অস্ত্রসহ গ্রেপ্তার খোকন রাজাকারের দুই ভাগ্নেকে নিয়ে তোলপাড়
খুলনাঞ্চল রিপোর্ট
হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছেন ফরিদপুরের সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল। একসময় যাদের ব্যাংক হিসেবে লাখ টাকাও ছিল না, তারা এখন শত শত কোটি টাকার মালিক। ফরিদপুর শহর, শহরতলিসহ দেশের বিভিন্ন স্থানে কিনেছেন কয়েক শ একর ভূসম্পত্তি। ঢাকা-ফরিদপুর রুটে নামিয়েছেন শতাধিক বেশি বিলাসবহুল গাড়ি। ঢাকার অভিজাত এলাকায় বাড়ি ও ফ্যাটের মালিক হয়েছেন একেবারেই কপর্দকহীন পরিবারের সন্তান আলোচিত এ দুই ভাই। রাতারাতি তাদের সম্পদের এ উল্লম্ফনে বিস্ময় ছড়িয়েছে ফরিদপুরের সকল শ্রেণির মানুষের চোখে।
অবশেষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা ও ভাংচুরের মামলায় গ্রেপ্তার হয়েছেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও ফরিদপুর প্রেসকাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল। রোববার রাতে আগ্নেয়াস্ত্র, মাদক ও নগদ টাকা, সরকারি চালসহ তাদের গ্রেপ্তার করে জেলা পুলিশ। পরে সোমবার দুপুরে ফরিদপুর জেলার পুলিশ সুপার আলিমুজ্জামান একই প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
আটক বরকত ও রুবেল সম্পর্কে আপন দুই ভাই। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত আসামি খোকন রাজাকারের আপন ভাগ্নে এ দুই ভাই। তাদের গ্রেপ্তারের খবরে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাজ্জাদ হোসেন বরকত ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি। বরকত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আর তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক ভোরের প্রত্যাশা নামক পত্রিকার সম্পাদক। অর্থ আর সম্পদের লোভে এক সময় বিএনপির রাজনীতিতে জড়ান এ দুই ভাই। পরে ক্ষমতা বদলের পর তারাও রূপ বদলান। রাজনীতিকে ব্যবহার করে ত্রাস হয়ে ওঠেন ফরিদপুরের। তাদের দাপটে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও এখন কোনঠাসা। কেউ কেউ অপমানে, অভিমানে রাজনীতি ছেড়ে দিয়েছেন।
বরকত ও রুবেলের বাবা আবদুস সালাম মন্ডল ছিলেন বিএডিসির চতুর্থ শ্রেণীর কর্মচারী। অভাবের সংসারের কারণে পড়ালেখা বেশিদূর করতে পারেননি তারা। এরশাদের জমানায় ফরিদপুর শহরের রাজবাড়ী মোড়ে পরিবহনে চাঁদা উঠাতেন দুই ভাই। ’৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এলে পরিচয় হয় স্থানীয় বিএনপির এক প্রভাবশালী নেতার সঙ্গে। এরপর থেকে ওই নেতার ঘনিষ্ট হিসেবে কাজ শুরু করেন। ওই সময় কোমরপুর এলাকার জাকির নামের এক যুবকের দুই হাত কেটে প্রথম আলোচনায় আসেন দুই ভাই। পরে ফরিদপুর শহর আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট মহিউদ্দিন খোকনকে হত্যার অভিযোগ উঠে দুই ভাইয়ের বিরুদ্ধে। মামলা হয় তাদের বিরুদ্ধে। আসামি করা হয় ১ ও ৩ নম্বর। এরপর গ্রেপ্তার এড়াতে গা-ঢাকা দেন তারা। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিহত খোকনের বাড়িতে যান সমবেদনা জানাতে। অভিযোগ রয়েছে অদৃশ্য ইশারায় পার পেয়ে যান এই দুই ভাই। হত্যা মামলার রায়েও খালাস পান তারা। ফের প্রকাশ্যে এসে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। ক্ষমতার পালা বদলে তারা ভিড়েন আওয়ামী লীগের রাজনীতিতে। সান্নিধ্যে আসেন ফরিদপুর আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার। এরপরই ভাগ্য খুলে যায় দুই ভাইয়ের। জড়িয়ে পড়েন টেন্ডারবাজিতে।
স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, গত ৯ বছরে ফরিদপুর শহরে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল-দারিত্ব ও মাদকবাণিজ্যের জাল ছড়িয়েছে দুই ভাই বরকত ও রুবেল। এসব অপকর্ম করে দেশে-বিদেশে কয়েক হাজার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হয়েছেন তারা। তাদের জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদের বিরুদ্ধে অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে প্রায় ৬৬ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। পরে এ ব্যাপারে তদন্ত শুরু করেছে দুর্নীতি বিরোধী সংস্থাটি।
ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামান সাংবাদিকদের জানান, গত ১৬ মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের বদরপুর মোড় হতে প্রথমে বরকত, রুবেল ও বিপুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি পিস্তল ও ৯১ রাউন্ড গুলি, দুইটি শর্টগান ও ১৮০টি কার্তুজ, ব্রান্ডের ছয় বোতল বিদেশি মদ, ৬৫ পিস ইয়াবা, খাদ্য অধিদপ্তরের এক হাজার ২০০ বস্তায় ৬০ হাজার কেজি চাল, তিন হাজার ইউএস ডলার, ৯৮ হাজার ভারতীয় রুপি ও বাংলাদেশি ২৯ লাখ টাকা। গ্রেপ্তার অন্যরা হলেন- সহযোগী রেজাউল করিম বিপুল, আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন সুলতানা বন্যা মন্ডল, ছাত্রলীগ নেতা এনামুল ইসলাম জনি, অমিয় সরকার, বর্ধিত ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী, সাবেক ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান মামুন ও জাহিদ খান। পুলিশ সুপার জানান, বরকত ও রুবেলের কোমর হতে গুলিভর্তি ম্যাগজিনসহ সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোরের পিস্তল জব্দ করা হয়। এছাড়া বরকতের রেস্ট হাউস হতে বিদেশি মদ ও খাদ্য অধিদপ্তরের এক হাজার ২০০ বস্তাভর্তি চাল এবং রুবেলের ড্রয়ার হতে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে অন্যান্যদের গ্রেপ্তার করা হয়। আলিমুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও সরকারি চাল গুদামজাত করার অপরাধে নিয়মিত মামলা হবে। তাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, ভূমি দখল, চাঁদাবাজিসহ আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। এদিকে, সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলকে গ্রেপ্তারের খবরে তাদের বিচার ও শাস্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে আওয়ামী লীগের একাংশ। ফরিদপুরে প্রেসকাবের সামনে সোমবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অমিতাভ বোস। এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক নেতা মনিরুল হাসান মিঠু, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
৬৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক
দুদক সূত্রে জানা গেছে, সরেজমিন অনুসন্ধানে ফরিদপুর ও রাজবাড়ীতে দুই ভাইয়ের অবৈধভাবে উপার্জিত অর্থের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফরিদপুর স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী কার্যালয়ের ২০১০-১১ থেকে ২০১৭-১৮ সাল পর্যন্ত চুক্তিকৃত কাজের সংখ্যা ১৯৬টি। তার মধ্যে এস.বি ট্রেডার্স শূন্য ও মেসার্স রাফিয়া কনষ্ট্রাকশন ১ (০.৫১%) কাজ করেছে। দুটি ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক আলোচিত এই দুই ভাই। এই দুটি ঠিকাদার প্রতিষ্ঠান ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরে নিজেদের প্রভাব খাটিয়ে অঢেল সম্পদ অর্জন করেছেন। জানা যায়, সাজ্জাদ হোসেন বরকত ২০১২-১৩ করবর্ষে প্রথম আয়কর নথি খুলেন। আয়কর রিটার্ন অনুযায়ী ২০১২-১৩ সাল থেকে ২০১৯-২০ করবর্ষ পর্যন্ত নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করছেন। দুদক তাদের অনুসন্ধানে সাজ্জাদ হোসেন বরকতের রেকর্ডপত্র, আয়কর নথি ও আনুসাঙ্গিক তথ্যাদি পর্যালোচনা করে দেখেছে, ২০১২-২০১৩ থেকে ২০১৯-২০২০ সাল পর্যন্ত নিজ নামে, তার স্ত্রী এবং ঠিকাদার প্রতিষ্ঠানের নামে ৬২ কোটি ১৮ লাখ নয় হাজার ৪৪৩ টাকা মুল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেন। যার মধ্যে বরকতের নিজের, স্ত্রীর এবং ঠিকাদার প্রতিষ্ঠানের নামে ২৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৬৩ টাকা আয়ের উৎস পাওয়া গেছে। যার মধ্যে ৩২ কোটি ১৮ লাখ ৭০ হাজার ৫৮০ টাকা আয় বর্হিভুত উপার্জন করেছেন। এর বাইরেও বরকত, তার স্ত্রী এবং ঠিকাদার প্রতিষ্ঠানের নামে আর কোন সম্পদ আছে কিনা জানতে নোটিশ জারি করা হয়েছে। এদিকে দুদক বরকতের ছোট ভাই ইমতিয়াজ হাসান রুবেলের বিষয়ে তদন্তে জানতে পেরেছে, ২০০১ সাল থেকে ২০১৯ করবর্ষে প্রথম তিনি আয়কর নথি খুলেছেন এবং প্রতিবছর তিনি আয়কর দাখিল করছেন। অনুসন্ধানে রুবেলের রেকর্ডপত্র, আয়কর নথি ও আনুসাঙ্গিক তথ্যাদি পর্যালোচনা করে দেখা গেছে, ২০০১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে নিজের, স্ত্রী এবং ঠিকাদার প্রতিষ্ঠানের নামে ৪৮কোটি ৩৭ লাখ ৮৮ হাজার টাকা মুল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। যার মধ্যে রুবেলের নিজের, স্ত্রীর এবং ঠিকাদার প্রতিষ্ঠানের নামে ১৪ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৭৬৭ টাকা আয়ের উৎস পাওয়া গেছে। বাকি ৩৩ কোটি ৫৯ লাখ ৭ হাজার ২৩৩ টাকা আয়ের সঙ্গে অসামজ্ঞস্যপূর্ণ পাওয়া গেছে। এসব সম্পদের বাইরেও তাদের নামে আর কোন সম্পদ আছে কিনা তা তদন্ত করছে দুদক। মাদক বিক্রিসহ পরিবহন খাত থেকেও চাঁদাবাজির অভিযোগ আছে বরকত-রুবেলের বিরুদ্ধে। দুদকে জমা পড়া নথির সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের ঝিলটুলী, জনতা ব্যাংকের মোড়, মুন্সীর বাজার বাইপাস, মচ্চর ইউনিয়ন, গোয়ালচামট, রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় কয়েক শ একর জমি কিনেছেন দুই ভাই। ফরিদপুরের নর্থ চ্যানেল চরের জমি দখল করে নারকেলবাগান, কলাবাগান, গবাদিপশুর খামার তৈরি করেছেন তারা। এ ছাড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বরকত ও রুবেল। অভিযোগ আছে, ক্রসফায়ারের ভয় দেখিয়ে ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান চৌধুরীকে রীতিমতো জিম্মি করে শহরের শত কোটি টাকা মূল্যের জমি লিখে নিয়েছেন বরকত ও রুবেল। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত আসামি খোকন রাজাকারের আপন ভাগ্নে এ দুই ভাই। তারাই খোকন রাজাকারকে সুইডেনে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন বলে তথ্য আছে। খোকনের ছেলেও সুইডেনে থাকেন। বরকত ও রুবেলের সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ রয়েছে। সুইডেনে অর্থ পাচারের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে।
খুলনায় সংযোগ ও শ্রমিক-ছাত্র-জনতা ঐক্যের খাদ্য সহায়তা বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনায় অবরুদ্ধ ও আম্পান ঝড়ে ক্ষতিগ্রস্ত খুলনার দাকোপ উপজেলার বানিয়াশান্তা পল্লীর ১০০ অসহায় নারীর মাঝে গতকাল ১ মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি নারী সদস্যকে ২৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৫ কেজি আলু, ৩ কেজি পেয়াজ, ৩ কেজি তেল, ২ কেজি ডাল, ১ কেজি লবণ, ১টি সাবান ও এক প্যাকেট ন্যাপকিন সাবান বিতরণ করা হয়। বিশেষ করে আম্পান ঝড়ের পর এ সকল অসহায়-বঞ্চিত নারীদের অবস্থা বিবেচনা করে খুলনার শ্রমজীবী ও অসহায় মানুষের অধিকার আদায়ের প্লাটফর্ম ‘শ্রমিক-ছাত্র-জনতা ঐক্য’ এর উদ্যোগে ও করোনাকালীন সময়ে মানুষের সহযোগিতার উদ্দেশ্যে গড়ে ওঠা প্লাটফর্ম, “সংযোগ-পড়হহবপঃরহম ঢ়বড়ঢ়ষব” এর আর্থিক ও সার্বিক সহযোগিতায় এ কাজ সম্পন্ন করা হয়ে। বানিয়াশান্তা পল্লীতে সহযোগিতার ধারাবাহিকতায় গতকাল খুলনা খালিশপুর অঞ্চলের ৫টি জুট মিলের (খালিশপুর জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, প্লাটিনাম জুট মিল, দৌলতপুর জুট মিল ও স্টার জুটমিল) ২০০ বদলী ও অস্থায়ী শ্রমিকের মাঝে একই নিয়মে (২৫ কেজি চাল, ১০ কেজি আটাসহ অন্যান্য দ্রব্য) প্রত্যেককে এক মাসের খাদ্য সহযোগিতা প্রদান করা হয়েছে। খালিশপুর থানাধীন ৮নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে খাদ্য বিতরণের কাজ করা হয়। সংযোগ-পড়হহরপঃরহম ঢ়বড়ঢ়ষব ও ‘শ্রমিক-ছাত্র-জনতা ঐক্য’ যৌথভাবে এ কাজ সম্পাদন করে। অনুপ বিশ্বাস অন্তু, আহমেদ জাবেদ ও রুহুল আমিনের তত্ত্বাবধানে এ সহযোগিতার কাজ সম্পন্ন হয়।
পাইকগাছা উপজেলা মডেল মসজিদ নির্মান কাজ উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা মডেল মসজিদ নির্মান কাজ উদ্বোধনের ফলক উম্মোচন করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু। উদ্বোধন কালে এমপি বাবু বলেন, গণতন্ত্রের মানষ কন্যা আওয়ামী সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হয়ে ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তার পিতার অসমাপ্ত কাজ করার জন্য বাংলাদেশে প্রতিটি উপজেলায় কোটি কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ নির্মান করে যাচ্ছেন। তারই আলোকে আজ পাইকগাছায় উপজেলা মডেল মসজিদ নির্মানের ১২ কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকালে পাইকগাছা উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, নির্বাহী প্রকৌশলী নাসিরউদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, শেখ এবাদাৎ হোসেন, পাইকগাছা আইনজীবী সভাপতি জি.এম আব্দুস সাত্তার, সম্পাদক শেখ তৈয়েব হোসেন, আ’লীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, ছাত্রনেতা সোহেল তাজ, হাফেজ মাওলানা সামছুদ্দীন, মোয়াজ্জিন মুক্তিযোদ্ধ অজিয়ার রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার বেলাল হোসেন ও ছাত্রলীগের রায়হান পারভেজ রনি।
উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রী প্রদত্ত সুপেয় পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু বলেছেন, সুপেয় পানি সংরক্ষনে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত জলাধার (ট্যাংকি) বিতরন একটি মাইল ফলক উদাহরণ হয়ে থাকবে। তিনি রবিবার বিকেল ৩ টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জলাধার বিতরনকালে এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম ও আ’লীগ যুবলীগ-ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সংশ্লিষ্টরা জানিয়েছেন আর্সেনিক ঝুকি নিরশন প্রকল্পের ৬৪ টি ও কে,ভি এস প্রকল্প থেকে ৩ হাজার লিটারের ১০০ টি মোট- ১৬৪টি জলাধার বিতরন করা হয়েছে।
করোনা সংক্রমণ রোধে কঠোর অবস্থানে বাংলাদেশ নৌবাহিনী
খবর বিজ্ঞপ্তি
দেশের ভয়াবহ করোনা সংক্রমণ পরিস্থিতি রোধকল্পে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে, উপকূলীয় সব জেলা , শহর এবং গ্রামের জনগণের সচেতনতার জন্য বিভিন্ন কার্যক্রম করছে নৌবাহিনী। বর্তমান পরিস্থিতিতে অসহায় ও দুস্থ পরিবারের দরজায় দরজায় গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের অংশ হিসেবে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর, বামনা, বেতাগী ও পাথরঘাটা এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমসহ উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ১৫০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। । এ সময় সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান করে। নৌ কন্টিনজেন্ট মংলা সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, বৈদ্যমারী, চটেরহাট, চরকানাই, চাদপাই, আপাবাড়ি, মংলা বাজার, হাসপাতাল চত্ত্বর ও ফেরিঘাট এলাকায় টহল অব্যাহত রেখেছে। করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন লিফলেট বিতরণ, সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান করা হয় এছাড়া রাস্তা ও যানবাহনে ১০% কোরিনযুক্ত জীবাণুনাশক পানি ছিটিয়ে জীবাণুমুক্ত করা হয়। সাধারণ জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। নৌ কন্টিনজেন্ট জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদানসহ নিয়মিত টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ।
নেতাকর্মীদের মাঝে আ’লীগের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসে কারনে কর্মহীন দলীয় নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন খুলনা মহানগর আওয়ামী লীগ। গতকাল সোমবার দিনব্যাপী নগরীর ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬ নং ওয়ার্ডে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা দলীয় নেতাকর্মীদের মাঝে এ সকল খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময়ে নেতৃবৃন্দ প্রতি ওয়ার্ডে ২০০ পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ প্রদান করেন। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, নুর ইসলাম বন্দ, মো. আশরাফুল ইসলাম, মজনু শেখ, শেখ ইউনুচ আলী, শেখ সৈয়দ আলী, মোজাম্মেল হক হাওলাদার, এ কে এম সানাউল্লাহ নান্নু, শেখ আবিদ হোসেন, মনিরুল ইসলাম বাশার, শহীদুল ইসলাম বন্দ, এস এম আনিছুর রহমান, কাউন্সিলর পারভীন আক্তার, শাহাদাৎ হোসেন মিনা, শেখ শাহাবুদ্দিন, সৈয়দ হাসিবুর রশীদ, আব্দুর রউফ মোড়ল, মফিজুর রহমান হিরু, তরফদার মনিরুল ইসলাম, মফিজুর রহমান,ইউসুফ আলী খলিফা, শেখ ইকবাল হোসেন, খান হাফিজুর রহমান, সরদার আব্দুল হামিদ, মো. সেলিম আহমেদ, আব্দুস সাত্তার লিটন, শেখ খসরুল আলম, মো. সাফায়াত হোসেন প্যারেট, মো. জাকির হোসেন, মোর্শেদ আহমেদ মনি, কাজী এনায়েত আলী আলো, জিয়াউর রহমান জিয়া, এ এস এম কামরুজ্জামান বাবলু, মোল্লা হায়দার আলী, ইমরুল ইসলাম, জিয়াউল আলম খান খোকন, মো. শাহজাহান জমাদ্দার, আসলাম আলী, মো. আবু জাফর, মাকসুদ হাসান পিকু, মো. ওয়াহিদুজ্জামান, হারুন অর রশীদ, জাফর ইকবাল মিলন, শেখ মো. রেজাউল ইসলাম, এস এম মনিরুজ্জামান মুকুল, মোড়ল হাবিবুর রহমান, খ. ম লিয়াকত আলী, শেখ আব্দুল হক, সৈয়দ কিসমত আলী সহ সকল কাউন্সিলর ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের প্রতিবাদ করায় মোংলায় বাবা-মেয়েকে মারধর
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের প্রতিবাদ করায় মোংলায় এক নারীসহ দুইজন গুরুতর হামলার শিকার হয়েছেন। উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী বাজারে রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ী আঃ গনি ব্যাপারী (৬৩) ও তার মেয়ে রহিমা বেগম (৩০) রক্তাক্ত জখম এবং গুরুতরভাবে আহত হয়। আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় স্থানীয় মোঃ নজরুল ব্যাপারী (৩৫), মোঃ শহিদ ব্যাপারী (৩০), মোঃ মহিদ ব্যাপারী (২২), মোঃ জাহিদ ব্যাপারী (২০), মোঃ আঃ রহিম ব্যাপারী (৪০) ও মোঃ মিলন ব্যাপারী (১৮) সহ ছয়জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে গনি ব্যাপারী।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, অভিযুক্তরা সুন্দরবনের বিভিন্ন নিষিদ্ধ খালে দীর্ঘদিন ধরে বিষ দিয়ে মাছ শিকার করে আসছেন। ঘটনার দিন রবিবার তারই প্রতিবাদ করেন চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের আঃ গনি ব্যাপারী। এ সময় তার উপর ক্ষীপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তিরা বৈদ্ধমারী বাজারে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় গনি ব্যাপারীকে বাঁচাতে তার মেয়ে রহিমা বেগম এগিয়ে আসলে তাকেও বেদম মারধর করে হামলাকারীরা। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়া এগিয়ে এসে গুরুতর জখম অবস্থায় গনি ব্যাপারী ও তার মেয়ে রহিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে এ ঘটনায় অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করে মোংলা থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এস আই (উপ-পরিদর্শক) বিশ্বজিৎ বঙ্গোপাধ্যায় বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আম্পানে ক্ষতিগ্রস্থ মোংলায় বেড়ি বাঁধ নির্মাণ কাজ শুরু
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুপার সাইকোন আম্পানে মোংলায় ক্ষতিগ্রস্থ বেড়ি বাঁধ ও নতুন করে শুরু হওয়া বিধ্বস্ত বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন। সোমবার দুপুরে পশুর নদীর পাড়ের কানাইনগরের ক্ষতিগ্রস্থ বাঁধ এলাকাসহ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে শুরু হওয়া বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি বলেন, বাঁধ ভেঙ্গে যাওয়ায় স্থানীয়দের বাড়ি-ঘরে পানি উঠছে, এটা আসলেই কষ্টদায়ক। তারপরও এ এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে পানি উন্নয়ন বোর্ডকে বলার প্রেক্ষিতে তারা এ কাজ শুরু করেছেন। পানি উন্নয়ন বোর্ড নদী শাসন করে কিভাবে এ বাঁধ টেকসই ও স্থায়ী করা যায় অবশ্যই সেভাবেই তারা কাজটা করবেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ, মোংলা উপজেলা নির্বাহী অফিসার মো: রাহাত মান্নান, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নাহিদুজ্জামান, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম ও ইউপি মেম্বর মো: সেলিম।
পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো: নাহিদুজ্জামান খাঁন বলেন, যদিও মোংলার পশুর নদীর পাড়ের ক্ষতিগ্রস্থ বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমের অন্তুর্ভক্ত নয়। তারপরও উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে নতুন করে বাঁধ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ৩শ মিটার বাঁধের কাজ শুরু হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে এটি সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
এেিদক এর আগে খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন কানাইনগর এলাকায় আম্মানে ক্ষতিগ্রস্থ ১ হাজার ৩শ পরিবারের মাঝে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক মিলনের পিতার ইন্তেকাল: শোক
খবর বিজ্ঞপ্তি
মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাপারসন শাহজালাল মোল্লা মিলনের পিতা মো. মতিয়ার রহমান মোল্লা (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। সোমবার সকালে নগরীর মোহাম্মদনগর এলাকার বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হার্ট, কিডনী ও প্যারালাইসিসের সমস্যায় অসুস্থ্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ আসর নড়াইলের রাইখালী গ্রামে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে সাংবাদিক শাহজালাল মোল্লা মিলনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসকাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। এদিকে মিলনের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি হুমায়ুন কবির, মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা প্রমুখ। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।
যুব ইউনিয়নের পক্ষ থেকে খুলনা প্রেসকাবে মাস্ক প্রদান
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য বাংলাদেশ যুব ইউনিয়ন, খুলনা জেলা শাখার পক্ষ থেকে খুলনা প্রেসকাবে কেএন-৯৫ মানের ৫০টি মাস্ক প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে খুলনা প্রেসকাবের সাধারণ সম্পাদক মামুন রেজাসহ উপস্থিত নেতৃবৃন্দের নিকট এই মাস্ক হস্তান্তর করেন যুব ইউনয়িনের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মো. বাবুল হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসকাবের যুগ্ম-সম্পাদক এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আহম্মদ মুসা রঞ্জু, কাবের ইউজার সদস্য কাজী ফজলে রাব্বি শান্ত, মহানগর সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, খুলনা জেলা যুব ইউনিয়নের সভাপতি অ্যাড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, হাফিজুর রহমান প্রমুখ।
ইউনিয়ন পরিষদের উপকারভোগীদের মাঝে জেলা প্রশাসনের সুরক্ষা সামগ্রী বিরতণ
তথ্য বিবরণী
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ এবং ইউএনডিপি’র কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সচিব, উদ্যোক্তা, কমিউনিটি কিনিকের হেলথ প্রোভাইডার ও গ্রাম পুলিশদের মাঝে খুলনা সার্কিট হাউজে সোমবার ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। জীবন-জীবিকার তাগিকে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রেখে আমাদের স্বাভাবিক কাজ কর্ম চালিয়ে যেতে হবে। মাস্ক পরা এখন আইনী বাধ্যবাধকতা। তিনি আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধে সচেতন করতে চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের আরও এগিয়ে আসতে হবে। এসময় তিনি গ্রামের নারী দর্জিদের দিয়ে স্থানীয়ভাবে মাস্ক তৈরির পরামর্শ দেন। এছাড়া ইমামদের সহযোগিতা নিয়ে জুম্মার নামাযে মুসল্লিদের সচেতন করার জন্য জেলা প্রশাসক চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন উর্মি। স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ব্যবহার বিষয়ক ধারণা দেন খুলনার কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান।
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ: সিটি মেয়র
তথ্য বিবরণী
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের উদ্যোগে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের আঞ্জুমান-আরা-শিশু বিকাশ বিদ্যাপীঠের ৬৪ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, চিনি, সুজিসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তারা দেশের বোঝা নয়, সম্পদ। সরকার প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করছেন। মানবিক দৃষ্টি থেকে সরকারের পাশাপাশি যার যার অবস্থান থেকে নিজ সন্তান মনে করে প্রতিবন্ধীদের সাহায্যে সকলকে এগিয়ে আসতে হবে। করোনাভাইরাস থেকে মুক্ত হতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে মেয়র জনগণের প্রতি আহবান জানান।
ঝিনাইদহে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬০ জন। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, খুলনা, যশোর এবং কুষ্টিয়া থেকে ঝিনাইদহে মোট ২৮ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে থেকে ৫ টি পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যাক্তিদের বাড়ী ঝিনাইদহ সদরে ১ জন ও কালীগঞ্জ উপজেলায় ৩ জন এবং হরিনাকুন্ডু উপজেলায় ১ জন । আক্রান্ত ৬০ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৩৮ জন।
২৫০০ টাকার তালিকায় দুই মেম্বরের একাধিক মোবাইল নম্বর
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে দরিদ্র ও কর্মহীনদের জন্য আড়াই হাজার টাকার মানবিক সহায়তার তালিকায় দুই ইউপি সদস্য ও তাদের প্রিয়জনদের মোবাইল নম্বর পাওয়া গেছে। অভিযোগ করা হচ্ছে, উপজেলার কাশিমনগর ইউপির এক নম্বর ও দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম ও নিখিল দাস হতদরিদ্রের নামের তালিকায় তাদের (উপকারভোগীদের) মোবাইল নম্বর না দিয়ে অর্থ আত্মসাতের উদ্দেশে নিজের ও স্বজনদের মোবাইল নম্বর দিয়েছেন। বিষয়টি জানাজানি হলে দুই মেম্বরের আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তাদের শাস্তির দাবিতে ইউএনও বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগীরা। করোনাকালীন দুর্যোগে নিন্মআয়ের ও কর্মহীন মানুষের জন্য ঈদ উপলক্ষে ৫০ লাখ মানুষকে আড়াই হাজার টাকা মানবিক সহায়তার ঘোষণা দেয় সরকার। যারমধ্যে মণিরামপুরে তালিকা হয়েছে ১২ হাজার উপকারভোগীর। মণিরামপুরের তালিকায় কাশিমনগর ইউপিতে নাম রয়েছে ৪২৮ জনের। যারমধ্যে এক নম্বর ওয়ার্ডে ৪৭ জন ও দুই নম্বর ওয়ার্ডে ৪৪ জনের তালিকা রয়েছে। ইউএনও অফিসে অভিযোগপত্রের সাথে জমা দেওয়া তালিকা খতিয়ে দেখা গেছে কাশিমনগর ইউপির উপকারভোগীর তালিকার ৫৯ ও ৬৪ নম্বর ব্যক্তি তারক দাস ও খোকন দাস। এই দুই ব্যক্তির নিজের মোবাইল নম্বর থাকলেও নিখিল মেম্বর তাদের নম্বর না দিয়ে নিজের মোবাইল নম্বর দিয়েছেন। ৮১ নম্বর তালিকার ব্যক্তি সুধির দাসের নামের বিপরীতে নিখিল তার স্ত্রীর নম্বর দিয়েছেন। এছাড়া ৫০,৬৩,৭৬ ও ৮৯ নম্বর তালিকার ব্যক্তিদের মোবাইল নম্বর না দিয়ে নিজের অনুসারীদের নাম দিয়েছেন।
আর ইউপি সদস্য শহিদুল ইসলাম তালিকার ৩২ নম্বর সিরিয়ালের ব্যক্তি শরিফুল ইসলামের নামের পাশে তার ফোন নম্বর না দিয়ে নিজের মোবাইল নম্বর দিয়েছেন। এছাড়া ১৮,১৯,২৪ ও ২৯ নম্বর ব্যক্তির নামের বিপরীতে মেম্বর শহিদুল নিজের নিকটতমদের মোবাইল নম্বর ব্যবহার করেছেন।
কাশিমনগর ইউপির তালিকার ৬৩ নম্বর সিরিয়ালের তালিকাভুক্ত পলাশ অভিযোগ করে বলেন, আমারকাছে নিখিল মেম্বর নাম দেওয়ার কথা বলে ৫০০ টাকা চায়। আমি টাকা দিতে রাজি হইনি। আমার নিজের মোবাইল নম্বর আছে। টাকা দিইনি বলে মেম্বর আমার নম্বর বাদ দিয়ে নিজের অনুসারী দাউদ নামে একব্যক্তির মোবাইল নম্বর দিয়েছেন।
অভিযুক্ত ইউপি সদস্য নিখিল দাস বলেন, তালিকা করার সময় দ্রুত কাজ করতে হয়েছে। যাদের ফোন নম্বর ছিল না তাদের নামের পাশে আমার ও স্ত্রীর মোবাইল নম্বর দিয়েছি। যদিও নিখিলের তালিকার ৪৪ জনেরই ব্যক্তিগত মোবাইল নম্বর রয়েছে। আর শহিদুল মেম্বর দাবি করেন, তালিকার ৩২ নম্বর ব্যক্তি শরিফুল নিজেই তার নম্বরের স্থানে আমার মোবাইল নম্বর বসিয়েছে। আমি কিছু জানি না। অন্য চার নামের অভিযোগের ব্যাপারে শহিদুল মেম্বর বলেন, তাড়াতাড়ি কাজ করতে গিয়ে সমস্যা হয়েছে। কাশিমনগর ইউপি চেয়ারম্যান জিএম আহাদ আলী বলেন, তালিকা করার সময় সব মেম্বরদের স্বচ্ছতা বজায় রাখতে নির্দেশনা দেওয়া ছিল। যারা তালিকাভুক্ত হবেন তাদের মোবাইল নম্বর দেওয়ার কথা বলা হয়েছিল। তারপরও নিখিল ও শহিদুল তাদের মোবাইল নম্বর তালিকায় দিয়ে গুরুত্বর অন্যায় করেছেন। এটা কোনভাবে কাম্য নয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, দুই মেম্বরের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে তারা দায়ী হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নগরীতে দোকান মালিক কর্তৃক ভাড়াটিয়াকে নির্যাতন
স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাসের কারণে দোকানের ভাড়া দিতে দেরী হওয়ায় দোকান মালিক কর্তৃক ভাড়াটিয়া নির্যাতনের ঘটনা ঘটেছে। রবিবার বিকেলে নগরীর ডাক বাংলা ঘড়ি মঞ্জিলের গলিতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিকটিমের বড় ভাই গোলাম মোস্তফা বলেন, ডাকবাংলা ঘড়ির মঞ্জিল এলাকায় নাদিম হাসানের কাছ থেকে ১৬ লাখ টাকা অগ্রীম দিয়ে একটি দোকান ঘর ভাড়া নেন গোলাম মোস্তফার ছোট ভাই গোলাম রব্বানী। ওই দোকানে প্লাস্টিকের মালামালা রেখে বিক্রি করেন। বিগত দিনে নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছিলেন তিনি। করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে দোকান খুলতে না পারায় ভাড়া প্রতি মাসে চার হাজার টাকা করে বকেয়া পড়ে। গত দু’ মাসে মোট ৮ হাজার টাকা বকেয়া পড়ে। ভাড়া দিতে দেরী হওয়ায় দোকান মালিক নাদিম ক্ষুব্দ হয়ে তার লোকজন নিয়ে গোলাম রনব্বানীকে (৪০) প্লাস্টিকের পাইপ দিয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে পাশের ব্যবসায়ীরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
ডুমুরিয়ায় স্কুল পড়ুয়া বেয়াইনকে অপহরণ, বেয়াই গ্রেফতার
স্টাফ রিপোর্টার
খুলনার ডুমুরিয়ায় স্কুল পড়ুয়া বেয়াইনকে অপহরণের অভিযোগ উঠেছে আপন বেয়াই আল হেলালের (২২) বিরুদ্ধে। এঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে অপহরণ মামলা দায়েরের পর আল হেলালকে গ্রেফতার করেছে পুলিশ। বোরবার (৭ জুন) রাতে যশোরের কোতয়ালী থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একইসাথে মেয়েটিকে উদ্ধার করা হয়। অভিযুক্ত আল হেলাল যশোর জেলার কোতয়ালী থানার শহিদুল্লাহপুর গ্রামের ফেরদাউস খানের ছেলে। মেয়েটির বাড়ি ডুমুরিয়া উপজেলার আরাজি গ্রামে। সে ডুমুরিয়া সরকারী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। তারা সম্পর্কে আপন বিয়াই-বেয়াইন। ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, গত ২০ থেকে ২৫ দিন আগে ওই মেয়েটিকে তার আপন বেয়ায় অপহরণ করে নিয়ে যায়। বোরবারে মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা (নং ০৩) দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করেছে। এইসাথে অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে ছেলেটি জানাচ্ছে তাদের বিবাহ হয়েছে। কিন্তু কোন কাগজপত্র দেখাতে পারছে না। তাছাড়া মেয়েটির এখনো বিয়ের বয়স হয়নি। অপহরণ কালীন সময়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে কি-না তা ডাক্তারী পরীক্ষার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়ায় শিশু ভাতিজিকে ধর্ষণ করলো ৪৫ বছরের চাচা
স্টাফ রিপোর্টার
করোনার ক্রান্তিকালে খুলনার ডুমুরিয়ায় ৯ বছর বয়সের একটি শিশুকে ধর্ষণ অভিযোগ উঠেছে তার প্রতিবেশি চাচার (৪৫) বিরুদ্ধে। এঘটনায় শিশুটির স্বীকারোক্তিতে ওই চাচাকে আটক করেছে পুলিশ। রোববার (০৭ জুন) বিকেলে তাকে ডুমুরিয়া সদর থেকে আটক করা হয়। আটক ব্যাক্তির বাড়ি ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে। প্রতিবেশি ও চাচা সম্পর্ক হওয়ায় শিশুটির পরিচয় গোপন রাখার স্বার্থে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা সম্ভব হয়নি। মেয়ের বাবা বলেন, আমার প্রতিবেশি আপন চাচাতো ভাই রোববার বেলা সাড়ে ১১ টার দিকে শিশুটিকে ধর্ষণ করে। তার বাড়ি ও আমার বাড়ী একই উঠানে। পরে ঘটনা জানাজানি হলে মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটি এখন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন আছে। ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, এ ঘটনা জানতে পেরে আমরা মেয়েটির পরিবারের কাছে যায়। মেয়ের স্বীকারোক্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। তবে তাদের পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা দায়ের করা হয়নি।
খুলনায় বেশি দামে হেক্সিসল বিক্রি করায় জরিমানা
স্টাফ রিপোর্টার
খুলনার হেরাজ মার্কেটে বেশি দামে হেক্সিসল বিক্রি করায় দুটি ওষুধের দোকানে জরিমানা করা হয়েছে। সোমবার (০৮ জুন) দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক। তিনি জানান, করোনা মহামারীতে হেক্সিসলসহ বিভিন্ন জীবানু নাশক ও পরিষ্কারক কেমিক্যালের উচ্চ চাহিদার প্রেক্ষিতে অসাধু ব্যবসায়ীগণ এসব পন্য অতিরিক্ত দামে বিক্রয় করছে কিনা তা তদারকি করতে হেরাজ মার্কেটে অভিযান চালানো হয়। এসময় অতিরিক্ত দামে (১৩০ টাকার প্রতি বোতল ২১০ টাকায় অর্থাৎ ৮০ টাকা অধিক মূল্যে) হেক্সিসল বিক্রয় করার দায়ে এবং পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও দোকানে হেক্সিসল নাই বলে ক্রেতাসাধারণকে প্রতারণা করায় দুই ওষুধের দোকানীকে অর্থদ- প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় এবং ৪৪ ধারায় এই জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করেন খুলনা সদর থানা পুলিশ।
খুলনায় ২৪ ঘন্টায় শ্বাসকষ্টে ৬ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
গত ২৪ ঘন্টায় খুলনায় শ্বাসকষ্ট নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকাল ৭টা থেকে সোমবার (৮জুন) সকালের মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে (ফু কর্ণার) তাদের মৃত্যু হয়। খুমেকের ফু কর্ণারের ফোকাল পার্সন (আরএমও) ডাঃ মিজানুর রহমান জানান, খুলনা মহানগরীর রায়ের মহল এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন (৬৫) রোববার সকাল ৯টা ৪০ মিনিটে করোনা সন্দেহে ওয়ার্ডে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ফু কর্ণারে নেওয়া হয়। সেখানে তিনি সোমবার ভোর ৫টা ৩৫ মিনিটে মারা যান।
এর আগে মহানগরীর দৌলতপুর এলাকার রাজিব হোসেনের মেয়ে মিম (১২) রোববার রাত ১১টার দিকে জ্বর কাশি নিয়ে ভর্তি হয় । রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এর আগে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার শুশান্ত ম-লের ছেলে রিপন (২২) ২ দিন ধরে জ্বর কাশি নিয়ে ফু কর্ণারে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১ টা ৫৫ মিনিটে মারা যান। এর আগে যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর উপজেলার মোসলেম দফাদরের ছেলে মোঃ আলম (৩০) দুপুর ৩ টার দিকে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে নড়াইল জেলার হাটবাড়িয়ার আব্দুল মান্নানের স্ত্রী রোকেয়া (৬৫) সকাল ১১টায় শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বদরুল আলমের স্ত্রী কামরুন্নাহার (৪৫) সকাল ৭টায় শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডাঃ মিজানুর রহমান জানান, মারা যাওয়া ব্যক্তিরা করোনা আক্রান্ত ছিলেন কি-না তা পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
সহকর্মীকে ধর্ষণের অভিযোগে ব্যাংক ম্যানেজার গ্রেফতার
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে অফিসের এক নারী অফিসারকে ধর্ষণের অভিযোগে ব্যাংক ম্যানেজার গ্রেফতার হয়েছেন। সোমবার (৮ জুন) সকালে তাকে গ্রেফতার করা হয়। কেশবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শহরের প্যারাডাইস মোড়ের তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ফাটে এসএমই ব্যাংক এশিয়া কর্পোরেশন কেশবপুর শাখার ম্যানেজার মো. আব্দুস সামাদ (৩৬) জোরপূর্বক তার বাসায় একই অফিসের ফিল্ড অফিসারকে ধর্ষণ করে। ঘটনার পর পরই ওই নারী থানায় উপস্থিত হয়ে ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসএমই ব্যাংক এশিয়া কর্পোরেশন কেশবপুর শাখার ম্যানেজার মো. আব্দুস সামাদকে গ্রেফতার করে। সে রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার সিংগা পূর্বপাড়া গ্রামের মো. বাদল উদ্দিন মন্ডলের ছেলে। ওই ভবনের দ্বিতীয় তলায় ব্যাংক ও ম্যানেজারের বাসা। ওই নারী ব্যাংকে এসে খোলা না পেয়ে চাবি আনতে গেলে ম্যানেজার জোরপূর্বক তাকে ধর্ষণ করে। তার আত্মচিৎকারে ব্যাংকের অন্যান্য কর্মচারীরা এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই নারী ফিল্ড অফিসারের বাড়ি কেশবপুর উপজেলার জাহানপুর এলাকায়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’ তিনি আরো বলেন, ‘এর আগেও ওই ম্যানেজারের দ্বারা ব্যাংকের নারী কর্মীরা নির্যাতনের শিকার হয়েছে বলে জানা গেছে।’
নতুন করে ৩ জনসহ খুলনায় করোনা উপসর্গ নিয়ে ৩৫ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনায় করোনা উপসর্গ নিয়ে শিশু ও বৃদ্ধসহ আরও তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রবিবার (৭ জুন) রাতে দুজন এবং সোমবার (৮ জুন) ভোরে একজন মারা যান। এ নিয়ে খুলনায় গত ৮১ দিনে করোনা উপসর্গ নিয়ে ৩৫ জনের মৃত্যু হলো। তবে উপসর্গ নিয়ে মারা গেলেও এদের মধ্যে একজনের নমুনা পরীক্ষায় পর করোনা পজিটিভ আসে। খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলিসন ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মিজানুর রহমান জানান, এখানে চিকিৎসাধীন থাকা দুই জন গত রাতে এবং একজন সোমবার ভোরে মারা গেছেন। তাদের দুই জন মহানগরীর এবং একজন পাটকেলঘাটার। দু’জনেরই করোনা উপসর্গ ছিল। তাই নিশ্চিত হতে সকালে নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি জানান, জ্বর-শাসকষ্টে আক্রান্ত খুলনা মহানগরীর কুলিবাগান এলাকার রাজিব হোসেনের মেয়ে মিমকে (১২) গত ৬ জুন রাত ১১টা ৮মিনিটে খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ৭ জুন রাত ১১টা ৫৫ মিনিটে মারা যায় সে। এদিকে, সাতক্ষীরার দশ খড়িয়াডাঙ্গার শুশান্ত ম-লের ছেলে রিপনকে ৭ জুন রাত ১১টা ৫ মিনিটে জ্বর-কাশি নিয়ে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে সরাসরি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। ওই দিন রাত ১১টা ৫৫ মিনিটে মারা যান তিনি। অপরদিকে, খুলনা মহানগরীর রায়ের মহলের মজিদ হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেনকে (৬৫) ৭ জুন রাত ১১টা ২০ মিনিটে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তার শ্বাসকষ্ট, কাশি, হালকা জ্বর ছিল। চিকিৎসাধীন অবস্থায় ৮ জুন ভোর ৫টা ৩৫ মিনিটে তিনি মারা যান।
উল্লেখ্য, খুলনায় গত ১৯ মার্চ প্রথম করোনা উপসর্গ নিয়ে মারা যান রূপসা উপজেলার নুরুজ্জামান ওরফে নূর আলম। পরে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর আরও তিন জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। খুলনায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন চার জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২০১ জন। ৪০ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৭ জন।
ব্যক্তিগত গোডাউন থেকে ১২শ’ ৬৬ বস্তা সরকারি চাল জব্দ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা শহরে দু’টি গোডাউন থেকে এক হাজার ২৬৬ বস্তা চাল জব্দ করেছে জেলা প্রশাসন। সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে জেলা শহরের সাতগাড়ি মহল্লার নজরুল ইসলামের গোডাউন থেকে এই চাল উদ্ধার করা হয়। এ সময় গোডাউন দু’টি সিলগালা করা হয়। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সিলগালা করা হয়েছে গোডাউনজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা শহরের সাতগাড়ী মহল্লায় চাল ব্যবসায়ী নজরুল ইসলামের দু’টি গোডাউনে রবিবার (৭ জুন) গভীর রাতে সরকারি চাল ট্রাকে এনে আনলোড করা হয়। সকালে জেলা প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে খাদ্য অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গোডাউন দু’টিতে অভিযান চালান। তারা একটি গোডাউন থেকে ৬০০ বস্তা এবং আরেকটি থেকে ৬৬৬ বস্তা চাল উদ্ধার করেন। প্রত্যেকটি বস্তায় খাদ্য অধিদফতরের ৩০ কেজি চাল রয়েছে এবং বস্তার গায়ে লেখা আছে, ‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’। খাদ্যবান্ধব কর্মসূচির চালএ সময় গোডাউন মালিক নজরুল ইসলাম বলেন, ‘চালের মালিক আলমডাঙ্গার ব্যবসায়ী গৌতম ও অশোক।’ নজরুল ইসলামের কথায় অসঙ্গতি দেখে সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান গোডাউন দু’টি সিলগালা করে দেন।
আম্পানে ক্ষতিগ্রস্ত কয়রায় স্বাস্থ্য ঝুঁকিতে ১৮৮৩ অন্তঃসত্ত্বা নারী
হেদায়েৎ হোসেন
আম্পানের আঘাতে কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের হাজতখালী এলাকার রাবেয়া খাতুন ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। ৫ মাসের অন্তঃসত্ত্বা রাবেয়া এখন দিনের বেলা ছোট খুপরি ঘরে গরুর মলমূত্রের পাশে চেয়ার পেতে বসে থাকেন। তিনি বলেন, ‘নোনা পানিতে ঘরবাড়ি হারিয়ে বেড়িবাঁধের ওপর খুপরি ঘরে আছি। খাবার ঠিকমতো পাচ্ছি না। কোনোরকমে দিনে একবেলা খেয়ে টিকে আছি। ডাক্তার বলছেন তার রক্ত নেওয়া প্রয়োজন। কিন্তু কোনোভাবেই রক্ত নিতে পারছি না।’
রাবেয়ার মতো ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ল-ভ- এক হাজার ৮৮৩ জন অন্তঃসত্ত্বা নারী ও প্রায় ২০ হাজার শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় সেবা ও খাদ্য নিশ্চিত করা কঠিন হচ্ছে। স্বাস্থ্য বিভাগের দাবি, স্বাস্থ্য পরিচর্যা, নিয়মিত পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধসহ টিকা দেওয়ার মাধ্যমে সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা উত্তর বেদকাশীর গাজী পাড়ার খাদিজা বেগম। তিনি বলেন, ‘চারদিকে পানি। শিশু সন্তানকে কোল থেকে ছাড়ার সাহস হয় না। আর পানির মধ্যে খাবার জোগাড় করাও কঠিন হচ্ছে। এখন বেঁচে থাকার জন্য সাধারণ খাবারই পাওয়া কঠিন।’ কয়রা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুদীপ বালা বলেন, কয়রা উপজেলায় এক হাজার ৮৮৩ জন গর্ভবতী মা রয়েছেন। আর শূন্য থেকে ৫ বছর বয়সী প্রায় ২০ হাজার শিশু রয়েছে। তবে, তাদের স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা কাদা পানি ভেঙে ঘরে ঘরে যাচ্ছেন এবং তাদের সেবা ও পরামর্শ প্রদান করছেন। গর্ভবতী মায়েদের নিয়মিত পরীক্ষা করা হচ্ছে।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা বলেন, উপজেলার অধিকাংশ এলাকাতেই পানি জমে আছে। এ অবস্থার মধ্যে শিশু ও গর্ভবতী মায়েদের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে, আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত বেডিবাঁধ গত সপ্তাহে ফের ভেঙে উত্তর বেদকাশী ইউনিয়নের গাজীপাড়া এবং কয়রা সদরের ঘাটাখালী এলাকা আবারও প্লাবিত হয়েছে। ফলে নোনা পানি ঢুকে দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। কয়রা সদরের ঘাটাখালীতে দেওয়া বাঁধের ৩০০ ফুট এলাকা ২ জুন ভেঙে গেছে। ১ জুন ভেঙেছে কয়রা সদরের হরিণখোলার বেড়িবাঁধ। স্থানীয়দের দেওয়া রিংবাঁধ রক্ষণাবেক্ষণ না করায় বাঁধগুলো ভেঙে যাচ্ছে। বাঁধ ভেঙে নতুন করে পানি ওঠায় দুর্ভোগের সীমা নেই মানুষের। কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, ‘সাধারণ মানুষ নিজ উদ্যোগে বাঁধ দিয়ে পানি আটকে ছিল। এরপর সেগুলো রক্ষণাবেক্ষণে কোনও পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। রক্ষণাবেক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের অনুরোধ করেছিলাম। তারা গুরুত্ব না দেওয়ায় আবারও ভেঙে পানি ঢুকছে এলাকায়।’ তিনি বলেন, ‘একদিকে মানুষ খাবারের কষ্ট পাচ্ছে। অন্যদিকে পানির কারণে দিনকে দিন ভোগান্তি বাড়ছেই। গরিব সাধারণ মানুষ কতদিন এভাবে স্বেচ্ছাশ্রমে কাজ করতে পারে?’ কয়রা সদরের বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, উত্তর বেদকাশি ইউনিয়নের গাজীপাড়া, দীঘিরপাড়, বড়বাড়ি, কয়রা সদর ইউনিয়নের গোবরা, ঘাটাখালী, ২ নং কয়রাসহ বেশ কিছু গ্রামের মানুষ রাস্তার ওপর আশ্রয় নিয়েছে। তাদের বাড়িঘর সব পানিতে তলিয়ে গেছে। প্রথম দফায় বাঁধ দেওয়ার পর মানুষ মনে করেছিল লোকালয়ে আর লবণ পানি ঢুকবে না। কিন্তু আবারও বাঁধ ভেঙে মানুষের সে প্রত্যাশা ম্লান হয়েছে। কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন বলেন, উপজেলা সদর এখন পানিতে থই থই করছে। খাবার সংকট আর লবণ পানির চাপ সামলাতে মানুষ হিমশিম খাচ্ছে। বাঁধ আটকে দিয়ে স্বস্তি পাওয়া মানুষগুলোকে জোয়ারের পানির চাপ হতাশ করেছে। উত্তর বেদকাশী ইউনিয়নের গাজীপাড়া এবং কয়রা সদরের ঘাটাখালী এলাকার বাঁধ ভেঙে আবারও প্লাবিত হয়েছে। স্বেচ্ছাশ্রম বিফলে গেলো। কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, স্থানীয়রা পানি আটকানোর জন্য যথাসম্ভব চেষ্টা করছে। পাউবো কর্তৃপক্ষ একটু সহযোগিতা করলে এ বাঁধ টেকানো সম্ভব ছিল। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের উদাসীনতার কারণে তা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, আম্পানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে কয়রা উপজেলার প্রায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। অনেক স্থানে বেড়িবাঁধ ভেঙে ঘর-বাড়ি, মৎস্য ঘের, ফসল পানিতে তলিয়ে যায়। প্রায় আড়াই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ মেরামত করে। গত দুই সপ্তাহ ধরে ভাঙনে ১১টি স্থান মেরামত করে স্থানীয় লোকজন। তবে গত বুধবার রাতে কয়েকটি বাঁধ আবারও ভেঙে তলিয়ে যায়।
প্রতারণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেয়ার নাম করে নেয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলো খানজাহান আলী থানা পুলিশ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিকরে দেয়ার নাম করে প্রতারণার মাধ্যমে নেয়া ৫০ হাজার টাকা উদ্ধার করে দিলো খানজাহান আলী থানা পুলিশ । নগরীর ফুলবাড়ীগেট জনতা মার্কেটের মালিক মৃত আইয়ুব আলীর পুত্র বাচ্চু শেখের মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ করে দেয়ার কথা বলে গত রমজানের প্রথম সপ্তাহে মোবাইলে রং নাম্বারের পরিচয়ের সুত্র ধরে টাঙ্গাইলের এক ব্যক্তি ৫০ হাজার টাকা নেয় । টাকা নেয়ার পর থেকে উক্ত মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেয় । ভুক্তভোগি বাচ্চু শেখ এ ব্যাপরে খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কেএমপি দৌলতপুর জোনের সহকারি পুলিশ কমিশনার বায়জিত ইবনে আকবার ও খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের তত্ত্বাবধানে এস আই লুৎফুল হায়দার, এ এস আই তরিকুল ইসলাম অত্যাধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতারণাকারী চক্রের মুল হোতাকে সনাক্ত করে । ৭ জুন রবিবার প্রতারক চক্রের কাছ থেকে টাকা উদ্ধার করে এবং রাত ৯ টায় ভুক্তভোগি বাচ্চু শেখের কাছে ৫০ হাজার টাকা হস্তান্তর করেন খানজাহান আলী থানা পুলিশ ।
খানজাহান আলী থানা ছাত্রদলের বৃক্ষ রোপণ কর্মসূচী পালন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
কেন্দ্রীয় বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসেবে খুলনা ৩ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সহযোগিতায় খানজাহান আলী থানা ছাত্রদলের উদ্যোগে ৮ জুন সোমবার বেলা ১২ টায় যোগিপোল ৮ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন। খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মোঃ সোহেল রানা, শিহাবুল আরেফিন, লুপিন, শাকিল আহম্মেদ, আসাদুজ্জামান আসাদ, নাজমুল শাহরিয়ার নিয়াজ, তরিকুল ইসলাম রাজু, হাসনাত শাওন, মোসাবির হোসেন শান্ত, মোঃ মাসুম বিল্লাহ মিরাজুল ইসলাম রানা, মোঃ আকাশ, সাইফুদ্দিন তাজিম, মোঃ মাসুদ রানা, তরিকুল ইসলাম, টুটুল বিশ্বাস, আকাশ, মুন্না, হাসান, জাবেদ, ফয়সাল, সজিব প্রমুখ ।
বেনাপোল Ñ পেট্রাপোল বন্দরের আমদানি রফতানি বানিজ্য চলছে কচ্ছপ গতিতে
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতÑ বাংলাদেশ এর পেট্রাপোল ও বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্যর গতি কচ্ছপ গতিতে চলছে। দীর্ঘ ৭৫ দিন পর গত রোববার (৭ জুন) ভারত থেকে দেশের সর্বোবৃহৎ স্থল বন্দর বেনাপোলে ভারত থেকে হিরো হোন্ডা কোম্পানির ২০ গাড়ি পন্য আমদানি হয়। দ্বিতীয় দিন সোমবার সারাদিন পর বিকাল ৫.১৫ টার সময় ভারত থেকে বেনাপোল বন্দরে বিভিন্ন পন্যর চালান নিয়ে ১৩ টি ট্রাক প্রবেশ করে। বেনাপোল এর সিএন্ডএফ এজেন্ড এন আাই ইসলাম এর বর্ডার ম্যান রিয়াজুল ইসলাম বলেন সারাদিন পর আজ বেনাপোল চেকপোষ্টে বসে থাকার পর অবশেষে ভারত এর পেট্রাপোল বন্দর দিয়ে ১৩ গাড়ি আমদানি পন্য বেনাপোল বন্দরে প্রবেশ করে। তিনি বলেন ভারতের পেট্রাপোল বন্দরের কর্মকর্তা, কাস্টমস ও সেদেশের ব্যবসায়িদের ধীর গতির জন্য আমদানি রফতানি বানিজ্য ধীর গতিতে চলছে। তবে আজ বাংলাদেশ থেকে একটি পন্য চালানও ভারতে রফতানি হয়নি। বেনাপোল স্থল বন্দরের সিএন্ডএফ ব্যাবসায়ি ও আমদানি রফতানির সহÑসভাপতি আমিনুল হক আনু বলেন, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের পেট্রাপোল বন্দরে শত শত পন্যবাহি গাড়ি দাঁড়িয়ে আছে। দীর্ঘ ৭৫ দিন পর এ পথে দুই দেশের বানিজ্য শুরু হলেও গতি রয়েছে অত্যান্ত ধীর। বেনাপোল চেকপোষ্ট কাস্টমস কার্গো শাখার এ আরও শামিম ইসলাম বলেন, ভারত থেকে বিকাল ৫.১৫ টার সময় ১৩ গাড়ি আমদানি পন্য নিয়ে ভারতীয় ট্রাক বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করে। পন্য চালানের মধ্যে ছিল ল্যাপসা (সালফা এসিড) ৫ গাড়ি, মেশিনারী ৩ গাড়ি ও এডিসিপ আাঠা ৫ গাড়ি। তিনি বলেন ভারতীয় ট্রাক পন্য চালানগুলি বেনাপোল স্থল বন্দরে আনলোড করার পর তারা আজই খালি ট্রাক নিয়ে ফিরে যাবে নিজ দেশে।
শার্শায় গাজা সহ সোহাগ নামে এক যুবক আটক
বেনাপোল প্রতিনিধিঃ
শার্শার শ্যামলা গাছি ফিলিং ষ্টেশন থেকে আছাদুজ্জামান সোহাগ নামে এক যুবককে ২ কেজি গাজা সহ আটক করেছে পুলিশ। রোববার রাত ৮ টার সময় তাকে আটক করে শার্শা থানা পুলিশ। আটককৃত সোহাগ বেনাপোল পোর্ট থানার ছকু মোল্যার ছেলে। শার্শা থানার এ এস আই শামছুজ্জামান বলেন গোপন সংবাদের মাধ্যেমে সোহাগ নামে ওই যুবককে শ্যামলা গাছি একটি ফিলিং ষ্টেশনের সামনে থেকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ২ কেজি ভারত থেকে আনা গাজা উদ্ধার করা হয়। সে ওই গাজা যশোর নিয়ে যাবে বলে অপেক্ষা করছিল। শার্শা থানার ওসি বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেছেন আটককৃতর নামে মাদক মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
সম্প্রতি এই সোহাগের ভাই নকি মোল্যা বেনাপোল পোর্টের শ্রমিকদের প্রায় দেড় কোটি টাকা আতœসাতের জন্য শ্রমিকরা তাকে বিদ্যুতের খুটির সাথে বেধে রাখে।
বটিয়াঘাটা উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ জন
ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা
বটিয়াঘাটা উপজেলায় আবারও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ইসলাম শেখ (৪৫) নামের এক ব্যক্তি। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ৬ জন। নতুন আক্রান্ত রোগীর বাড়ী জলমা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের একতা মোড় এলাকায়। নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের নির্দেশে সোমবার সকাল ১০টায় নতুন আক্রান্ত রোগীর বাড়ীসহ পাশ^বর্তী আরও ৫টি বাড়ী লকডাউন আইনের আওতায় এনে প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ রাশেদুজ্জামান নতুন আক্রান্ত রোগীর বাড়ী ও আশপাশের এলাকায় লকডাউন আওতাভূক্ত বাড়ীর পরিবার গুলোর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার সামগ্রী বিতরণ করেন। উল্লেখ্য ইতিপূর্বে জলমা ইউনিয়নের বাঁশবাড়িয়া একতা মোড় এলাকায় রায়হান রাজু নামের এক পিকআপ চালক করোনায় আক্রান্ত হলে গত ৬ই জুন পর্যন্ত রোগী রাজুর বাড়ী লকডাউন করা হয়। লকডাউনের মেয়াদ শেষ হলে গতকাল রবিবার ঐ রায়হান রাজুর বাড়ীর ৫ জনের নমুনা পরীক্ষা করে স্বাস্থ্য অধিদপ্তর। উক্ত ৫ জনের মধ্যে ইসলাম শেখ নামের এক ব্যক্তির করোনা পজেটিভ ধরা পড়লে উপজেলা প্রশাসন নতুন আক্রান্ত ইসলাম শেখের বাড়ীসহ পাশর্^বর্তী আরও ৫টি বাড়ী লকডাউন করে দিয়েছেন। এ নিয়ে বটিয়াঘাটায় করোনায় আক্রান্তের সংখ্যা মোট ছয় এ দাড়িয়েছে। আক্রান্ত অন্য রোগীরা হলো জলমা ইউনিয়নের একতা মোড় এলাকায় রায়হান রাজু ও তার শ^শুর ইসলাম শেখ, মহম্মদনগর গ্রামের তকিম সড়কের মোঃ ইকরাম সহ ২জন, জিরোপয়েন্ট এলাকায় ১জন এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নের হাটবাটী গ্রামের এসি রিপিয়ারিং কর্মচারী রিয়াজুল হক। ইতিমধ্যে রায়হান রাজু, মোঃ ইকরাম ও রিয়াজুল হক চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরসহ কর্তৃপক্ষ। বাকি রোগীরা চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে বটিয়াঘাটায় করোনা রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা ধরনের করোনার গুজব রটিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে অন্যান্য রোগের চিকিৎসা বন্ধ করে দিয়েছে বলে একাধিক সাধারণ ভূক্তভোগী রোগীরা দাবী করেছে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ রাশেদুজ্জামান এ প্রতিবেদককে জানান, এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬ জন। তবে হরিনটানা ও লবনচরা থানা পৃথক পৃথক ভাবে জরিপ করছে খুলনা মেট্রোপলিটন এর আওতায়। তিনি আরও জানান, সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ হেলাল হোসেনের নির্দেশে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সার্বিক সহযোগীতায় করোনা ভাইরাস মোকাবেলায় নানা ধরনের কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতামূলক প্রচার ও লিপলেট বিতরণ, মাস্ক না পরে যৌক্তিক কারন ছাড়া ঘোরাঘুরি, আড্ডা এবং রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সকল জনসমাবেশ সহ বিভিন্ন বিষয়ের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় অব্যহত রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ নজরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, উপজেলায় যে সকল রোগী করোনায় আক্রান্ত হয়েছে তার অধিকাংশ রোগী বাইরে থেকে আক্রান্ত হয়ে এ উপজেলায় এসেছে। তারপরও বহিরাগত লোক যাতে আমাদের উপজেলায় প্রবেশ করে করোনার বিস্তার ঘটাতে না পারে সে লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক মনিটরিং সহ পরিবিক্ষণ করছি। সব মিলিয়ে এ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ বর্তমানে করোনা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
বটিয়াঘাটায় নির্মল মল্লিকের স্ত্রী বিয়োগ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা চক্রাখালী মল্লিকের মোড় এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব নির্মল মল্লিকের স্ত্রী শ্রীমতি খুকু রাণী মল্লিক (৫০) গত সোমবার বেলা ১২টায় নিজ বাস ভবনে মৃত্যুবরণ করনে। মৃত্যুকালে তিনি স্বামী, ২পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজ সেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বাড়ীতে উপস্থিত হন। পরবর্তীতে বেলা ১টায় জলমা কচুবুনিয়া মহাশশ্মানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয়কৃষ্ণ সরকার, উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, জলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মোল্লা, জলমা আ’লীগ নেতা মোঃ সোয়েব শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম, ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার, কার্তিক, অশোক মন্ডল, তপতী বিশ^াস, আ’লীগ নেতা বিধান হালদার, সুকন্ঠ রায়, প্রদীপ টিকাদার প্রমুখ।
ফুলতলায় ২নারীসহ ৬ ব্যাক্তি করোনা পজেটিভ
ফুলতলা (খুলনা) প্রতিনিধি
খুলনার ফুলতলায় নতুন করে আরও ২ নারীসহ ৪ ব্যাক্তির শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রন্তরা হলো উপজেলার ইস্টার্ন মিলস লিমিটেডের ডেপুটি ম্যানেজার (একাউন্স এন্ড ফাইনান্স) মোছাঃ শারমীন আক্তার (২৭), একই মিল শ্রমিক ও অভয়নগরের নাউলী গ্রামের মোঃ ইবাদ আলী শেখের পুত্র মোঃ আজিজুর শেখ (৩৮), মিল শ্রমিক ও একই গ্রামের আজিবর শেখ এর স্ত্রী পারুল বেগম (২৯) এবং মিল শ্রমিক ও ফুলতলার পয়গ্রামের কামরুজ্জামান ওরফে সলুর পুত্র মেহেদী হাসান (২৫)। গত ৩ জুন করোনা ভাইরাস পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হলে রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর কোভিট-১৯ এ পজেটিভ রিপোর্ট আসে। এদিকে পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, পজেটিভ রিপোর্ট আসার আগ পর্যন্ত আক্রান্ত সকলেই পরিবার ও জনসংস্পর্শে ছিল। ফলে তাদের থেকে বিভিন্ন ব্যাক্তি সংক্রমিত হতে পারে বলে আশংকা। যদিও পজেটিভ রিপোর্ট পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে সকলের বাড়িতে লক ডাউন দেয়া হয়। প্রসঙ্গতঃ এর পূর্বে ঐ মিলের উপ-ব্যবস্থাপক (এক্সপোর্ট) মোঃ পারভেজ হোসেন (৪৩) ও ফুলতলায় আগত পুলিশের এএসআই মাহমুদ (৩২) এর শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে।
ফুলতলায় অসহায়দের মাঝে সোনালী ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ
ফুলতলা (খুলনা) প্রতিনিধি
সোনালী ব্যাংক ফুলতলা শাখার উদ্যোগে সোমবার বিকালে এলাকায় করোনায় লক ডাউনে কর্মহীন ৭০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ব্যাংকের স্থানীয় শাখার কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মোঃ রুহুল্লা আল মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, আঃ গনি মোড়ল, উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসকাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, মুক্তিযোদ্ধা সুবোধ বসু, ব্যাংক কর্মকর্তা সাহিদা খানম, জাকারিয়া হুসাইন, তপন কুমার সিংহ, আরিফ হোসেন, কিশোর কুমার, জ্যোতিপ্রকাশ মন্ডল প্রমুখ।
মহেশপুরে দিন মজুরদের চাল-ডাল,লবণ ও সাবান দিলেন এম,পি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরের কয়েকটি বাজারের ১২৫ জন দিন মজুর পরিবারের মধ্যে চাল-ডাল,লবন ও সাবান বিতরণ করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে চাল-ডাল,লবন ও সাবান বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ,যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ,জেলা পরিষদের সদস্য শেখ হাসেম আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমুখ।
মোড়েলগঞ্জের ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়নে ৫ কোটি সাড়ে ৫লাখ টাকার বাজেট ঘোষণা
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ৫ কোটি ৫ লাখ ৫৫ হাজার ৪৪৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু সোমবার পরিষদ মিলনায়তনে এক উন্মুক্ত বাজেট সভায় এ বাজেট ঘোষণা করেন।
এ বারের বাজেটে ৮০ লাখ টাকার সর্বোচ্চ বরাদ্ধ রাখা হয়েছে জলবায়ু পরিবর্তন জনিত প্রকল্পে। শিক্ষা খাতে ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। ইউনিয়ন পরিষদ ও বেসরকারি সংস্থা র্ডপ এর পানিই জীবন ফেইজ-২ প্রকল্পের সহযোগীতায় এ উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়।
বাজেটে যোগাযোগ খাতে ৭৪ লাখ, আর্থ সামাজিক অবকাঠামো উন্নয়ন খাতে ১৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পানি, স্যানিটেশন, হাইজিন খাতে ১২ লাখ ৫০ হাজার টাকা। স্বাস্থ্য খাতে ১লাখ ৫০ হাজার টাকা এবং ক্রিড়া ও সাংস্কৃতিক খাতে বরাদ্ধ রাখা হয়েছে ১ লাখ টাকা। সভায় ইউপি সচিব মো. সালাউদ্দিন, র্ডপ পানিই জীবন প্রকল্পের উপজেলা সমন্বয়কারি মো. শওকত হোসেন, মো. লুৎফর রহমান হাওলাদার, আবুল কালাম আজাদ, বাকির হোসেন লুৎফর, আনোয়ার হোসেন, মিলন তালুকদার, জসিম মৃধা, আসাদুল সরদার, রানী বেগম, পারভীন বেগম, ও ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা মেহেদী হাসান শিমুল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাজেট সভায় উপস্থিত ছিলেন।
এ সর্ম্পকে ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে সংকটময় মুর্হুতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরাত্ব-বজায় রেখে এ করোনা ভাইরাসকে নিয়েই আমাদের আগামির পথচলা। গ্রামীন জনপদের উন্নয়নের লক্ষ্যেই ইউনিয়ন পরিষদের এ বার্ষরিক বাজেট। জাতীর জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রতিটি সেক্টরে উৎপাদন শীলতা বৃদ্ধি করে দেশের অর্থনৈতিক অবস্থানকে ত্বরান্তিক করতে হবে।
সাতক্ষীরায় সরকারী ব্যাংকে চাকরির প্রলোভন দেখিয়ে ২লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ, কৃষকপুত্র সর্বশান্ত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার কলারোয়ায় ব্যাংকে চাকরির প্রলোভন দেখিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছে এক প্রতারক চক্র। এতে প্রতারিত ও সর্বশান্ত হয়েছে সোহাগ হোসেন নামে এক যুবক। সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আসাননগর গ্রামের কৃষক মোঃ আফছার উদ্দীনের পুত্র। প্রাপ্ত তথ্যে জানা যায়, সাউথইস্ট ব্যাংক খুলনা শাখার ক্রেডিট শাখায় কাজ করার সুবাদে পরিচয় হয় প্রতারক চক্রের মূলহোতা ছোট মির্জাপুর লেন খুলনার শালিমা রহমান নামে এক মহিলার সাথে। শালিমা রহমান এসময় নিজেকে একজন সচিবের বোন ও অভিজাত পরিবারের বলে পরিচয় দেন। সে চাইলে যে কাউকে চাকরি দিতে পারে, এটা তার কাছে কোন ব্যাপার না। তার কাছে চাকরি সেতো ডাল ভাত। আভিজাত্য ও প্রতারণার আবরণে ঢাকা শালিমা রহমান সহজ সরল কথায় মুগ্ধ করে সোহাগকে, ফলে তাকে ফাঁদে ফেলতে কোন সমস্যাই পেতে হয়নি। আসলে প্রতারক চিনতে ভুল করলেও প্রতারণা করতে ভুল করেনি শালিমা রহমান। এ সুযোগকে কাজে লাগিয়ে প্রতারক চক্রের মাস্টার মাইন্ড শালিমা বারবার সোহাগ হোসেনের সাথে যোগাযোগ করতে থাকে। চাকরি নিশ্চিত এমন গ্যারান্টি দিয়ে সে ঐ যুবকের কাছে ৮ লক্ষ টাকা দাবী করে। টাকা দিলে নিশ্চিত চাকরি তাই চাকরি নামক সোনার হরিণের আশায় সোহাগ হোসেন তার পিতার কৃষি জমি বন্ধক রেখে টাকা জোগার করে। অবশেষে সবকিছু ঠিকঠাক করে শালিমা রহমানকে টাকা নেওয়ার জন্য খবর দিলে তিনি ১৬ মে, ২০১৮ইং তারিখ বিকালে সোহাগের গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। এ সময় তিনি সাউথইস্ট ব্যাংক লিঃ খুলনা শাখা হিসাব নং ০০১১১০০০২০১৭১ চেক নং ঈউ ০৯৬৮৬৭৯ যাতে তিনি ২ লক্ষ ৫০ হাজার টাকা উল্লেখ করে চেক জমা দিয়ে টাকা নিয়ে যান। টাকা নেওয়ার দুই তিন মাসের মধ্যে চাকরি দেওয়ার কথা থাকলে দীর্ঘসময়ে ও চাকরি হয়নি। এরপর শালিমা রহমানের সাথে যোগাযোগ করলে তিনি নানা তালবাহানা করতে থাকেন, নিতে থাকেন একের পর এক সময়। ইতোমধ্যে সোহাগ জানতে পারেন যে শালিমা রহমান একজন প্রতারক। তিনি চাকরির নাম করে বেকার যুবকদের টার্গেট করে তার প্রতারণার ফাঁত পাতেন। এমনভাবে তিনি ৭- ৮ জনের কাছ থেকে ২০ লক্ষ টাকা আত্মসাত করেছেন বলে জানতে পারেন। এমতাবস্থায় ভুক্তভুগী যুবক প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শালিমা রহমানকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। সোহাগ হোসেন শালিমা রহমানের কাছে টাকা ফেরত চাইলে তিনি চেকের মাধ্যমে টাকা তুলে নিতে বলেন। কিন্তু বিধিবাম, শালিমা রহমানের কথামতো তার অন্য একটি অ্যাকাউন্ট ইসলামী ব্যাংক কলারোয়া শাখায় চেকের মাধ্যমে টাকা তুলতে গেলে চেক ডিজঅনার হয়। এরপর চেক ডিজঅনারের বিষষটি শালিমা রহমানকে জানালে তিনি কোনো কথা না বলে মোবাইল রেখে দেন। এরপর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। উপায়ান্তর না পেয়ে, টাকা উদ্ধারে গত ৫ মার্চ ২০২০ ইং তারিখে সোহাগ হোসেন শালিমা রহমানের ঠিকানায় লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। কিন্তু অদ্যবধি তিনি কোন জবাব প্রেরণ করেন নি। এদিকে সোহাগ হোসেন তাদের একমাত্র সম্বল কৃষিজমি বন্ধক রেখে ধার নিয়ে তা পরিশোধ করতে না পারায় তার জমিটি ও হাত ছাড়া হতে যাচ্ছে। এজন্য প্রতারণার শিকার সোহাগ হোসেন প্রতারক চক্রের মূলোৎপাতন ও দোষীদের শাস্তির আওতায় এনে বিচারের দাবী জানান। পাশাপাশি টাকা উদ্ধারে তিনি প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
বাগেরহাটে লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট অনলাইন প্রশিক্ষণের উদ্বোধনী করেন জেলা প্রশাসক
মাসুম হাওলাদার, বাগেরহাট
দেশের তরুণ-তরুণীদের আউটসোর্সিং বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে আইসিটি বিভাগের অধীনে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রফেশনাল আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই প্রশিক্ষণের অধীনে তিনটি বিষয়ে (ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট) ৪০ হাজার প্রশিক্ষণার্থীকে অনলাইনে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকারের আইসিটি ডিভিশনের তত্বাবধায়নে ও বাগেরহাট জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গতকাল এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে বাগেরহাটে এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক জনাব মোঃ মামুনুর রশীদ । জেলা প্রশাসক মহোদয় তার বক্তব্যে সকল প্রশিক্ষণ প্রার্থীদের উদ্দেশ্যে এই প্রকল্পের গুরুত্ব নিয়ে আলোচনা করে সকলকে আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণ করতে অনুরোধ করেন। এই অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মনজুরুল আলম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আইসিটি ও লাইব্রেরি শাখা) এবং মোঃ শরিফুল ইসলাম, প্রোগ্রামার (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর)। এছাড়াও পরামর্শক প্রতিষ্ঠানসমূহের জনাব নির্বাহী কর্মকর্তা কাশিফ আলী খান এবং আতিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।সর্বনিম্ন এইচ.এস.সি বা সমমান পাশ যে কোন বয়সী আগ্রহী নারী/পুরুষ বাংলাদেশ সরকারের অর্থায়নে বিনামূল্যে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। এ পর্যন্ত ৫০দিন ব্যাপী (২০০ ঘণ্টার) লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পে অংশগ্রহণ করার জন্য প্রায় তেরশ জন ইতিমধ্যে অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। এই রেজিষ্ট্রেশনকৃত প্রার্থী থেকে বাছাই করে যাদের ব্যক্তিগত কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ রয়েছে তাদেরকে প্রধান্য দিয়ে ব্যাচ গঠন করা হয়েছে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদেরকে আইসিটি ডিভিশন কর্তৃক সনদ প্রদান করা হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে অনলাইন মার্কেটপ্লেসে আয় ও স্থানীয় প্রতিষ্ঠানে চাকুরী এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি হবে। সর্বনিম্ন ২০টি ব্যাচে ৪০০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করতে পারবেন। যারা এই প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক তারা এখনো রেজিষ্ট্রেশন করতে পারবেন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের ওয়েবসাইটে।
শরণখোলায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত
শরণখোলা, (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী আহত হয়েছে। গত ৭ জুন (রোববার) রাতে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ওই রাতে আহত ব্যবসায়ী নাজমুল ইসলাম সবুজ (৩২) কে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সবুজ বলেন, ৭জুন সন্ধ্যায় আমার ছোট ভাই মুন্না ও সাকিবের সাথে স্থানীয় আওয়ামীলীগ নেতা শহীদ হোসেন মুন্সির ছেলে জয়ের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির সৃষ্টি হয়। পরে আপোষ মিমাংসা করা হয়। কিন্তু রাত অনুমান ৯টার দিকে আমি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাবার সময় শহীদ মুন্সীর নেতৃত্বে স্থানীয় বাসিন্দা ও আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্কিত শিক্ষক মাহফুজুর রহমান প্রিন্স, বাবু জোমাদ্দার সহ জয় মুন্সি লাঠি-সোটা নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে। এক পর্যায়ে আমার ডাক চিৎকারে বাজার ব্যসায়ীরা এগিয়ে আসলে হামলাকারীরা সটকে পড়ে ।
এ ব্যাপারে রাজাপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ কবির তালুকদার বলেন, বিষয়টি নিয়ে বাজার ব্যাবসায়ী কমিটি বসার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে মোঃ শহীদ হোসেন মুন্সী বলেন, ওই ব্যবসায়ী সহ তার ভাইয়েরা মিলে আমার ছেলেকে মারপিট করেছেন। বিষয়টি আমি জানতে চাইলে আমাকে ফাঁসাতে নুতন নাটকের সৃষ্টি করছেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস.কে আব্দুল্লাহ আল সাঈদ জানান, মারামারির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝিনাইদহের পদ্মাকর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের ২০২০-২১ অর্থ বছরে নতুন কর আরোপ ছাড়াই ১ কোটি ১৮ লাখ ৭৮ হাজার ৩’শ ১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটু এ বাজেট ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানে ইউপি সচিব নজরুল ইসলাম, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
মোড়েলগঞ্জে বলেশ্বর নদীর তীরবর্তী খাউলিয়ায় ওয়াবদার বেরিবাঁধে অব্যবস্থপনায় পানিবন্ধী শ’ শ; পরিবার
এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ
বাগেরহাটের মোড়েলগঞ্জে ওয়াবদার বেরিবাঁধে অব্যবস্থপনায় দুর্ভোগে পড়েছেন কমপক্ষে ৪ শত পরিবার। বলেশ্বর নদীর তীরবর্তী খাউলিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামটিকে সুরক্ষা দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের বেরিবাঁধ। বাঁধটি উন্নয়নের কাজ এখন চলছে। চলমান ওই কাজে বাঁধের কুমারখালী, ফাশিয়াতলা ও উত্তর কুমারখালী এলাকার ফাশিং গেট (পানি নিস্কাশনের গেট) ৩টি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে, জলোচ্ছাসে ঢুকে পড়া পানি আটকে থাকে লোকালয়ে। ২/৩ সপ্তাহ ধরে মানুষের ঘরে থাকে পানি। বন্ধ থাকে রান্না। বিপর্যস্ত হয় স্বাভাবিক জীবন যাপন। এ ঘটনার প্রতিবাদে সোমবার বিকেল ৪টায় কুমারখালী বেরিবাঁধে ঘন্টাব্যাপি বিক্ষোভ প্রদর্শন করেছেন ভূক্তভোগীরা। আজ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন তারা।
অভিযোগে বলা হয়েছে, ৬০ বছর ধরে কুমারখালী এলাকায় ফাশিং গেট চালু ছিল। চলমান উন্নয়ন কাজের সময় তা বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে ৪শ’ পরিবার পানিবন্দী। ৫০টি ঘের ও ২শ’ একর জমির ফসল ধ্বংস হয়েছে। একই বেরিবাঁধের ফাসিয়াতলা ও দক্ষিণ কুমারখালী গ্রামের ফাশিং গেট দুটিও বন্ধ করে দেওয়া হয়েছে। সেসব গ্রামেও অনুরূপ দুর্ভোগে আছেন শতশত পরিবার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। সহকারি কমিশনারকে(ভূমি) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। কর্তব্যরত প্রকল্প প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন বলেন, ডিজাইন অনুযায়ী কাজ শেষের পথে। ইতোপূর্বে বিষয়টি কেউ বলেনি। এখন সরেজমিনে দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এ সম্পর্কে পানি উন্নয়ন বোর্ড খুলনা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ হোসেন বলেন, ৩৫/১ পোল্ডারের এ বেরিবাঁধটি উন্নয়নের কাজ প্রায় শেষের দিকে। যখন সার্ভে হয়েছে তখন হয়তো ওই গেটগুলো বাদ পড়েছে। এই মুহুর্তে কিছু করার নেই। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
করোনাকালেও যশোরে পিতা-পুত্রের মাদক ব্যবসা থেমে নেই
যশোর অফিস
করোনাকালেও যশোরে সোহরাব-সোহাগ পিতাপুত্রের মাদক ব্যবসা থেমে নেই। দীর্ঘদিন ধরে এ ব্যবসা করার সুবাদে পরিচিতিও বেড়েছে অনেক। বিশেষ করে গাঁজা বিক্রি করে মাদকসেবনকারীদের মন জয় করেছে তারা। বিরামপুর থেকে ঝালাইপট্টি পর্যন্ত তার গাঁজা ব্যবসা বিস্তৃত। কিন্তু আইনশৃংখলাবাহিনী তাদের টিকিটও ছুতে পারছেন না।
বিভিন্ন সূত্রে জানা গেছে, যশোর শহরতলীর বিরামপুর কালীতলা এলাকার সোহরাব হোসেন ও তার ছেলে সোহাগ দীর্ঘদিন ধরে নানা কৌশলে মাদক ব্যবসা করে যাচ্ছে। কারোনা প্রভাবের সময়ও ভ্রাম্যমাণভাবে চালিয়ে যাচ্ছে গাঁজার ব্যবসা। একসময় শহরের ঝালাইপট্টি পতিতালয় এলাকায় ধুমছে করতো এ ব্যবসা। কিন্তু ওই সময় সদর ফাঁড়ির টিএসআই রফিক বিষয়টি জানতে পেরে তাদের এলাকা থেকে তাড়িয়ে দেন। তারপর ঘোপনওয়াপাড়া রোডের জোড়াবাড়ি নিকুঞ্জ, মাহমুদুর রহমান স্কুল মোড় ও দড়াটানা ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ হিসেবে তারা গাঁজা বিক্রি শুরু করে। একপর্যায়ে সোহরাব হোসেন গাঁজা বিক্রি জোরদার করার জন্য এক ভ্রাম্যমাণ পতিতাকে বিয়ে করে সদরের সাতমাইল এলাকায় বাড়ি ভাড়া নিয়ে আস্তানা গাড়ে। সেখানে কিছুদিন চলে ব্যবসা। কিন্তু এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজনের চাপের মুখে পুনরায় বিরামপুরে ফিরে আসে। এরপর ভোল পাল্টে কিছুদিন ইজিবাইক চালাতে থাকে সোহাগ। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে শহরে ইজিবাইক চলাচল বন্ধ হলে আবারো পিতা-পুত্র শুরু করে গাঁজার ব্যবসা। বর্তমানে তারা মাহমুদর রহমান স্কুল মোড় হয়ে নিকুঞ্জ মোড়, হাসপাতাল গেটে, দড়াটানা ব্রিজের পাশে দাড়িয়ে ভ্রাম্যমাণভাবে গাঁজা বিক্রি করছে। আগে থেকে মোবাইল ফোনের মাধ্যমে খরিদ্দারের সাথে যোগাযোগ করার পর এসব স্থানে এসে গাঁজা সরবরাহ করে থাকে। এছাড়া সোহাগ প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত শহরের ঝালাইপট্টি বাবুবাজার পতিতালয় এলাকায় অবস্থান করে গাঁজা বিক্রি করে বলে অনেকে জানিয়েছে। আর সোহাগের পিতা সোহরাব বাড়িতে বসে গাঁজা বিক্রির দেখভাল করে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবনকারী জানান, বিভিন্ন প্রকারভেদে গাঁজা বিক্রি হয়ে থাকে। এক টোপলা গাঁজা এখন ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। আগে এর অর্ধেক দামে পাওয়া যেত। শহরের কয়েকটি পয়েন্টে বাংলা মদ বিক্রি বন্ধ হওয়ার পর সেবনকারীরা গাঁজাসহ অন্যান্য মাদকে ঝুঁকে পড়েছে। ফলে সুযোগ বুঝে দাম বাড়িয়েছে গাঁজার।
যশোরে যুবক জখম ও টাকা লুটের ঘটনায় মামলা
যশোর অফিস
মাদক বেচাকেনা করতে নিষেধ করায় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে দুই যুবককে গতিরোধ করে এলোপাতাড়ী মারপিট করে তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা কেড়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার মথুরাপুর ব্রীজের সামনে রোববার ৭ জুন সকালে।
সদর উপজেলার তীরেরহাট গ্রামের মৃত আক্কাস আলী সরদারের ছেলে মিন্টু হোসেন বাদি হয়ে মাদক বিক্রেতা ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫জনের নামে মামলা দায়ের করেন। আসামীরা হচ্ছে, সদর উপজেলার মথুরা পুর গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে জহির উদ্দিন,শফিয়ার রহমানের ছেলে বিপুল হোসেন,বদর উদ্দিনের ছেলে রবি,রবির ছেলে জাহিদ,সরোয়ার ওরফে সরোরে ছলে ইয়াছিন,বাকার ছেলে আজিজুল ইসলাম, জহির উদ্দিনের ছেলে ইমন,আকরাম হোসেনের ছেলে রিয়াদুলসহ অজ্ঞাতনামা ৪/৫জন। এজাহারে উল্লেখ করা হয়,আসামীরা এলাকায় মাদক বিক্রিসহ নানা অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়ায়। মিন্টু হোসেনের ভাইপো আনোয়ার হোসেন আনু প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে মাদক বিক্রেতারা সুযোগ খুঁছতে থাকে। গত রোববার ৭ জুন সকালে ভাই আকরাম হোসেনের ছেলে আনোয়ার হোসেন আনু ও নজরুল ইসলামের ছেলে নুরনবী বাইসাইকেল যোগে সাতমাইল বাজার হতে বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে বেলা সাড়ে ১০ টায় মথুরাপুর ব্রীজের সামনে পাকা রাস্তার উপর পৌছালে উক্ত আসামীরা তাদের গতিরোধ করে। এ সময় বিপুল হোসেনের হুকুমে জহির উদ্দিনসহ অন্যান্যরা রড ও বাঁশ এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী আঘাত করে। নু রনবী হোসেন ঠেকাতে এলে তাকে মারপিট করে। গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেন আনুকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
যশোরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
যশোর অফিস
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা রোববার গভীর রাতে সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের একটি রাস্তা হতে আসিফ হাসান নামে এক যুবককে ১শ’ ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। সে যশোরের বাঘারপাড়া উপজেলার আরাজি বাসুয়াড়ী গামের মোজাফর বিশ্বাসের ছেলে। এ ঘটনায় সোমবার ৮ জুন কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে রোববার ৭ জুন রাত সাড়ে ১১ টার পর বসুন্দিয়া গ্রামের খানপাড়া এলাকার নির্মানাধীন পাকা রাস্তার উপর থেকে আসিফ হাসানকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১১০পিস ইয়াবা উদ্ধার করে। পরে সোমবার কোতয়ালি মডেল থানায়সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করে। পুলিশ আসিফ হাসানকে আদালতে সোপর্দ করে।
যশোরে গৃহবধূ হত্যা চেষ্টার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা
যশোর অফিস
পাকা ঘর নির্মাণ করতে যৌতুক দাবি করে গৃহবধূ মোছাঃ রজনী বেগমকে মারপিটসহ গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগে কোতয়ালি মডেল থানায় স্বামী শ্বাশুরী ও দেবরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার তপসীডাঙ্গা গ্রামের মৃত নুর মোহাম্মদ মোড়লের ছেলে আসাদুজ্জামান,শ্বাশুরী মোছাঃ ছমিরন নেছা,দেবর জহুরুল ইসলাম ও নজরুল ইসলাম।
যশোর সদর উপজেলার চাঁচড়া পশ্চিমপাড়া হাশেম এর বাড়ির ভাড়াটিয়া আজাদ শেখ এর মেয়ে মোছাঃ রজনী বেগম সোমবার ৮ জুন কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, আসাদুজ্জামানের সাথে বিয়ে হওয়ার ৫/৬ মাস পর থেকে স্বামী আসাদুজ্জামান তার ভাই ও মায়ের পরামশ্যে ১লাখ টাকা যৌতুক দাবি করে মারপিট ও নির্যাতন শুরু করে। ইতিপূর্বে ১০ হাজার টাকা যৌতুক বাবদ টাকা দেওয়া হলেও পুনরায় যৌতুকের টাকার জন্য নির্যাতন শুরু করে। গত ৩১ মে বেলা ২ টায় স্বামী আসাদুজ্জামান তার বাড়ির পাকা ঘর নির্মানের জন্য স্ত্রী রজনী বেগমকে বাপের বাড়ি হতে টাকা এনে দিতে বলে। রজনী বেগম অস্বীকার করলে তাকে মারপিট শুরু করে। এক পর্যায় গলা চেপে হত্যার চেষ্টা চালায়। রজনী বেগমের মাতা মনি বেগমসহ অন্যান্যরা এগিয়ে আসলে তাকে উদ্ধার করে। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
যশোরে নবজাতক হত্যার অভিযোগে মাতাসহ তিন জনের নামে মামলা
যশোর অফিস
৩ (তিন) দিনের নবজাতক পুত্র সন্তানকে হত্যার অভিযোগে কোতয়ালি মডেল থানায় গর্ভধারিনী মাতাসহ তিনজনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন নিহত নবজাতকের দাদা সাহেব আলী। ঘটনাটি যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে। আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত বাবর আলী ওরফে বুদোর ছেলে ও নবজাতকের পরকীয়া প্রেমিক ও বর্তমানে স্বামী আনিচুর রহমান,সহযোগী একই এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে দুলাল ও যশোরের বাঘারপাড়া উপজেলার চন্ডিপুর গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার রাম কৃষ্ণপুর গ্রামের আকবর আলী পূর্বে স্বামী আলিউল ও বর্তমানে কথিত স্বামী আনিচুর রহমানের স্ত্রী মোছাঃ লিতিকা। এ ঘটনায় গত ১ মে ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রকিব হোসেন উক্ত তিনজনকে গ্রেফতার পূর্বক ৫৪ কার্য্য বিধি আইনে আদালতে সোর্পদ করে। বর্তমানে উক্ত আসামীরা কারাগারে অবস্থান করছে।
যশোর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত মোতালেব এর ছেলে সাহেব আলী রোববার ৭ জুন রাতে কোতয়ালি মডেল থানায় উক্ত আসামীদের নামে এজাহার দিয়ে জানান, তার ছেলে আলিউল ইসলাম (২৫) সাথে লিতিকা বিয়ে হওয়ার পর ছেলের বউ ৮ মাসের অন্তস্বত্বা অবস্থায় আনিচুর রহমানের সাথে প্রেমের সম্পর্ক থাকায় পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর লিতিকা আনিচুর রহমানের সাথে সংসার করতে থাকে। এক পর্যায় গত ২৭ এপ্রিল বেলা ২ টায় লিতিকা সুস্থ্য ছেলে সন্তান প্রসব করে। পরবর্তীতে ৩ এপ্রিল ভোর রাতে উক্ত নবজাতক ছেলের লাশ রামকৃষ্ণপুর সাহেব আলীর পারিবারিক কবরস্থানে কাফন পরিয়ে দাফন করে। সুস্থ্য ছেলে জন্ম গ্রহনের পর তার মৃত্যু ঘটনা সন্দেহ হলে সাহেব আলী অভিযোগ করেন নবজাতক ছেলেকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে। এ ব্যাপাারে কোতয়ালি মডেল থানায় ৩০ এপ্রিল একটি অভিযোগ দায়ের করলে অভিযোগ নামা থানা পুলিশ সাধারণ ডাইরী করেন। যার নং ১১৬৯। উক্ত সাধারণ ডাইরীর ভিত্তিতে নবজাতকের লাশ কবর থেকে উত্তোলন করে ১ মে ময়না তদন্ত সম্পন্ন করা হয়। নবজাতককে হত্যার অভিযোগে পুলিশ ১ মে উক্ত তিনজনকে গ্রেফতার পূর্বক ৫৪ ধারা কার্য্য বিধি আইনে আদালতে সোপর্দ করে। ময়না তদন্ত রিপোর্টে তিন দিনের নবজাতককে আঘাত পূর্বক হত্যা করে। হত্যার কারণ গোপন পূর্বক তথ্য গোপন করার অভিযোগে হত্যা মামলা দায়ের করা হয়। উক্ত এসআই রকিব হোসেন গ্রেফতারকৃত ৩ জনকে ৫৪ ধারায় অব্যাহতি পূর্বক হত্যা মামলায় গ্রেফতারের আবেদন জানিয়েছেন সোমবার ৮ জুন।
যশোরে পুলিশের বিরুদ্ধে কলেজ ছাত্র নির্যাতনের অভিযোগ
যশোর অফিস
যশোরে পুলিশের শারীরিক নির্যাতনে ইমরান হোসেন নামে এক কলেজ ছাত্রের দুটি কিডনি অকেজো হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাকে গুরুতর অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এদিকে পুলিশ সুপার দাবি করেছেন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পুলিশের কেউ এ নির্যাতনে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ইমরান হোসেন যশোর সদর উপজেলার শাহাবাজপুর গ্রামের নিকার আলীর ছেলে।
ইমরান হোসেন জানিয়েছেন, তিনি যশোর সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। গত বুধবার (৩ জুন) সন্ধ্যার দিকে তিনি সলুয়া বাজার এলাকা থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় তার সাথে একই এলাকার অপর একটি ছেলে ছিল। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সামনে পৌছুলে সাজিয়ালি ক্যাম্পের পুলিশ সদস্যরা তাদের গতিরোধ করে। এরপর সাথে থাকা ছেলেটির ব্যাগ তল্লাশি শুরু করে। এসময় ভয়ে সে (ইমরান) দৌড় দিলে পুলিশ ধাওয়া করে তাকে বেধড়ক মারপিট করে। পরে একটি ফার্মেসিতে তার জ্ঞান ফেরে। এসময় পুলিশ তার পকেটে গাঁজা দিয়ে আটকের কথা বলে। এরপর ইমরানের বাবাকে ফোন দিয়ে তাকে ছাড়তে ২৫ হাজার টাকা দাবি করা হয়। পরে ৬ হাজার টাকা নিয়ে তারা ইমরানকে ছেড়ে দেয়। এসময় পুলিশ ইমরানকে মারপিটের ঘটনা কাউকে বললে রিমান্ডে নিয়ে ফের মারপিটের হুমকি দেয়।
ইমরান আরো বলেন, ভয়ে আমি কাউকে কিছু বলিনি। তিনদিন পেটের ব্যাথায় মরে যেতে মনে হয়েছে। সহ্য করতে না পেরে মা-বাবাকে জানাই। এরপর আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। পেটের মধ্যে সব ছিড়ে যাচ্ছে। আমারে কোন ওষুধ শান্তি দিতে পারছে না। আমি মনে হয় বাঁচবো না।
ইমরানের মা বুলবুুল বেগম বলেন, এভাবে কেউ কাউকে নির্যাতন করতে পারে যে দুটি কিডনিই নষ্ট হয়ে যায়। ছেলেটারে শেষ করে ফেলেছে। ওর চিকিৎসা কিভাবে করাবো। বাঁচবে কীনা জানি না। আমি এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি চাই।
ইমরানের বাবা নিকার আলী বলেন, আমার ছেলেটা লেখাপাড়া করে। এলাকায় খোঁজ নিয়ে দেখেন কোন খারাপ কাজের সাথে নেই সে। অথচ তাকে ধরে নিয়ে নির্যাতন করা হলো। ডাক্তার বলেছে তার অবস্থা খুব খারাপ। আমি জড়িত পুলিশ সদস্যদের বিচার চাই। প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার ভিক্ষা চাই।
ইমরানের চিকিৎসক যশোর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. উবায়দুল কাদির উজ্জ্বল বলেন, ইমরানের দুটি কিডনির ফাংশন খুবই খারাপ। স্বাভাবিক অবস্থায় কিডনির ক্রিয়েটিনিন ১ দশমিক ৪ থাকার কথা কিন্তু ইমরানের তা ছিল ৮ দশমিক ৮। আজ এটাও আরো বেড়েছে। দ্রুত তার ডায়ালোসিস শুরু করতে হবে এবং আজই সেটা করা হবে। তবে বলা যাচ্ছে না যে, সে রিকভারি করবে। তার অবস্থায় খুবই শংকটাপন্ন।
এ বিষয়ে সাজিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মুন্সি আনিচুর রহমান জানান, ঘটনার দিন সকালে তিনি জরুরি কাজে কোতোয়ালী থানায় গিয়েছিলেন। সেখান থেকে রাত ১২টার দিকে ক্যাম্পে ফেরেন। এসে জানতে পারেন এএসআই সুমারেশ সাহা, এএসআই সাজদার রহমান চার কন্সটেবল ওই কলেজ ছাত্রকে আটক করেছিল। কিন্তু সে অসুস্থ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাবাকে ডেকে ছেড়ে দেয়া হয়। তাকে ছাড়তে কোন টাকা পয়সার লেনদেন হয়নি বলে দাবি করেন তিনি।
এদিকে পুলিশ সুপার মোহাম্মাদ আশরাফ হোসেন দাবি করেছেন, বিষয়টি জানার পর তিনি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করিয়েছেন। তাছাড়া ওই ছেলে অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত কীনা তাও খোঁজ নেয়া হচ্ছে। তবে পুলিশের কেউ এ নির্যাতনে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
যশোরে এপর্যন্ত ১৪২ জনের করোনা শনাক্ত
যশোর অফিস
যশোরে আরও ১১জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে যশোর সদর উপজেলায় ৪ জন ও অভয়নগর উপজেলায় ৭ জন।
তবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে যশোরের ৮০ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের পজেটিভ হয়েছে বলে সোমবার ফলাফল প্রকাশ করা হয়েছে।
যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড.ড. শিরিন নিগার জানান, যশোর ছাড়াও ঝিনাইদহ জেলার ২৬ নমুনা পরীক্ষায় ৩ জন ও মাগুরা জেলার ১৫ নমুনা পরীক্ষায়
২ জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। অর্থাৎ জিনোম সেন্টারে ৩ জেলার মোট ১২১ নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। ফলাফল প্রতিটি জেলার সিভিল সার্জনকে মেইলে জানানো হয়েছে।
জানা গেছে, যশোর সদরে শনাক্ত হওয়া ৪ জন হলেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হালিমা খাতুন (৩৮), সদর উপজলার হামিদপুর নালিয়া গ্রামের সাদ্দাম হোসেন (২৯), ভেকুটিয়া গ্রামের রুবেল হোসেন (৩০) ও রাহিদুল ইসলাম (৫০)। এরমধ্যে রুবেল হোসেন পাবনা ফেরত ও সাদ্দাম গত ১ জুন ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। অপরজন রাহিদুল ইসলামের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এছাড়া অভয়নগর উপজেলায় শনাক্ত ৭ জন সবাই নওয়াপাড়া পৌরসভা এলাকার বাসিন্দা। তারা হলেন সুফিয়া খাতুন (৪৫), লামিয়া (১৩), সেলিম শেখ (৩৮), মাহমুদুর রহমান (৩৬), আলমগীর হোসেন (৩৫), মিথুন হালদার (৩০) ও আসাদুজ্জামান জনি (৩৫)। যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আদনান ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.আলিমুর রাজিব জানিয়েছেন, নতুন করে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে।
যশোরের সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন আরো জানান, যবিপ্রবি কর্তৃপক্ষ ১২ জনের হিসাব দিলেও ১১ জনের পরিচয় নিশ্চিত হতে পেরেছি। আরেকজনের নাম পরিচয় মেলানো সম্ভব হয়নি।
তিনি আরো জানান, সোমবার পর্যন্ত যশোর জেলায় ১শ ৪২ জন করোনা রোগী শনাক্ত হলেন। সুস্থ হয়েছেন ৯৫ জন। এছাড়া ১ জন মারা গেছেন।
কয়রায় মাংসসহ হরিণ শিকারী আটক
স্টাফ রিপোর্টার
কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে হরিণের মাংস, ২টি পাসহ এক হরিণ শিকারীকে আটক করেছে। পরে আটককৃত শিকারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
জানা গেছে, মঠবাড়ি পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোঃ ইব্রাহিম আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে গত রবিবার রাত ১০টার দিকে মহেশ্বরীপুর গ্রাম থেকে হরিণের মাংস, পাসহ সিরাজুল ইসলাম (৫০) কে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হস্তান্তর করা হয়।
কয়রা উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা বলেন, হরিণ শিকারের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
দাকোপে র্যাবের অভিযানে হরিণের চামড়াসহ এক চোরাকারবারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার দাকোপ থানাধীন সূতারখালী গ্রামে অভিযান চালিয়ে বন্যপ্রানী হরিণের চামড়াসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৬। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চোরাকারবারী হলেন খুলনা জেলার দাকোপ থানার কালাবগি গ্রামের মৃত. কাওসার গাজীর ছেলে মো. ফারুক গাজী (৩০)।
র্যাব-৬ জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা জেলার দাকোপ থানাধীন সূতারখালী গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় কাঁচারীবাড়ি এলাকায় থেকে ৩টি হরিণের চামড়া ফারুক গাজীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে বেশ কিছুদিন যাবত হরিণের মাংস এবং চামড়া চোরাচালনাকারীদের সাথে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। এছাড়াও তার নিকট থেকে বন্যপ্রাণী চোরাচালান সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে দাকোপ থানায় মামলা রুজু করা রয়েছে।
দিঘলিয়ায় জেলা ডিবি’র অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
দিঘলিয়া থানাধীন ফেরীঘাট মোড়ে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক বিক্রেতা হলেন সোনাডাঙ্গা মডেল থানাধিন গোবরচাকা ১০২, মেইন রোডের বাসিন্দা মৃত. আমজাদ মুন্সির ছেলে মো. তারিক হোসেন ওরফে তারেক মুন্সি (৩৫)।
জেলা ডিবি জানায়, ৭জুন রাত ১০টার দিকে দিঘলিয়া থানাধীন ফেরীঘাট মোড়ে অভিযান পরিচালনা করেন গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক গোপাল চন্দ্র রায় ও এসআই মো. হামিদুল ইসলাম। এসময় ফেরীঘাটের সিরাজের হার্ডওয়ার এর দোকানের পাশ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তারেক মুন্সিকে গ্রেফতার করা হয়। তারেক মুন্সি এর বিরুদ্ধে মাদক আইনে ৬/৭ টি মামলা রয়েছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী চক্রের অন্যান্য সদস্যসহ তার সহযোগীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
যশোরে র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বসুন্দিয়া মোড়ে অভিযান চালিয়ে ১১০পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৬। রবিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক বিক্রেতা হলেন যশোর জেলার বাঘারপাড়া থানার আরাজি বাসুয়ারী গ্রামের মো. মোজাফর বিশ্বাসের ছেলে মো. আসিফ হাসান (২৩)।
র্যাব-৬ জানায়, ৭জুন রাত সাড়ে ১১টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বসুন্দিয়া মোড়ে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় খাঁনপাড়ার নির্মানাধীন পাঁকা রাস্তার উপর থেকে ১১০পিস ইয়াবাসহ আসিফ হাসানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় মামলা রুজু করা রয়েছে।
বেনাপোলে বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেন্সিডিল ও একটি বড় হাসুয়াসহ একজন চোরাকারবারীকে গ্রেফতার করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীস্থ’ দৌলতপুর বিওপি’র একটি টহল দল।
রবিবার রাত ১টার দিকে সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৭৪ রেফারেন্স পিলার এর নিকট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চোরাকারবারী হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মো. মফিজুর রহমাননের ছেলে মো. রহমত আলী (২৬)।
২১ বিজিবি অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান, রবিবার রাত ১টার দিকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে অভিযান পরিচালনা করে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীস্থ’ দৌলতপুর বিওপি’র একটি টহল দল। এসময় ভারত হতে একদল চোরাকারবারী সীমান্ত পার হয়ে পিঠে বস্তা ভর্তি মালামালসহ বাংলাদেশের ভিতরে প্রবেশ করার সময়
চোরাকারবারীরা দৌলতপুর গ্রামস্থ বালুর মাঠ আমবাগানের মধ্যে ওৎপেতে থাকা টহলদলের সন্নিকটে আসলে টহলদল চোরাকারবারীদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দেশীয় তৈরী ধারালো হাসুয়া দিয়ে অতর্কিতভাবে বিজিবিকে আক্রমণ করার চেষ্টা করে। টহলদল তৎক্ষণাৎ সরকারী সম্পদ ও জানমাল রক্ষার্থে চোরাকারবারীদের উপর ৩ রাউন্ড গুলি চালায়। অতঃপর বিজিবি টহলদল ঘটনস্থ’ল হতে প্লাষ্টিকের জালি ভর্তি বস্তায় ৯৭বোতল ফেন্সিডিল ও একটি বড় হাসুয়াসহ রহমত আলীকে ডান পায়ের হাটুর নিচে গুলিবিদ্ধ অবস্থায় আটক করতে সক্ষম হয়।
গত বছরের ২১ জানুয়ারী ১০০বোতল ফেন্সিডিল বহনের দায়ে উক্ত আসামীর নামে মাদকদ্রব্য আইনে একটি মামলা চলমান রয়েছে। উক্ত আসামী সীমান্ত এলাকায় একজন মাদক চোরাকারবারী হিসেবে সুপরিচিত।











































