Home আঞ্চলিক খুলনা মহানগর ও জেলা করোনা স্পেশাল মেডিকেল টিমের পাশে যুবলীগ নেতা

খুলনা মহানগর ও জেলা করোনা স্পেশাল মেডিকেল টিমের পাশে যুবলীগ নেতা

9

স্টাফ রিপোর্টার:

বিসিবির পরিচালক শেখ সোহেল ও শেখ জালাল উদ্দিন রুবেলের নির্দেশনায় খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম-আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের সার্বিক সহযোগিতায় মহানগর ও জেলা করোনা স্পেশাল মেডিকেল টিমের মেডিকেল টেকনোলজিস্ট টিমকে আর্থিক অনুদান প্রদান করেন মহানগর যুবলীগের সদস্য অভিজিৎ চক্রবর্ত্তী দেবু। অভিজিৎ চক্রবর্ত্তী বলেন, মহামারী করোনায় আক্রান্ত মানুষদের সেবা করছেন তারা। সবার উচিৎ তাদের পাশে দাড়ানো। করোনাভাইরাসে বাংলাদেশসহ বিশ্বের মানুষ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তাদের সেবায় নিয়োজিত সেবকদের পাশে দাড়ানোটা আমাদের দায়িত্ব।