বিনোদন ডেস্ক।।
কণ্ঠশিল্পী ধ্রুব গুহ’র শ্রোতাপ্রিয় গান ‘তোমার ইচ্ছে হলে’। গানটির প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে ফিমেল ভার্সন উপহার দিচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। আহমেদ রিজভীর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন বিবেক। সোহেল রাজের পরিচালনায় এই গান-চিত্র আসছে ১১ই জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শুধুমাত্র ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।











































