Home খেলাধুলা প্রবাসী কন্যা সুমাইয়ার অভিষেক আজ

প্রবাসী কন্যা সুমাইয়ার অভিষেক আজ

18

স্পোর্টস রিপোর্টার||
বহুদিন ধরেই লাল সবুজের জার্সিতে খেলার স্বপ্ন দেখছেন জাপান প্রবাসী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। অবশেষে তার সেই লালিত স্বপ্ন পূরণ হওয়ার পথে। নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৩ জনের দল দিয়েছে। সেখানে রাখা হয়েছে সুমাইয়াকে।

এখন ম্যাচে অভিষেক হওয়ার অপেক্ষায় এই ফরোয়ার্ড। মাতসুশিমা সুমাইয়ার জন্ম জাপানে। তার মা জাপানি হলেও বাবা বাংলাদেশি। তার বাবার নাম মাসুদুর রহমান এবং মায়ের নাম মাতসুশিমা তমোমি। গত দুই মৌসুমে তিনি নারী ফুটবল লিগে ছিলেন কিংসে। সর্বশেষ লিগে ম্যাচ খেলেছেন কয়েকটি, গোলও করেছেন। লিগের পরপরই তাকে ডাকা হয়েছিল বাফুফের ক্যাম্পে।

 

প্রথমবারের মতো তিনি জায়গা করে নিলেন জাতীয় দলের ২৩ জনের স্কোয়াডে।