Home আঞ্চলিক খুলনার ডুমুরিয়ায় স্কুলপড়ুয়া বেয়াইনকে অপহরণ, বেয়াই গ্রেফতার

খুলনার ডুমুরিয়ায় স্কুলপড়ুয়া বেয়াইনকে অপহরণ, বেয়াই গ্রেফতার

9

স্টাফ রিপোর্টার

খুলনার ডুমুরিয়ায় স্কুল পড়ুয়া বেয়াইনকে অপহরণের অভিযোগ উঠেছে আপন বেয়াই আল হেলালের (২২) বিরুদ্ধে। এঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে অপহরণ মামলা দায়েরের পর আল হেলালকে গ্রেফতার করেছে পুলিশ।

বোরবার (৭ জুন) রাতে যশোরের কোতয়ালী থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একইসাথে মেয়েটিকে উদ্ধার করা হয়। অভিযুক্ত আল হেলাল যশোর জেলার কোতয়ালী থানার শহিদুল্লাহপুর গ্রামের ফেরদাউস খানের ছেলে। মেয়েটির বাড়ি ডুমুরিয়া উপজেলার আরাজি গ্রামে। সে ডুমুরিয়া সরকারী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। তারা সম্পর্কে আপন বিয়াই-বেয়াইন।

ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, গত ২০ থেকে ২৫ দিন আগে ওই মেয়েটিকে তার আপন বেয়ায় অপহরণ করে নিয়ে যায়। বোরবারে মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা (নং ০৩) দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করেছে। এইসাথে অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে ছেলেটি জানাচ্ছে তাদের বিবাহ হয়েছে। কিন্তু কোন কাগজপত্র দেখাতে পারছে না। তাছাড়া মেয়েটির এখনো বিয়ের বয়স হয়নি। অপহরণ কালীন সময়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে কি-না তা ডাক্তারী পরীক্ষার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।