Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

74

প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির সভা মঙ্গলবার (১১ জুলাই) বিকাল ৩টায় খুলনা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। সভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ জুলাই রাত ৯টায় খুলনা দলীয় কার্যালয়ে কেককাটা অনুষ্ঠান, ২৭ জুলাই সকাল ৭টায় খুলনা জেলা ও উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন। খুলনা জেলা আ’লীগের প্রয়াত সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৭ জুলাই সকাল ১০টায় টুটপাড়া কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, বেলা ১১টায় খুলনা দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ, আসরবাদ জেলার অর্ন্তগত সকল উপজেলার মসজিদে দোয়া অনুষ্ঠান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বটিয়াঘাটার লিনিয়ার পার্কে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৮ জুলাই বিকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় শোক দিবস উপলক্ষে আগষ্টের প্রথম প্রথরে ৩১ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটে আলোক শিখা প্রজ্জ্বলন ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন সহ আগস্ট মাস ব্যাপি জেলা ও উপজেলায় বিভিন্ন অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয় এবং খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শুন্যপদে মোঃ আবু সাঈদ খানকে অন্তর্ভুক্তি করা হয়। এছাড়াও সাবেক যুবলীগগ নেতা শহীদ উকবাল বিথারের মৃত্যুবাষির্কী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা কর হয় এবং কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. মোশাররফ হোসেন ছেলে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক গাজী কামরুল ইসলামের মেয়ের সুস্থতা কামনা কর হয়। সভায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রেজাউল ইসলাম রাজা, এফ এম হাবিবুর রহমান, কুমারেশ মন্ডল, এস এম আসাদুজ্জামান নূর, মোঃ রাসেল ভুলু, এইচ এম কামাল হোসেন, মোঃ আব্দুল মান্নান শেখ, আবু সালেহ বাবু, শেখ মাহমুদুন্নবী মিল্টন, জিএম আরাফাত হোসেন, সুরজিৎ মন্ডল, মোঃ ওহিদুজ্জামান, গাজী কামরুল ইসলাম, এড. শেখ ইকবাল মোর্শেদ, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আল-আমিন ফরহাদ, মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রভাষক এম এম ইমরান হোসেন, শেখ হেলাল বাবু, অনুপম মন্ডল, মোঃ রফিকুল ইসলাম রুবেল, শেখ ওয়াসিয়া রহমান সেতু, শাহ্ নূর মোহাম্মদ, মোঃ আব্দুর রব, মোঃ ওবায়দুর রহমান, মোঃ কামরুল হাসান বাপ্পী,স্বপন কুমার রায়, আবুল হাসান পলাশ, জি এম তৈয়বুর রহমান, এস এম মুশফিকুর আহমেদ সুজা, মোঃ শফিকুল ইসলাম সোহাগ, খান জাহিদুল ইসলাম, চিন্ময় রায়, মোঃ উজ্জল হাওলাদার, মোঃ মহিউদ্দিন আহমেদ, নিপা লস্কর, চঞ্চল কুমার রায়, জিএম রেজা, রুহুল আমিন রবি, মোঃ হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ, শেখ আনিচুল হক, কাজী জাহাঙ্গীর হোসেন, রাজীব দাস টাল্টু, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ ইদ্রিস আলী, মোঃ আবুল বাশার, খান ফরহাদুজ্জামান সুমন, মোঃ মাকসুদুল আলম মামুন, মোঃ ইখতিয়ার উদ্দিন সুমন, মেহেদী আনাম রঞ্জু, ইমরান হোসেন জাকি, হামিম কবির রুবেল, মোঃ ইমদাদুল হক টিটু,এস এম লুৎফর রহমান, সোহেল আহমেদ লিটন, শিশির বর, সোহাগ জমাদ্দার, মুসান্না আব্দুল্লাহ, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ শিমুল হোসেন, অর্জুন সরকার বলাই, মোহাম্মদ রুবেল রানা, মোঃ হোসাইন কবির সজল, অ্যাড. দূগাপর্দ বাউলিয়া, মোহন গাইন টমাস, চৌধুরী সাইদুল ইসলাম।#

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মশকনিধন কার্যক্রম জোরদার করার দাবি আমরা বৃহত্তর খুলনাবাসী
খবর বিজ্ঞপ্তি
আমরা বৃহত্তর খুলনাবাসীর এক সভা আজ মঙ্গলবার বিকেলে সভাপতি মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে তাঁর অফিসে অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ জানান, সারা দেশের ন্যায় খুলনাতেও ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। ডেঙ্গুর প্রকোপ রোধে দ্রুত মশকনিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা জোরদার করার জন্য সংশ্লিস্ট কতৃপক্ষের প্রতি দাবি জানানো হয়। এডিস মশার বংশ বিস্তার রোধে জনগনকে নিজনিজ বাড়ির আঙ্গিনা নিয়মিত পরিস্কার করার পাশাপাশি কি কি করনীয় সে বিষয়ে উদ্বুব্দকরনে সচেতনামুলক প্রচারনার উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অসাধু ব্যবসায়ী কতৃক কারসাজির মাধ্যমে নিত্যপন্যের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করা হয়। জনগনের ভোগান্তি লাঘবে কাঁচামরিচ, আদা চিনিসহ নিত্যপন্য দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি জানানো হয়।

সাধারন সম্পাদক সরদার আবু তাহের এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ আলী হাকিম, ওমর ফারুক কচি, মোহাম্মদ আতিয়ার রহমান, এস এম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, শেখ আছাদুজ্জামান, প্রকৌ: সফিকুর রহমান, প্রকৌ: মোঃ সেলিমুল আজাদ, অর্থ সম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর কাওসার মিজু, রুহুল আমিন মিঠু, মুজাহিদ রহমান ফাইয়াদ, স ম হাফিজুল ইসলাম, এ্যাডঃ জেনারুল ইসলাম, কামরুল ইসলাম কচি, মোঃ সাইফুল মল্লিক, মনির উজ জামান লাভলু, আরিব আল আহমেদ, জি এম ফারুক কচি, এম এম হাসান, রিয়াজুল কবির, মাসুদুল হক, মাসুদ পারভেজ, আশরাফুল ইসলাম মানিক প্রমুখ।

দেবহাটায় বাল্যবিবাহ দেওয়ায় অপরাধে ২০ হাজার টাকা জরিমানা
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় বাল্যবিবাহ দেওয়ার অপরাধে অভিভাবককে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সখিপুর ইউনিয়েনের উত্তর সখিপুর গ্রামের বাপি বিশ্বাসকে এ জরিমানা করা হয়।
জানা গেছে, অপ্রাপ্ত বয়সী উত্তর সখিপুর গ্রামের বাপি বিশ্বাসের কন্যাকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে গোপনে বিয়ের দেওয়ার আয়োজন করা হয়। এ খবর পেয়ে ১১ জুন উপজেলা মহিলা বিষয়ক অফিসের পক্ষ থেকে মেয়ের বাড়িতে হাজির হয়ে সব আয়োজন পন্ড করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলামের মোবাইল কোর্টে আনা হয়। এসময় বাল্যবিবাহ সংঘটনের দায়ে কন্যার পিতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে মেয়ের বাবা জরিমানা দিয়ে মুক্তি পান। তবে উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত ছেলেমেয়ে ঘর-সংসার করতে পারবে না এই মর্মে অঙ্গিকার প্রদান করেন মেয়ের পিতা। এছাড়া মেয়ে বাবার হেফাজতে থাকবে এবং পড়ালেখা চালিয়ে যেতে হবেও মুচলেখায় উল্লেখ করা হয়। একই সাথে বাল্যবিবাহ বন্ধ হওয়া ছেলেমেয়ের বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রতি সপ্তাহে মনিটরিং করে উপজেলা নির্বাহী অফিসাকে রিপোর্ট করতে হবে বলেও নির্দেশ প্রদান করা হয়।
পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও গ্রামপুলিশকেও নজরদারি রাখার নির্দেশনা দেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তী।
মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, ইউপি সদস্য সাজু পারভীন।

দেবহাটায় এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় এডভোকেসি নেটওয়ার্ক কমিটি (এএনসি) এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ট্রেনিং সেন্টারে ক্রিশ্চিয়ান এইড’র কারিগরিক ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্বে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এ সভায় ওয়েভ ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী জহির উদ্দীন, খুলনা বিভাগীয় সহকারী সমন্বয়কারী রিয়াজ মোরর্শেদ, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আফসার আলী মাস্টার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সত্তার, ইউপি সদস্য আজগর আলী, রেহেনা পারভীন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, শিক্ষক সঞ্জয় কুমার, সমাজসেবক ফিরোজ হোসেন, উত্তম রায়, শরিফা খাতুন, অলিভা ইসলাম, আলফাতুননেছা, পারুল রানী, জাকির হোসেন, প্রতিবন্ধী সদস্য সুকুমার রায়, অনিমা ধাড়া, হিজড়া সম্প্রদায়ের বিকাশ সরকার, দলিত সম্প্রদয়ের জগবন্ধু দাস সহ বিভিন্ন শ্রেণিপেশার জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটির সদস্যদের আগামীদিনের কর্মকান্ড বাস্তবায়ণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া সমাজের পিছিয়ে পড়া দলিত, প্রতিবন্ধী, হিজড়া ও ক্ষুদ্র নৃগোষ্টি সদস্যদের এগিয়ে নিতে নানামূখি উদ্যোগ গ্রহন করা হয়।
এর আগে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ট্রেনিং সেন্টারে (৯ ও ১০ জুলাই) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ২দিন ব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে শিশু খাদ্য বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর অডিটোরিয়াম মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। সেসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁন, প্যানেল মেয়র-১ সাইফুল ইসলাম মধু, কাউন্সিলর আরেফিন কাইসার, মহিলা কাউন্সিলর ফারহানা রেজা আঞ্জু, সুফিয়া খাতুন প্রমূখ।
উল্লেখ্য, পৌর সভার নিজস্ব অর্থায়নে ২২০ জন শিশুর প্রত্যেকের মাঝে বিনামূল্যে এক কৌটা করে গুড়া দুধ বিতরণ করা হয়। এই উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সকল শিশুর মায়েরা।

খুবির প্রাক্তন ট্রেজারার ফকির আবু হোসেনের মৃত্যুতে বৃৃহত্তর আমরা খুলনাবাসীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার ফকির আবু হোসেনের ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন বৃৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, শেখ হেমায়েতুল ইসলাম. মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, মো. লায়েক আলি. মো. নাজমুল তারেক তুসার, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, আরিফ আহমেদ, জিসান রহমান, আলহাজ তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আঃ মান্নান, রোকনুজ্জামান বাবলু, আ. মান্নান (মুন্নাফ), মো. জাভেদ আলম, মো. জয়নাল আবেদিন, আলাউদ্দিন, মিকাইল হোসেন, শেখ তৈয়বুর রহমান তপু, আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

পাইকগাছায় গলায় রশি পেচিয়ে আত্নহত্যা
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় শেখ আনিছুর রহমান(৬৫) নামে এক ব্যক্তি বাড়ির ভিতর আমগাছে গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করেছে। মঙ্গলবার সকাল ৬ টায় গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করে সুরত হাল শেষে পরিবারের নিকট মরদেহটি হস্তান্তর করেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এলাকাবাসি জানান, মৃত্যু আনিছুর রহমানের ২ টি ছেলে। বড় ছেলে ওমান প্রবাসি ও ছোট ছেলে ঢাকাতে স্বপরিবারে বসবাস করে। বড় ছেলে বউকে নিয়ে আনিছ শেখ বাড়িতে থাকে। তবে এলাকার অনেকেই বলছে শশুর আনিছের সাথে বড় বউমার ভালো সম্পর্ক ছিলো না। ওই বিষয়টি মৃত্যুে কারণ হিসাবে পুলিশ খতিয়ে দেখছে। মৃত্যুর বড় বউমা শিরিন আক্তার জানান, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শশুর বাড়ির ভিতর আম গাছে গলায় রশি পেচিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে জনানো হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে লাশটি পরিবারের নিকট দেয়া হয়েছে।

পাইকগাছায় দোকান থেকে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরি
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় চাঁদখালী বাজারে একটি ফ্লাক্সিলোডসহ অন্যন্য মালাসালের দোকান চুরি হয়ে গেছে। সোমবার রাতে অজ্ঞাতনা চোরেরা নগদ টাকা ও মোবাইল রিচার্জ কার্ড এবং সিগারেট সহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
দোকান মালিক মতিয়ার গাজী(৪৪) জানান, প্রতিদিনের ন্যায় আমি সোমবার রাত অনুমান ১১ টার দিকেদোকানে তালা লাগিয়ে বাড়িতে চলে যাই। পরবর্তীতে মঙ্গলবার সকালে দোকানে এসে দেখি দোকানের চালের টিন খোলা। আমি সাথে সাথে চিৎকার করিলে বাজারের লোকজন এগিয়ে আসিলে আমি সহ সকলে মিলে আমার দোকানের ভিতরে যাই। সেখানে দোকানে থাকা নগদ ২ লাক ৩৬ হাজার টাকা, ৩৫ হাজার টাকার মোবাই কার্ড, ১৫ শ টাকার একটি বাটন ফোন, ১৪ হাজার টাকার সিগারেট সহ অন্যন্য মালামালসহ মোট প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চোরেরা নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক হুমায়ুন আহমেদ জানান, দোকান চুরির বিষয় ঘটনা স্থলে গিয়ে দেখেছি। তবে যেই চুরি করুক চোর খুব তাড়া তাড়ি গ্রেফতার করতে সক্ষম হবো।

শ্যামনগরে আমন মৌসুমে লবণ ও খরা সহনশীল ধানবীজ ও সার বিতরণ করেছে লিডার্স
খবর বিজ্ঞপ্তি
১১ জুলাই (মঙ্গলবার) সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’ এর আর্থিক সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” উপকূলীয় এলাকায় অভিযোজিত কৃষি সম্প্রসারনের লক্ষে সংকরকাঠি গ্রাম সমিতির কার্যালয়ে ১৭৮ জন কৃষকের মাঝে লবণ ও খরা সহনশীল ১৭৮০ কেজি ধানবীজ ও ১৪২৪ কেজি সার বিতরণ করা হয়েছে।

ধানবীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২ নং কাশিমারী ইউনিয়ন চেয়ারম্যান জনাব গাজী আনিসুরজামান গাজী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম। এছাড়া বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার, ১,২,৩ ওয়ার্ড এর সংরক্ষিত ইউপি সদস্য মোছা: শাহিদা বেগম, একতা জলবায়ু সহনশীল দলের সভাপতি মোছা: রোজিনা বেগম, ব্রি-৪৯ দলের সভাপতি শোভা রানী সরদার।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জলবায়ু পরর্বিতনরে সবচেয়ে ঝুঁকিপূন এলাকা হওয়ায় লবণাক্ততা অনুপ্রবশে, খরা, অনয়িমতি বৃষ্টপিাত জলবদ্ধতা এবং সচেরে জন্য পানরি অভাবে কৃষি উৎপাদন হুমকরি সম্মুখীন হচ্ছে ফলে অনুকুল আবহাওয়া অভাবে কৃষি উৎপাদন কমছে। এরই ধারাবাহিকতায় লিডার্স প্রতিবছর কৃষকদের বিভিন্ন প্রযুক্তি, বীজ, সার এবং কারিগরি সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও লিডার্স উপকূলীয় কৃষকদের সহযোগিতা করছে। তিনি সাম্প্রতি সংযুক্ত আরব আমিরাত হতে জায়েদ সাস্টেইন্যাবিলিটি প্রাইজ- ২০২৩ অর্জন করায় লিডার্সের পরিচালক মোহন কুমার মন্ডল ও লিডার্স পরিবারের সকলকে বিশেষভাবে অভিনন্দন জানান।

উল্লেখ্য জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগ আগের চেয়ে অনেক বেড়েছে। দুর্যোগের ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে এবং দুর্যোগ সহনশীল কৃষি উৎপাদন বৃদ্ধিতে এবং কৃষকদের আমন মৌসুমে লবণ ও খরা সহনশীল ধান চাষে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শ্যামনগর ইউনিয়নে ১৭৮ উপকারভোগী প্রত্যেক কৃষকের মাঝে ১০ কেজি লবণ সহনশীল ধান বীজ (ব্রি-৫২, ব্রি-৭৮, ব্রি-৬৭, ব্রি-৮৭, বিনা-১০, বি-আর ২৩) ও ৮ কেজি ইউরিয়া সার বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরন
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

 

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্প শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নে প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়।

১০ জুলাই থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী প্রশিক্ষণের ১১ জুলাই বিকাল ৫:০০ টায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম। উক্ত প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির ইউনিয়ন টিম লিডার মোঃ ফজলুল করিম, সিসিডিবি এর প্রকল্প ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন, উপজেলা সমন্বয়ক সুজন বিশ্বাস, এফএস এন্ড সিবিও আবুল হাশেম মিয়া, মাঠ সংগঠক স্বরসতী সরকার, চন্দন দাস এবং ইসহাক বাড়ই প্রমূখ।

উক্ত প্রশিক্ষণে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫ এবং ৬ নং ওয়ার্ডের ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে লাইফ জ্যাকেট, ভেস্ট, বাঁশি, হেলমেট করাত প্রভৃতি উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি বলেন ‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সব থেকে বড় ভূমিকা রাখে এবং দুর্যোগ একা মোকাবেলা করা সম্ভব নয় এটা সমষ্টিগতভাবে মোকাবেলা করতে হয়’।

সভাপতি হিসেবে উপস্থিত হাজী নজরুল ইসলাম বলেন, সরকারের এসওডি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে তাদের সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। পাশাপাশি সিসিডিবি কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণ মনোযোগ সহকারে গ্রহণ করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

সুইডেনে কুরআন অবমাননায় রামপালে বিক্ষোভ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
সুইডেনে পবিত্র কুরআন মজিদ পোড়ানোর ঘটনা ও ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচারের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার গিলাতলা যুব সমাজের উদ্যেগে ধর্মপ্রাণ মুসলমানেরা বিরাট এক মিছিল বের করেন। মিছিল শেষে গিলাতলা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় বক্তব্য দেন রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য শেখ মো. আবু সাইদ, গিলাতলা জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাফেজ মাও. হাফিজুর রহমান, হাফেজ শাহ জালাল, হাফেজ আব্দুল্লাহ, গাজী রাসেল, রাজিবুর রহমান লিটন, হাফেজ আবু হুরাইরা নোমান প্রমুখ। বক্তাগণ বলেন অবিলম্বে দোষীদের বিচারের মাধ্যমে মৃত্যুদন্ড কার্য্যকর করতে হবে, নতুবা বাংলাদেশ সরকারকে সকল কুটনৈতিক সম্পর্ক্য ছিন্ন করতে হবে।

গোপালগঞ্জে জেলা আইনর শৃঙ্খলা কমিটির মাসিক সভা
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম এর সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল বেলী আফিফা, গোপালগঞ্জ এর সিভিল সার্জন নেওয়াজ আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গোপালগঞ্জ সদর পৌর মেয়র শেখ রকিব হোসেন, প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, সদর থানার ওসি মোঃ জাবেদ মাসুদ সহ জেলা ও উপজেলার সরকারী কর্মকর্তা এবং জন প্রতিনিধিরা । এ সময় জেলার বিভিন্ন আইন শৃঙ্খলার বিষয়ে পর্যালচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

মহেশপুরে এক প্রকৃতি প্রেমী নাজমুল
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে বন্য প্রাণীর বন্ধু হয়ে উঠেছেন প্রকৃতি প্রেমী নাজমুল হোসেন । সে উপজেলার শ্যামকুর ইউনিয়নের ভবনগর গ্রামের মোঃ জামাত আলীর ছেলে। সে গত একযুগ ধরে বন্য প্রাণী ও প্রকৃতির সাথে নিবিড়ভাবে কাজ করে চলেছেন।
জানা গেছে, মহেশপুর উপজেলার কালোমুখো হনুমানের দেখভাল, খাবার ও চিকিৎসা গ্রহনে বন্য প্রাণী অপরাধ ইউনিটের সাথে যোগাযোগ সহ প্রাণীকূলে নিঃশ্বার্থ সেবা দিতে সদা ব্যস্ত থাকেন। নাজমুল হোসেন বন্য প্রাণী অপরাধ ইউনিটের হ্যান্ডলিং বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। সম্প্রতি বিষধর রাসেল ভায়পার সাপ, চিল,মেছো বাঘ, শিয়াল সহ অনেক পশু পাখি রেসকিউ করেছেন নাজমুল এবং আহত বিভিন্ন প্রজাতির বন্য পশু পাখির সেবাদানে তিনি ব্যস্ত থাকেন। উপজেলার বিভিন্ন স্থানে পশু পাখির প্রতি তার ভালোবাসা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে।
প্রকৃতি প্রেমী নাজমুল হোসেন জানায়, ছোটবেলা থেকেই তার বন্য প্রাণীর প্রতি মায়া ও ভালোবাসা আছে নিবিড়। পশু-পাখির প্রতি তার এই ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত যেন থাকে এবং বাকী জীবনে এদের সেবা ও ভালোবাসা নিয়ে যেন বেঁচে থাকতে পারেন, সৃষ্টিকর্তার নিকট সেই প্রার্থনা কামনা করেন তিনি। বন বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ নাজমুল হোসেনকে এ ব্যাপারে অনেক সহযোগিতা করেন বলে জানিয়েছেন।

বিশ^ টিকাদান সপ্তাহ পালন উপলক্ষ্যে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
সরকার দেশের সকল শিশুকে শতভাগ টিকাদান কর্মসূচির আওতায় আনার চেষ্টা করছে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশ^ টিকাদান সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে। শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব অভিভাবকদের। এজন্য অভিভাবকসহ সংশ্লিষ্টদের বেশি সচেতন হওয়া প্রয়োজন। এ পর্যন্ত দেশের ৮৪ শতাংশ শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হয়েছে। করোনাকালীন এই কর্মসূচি কিছুটা বাঁধাগ্রস্ত হয়েছিলো। সঠিক সময়ে টিকা দেওয়ার মাধ্যমে শিশুদের রোগমুক্ত রাখা যায়। সকলের সার্বিক প্রচেষ্টায় শিশুমুত্যু ও মাতৃমুত্যু হার হ্রাস পেয়েছে, টিকাদানের হার বৃদ্ধি পেয়েছে এবং ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল গ্রহণের হারও বেড়েছে।

মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে বিশ^ টিকাদান সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষ্যে বিভাগীয় অ্যাডভোকেসি সভায় অতিথিরা একথা বলেন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সহযোগিতায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রবিউল ইসলাম, শহিদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আবু শাহীন, শিশু বিশেষজ্ঞ ডাঃ সৈয়দা রুকসানা পারভীন, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডাঃ ফেরদৌসী আক্তার। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশ^ স্বাস্থ্য সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয় ডাঃ মোঃ আরিফুর রহমান।

উল্লেখ্য, সারাদেশে টিকাদান কার্মসূচির আওতায় ছয়টি সংক্রামক রোগের পাশাপাশি হেপাটাইটিস-বি, অটো ডিজেবল (এডি), হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জ-বি ভ্যাকসিন, হাম ও রুবেলা, নিউমোকক্কাল জনিত নিউমোনিয়া, ইনএ্যাকটিভিটেড পোলিও ভ্যাকসিন, আইপিভি থেকে ফ্রাকশনাল আইপিভি এবং টিটি থেকে টিডি ভ্যাকসিনের সুইচ পরিচালনা করে আসছে।

অ্যাডভোকেসি সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকরা অংশ নেন।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ভিডিও চিত্র তৈরি করার প্রতিযোগিতা
তথ্য বিবরণী
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শনকে উপজীব্য করে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে জেলা ও জাতীয় পর্যায়ে এক মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরি করার প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতায় খুলনা মেট্রোপলিটন এলাকার সকল স্কুল-কলেজ ও তদুর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতার নিয়মাবলী: ভিডিও ধারণের ক্ষেত্রে যেকোন মোবাইল ফোন বা ক্যামেরা নির্বাচন করা যেতে পারে; মোবাইলে ভিডিও ধারণের ক্ষেত্রে আড়াআড়িভাবে (১৬:৯ অনুপাত) রাখতে হবে; ভিডিও ধারণের সময় স্থির ভিডিও পেতে ট্রাইপড বা স্ট্যান্ড ব্যবহার করা সব থেকে সুবিধাজনক; ভিডিও ধারণের সময় অপ্রয়োজনীয় শব্দ (নয়েজ) বাদ দিতে হবে; ভিডিওতে বক্তব্য স্পষ্ট হতে হবে; কপিরাইট রয়েছে এমন ভিডিও বা অডিও ব্যবহার থেকে বিরত থাকতে হবে; ভিডিওটির ব্যাপ্তি সর্বোচ্চ একমিনিট হতে হবে এবং ভিডিও সম্পাদনের সময় লক্ষ্য রাখতে হবে যেন দর্শকের দৃষ্টিকোণ থেকে যথাযথভাবে ভিডিওটি উপস্থাপিত হয়।

ভিডিও’র মধ্যে প্রতিযোগির নাম, শ্রেণি, প্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বর দিতে হবে। ভিডিও নির্মাণ সংক্রান্ত যেকোন পরামর্শ ও সহযোগিতার জন্য খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে। অথবা মোবাইল নম্বর ০১৯২৮-৭৫৪০৪৮ এবং ইমেইল: ফপশযঁষহধ.ারফবড়পড়সঢ়@মসধরষ.পড়স এর মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে।

উল্লেখ্য, ভিডিওটি প্রস্তুত করে ইমেইল: (ফপশযঁষহধ.ারফবড়পড়সঢ়@মসধরষ.পড়স)/পেন ড্রাইভ/ড্রাইভ লিংকের মাধ্যমে আগামী ১৬ জুলাই-২০২৩ তারিখের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করতে হবে। এক্ষেত্রে ড্রাইভ লিংকের এক্সেস পাবলিক ভিউ থাকতে হবে।

রূপসায় প্রতিবন্ধীর নিকট ভূমি অফিসের সার্ভেয়ার’র অর্থ দাবি

রূপসা প্রতিনিধি :
খুলনার রূপসা উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার এর বিরুদ্ধে ভূমিহীন ও প্রতিবন্ধী জাবেদ আলীর নিকট অর্থ দাবি করার অভিযোগে বিভাগীয় কমিশনার এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী।

অভিযোগে জানা যায়,রূপসা উপজেলাধীন আইজগাতী ইউনিয়নের আইজগাতি গ্রামের আফছার আলীর ছেলে জাবেদ আলী দীর্ঘদিন ধরে সরকারের ভিপি জমি লীজ গ্রহন করে ভোগদখল করে আসছে। আইজগাতি মৌজার এস এ ৩৭৬ নং খতিয়ানের এস এ ৭৬১,৭৬৯ ও ৭৭৯ নং দাগের০. ৪৭ একর বাস্ত শ্রেণীর জমির ভিপি সম্পত্তির ভিপি লীজ কেস নং ০১/২০০২-২০০৩মূলে জাবেদ আলী
দরখাস্তে সাক্ষরকারীসহ ৫জন বাংলা ১৪২৪ সাল পর্যন্ত লীজের টাকা পরিশোধ করিয়া দখলে আছে।
নবায়ন শেষ যাওয়ায় ১৪২৯ সন পর্যন্ত লীজ নবায়নের জন্য সহকারী কমিশনার ভূমি রূপসা বরাবর আবেদন করেন।
উক্ত লিজ নবায়নের জন্য নৈহাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন সহকারী কমিশনার ভূমি রূপসা। সে মোতাবেক নৈহাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গত ১৫/৯/২০২২ ইং তারিখে যথারীতি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। উক্ত তদন্ত প্রতিবেদন গৃহীত হওয়র পর সহকারী কমিশনার ভূমি রূপসা খুলনা তাহার দপ্তরে কমর্রত সার্ভেয়ার আতিকুর রহমানকে ২৮/২/২৩ তারিখের মধ্যে সরজমিনে উক্ত সম্পত্তির সীমানা নির্ধারণের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।
কিন্তু উক্ত ঘুষখোর দুর্নীতিবাজ সার্ভেয়ার আতিকুর রহমান তদন্ত প্রতিবেদন দাখিল না করিয়া কালক্ষেপণ করেন।
পরবর্তীতে প্রতিবন্ধী জাবেদ গত ১৪-৬-২০২৩ তারিখে উপজেলা ভূমি অফিসে গিয়ে সার্ভেয়ারকে উক্ত লীজ কেসের তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করেন। সার্ভেয়ার আতিকুর জানান যে প্রতিবেদন পাঠাইতে গেলেতো কমপক্ষে তাহাকে ৩০ হাজার টাকা দেওয়া লাগবে।
প্রতিবন্ধী অনেক অনুরোধ করেন যে আমি একজন ভূমিহীন প্রতিবন্ধী মানুষ। এত টাকা দেওয়া আমার পক্ষে অসম্ভব।
কিন্তু কোন অনুরোধে কাজ না হওয়ায় বাধ্য হয়ে বিভাগীয় কমিশনার বরাবরে দরখাস্ত দাখিল করেন জাবেদ আলী।

সার্ভেয়ার আতিকুর রহমানের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করে গত ১৯জুন তারিখে লিখিত অভিযোগ দায়ের করেন জাবেদ আলী।
এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আতিকুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। ঐঘটনার কোন ফাইল আমার দপ্তরে তদন্তের জন্য আসে নাই।

দাকোপ উপজেলার নবাগত নির্বাহী অফিসারের শুভেচ্ছা বিনিময়
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার নবাগত নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সাথে দাকোপ উপজেলা আওয়ামী লীগ, চালনা পৌর সভা আওয়ামী লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা যুবলীগ, ও ছাত্রলীগের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। এসময়ে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, মানস কুমার রায়, সুদেব রায়, মাসুম আলি ফকির, পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, যুবলীগ নেতা রতন মন্ডল প্রমুখ।

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশিরভাগ রোগী জ্বর মাথা ব্যাথা নিয়ে ভর্তি
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনা জেলার প্রত্যেক উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর মাথা ব্যাথা নিয়ে রোগী ভর্তি হচ্ছে। খুলনা জেলার দাকোপ উপজেলার এলাকাগুলোতে খবর নিয়ে জানা যায়, জ্বর মাথা ব্যাথাসহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের আবহাওয়ার প্রেক্ষাপাটের উপর দৃষ্টি দিলে দেখা যায় এসময় আসলে মাথা ব্যাথাসহ জ্বর ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে অনেকে।
তাছাড়া দেশে কয়েক মাস করোনা ভাইরাস বন্ধ থাকার পরে আবার নতুন করে কিছু কিছু জায়গায় এ রোগের প্রভাব বেড়ে আক্রান্ত হয়ে পড়েছে অনেকে। খুলনা জেলার অধীনে কিছু হাসপাতালে খবর নিয়ে জানা যায়, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কয়রা, বটিয়াঘাটা,পাইকগাছা, ডুমুরিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর মাথা ব্যাথা নিয়ে একাদিক রোগী ভর্তি হয়েছে। তাছাড়া দাকোপ উপজেলার পানখালী ইউনিয়ন ও চালনা পৌরসভা এলাকা ঘুরে দেখা যায়, প্রত্যেক বাড়িতে কেহ না কেহ জ্বর মাথা ব্যাথা নিয়ে অসুস্থতায় ভুগছেন।
সরোজমিনে উপস্থিত হয়ে দেখা যায়, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেডের বাইরে অতিরিক্ত রোগী নিচে শুয়ে ফলরে চিকিৎসা গ্রহণ করছে। এ বিষয় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ইকবাল সাংবাদিকদের জানান, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা সেবার দেওয়ার জন্য প্রস্তুত। এটা ৫০ শয্যার হাসপাতাল হলেও এখানে প্রায় ৭৫ জন রোগী সেবা গ্রহন করে। তাছাড়া বর্তমানে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর মাথা ব্যাথা নিয়ে বেশিরভাগ রোগী অসুস্থতা নিয়ে ভর্তি হতে দেখা যাচ্ছে। এ সময় আসলে আবহাওয়া জনিত কারণে মশা মাছি বৃদ্ধি পায়। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগের তুলনায় অনেক উন্নত। ঠিক মত পাওয়া যায় ওষুধ, পাওয়া যায় ২৪ ঘন্টা ডাক্তারী সেবা। একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। যাহা এ স্যার আসার পরে আমরা দেখছি। তিনি আরো বলেন, স্যার যোগদানের পর থেকে হাসপাতালের চিত্র অনেক সুন্দর ও পরিবর্তন। আমাদের স্যারের একটাই কথা দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দালালের কোন স্থান নেই। দালাল মুক্ত চাই।

দাকোপে কামিবাসিয়া কার্পেটিং রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে তিলডাংগা ইউনিয়নে পুলিশ ক্যাম্পের সামনে হতে ক্ষিতিশ গোলদরের বাড়ী পর্যন্ত কারপেটিং রাস্তায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ রাস্তা নিম্নমানে ঠিকাদারী প্রতিষ্ঠান দীর্ঘ দিন(৫/৬বছর) কাজ না করে, আশিংক কাজ করে ফেলে রাখার কারনে এলাকার সাধারণ মানুষের চলাচলের বিঘ্ন ঘটছে। সরোজমিনে যেয়ে
জানা যায়, স্থানীয় ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ক্ষিতিশ গোলদার এ প্রতিবেদককে বলেন ২০০৯ সালে প্রবল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কারণে দাকোপ উপজেলায় তিলডাংগা ইউনিয়নের বিশেষ করে কামিনী বাসিয়া গ্রামের রাস্তা ঘাট ভেঙে ভিতরে পানি প্রবেশ করে ঘরবাড়ী তলিয়ে যায়। সেখান থেকেই প্রতিদিন পুলিশ ক্যাম্পে বিভিন্ন কাজ নিয়ে আসা মানুষ সহ এলাকাবাসী এ রাস্তাটি দিয়ে হাটাচলা করে এবং উপজেলা সদরে আসা যাওয়া করে। এ কারনে এলাকার একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে মেসার্স জিয়ারুল ট্রেডার্স কাজটি শুরু করে ৫/৬ বছর হলেও এখনো পযন্ত কাজটি শেষ করতে পারিনি। এছাড়াও আমি এলাকার জন সাধারণের পক্ষে বেশ কয়েক বার ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিককে জানানোর পর সে আমাকে এই কাজ শুরু করছি, কাল কাজ শুরু করছি বলে দিনের পর দিন অতিবাহিত করে আসছে। আমরা এলাকাবাসী দ্রুত কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে জিয়ারুল ট্রেডার্স এর মালিকের সাথে কথা হলে তিনি বললেন, করোনার কারনে এলাকায় কাজ বন্ধ ছিল। তাড়াতাড়ি কাজ শুরু করবো। উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা হলে তিনি বললেন আমি জয়েন্ট করে রাস্তায় গেছি এবং ঠিকাদারকে কাজ শুরু করতে বলেছি।

দামুড়হুদা ও দর্শনা পুলিশের অভিযানে গাজা, মদ ও ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)প্রতিনিধি
দামুড়হুদা ও দর্শনা থানা পুলিশ পৃথক তিন’টি মাদক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা, ১৬ লিটার চোলাই মদ ও ৪৫ পিচ ইয়াবাসহ ৪জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কার্পাসডাঙ্গায় এক মাদক বিরোধী অভিযান চালায়।এসময় কার্পাসডাঙ্গার খাবলিপাড়ায় রাস্তার উপর ভোরে দু’জনকে দাগিযে থাকতে দেখে তাদেরকে গতিরোধ করে।পরে তাদের দেহ তল্লাশী করে ৪৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো হাউলি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামেন আমির হোসেনের ছেলে মোঃ আল মামুনুর রশিদ সোহাগ (৩৫) ও কার্পাসডাঙ্গার খাবলীপাড়ার মৃত আঃ বারীর স্ত্রী মোছাঃ হালিমা খাতুন (৩৩)। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।অপরদিকে সোমবার রাত ৯টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মোহাঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে দর্শনা পুরাতন বাজার পৌর মার্কেটের সামনে হতে রামনগর গ্রামের ইউসুছ হালসানার মেয়ে মোছাঃ রিমা খাতুন (৪২)কে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় রাখা ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এছাড়া রাত পৌন ১০ টার দিকে অফিসার এসআই(নিঃ) তাইফুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযানে দর্শনা থানার রেলবাজার মদের ভাটিখানার পিছন থেকে শ্যামপুর গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ সামিউল ইসলাম (৩৫) কে পানির বোতলে রাখা ১৬ লিটার চোলাই মদ উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। রাতেই ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

 

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরীকে পুড়িয়ে হত্যায় যুবকের ৪০ বছর কারাদণ্ড
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় অপহরণ করে ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া কিশোরীকে পুড়িয়ে হত্যার মামলায় নূরুল আমিন নামের এক যুবককে বিভিন্ন ধারায় মোট ৪০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আযম এ রায় ঘোষণা করেন।

৪০ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি নূরুল আমিন কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। আসামি নুরুল আমিন পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ৭ এপ্রিল গয়ড়া গ্রামের এক কিশোরীকে (১৩) অপহরণের পর ধর্ষণ করে নূরুল আমিন (২২) নামের এক যুবক। পরে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। একপর্যায়ে নূরুল আমিন একই সালের ২৮ অক্টোবর ওই কিশোরীকে পুড়িয়ে হত্যা করে তার মরদেহ পলিথিনে মুড়িয়ে কলারোয়া সীমান্তের হিজলদী চেকপোস্টের পাশে ফেলে পালিয়ে যায়।

এদিকে অপহরণের ঘটনার পর দিন ৮ এপ্রিল কিশোরীর বাবা বাদী হয়ে নূরুল আমিনসহ তার সহযোগী আব্দুল জলিল, খলিলুর রহমান, রুহুল আমিন, রিপন হোসেন ও খায়রুল ইসলামকে আসামি করে কলারোয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। তদন্ত শেষে কলারোয়া থানার তৎকালীন এসআই গোলাম সরোয়ার ২০১৩ সালের ১৮ আগস্ট সাতক্ষীরার আদালতে আসামিদের বিরুদ্ধে অপহরণের পর ধর্ষণ এবং পরবর্তীতে হত্যার ঘটনায় চার্জশিট প্রদান করেন।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি জহুরুল হায়দার বাবু জানান, মামলার এজাহার, পুলিশের দেওয়া চার্জশিট ও আটজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে অপহরণের অভিযোগে নূরুল আমিনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ধর্ষণ করে হত্যার অভিযোগে যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পৃথক দুইটি দণ্ড একইসঙ্গে চলবে বলেও আদেশে বলা হয়েছে।

অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

 

মধ্যরাতে ইবির চিকিৎসাকেন্দ্র ভাঙচুর
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চিকিৎসাকেন্দ্রে ভাঙচুর চালিয়েছে কয়েকজন শিক্ষার্থী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিকী কাব্য ও তার দুই সহযোগী এ ভাঙচুর চালিয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদুর রহমান মিল্টন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হবে বলে জানিয়েছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম। কাব্য ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মী বলে পরিচিত।

চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক ও কর্মীরা জানান, কাব্য রাত ১০টার দিকে বুকে ব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসক তাঁকে ইনজেকশন দিলে কাব্য চলে যান। আধাঘণ্টা পর আবারও কাব্য তাঁর সহপাঠী আতিক আরমান, সালমান আজিজসহ চিকিৎসাকেন্দ্রে আসেন। তারা কাব্যকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চায়। অ্যাম্বুলেন্স দিতে কিছুটা দেরি হওয়ায় চিকিৎসাকেন্দ্রের জরুরি বিভাগে ভাঙচুর করে কাব্য ও তার সহযোগীরা। একপর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স নিয়ে কুষ্টিয়া রওনা হয়। খবর পেয়ে সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম প্রশাসন ভবনের সামনে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের সঙ্গেও কাব্য অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাত ১২টার দিকে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

এদিকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দিলেও কাব্য সেখানে যাননি বলে জানান অ্যাম্বুলেন্স চালক শাহীন। কাব্য লক্ষ্মীপুর বাজারে একটি ডিসপেনসারি থেকে কিছু ওষুধ কিনে আবার বিশ্ববিদ্যালয়সংলগ্ন বি.এম ছাত্রাবাসে ফিরে আসেন।

প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘আমি সকালেই চিকিৎসাকেন্দ্রে গিয়েছিলাম। উপ-উপাচার্য ও ট্রেজারার এসে দেখে গেছেন। ইবি থানার ওসিকে জানানো হলে তিনি পুলিশ পাঠিয়ে তদন্ত করছেন। মেডিকেল কর্তৃপক্ষকে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিতে বলেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

পাটক্ষেতে মিললো হাত-পা-মুখ বাঁধা মরদেহ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় হাত-পা-মুখ বাঁধা অবস্থায় আকরাম শেখ (৪৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়ায় পাটক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকরাম শেখ উপজেলার উত্তর কাটদহ রেলগেট এলাকার মোশারফ শেখের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার চিথলিয়া পাটক্ষেতে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় আকরাম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর ক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

ওসি আরও বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে।

সময় শেষ হলেও বাকি সেতুর অর্ধেক কাজ, বর্ষায় ভোগান্তি
বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি
কাজের মেয়াদ শেষ হলেও যশোরের শার্শার নাভারণ থেকে গোড়পাড়া সড়কের দুটি স্থানে বেতনা নদীর ওপর দুটি সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে যথাক্রমে ৬০ ও ৪০ শতাংশ। কাজে ধীরগতির কারণে সেতু দুটি এখন এ অঞ্চলের মানুষের কাছে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সেতু দুটির কাজ শেষ হলে হাজারো মানুষের যোগাযোগ সহজ হবে। তাই দ্রুত কাজ শেষ করে সেতু দুটি খুলে দেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।

জানা যায়, শার্শার নাভারণ-গোড়পাড়া সড়কের বেতনা নদীর ওপর কাজিরবেড় ও গাতিপাড়ায় দুটি ৬০ মিটার দীর্ঘ সেতু নির্মাণকাজ পায় যশোরের আইসিএল প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ সেতু দুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ১১ লাখ টাকা।

২০২২ সালের ৯ জানুয়ারি কাজ শুরু হয়ে ২০২৩ এর ৩ জুলাইয়ের মধ্যে শেষ করার সময় বেঁধে দিয়েছিল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। কাজ শুরু করে এ পর্যন্ত বেঁধে দেওয়া সময়ের মধ্যে সেতু দুটির একটির ৬০ এবং অপরটির ৪০ শতাংশ শেষ হয়েছে। কাজের ধীরগতিতে যাতায়াত ও এলাকায় উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতে বিঘ্ন সৃষ্টি হওয়ায় ক্ষতির মুখে পড়ছে এলাকাবাসী।

এছাড়া সেতু দুটির পাশে কাঠের তৈরি অস্থায়ী সেতু দিয়ে চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। গত কয়েক দিনে উন্মুক্ত এ কাঠের সেতু পারাপারের সময় ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল নিচে পড়ে একই পরিবারের তিনজনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে নাসরিন খাতুন (৩৫) নামে এক নারী আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহত নাসরিনের নিকটাত্মীয় বলিদাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এ দুটি সেতুর কাজ নিয়ে ব্যাপক টালবাহানা শুরু করেছে। কাজ শেষ করার ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। বর্ষা মৌসুমে চলাচলকারীদের ভোগান্তি নিরসনে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো কাজ হচ্ছে না।

স্থানীয় পল্লিচিকিৎসক জামিরুল ইসলাম বলেন, কাঠের উন্মুক্ত সেতু দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই যানবাহন থেকে যাত্রী নিয়ে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হচ্ছেন। নির্মাণাধীন সেতুটির কাজ দ্রুত শেষ করার দাবি জানাচ্ছি।
গাতিপাড়া গ্রাম আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান সর্দার বলেন, সেতু নির্মাণে যে পরিমাণ ধীরগতি দেখছি তাতে কবে এই সেতুর কাজ শেষ হবে বলা মুশকিল। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ ভোগান্তিতে রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান আইসিএলের ম্যানেজার সুখেশ মজুমদার বলেন, আমরা এরইমধ্যে গাতিপাড়া খেয়াঘাট সেতুর কাজ ৬০ শতাংশ এবং কাজিরবেড় সেতুর ৪০ শতাংশ কাজ শেষ করেছি। বাকি কাজ শেষ করার জন্য জোর প্রচেষ্টা চলছে।
এ বিষয়ে এলজিইডির শার্শা উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান বলেন, প্রতিনিয়ত কাঠের সেতু থেকে পড়ে গিয়ে মানুষের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে সে বিষয়ে আমরা শুনেছি। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। পাশের কাঠের সেতুটি চলাচল উপযোগী করার জন্য কাজ করা হচ্ছে।
তিনি বলেন, কাজ শুরুর দেড় বছর পেরিয়ে গেলেও বিভিন্ন জটিলতায় দুটি সেতুর একটির কাজ ৬০ ও অপরটির ৪০ শতাংশ শেষ হয়েছে। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হচ্ছে।
যশোর এলজিইডির ফিল্ড রেসিডেন্স ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বলেন, সেতু দুটির কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানানো হয়েছে। আশা করি সেতু দুটির কাজ দ্রুত শেষ হবে।

খুলনায় দুই হ্যাচারিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
খুলনার পাইকগাছা উপজেলা সদরে ভারতীয় নপলি দিয়ে চিংড়ি পোনা উৎপাদনকারী দুটি হ্যাচারিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ পোনা ধ্বংস করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) বিকেলে মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে বোয়ালিয়াস্থ ব্লু-স্টার হ্যাচারি ও পৌর সদরের ন্যাশনাল হ্যাচারিকে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
এ অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, বটিয়াঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, পাইকগাছার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মণ্ডল, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, এসআই তরিকুল ইসলাম ও পেশকার মো. ইব্রাহীম।
২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মা চিংড়িসহ সাগরে সবধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। সরকারি এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে ভারতীয় নপলি এনে পোনা উৎপাদন করছিল উপজেলার বোয়ালিয়াস্থ ব্লু-স্টার হ্যাচারি ও পৌর সদরের ন্যাশনাল হ্যাচারি।