টাউন হল সভার আয়োজন করা হয়।
রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এর সভাপতিত্বে ও সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক শিক্ষাবিদ অধ্যাপক আনোয়রুল কাদিরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা প্রদান করেন রূপান্তরের পিস কনসোর্টিয়াম প্রকল্পের পরিচালক শাহাদৎ হোসেন বাচ্চু। কর্মসূচীর লক্ষ্য উদ্যেশ্য তুলে ধরেন প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস। যশোরে অনুষ্ঠিত টাউন হল সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামীলীগের যশোর জেলা কমিটির সভাপতি জনাব শহীদুল ইসলাম মিলন, সন্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর জেলার যুগ্ম আহ্ববায়ক দেলোয়ার হোসেন, যশোর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারন সম্পাদক ফেরদৌসি বেগম।
আলোচনায় অংশ নেন যশোর সনাক এর সভাপতি শাহীন ইকবাল, প্রকৌশলী ধনঞ্জয় বিশ^াস সদস্য জনউদ্যোগ, ইকবাল হোসেন অধ্যক্ষ ড: আ: রাজ্জাক কলেজ যশোর, নাগরিক নেতা মাহবুবুর রহমান মজনু, অধ্যাপিক সুরাইয়া শরীফ সাবেক সভাপতি মহিলা পরিষদ যশোর, মাহমুদ হাসান বুলু সধারণ সম্পাদক জেলা শিল্পকলা একাডেমি যশোর, এস এম তৌহিদুর রহমান সাধারণ সম্পাদক প্রেস ক্লাব যশোর, এমলিনা সরকার সহকারী প্রশাসনিক কর্মকর্তা বাঁচতে শেখা যশোর, বিথীকা সরকার বিভাগীয় সমন্বয়কারী আইইডি যশোর, আজহারুল ইসলাম প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাইটস যশোর, নাগরিক নেতা প্রদীপ দাস, ইমরান হাসান টুটুল প্রতিনিধি দৈনিক স্পন্দন, সহ-সভাপতি এডাব যশোর শাহজাহান নান্নু প্রমূখ। অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, উন্নয়নকর্মীবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।আলোচকরা যশোরে শান্তিপূর্ন রাজনৈতিক সহাবস্তান সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলিকে একসাথে কাজ করার আহ্ববান জানান।
সন্মানিত অতিথির বক্তব্যে যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ বলেন যশোরের উন্নয়নে নানামূখী পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করা হয়েছে।ইতিমধ্যে ভৈরব নদের সংষ্কার সহ বিনোদন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।পয়:নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক বেশকিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে।তিনি এসকল কার্যক্রম বাস্তবায়নে রাজনৈতিক নেতাসহ নাগরিক নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
সন্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর জেলার যুগ্ম আহ্ববায়ক দেলোয়ার হোসেন বলেন সহনশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের যৌথভাবে উদ্যোগ গ্রহনের প্রত্যাশা করেন।
টাউন হল সভা শেষে যশোর বাঁচতে শেখা অফিস চত্বরে দুটি বৃহৎ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্প্রীতি বৃক্ষ হিসেবে দুটি ফলের চারা রোপন করেন। এসময় সুধী নাগরিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি ।।
শনিবার বেলা সাড়ে ১১টায় অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনের নেতৃত্বে বার কাউন্সিল নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র পাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহত পরিবারের সকল সদস্যের আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করেন তারা।
এসময় বাংলাদেশ বার কাউন্সিলের সহ সভাপতি এ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মোখলেসুর রহমান বাদল, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আব্দুল বাতেন, অর্থ কমিটির চেয়ারম্যান রবিউল আলম বুদু, রোল এ্যন্ড পাবলিকেশন্স কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রহমান, রিলিফ কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট জালাল উদ্দিন, গৃহায়ন কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট আনিছ উদ্দিন আহমেদ সহিদ, ল রিফর্ম কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট একরামুল হক, হিউম্যান রিসোর্স এ্যার্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট এ এফ এম মোঃ রুহুল আনাম চৌধূরী মিন্টু, কমপ্লেন্ট এ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা বার কাউন্সিলের ভারপ্রপ্ত সচিব মোঃ আফজালুর রহমান সহ বার কাউন্সিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পিআইসির ৯ম সভা অনুষ্ঠিত, ভৌত-অবকাঠামোর কাজ সরেজমিনে পরিদর্শন
খবর বিজ্ঞপ্তি।।
“খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত)” প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ৯ম সভা আজ ১৫ জুলাই (শনিবার) সকাল ১১.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দিন আহমদ ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পিআইসি’র সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং প্রকল্প বাস্তবায়নে উদ্ভূত সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের প্রয়োজনীয় সুপারিশ নিয়ে আলোচনা করা হয়।
সভার শুরুতে প্রকল্পের পরিচিতি, প্রকল্পের উদ্দেশ্য, আর্থিক অগ্রগতি, প্রকল্পের অঙ্গভিত্তিক বাস্তবায়ন অগ্রগতি পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান। সভায় সার্বিক অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার ওপর আলোকপাত করা হয়। এছাড়া আন্তঃঅঙ্গ ব্যয় সমন্বয়ের ক্ষেত্রে যৌক্তিক চাহিদা নিরূপণ, নির্মাণকাজে ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান তদারিক করা, যেসব খাতে ব্যয় বাড়ানোর সুপারিশ করা হয়েছে তার বিস্তারিত বিবরণ উল্লেখ করা ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় আইইআর ভবনের নির্মাণ কাজের ব্যাপারে পুনরায় টেন্ডার আহ্বান করে দ্রুত ভবন নির্মাণ কাজটি সম্পন্ন করার বিষয়টিও উল্লেখ করা হয়। একই সাথে বাজারে নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং উদ্ভূত পরিস্থিতিতে করণীয় বিষয় নিয়েও আলোচনা হয়।
সভায় উপাচার্য বলেন, এই প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনের ছাদে ২১৬টি সোলার প্যানেল বসানোর কাজ সম্পন্ন হয়েছে। যা থেকে শীঘ্রই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। উৎপাদিত বিদ্যুৎ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ব্যবহারের পরে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হবে। তিনি প্রকল্পের কাজ আরও ত্বরান্বিত করে প্রকল্পের নির্ধারিত মেয়াদ ২০২৪ সালের জুন মাসের মধ্যে শেষ করতে প্রতিনিধি দলের সহায়তা কামনা করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ জহুরুল ইসলাম, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের উপপ্রধান (শিক্ষা উইং) নাজিয়া ইসলাম, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভ্ইূয়া, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের উপপ্রধান (শিক্ষা উইং) নাহিদ উল মোস্তাক, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক শিবানন্দ শীল ও ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক আকরাম আলী খান উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রকল্প তদারকি কমিটির সদস্য প্রফেসর ড. লস্কর এরশাদ আলী, সহযোগী অধ্যাপক মো. শেখ মারুফ হোসেন, সহকারী অধ্যাপক মাহমুদ-উজ-জামান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) খায়রুল বাশারসহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিনিধিদলের সদস্যবৃন্দ প্রকল্পের আওতাধীন চলমান বিভিন্ন ভৌত-অবকাঠামোর কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
নগর মহানগর স্বেচ্ছাসেবক লীগের দোয়া ও খাবার বিতরণ
খবর বিজ্ঞপ্তি।।
জাতির পিতা বঙ্গবন্দুর ঘনিষ্ট সহচর, খূলনার প্রথম সংসদ সদস্য ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ নাসিম এর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম এম.এ বারী এবং জাতীয় শ্রমীক লগি খুলনা মহানগর শাখার সাবেক সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেল এর পিতা মরহুম শেখ মোঃ আব্দুস সোবহানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল মহানগরীর খুলনা রেলস্টেশনে দিনব্যাপী কোরআন খতম, জোহর বাদ দোয়া ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠনে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা প্রধান অতিথি ছিলেন। এসময় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ নাসিম, সাধারণ সম্পাদক এস. এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর মোঃ ইমরুল হাসান, শরিফুল ইসলাম প্রিন্স, ২১ নং ওর্য়াড আওয়ামী লীগের সদস্য সচিব মোঃ সেলিম মুন্সি, আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক বাবু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, কাজী ইউসুফ আলী মন্টু, মোঃ মিজানুর রহমান জিয়া, ইসরাফুল জামান খান শাকিল, মোঃ রাজীব হোসাইন, শাহারিয়ার মাহামুদ রিয়াদ, বিজয় কুমার দে মিঠু, বায়জিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজমুল হক তাজু, এস.এম. আসিফ ইকবাল সবুজ, সাংগঠনিক সম্পাদক রফিকুর রহমান মারুফ, মোঃ হুমায়ুন শিকদার, লিটন মাহামুদ, প্রচার সম্পাদক রবীন্দ্রনাথ ধর, দপ্তর সম্পাদক মোঃ জিলহাজ হাওলাদার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ রিপনুজ্জামান রিপন, আইন বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, শিক্ষা বিষয়ক সম্পাদক তাসকিন শরীফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হাওলাদার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী মামুন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মোঃ ইসমাইল সুমন, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শুকুর আসলাম শ্রাবণ, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ সুরভী আক্তার লাইজু, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কাজল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ খান আজিম হিজল, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন সাগর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম খান, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ হাসান শেখ, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোঃ জাকির হোসেন খোকন, উপ-প্রচার সম্পাদক মোঃ শাহারিয়ান নেওয়াজ রাব্বি, উপ-দপ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম প্রিন্স, উপ-গ্রন্থনা ও প্রকাশ সম্পাদক আরিফুল ইসলাম অনিক, উপ-আইন সম্পাদক আবিদ আল হাসান, উপ-মহিলা বিষয়ক সম্পাদক হামিদা বেগম, সদস্য মোঃ নাসির উদ্দিন, মোঃ আকরাম হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান কামাল, কাজী মোঃ জায়েনুর ইসলাম বাবু, শেখ রায়হান উদ্দিন, জাহিদুল ইসলাম জাহিদ, শরিফুল ইসলাম অভি, মোঃ ইব্রাহিম মোড়ল, নজরুল ইসলাম নবী, ফাহিদ হোসেন ঐশ্বর্য, মোঃ মাসুদ রানা, মোঃ হেলাল খান, মোঃ কবির হোসেন, ফয়সাল হোসেন, মোঃ রাজু শেখ, এ.কে.এম জান্নাতুল ফেরদৌস রুপম, ইঞ্জি. মোঃ হাফিজুর রহমান, মোঃ নাসির শেখ, মোঃ মারুফ হোসেন,শহিদুল ইসলাম রিপন, শামীম হাওলাদার, হাসান মোল্লা, নিয়াজ মোরশেদ সৈকত, নূর আলম সজিবআফরোজ আহসান, মোঃ সালাউদ্দিন মুন্সি, এস.এম দিদার, রওশন আনির্জী অন্ত, মোঃ শওকত হাওলাদার, মোঃ আরিফুল ইসলাম রাসেল, মোঃ আল-আমিন হাওলাদার, এছাড়া, মোঃ হানিফ শেখ, নুর আলম সজিব, শওকত হাওলাদার, শাহাজান শিকদার,মোঃ ছাহিদ শেখ, সৈয়দ জাহিদুজ্জামান জাহিদ, মোঃ আকরাম হোসেন, মোঃ শামীম হাওলাদার, মোঃ ইসরাফিল, মোঃ সোহাগ, মোঃ জুয়েল প্রমুখ্য।।
খুলনা বিভাগীয় “তারুণ্যের জয়যাত্রা” সফল করতে সাতক্ষীরা পৌর যুবলীগের প্রস্তুতি সভা
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ উন্নতিকরণে আগামী ২০শে জুলাই খুলনা বিভাগীয় “তরুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরায় বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ পৌর শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনুর সভাপতিত্বে প্রস্তুতি সভাই প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির করছে। বিএনপি মিথ্যাচার করছে দেশের মানুষকে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। রাজপথে বিএনপি’র বিরুদ্ধে আন্দোলনে যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে প্রতিহত করার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি’র মিথ্যাচার যুবলীগকে লিখনির মাধ্যমে প্রতিবাদ করতে হবে। এছাড়া আগামী ২০ জুলাই খুলনায় তারুণ্যের জয়যাত্রা আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক এস.এম তুহিনুর রহমান তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজাসহ উপজেলা, পৌর ও ওর্য়াড যুবলীগের নেতৃবৃন্দরা।
ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় ডুমুরিয়া সদরে মনোয়ারা সুপার মার্কেট¯’ অ¯হায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাজী আবদুল্লাহ।
সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়লের সঞ্চালনায় আলোচনা করেন সমিতির নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী, অরুন দেবনাথ, সুব্রত কুমার ফৌজদার, এস রফিকুল ইসলাম, মাহাবুব রহমান, শেখ আব্দুস সালাম, সেলিম আবেদ, জি এম ফিরোজ, গাজী মাসুম, গাজী নাসিম প্রমূখ। সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সদস্য ভর্তি, বৃক্ষ রোপন কর্মসূচীসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জি এম ফিরোজকে সাংগঠনিক সম্পাদক ও গাজী নাসিম কে নির্বাহী সদস্য হিসেবে শূন্যপদে ¯’লাভিষিক্ত করা হয়। সভা শেষে দুপুরে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়।
দর্শনা সীমান্তে চোরাকারবারিদের হামলায় ২ বিজিবি আহত
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনার সুলতানপুর সীমান্তে চোরাচালানীসহ মালামাল আটক করতে যেয়ে সুলতানপুর ক্যাম্পের দুই বিজিবি সদস্য আহত হয়েছে। পরে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এব্যাপারে সুলতানপুর ক্যাম্পের নায়েক সুবেদার দুলাল আহম্মেদ বাদী হয়ে দর্শনা থানায় ১৪ জনকে আসামী করে মামলা করেছে।
দর্শনা সুলতানপুর ক্যাম্পের নায়েক সুবেদার দুলাল আহম্মেদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহলদল শুক্রবার বিকেলে সীমান্তের নাস্তিপুর কবরস্থানের কাছে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর বিজিবি সদস্যদের দেখে বেশ কয়েকজন ব্যক্তি সীমান্তের দিকে পালানোর চেষ্টা করলে বিজিবির টহলদলের সদস্যরা দৌড়ে তাদের ৫/৬ জনকে জাপটে ধরে। এ সময় চোরাকারবারিরা বিজিবির নায়েক আ: হাকিম ও সৈনিক মেহেদি হাসানকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।রাতে নাস্তিপুর গ্রামের আ: বাতেনে ছেলে নবিউল হককে (৩৫) বিজিবি আটক করে দর্শনা থানায় সোপর্দ করেছে। এব্যাপারে দর্শনা থানায় ১৪ জনকে আসামী করে মামলা করা হয়েছে। দর্শনা থানার ওসি মো: ফেরদৌস ওয়াহেদ জানান, মামলা হয়েছে, আসামি আটকের জোর চেষ্টা চলছে।











































