ক্রীড়া প্রতিবেদক
কোভিড-১৯’র কারণে স্থগিত আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। ভোট হওয়ার কথা ছিল গত ২০ এপ্রিল। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে এএফসির নির্দেশনা অনুযায়ী নতুন তারিখ নির্ধারণ করবে বাফুফে। আপাতত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচনী কার্যক্রমে কারা সংশ্লিষ্ট থাকবেন তাদের তালিকা তৈরি করে রাখছে বাফুফে।
বাফুফের এজিএম ও নির্বাচনে ভোটার ও ননভোটার এই দুই ধরনের ডেলিগেট/কাউন্সিলর থাকেন। এবার ১৪৩ জন ভোটার, বাকিরা শুধু এজিএমে অংশ নেন। রোববার ছিল বাফুফের সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি প্রেরণের শেষ দিন। বাফুফের দফতরে জমা হওয়া কাউন্সিলর তালিকা পর্যবেক্ষণের জন্য তিন সদস্যের একটি কমিটি আছে। বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী এবং নির্বাহী কমিটির দুই বর্ষীয়ান সদস্য হারুনুর রশিদ ও আবদুর রহিমকে নিয়ে গঠিত এ কমিটি কাউন্সিলরের তালিকা দেখেশুনে চূড়ান্ত করবে। এ কমিটি নিয়ে অবশ্য আপত্তি তুলেছেন বাফুফের সহসভাপতি এবং নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়া বাদল রায়। তিনি কিছু অভিযোগ তুলেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বিরুদ্ধেও। লিখিতভাবে এ অভিযোগ রোববার বাফুফেতে জমা দিয়েছেন বাদল রায়। আবু নাইম সোহাগ জানিয়েছেন সভাপতির (কাজীমো. সালাউদ্দিন) নির্দেশক্রমে বাদল বাদল রায়ের অভিযোগপত্রটি পাঠিয়ে দেয়া হচ্ছে তিন সদস্যের এই কমিটি কাছে।
প্রিমিয়ার লিগের কাবগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বাফুফের আসন্ন নির্বাচনে আবাহনী থেকে ভোট দেবেন কাবের পরিচালক কাজী এনাম আহমেদ আর মোহামেডানের ভোটার কাবটির পরিচালক মো. মনজুর আলম। এছাড়া অন্য কাবগুলোর মধ্যে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ভোটার কাবটির সভাপতি ইমরুল হাসান, শেখ জামাল ধানমন্ডি কাবের সাফওয়ান সোবহান তাসবিব, শেখ রাসেল ক্রীড়া চক্রের মাকসুদুর রহমান, সাইফ স্পোর্টিং কাবের ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম আবাহনীর তরফদার মো. রুহুল আমিন, আরামবাগ ক্রীড়া সংঘের এজাজ মোহাম্মদ জাহাঙ্গীর, ব্রাদার্স ইউনিয়নের আমের খান, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের আরিফুল ইসলাম, রহমতগঞ্জের ইমতিয়াজ হামিদ সবুজ, বাংলাদেশ পুলিশ ফুটবল কাবের শেখ মোহাম্মদ মারুফ হাসান এবং উত্তর বারিধারার জাকিরহোসেন বাবুল।
সেপ্টেম্বরে শুরু হতে পারে নারী ফুটবল লিগ
ক্রীড়া প্রতিবেদক
করোনা মাহামারীর প্রাদুর্ভাবে থেমে যাওয়া ঘরোয়া ফুটবল মাঠে গড়াতে আরো দুই মাসেরও বেশি সময়ের প্রয়োজন হবে। আসন্ন ফিফা বিশ্বকাপের বাঁছাই পর্বের ম্যাচের কারণে কিছুটা আগে কার্যক্রম শুরু হতে পারে পুরুষ ফুটবলের। এরপর মাঠে ফিরতে পারে নারী ফুটবল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইং এর সভাপতি ও ফিফার কাউন্সিল মেম্বার মাহফুজা আকতার কিরণ বলেছেন, সেপ্টেম্বর থেকে নারী ফুটবল ফের শুরুর কথা ভাবছেন তারা। কিরণ বলেন, ‘আসলে সবকিছু নির্ভর করছে পরিস্থিতির উপর। সবকিছু যদি সঠিকভাবে চলে তাহলে সেপ্টেম্বরে লিগ শুরুর পরিকল্পনা রয়েছে।’ করোনাভাইরাস মহামারী আকারে দেশে ছড়িয়ে পড়ায় এর আগে ১৬ মাচর্ থেকে বন্ধ হয়ে যায় সব ধরনের ঘরোয়া খেলাধুলা।
প্রথমবারের মত শুরু হওয়া নারী ফুটবল লিগে এবার সাতটি দল অংশগ্রহণ করছে। পুরুষ প্রিমিয়ার লিগের একমাত্র কাব হিসেবে ২২ফেব্রুয়ারি শুরু হওয়া নারী লিগে অংশ নিয়েছে বসুন্ধরা কিংস। শক্তিশালী ওই দলটি এ পর্যন্ত ৫টি ম্যাচের সবকটিতে জয় নিয়ে সর্বমোট ১৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তালিকার শীর্ষে। চার ম্যাচ থেকে ৯ পয়েন্টের সংগ্রহ নিয়ে পরের অবস্থানে রয়েছে নাসরিন স্পোর্টিং কাব। তালিকার তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে এফসি উত্তরবঙ্গ ও কাচারিপাড়া একাদশ। চার ম্যাচ থেকে দুই দলেরই সংগ্রহ সাত পয়েন্ট করে। ৫ ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বেগম আনোয়ারা এসসি।
লিগে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে বসুন্ধরা কিংস, নাসরিনস্পোর্টিং কাব, এফসি উত্তরবঙ্গ, কাচারিপাড়া একাদশ,বেগম আনোয়ারা এসসি, কুমিল্লা ইউনাইটেড ও এমকে গ্যালাক্টিকো সিলেট।
ক্রিকেটারদের নিয়ে ঝুঁকি নেবে না বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
এফটিপির সূচি অনুযায়ী আগামী মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে। তবে করোনা ভাইরাসের কারণে এখনও এই সফর নিশ্চিত নয়। যদিও শ্রীলঙ্কা দল ইতোমধ্যে মাঠের অনুশীলনে ফিরেছে। তবে বাংলাদেশ দল অনুশীলনে ফিরতে পারেনি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটবোর্ড (বিসিবি) ক্রিকেটারদের নিয়েকোনো রকম ঝুঁকি নিতে চায় না।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন। তবে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্তের পরই টাইগারদের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি।
আকরাম খান বলেন, ‘আমরা আগে পরিস্থিতি বোঝারচেষ্টা করছি, এজন্য অপেক্ষা করছি। বর্তমানে দেশের করোনা পরিস্থিতি ভালো না। তাই কিছু করারনেই আমাদের। আমরাকোনো ধরনের ঝুঁকিনেব না।’ ১০ জুন করোনা পরবর্তী ক্রিকেট নিয়ে আইসিসির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে, সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও সিদ্ধান্ত আসতে পারে।
দলে মানসিক সুস্থতার চর্চা করাবেন ডমিঙ্গো
ক্রীড়া প্রতিবেদক
নিয়মিত খেলার কারণে, পারফরম্যান্স ওঠা নামা করায় কিংবা ব্যক্তিগত কারণে মানসিক অবসাদে ভুগতে পারেন ক্রীড়াবিদরা। সেজন্য খেলার মাঠে মানসিকভাবে সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা মানসিক সুস্থতা নিয়ে অনেক সময় কথা বলতে পারেন না।
বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এটার পরিবর্তন চান। তিনি দলে এমন পরিবেশ তৈরি করতে চান যেন সবাই খোলা-মেলাভাবে মানসিক অবসাদ নিয়ে কথা বলতে পারেন। মানসিক চাপের কারণে অস্ট্রেলিয়ার স্পিন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বিশ্রাম নিয়ে ফিরেছেন। জোনাথন ট্রথ-মার্কোস ট্রেথকোথিকের মতো ক্রিকেটাররা অবসরে চলে গেছেন। তারপরও বাংলাদেশ-ভারতের মতো দেশে বিশ্রামকে ভিন্নভাবে দেখা হয়। মাঠের বাইরের চাপ থাকে ক্রিকেটারদের ওপর।
ডমিঙ্গো মানসিক সুস্থতার ব্যাপারে বলেন, ‘মানসিক সুস্থতা খেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টির প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। আমি মনে করি, ক্রিকেটারদের এটা নিয়ে খোলা-মেলা আলাপ করা উচিত। জানি, সবাই স্বাধীনভাবে এটা নিয়ে কথা বলতে পারবে না। কিন্তু আমরা সেই পরিবেশ জাতীয় দলে তৈরি করতে চাই।’
সদস্য দেশগুলোর পাশে ফিফা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের দাপটে স্থবির ফুটবল বিশ্ব। মাঠে ফুটবল ফেরাতে উঠে পড়ে লেগেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। অর্থনৈতিক প্রণোদনার নীতি নির্ধারণের কাজও প্রায় শেষ পর্যায়ে।
প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, কাবসহ সদস্যভুক্ত সব দেশকে দেয়া হবে অর্থ সাহায্য। এছাড়াও আন্তর্জাতিক আর নারী ফুটবল মাঠে ফেরাতেও উদ্যোগ ফিফা। কাব ফুটবল মাঠে ফেরানো অগ্রাধিকার ছিল। বেশির ভাগ দেশেই তা শুরু হচ্ছে। আমাদের এখন আন্তর্জাতিক ফুটবল সঙ্গে নারী ফুটবল নিয়ে ভাবতে হবে। কাজ করতে হবে তৃণমূলে। এরইমধ্যে নতুন অর্থনৈতিক পরিকল্পনা নেয়া হয়েছে। সেই অনুযায়ী করোনার পরবর্তী সময়ে সবাই আলাদাভাবে সাহায্য করা হবে।
সম্মাননায় ভূষিত কার্ক
ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়াকে ২০১৫ বিশ্বকাপ জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাইকেল কার্ক। এমন অনেক অবদানই তিনি রেখেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটে। সেই অবদানকে স্মরণীয় করে রাখতেই তাকে রাষ্ট্রীয় ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ খেতাবে সম্মানিত করা হয়েছে। সাবেক অধিনায়ক অ্যালান বর্ডার ও স্টিভ ওয়াহকেও দেওয়া হয়েছিল একই সম্মাননা। সেই তালিকায় এবার যুক্ত হলো কার্কের নামটিও।
এমন স্বীকৃতি পেয়ে কার্ক খুবই উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘সত্যি করে বলতে আমি বিশ্বাসই করতে পারিনি। মনে হচ্ছিল এই জুনে কেউ আমাকে এপ্রিল ফুল বানাচ্ছে। আমি বিস্মিত হয়েছি। তবে একই সঙ্গে নিজেকে সম্মানিতও মনে করছি।’
কার্কের মতো একই সম্মাননা পেয়েছিলেন সাবেক অধিনায়ক রিকি পন্টিংও। তালিকায় সাবেক অধিনায়কদের মধ্যে আরও রয়েছেন মার্কটেলর, স্টিভ ওয়াহ, অ্যালান বর্ডার ও বব সিম্পসন।
দলীয় অনুশীলনে মেসি
ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর চলতি সপ্তাহেই শুরু হচ্ছে যাচ্ছে লা লিগা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে বার্সেলোনা মাঠে নামবে অবশ্য শনিবার। কিন্তু মাঠে নামার আগেই কাতালান ক্যাম্পে ধাক্কা হয়ে আসে লিওনেল মেসিরচোট। ফেরার ম্যাচে দলের সেরা খেলোয়াড়কে না পাওয়ার শঙ্কা জন্মেছিল তাতে। তবে সব শঙ্কা দূর দিগন্তে মিলিয়ে গেছে মেসির দলীয় অনুশীলনে ফেরার দৃশ্যে।
গতকালসোমবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন মেসি। কিকে সেতিয়েনের অধীনে চলা অনুশীলন সেশনে লুইস সুয়ারেজ ও অন্য সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল মেসিকে পাওয়া গেছে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের দলীয় অনুশীলনে ফেরা মানে হলো, শনিবার মায়োর্কার বিপক্ষে তাকে পাওয়ার জোর সম্ভাবনা তৈরি হওয়া।
করোনা আক্রান্ত অস্ট্রেলিয়ার গোলকিপার
ক্রীড়া প্রতিবেদক
করোনায় আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ান গোলকিপার মিচেল ল্যাংগেরাক। অবশ্য এই ভাইরাসে তিনি আক্রান্ত হয়েছেন জাপানে ‘জে’ লিগ খেলতে গিয়েই। পজিটিভ হওয়ার খবরটি জানিয়েছে, তারই কাব নাগোইয়া গ্রাম্পুস।
‘জে’ লিগে ল্যাংগেরাককে নিয়ে করোনায় আক্রান্ত পাওয়া গেলো দুইজন। গত সপ্তাহে এই লিগের আরেক স্ট্রাইকার মু কানাজাকি করোনা টেস্টে পিজিটিভ হয়েছেন। এর পরেই যারা কানাজাকির সংস্পর্শে এসেছেন, তাদের করোনা টেস্ট করায় তার কাব। খেলোয়াড় ও স্টাফদের শনিবার স্ক্রিনিং করানো হয়। ২৬জনের মধ্যে ল্যাংগেরাকই পজিটিভ হন। অবশ্য তার মাঝে কোনও উপসর্গই দেখা যায়নি।
অবসরে রাগবি তারকা জেফারসন
ক্রীড়া প্রতিবেদক
ফ্রান্স রাগবি দলের সাবেক অধিনায়ক জেফারসন পোইরত মাত্র ২৭ বছর বয়সে অনুপ্রেরণা বা প্রণোদনার অভাবে আন্তর্জাতিক রাগবি থেকে অবসর নিয়েছেন। গত বছর রাগবি বিশ্বকাপেরকোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে হেরে থেমে যায় ফ্রান্সের অভিযান। তখন থেকেই মানসিক অবসাদের সঙ্গে যুদ্ধ করছেন বলে জানান তিনি।
ফান্সের জাতীয় রাগবি দলের জার্সিতে ৩৬ ম্যাচ খেলেছেনজেফারসন। পেশাদারি ক্যারিয়ারে ফরাসি কাব বুর্দো বেগলসের হয়ে খেলা তারকা বলেন, ‘আমার অনুভব করছি, আমার অনুপ্রেরণা খুববেশি নয়। ফ্রান্সের হয়ে যখনখেলতাম তখন নিজের শতভাগদেওয়ার জন্য সবসময় অঙ্গীকারবদ্ধ ছিলাম।’ ২০১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে ওশেনিয়া অঞ্চলের দেশ টোঙ্গার বিপক্ষে ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন জেফারসন।
বর্ণবাদ একটি ব্যাধি- স্টার্লিংয়ের
ক্রীড়া প্রতিবেদক
ফুটবল মাঠে বিভিন্ন সময় বর্ণবাদমুলক আচরণের শিকার হয় ফুটবলাররা। ম্যানচেস্টার সিটির ইংলিশ স্ট্রাইকার রাহিম স্টার্লিংও ক্যারিয়ারে বিভিন্ন সময়ে মাঠে বর্ণবিদ্বেষীমূলক আচরণের শিকার হয়েছেন।
শুধু মাত্র কালো বলে সাবেক বাস্কেটবল ও ফুটবল খেলোয়াড় জর্জ ফয়েডকে হাতকড়া পরিয়ে হাঁটুর নিচে চেপে মেরে ফেলেছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়া পোলিসের পুলিশ ডেরেক চাওভিন। ফয়েডের মৃত্যুর প্রতিবাদে শুরু হওয়া ‘ব্ল্যাক লাইভস ম্যাটারস’ আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বের সর্বত্র। এই আন্দোলনের সঙ্গে একাত্বতা প্রকাশ করেছেন স্টার্লিং। ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডের মতে, এ মুহূর্তে বর্ণবাদই সমাজের একমাত্র অসুখ। আর এটা দূর করতে শুধু মুখে বলা নয়, কার্যকর পদক্ষেপ চান এই ইংলিশ ফুটবলার।
দর্শক নিয়েই ক্রিকেট ফিরলো অস্ট্রেলিয়ায়
ক্রীড়া প্রতিবেদক
পরিস্থিতি ভালো থাকায় স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আরও কয়েকটি দল ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করছে। করোনাভাইরাসের ধাক্কা সামলে সচল হওয়ার অপেক্ষায় আন্তর্জাতিক ক্রিকেট। তবে একটি জায়গায় বিশেষ সতর্কতা; ম্যাচ আয়োজন করা হলেও গ্যালারি থাকবে দর্শকশূন্য।
দর্শকবিহীন মাঠে খেলাটা যেমনই হোক, এর বাইরে অন্য কোনো উপায় নেই। উল্টো সতর্কতা হিসেবে সব দলেরই চাওয়া দর্শকশূন্য মাঠেই অনুষ্ঠিত হোক খেলা, তবু মাঠে ফিরুক ক্রিকেট। অস্ট্রেলিয়ায় অবশ্য অন্য চিত্র। দেশটিতে দর্শকদের নিয়েই মাঠে ফিরেছে ক্রিকেট। রানির জন্মদিন উপলক্ষ্যে আট দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ৬ জুন শুরু হয়েছে রাউন্ড রবিন লিগভিত্তিক এই টুর্নামেন্টটি। গতকাল অনুষ্ঠিত হলো ফাইনাল। টি-টোয়েন্টির এই ধুন্ধুমার লড়াই মাঠে বসেই দেখার সুযোগ পেল ক্রিকেটভক্তরা।
অবসরের চিন্তায় রামোস
ক্রীড়া প্রতিবেদক
সেভিয়া থেকে ২০০৫ সালে স্বপ্নের রিয়াল মাদ্রিদে যোগ দেন সার্জিও রামোস। এরপর গত দেড় দশক ধরে রিয়ালের রক্ষণ দুর্গ সফলতার সঙ্গে সামলাচ্ছেন তিনি। তবে বর্তমানে রামোসের বয়স ৩৪ চলছে। তাই অবসরের ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছেন তিনি।
সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন সার্জিও রামোসের ভাই ও এজেন্ট রেনে রামোস। তিনি জানিয়েছেন, নতুন সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামেই বুটজোড়া তুলে রাখতে পারেন বর্তমান রিয়াল অধিনায়ক। এখন পর্যন্ত লস ব্লাঙ্কোসদের হয়ে চারটি করে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রামোস। এর ভেতর অধিনায়ক হিসেবে টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জেতার দুর্লভ কীর্তিও আছে তার। এতকিছুর পরও ২০২১ সালের পর রামোসের সঙ্গে রিয়ালের চুক্তি নবায়ন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।









































