Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

153

খালিশপুর থানা বিএনপির সম্মেলন ১৪ জুলাই
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগরীর অর্ন্তগত খালিশপুর থানা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করেছে বিএনপি। নির্বাচন পরিচালনা কমিটির স্বাক্ষরিত তফসিল অনুযায়ী ১৪ জুলাই ২০২৩ ইং (শুক্রবার) খালিশপুর থানা বিএনপির কর্মসভা ও সম্মেলন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুয়ায়ী, ৬ জুলাই ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৭ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ৮ জুলাই বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে হবে। ৯ জুলাই যাচাই-বাচাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কে ডি ঘোষ রোডের বিএনপি কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ ও জমা দিবে হবে। খালিশপুর থানার অর্ন্তগত ৯টি ওয়ার্ডের ২৭৯জন কাউন্সিলর ভোট দিয়ে থানা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব নির্বাচিত করবেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসা, যুগ্ম আহবায়ক এড. নুরুল হাসান রুবা, এড. মোল্লা মাসুম রশিদ, সদস্য হিসেবে মিজানুর রহমান মিলটন, শরিফুল ইসলাম টিপু ও জাকির ইকবাল বাপ্পি দায়িত্ব পালন করবেন।

কুষ্টিয়া র্যাবের অভিযানে সাড়ে বত্রিশ কেজি গাঁজা সহ আটক-০২
মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় অদ্য ০৫ জুলাই ২০২৩ ইং তারিখ রাত ০৩:১৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন রানাখড়িয়া গ্রামস্থ মেসার্স জ্যোতি ফিলিং ষ্টেশন এর সামনে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ৩২ কেজি ৫০০ গ্রাম গাঁজা যাহার মূল্য আনুমানিক ৬,৫০,০০০/-(ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা সহ ০২ জন আসামি ১। মোঃ এরশাদুল হক (৩৪), পিতা-মোঃ আলাল উদ্দিন, সাং-পশ্চিম রায়গঞ্জ, থানা-নাগেশ^রী এবং ২। মোঃ মোস্তাক (২৫), পিতা-মোঃ মাহাআলম, সাং-টেপারকুটি মোল্লাপাড়া, থানা-কচাকাটা, উভয় জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

র্যাব উল্লেখ করেন, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

দেবহাটার পারুলিয়ায় রাস্তার পরিবেশ নষ্ট, নিষেধ করায় হুমকি!
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটার পারুলিয়ায় ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সামনে কর্কশিট রেখে লোডআনলোড করতে নিষেধ করায় জীবননাশ, ব্যাবসা সহ বিভিন্ন ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভূক্তভোগী ব্যবসায়ী উত্তর পারুলিয়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৫) বাদি হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, পারুলিয়া বাসষ্ট্যান্ডের উত্তর পাশে জাকির টাওয়ার সংলগ্ন “মায়ের দোয়া ষ্টীল এন্ড থাই এ্যালুমোনিয়ম” নামে মনিরুল ইসলামের একটি দোকান আছে। যেখানে তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু কিছুদিন যাবত পারুলিয়া এলাকার বিলায়েত আলী ছেলে ট্যান্সপোর্ট ব্যবসায়ী ইমরান হোসেন (৩৭) উক্ত দোকানের সামনে প্রতিদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত সারি সারি কর্কশিট স্তুপ করে রাখে। এতে ওই দোকানের যাওয়া আসার ব্যাপক সমস্যা সৃষ্টি হয়। এমনকি কর্কশিটের নোংরা, দূর্গন্ধযুক্ত পানি পড়ে আশেপাশের এলাকার পরিবেশ নষ্ট হয়। এছাড়া দীর্ঘ সময় ধরে বাসে কর্কশিট ভর্তি মালামাল লোড করায় যানজটের সৃষ্টি হয় এবং পশ্চিম পাশে রাস্তায় গর্তের সৃষ্টি হয়। চলতি বর্ষার মৌসুমে সেই স্থানে পানি জমে জনসাধারনের চলাচলের বিঘ্ন ঘটছে। বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ও বাজার কমিটিকে জানানো হলেও কোন প্রকার সমাধান আসেনি। এমনকি কর্কশিট ভর্তি মালামাল অন্যত্র সরিয়ে লোড করার বিষয়ে বলতে গেলে প্রাণনাশ, ব্যবসার ক্ষতি সহ বিভিন্ন হুমকি দিতে থাকে ইমরান হোসেন। এঘটনার প্রতিকার চেয়ে মঙ্গলবার রাতে বাদি হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী ব্যবসায়ী মনিরুল ইসলাম।
এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। একজনের ক্ষতি করে আর একজন ব্যবসা করবে এটা ঠিক নয়। কারো ক্ষতি সাধন না করে উভয় যাতে ব্যবসা পরিচালনা করতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া কর্কশিট মোড়ানো বক্সে আসলে কি যায় সেটিও তদন্ত করা হবে।

ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা ফয়সালকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান
খবর বিজ্ঞপ্তি
নগরীর ১৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহবায়ক লিভার ক্যান্সারে আক্রান্ত মোঃ ফয়সাল আহমেদের পাশে দাড়িয়েছেন খুলনা-৩ আসনে ‘ধানেরশীষ’র কান্ডারী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তার উন্নত চিকিৎসার জন্যে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছে খুলনা মহানগর যুবদল নেতৃবৃন্দ। গতকাল বুধবার (০৫ জুলাই) তার বাসায় যেয়ে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের প্রেরিত অর্থ নেতৃবৃন্দ হস্তান্তর করেন।
আর্থিক সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (খুলনা বিভাগ) ও মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, নগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মাহাবুব হোসেন বাবুল, ফজলে বারী লিপন, গাজী সালাউদ্দিন, নাজমুল হাসান নাসিম, সাইফুল ইসলাম, মহিউদ্দীন নয়ন, নুরুল ইসলাম নুরু, মিজানুর রহমান বাবু, জসিমউদ্দীন ডেভিট, এ্যাড. জুলকার নাইম, আতিয়ার রহমান, রফিকুল ইসলাম সান্ত, মোল¬া মহিবুল-াহ, ১৩নং ওয়ার্ড যুবদলের আহবায়ক শাহীন পাটোয়ারী, আঃ আলিম, মোঃ রুহুল আমিন, মোঃ মাইনউদ্দীন, মোঃ প্রিন্স, মাসুদ হোসেন, সুমন হাওলাদার, লিটন হোসেন লিটু, বাপ্পী খান, সরোয়ার হোসেন, মোঃ সেলিম হোসেন, হুমায়ুন কবির পলাশ, মোঃ মুরাদ হোসেন, রবিউল ইসলাম রবি ও গাজী আতিক প্রমুখ।।

রূপসায় আওয়ামী লীগ নেতা জামালের বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের হ্যান্ডবিল বিতরণ
খবর বিজ্ঞপ্তিঃ
গতকাল বিকাল ৫টায় রূপসা উপজেলার কাজদিয়া নতুনহাটে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মাকান্ডের চিত্র ঘরে ঘরে পৌঁছে দিতে উন্নয়নমূলক কর্মকান্ডের হ্যান্ডবিল বিতরণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফকির, সরদার জাকির হোসেন, রূপসা উপজেলা আওয়ামী লীগ নেতা গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, সোহেল জোনায়েদ, সাবেক যুবলীগ নেতা আজিজুল হক কাজল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহাফুজুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, বাকির হোসেন বাকু, জাকির হোসেন, কামাল হোসেন, মনোরঞ্জন, তালিউর রহমান সানি, কবির আহমেদ মনা, শফিকুর রহমান ইমন, তারেক আজিজ, জহুর শেখ, মোঃ আলামিন, শেখ সাগর, ইউপি সদস্য জাহিদ হাসান বাদশা, মহিউদ্দিন মানিক, এহতেশাম অপু, এ্যাড. জাহিদ ইসলাম, ছাত্রনেতা আরিফুল ইসলাম কাজল, চিশতি নাজমুল বাসার সম্রাট, ওয়েজকুরুন্নি বাবু, রাকিব মাহমুদ, সজিব, নাজমুল হুদা অঞ্জন, হুমায়ুন কবির, ইসমাইল মৃধা ইমন প্রমুখ।

শরণখোলায় হরিণের মাংস দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
শরণখোলায় প্রতিপক্ষকে ঘায়েল করতে হরিণের মাংস দিয়ে মালেক ফরাজি নামের এক ব্যক্তিকে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৫জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বগী দশঘর গ্রামের নিজ বসত ঘরের বারান্দা থেকে মাংসসহ তাকে আটক করে বনরক্ষীরা। এ ঘটনার প্রতিবাদ ও মালেক ফরাজির মুক্তির দাবীতে মানববন্ধন করেছে গ্রামবাসী।
স্থানীয় শিক্ষক মাহামুদ হাসান, ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েত, সমাজ সেবক হানিফ মুন্সি, আব্দুর রাজ্জাক, আবু সালেহ অভিযোগ করে বলেন, আগামী শুক্রবার (৭ জুলাই) দিনমজুর মালেক ফরাজি তার ওয়ার্ডে গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষা দিবেন। সে যাতে ওই পরীক্ষায় অংশ নিতে না পারে এজন্য প্রতিপক্ষরা কৌশলে তার বসত ঘরের ভাঙ্গা বারান্দায় তিন কেজি হরিণিরে মাংস পলিথিনে ঝুলিয়ে রেখে বন বিভাগকে খবর দেয়। বন বিভাগের বগী স্টেশনের বনরক্ষীরা ওই খবরে অভিযান চালিয়ে মাংসসহ মালেক ফরাজিকে আটক করে নিয়ে যায়। তাদের দাবী পরিকল্পিতভাবে হরিণের মাংস রেখে নিরপরাধ ব্যক্তিকে হরিণের মাংস দিয়ে ফাঁসানো হয়েছে।
সংশ্লিষ্ট সাউথখালী ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান হোসেন রাজিব বলেন, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এর অগেও প্রতিপক্ষকে ফাঁসাতে সুন্দরবন সংলগ্ন এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। তিনি নিরপরাধ কোন ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে ব্যপারে বন বিভাগের প্রতি দাবী জানান।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার স্টেশনের বনরক্ষীদের একটি দল মালেক হাওলাদারের বসত ঘরের বারান্দা থেকে তিন কেজি হরিণের মাংসসহ মালেক হাওলাদারকে আটক করে স্টেশন অফিসে নিয়ে আসা হয়। কিন্তু এটি পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্য বন বিভাগকে খবর দেয়া হয়েছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন। তবে এ বিষয়ে শরনখোলা রেঞ্জ কর্মকর্তা তদন্ত করে সিদ্ধান্ত নিবেন বলে তিনি জানান।
এ ব্যপারে শরনখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান ও বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেনের সাথে একাধিকবার মুঠোফোনে কল করেও কথা বলা সম্ভব হয়নি। ##

জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর ও জেলা শাখার এক জরুরী সভা
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর ও জেলা শাখার এক জরুরী সভা বুধবার বিকাল ৫.৩০ মিনিটে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর। সভা পরিচালনা করেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যৌথ সভায় দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ নেতৃবৃন্দ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে এম আজম খসরুর একক স্বাক্ষরে সকল অবৈধ কমিটিগুলো বিলুপ্ত ও আগের কমিটি বহাল এবং সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এ জন্য খুলনা জেলা ও মহানগর শ্রমিক লীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের নেতৃবৃন্দদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ। সভায় আগামী জাতীয় নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবেন তাকে বিজয়ী করার লক্ষে খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া, জাতীয় শ্রমিক লীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, মল্লিক নওশের আলী, মোল্লা মাহাবুবুর রহমান, এ্যাডঃ এনামুল হক, কাজী আঃ ওহাব, আঃ রহিম খান, মোল্লা আজাদ আলী, মোঃ আলাউদ্দিন, মোঃ আসাদুজ্জামান মুন্না, খন্দকার রফিকুল ইসলাম, মোঃ ফারুক হাসান, মোঃ শাহ আলম শেখ, শেখ মঈনুল ইসলাম মোহন, শেখ মোঃ রমজান, মোঃ বোরহান হাওলাদার, মোঃ আলমগীর মল্লিক, মোঃ জাবেদ মিয়া, মোঃ কামাল হোসেন, মোঃ শরিফুল, শেখ আঃ সত্তার, হায়দার আলী খান, মোঃ আনিস, মোঃ নুর ইসলাম, মোঃ মনির, কাজী রফিকুল বারী, সঞ্জয় কর্মকার, সোহাগ হাওলাদার, শফিকুল ইসলাম লিকু, মোঃ মারুফ, মোঃ মাহাবুবুর রহমান মোল্লা, মোঃ সলেমান শিকদার, মোঃ জাহাঙ্গীর হোসেন, বিপ্লব কুমার রায়, মোঃ তৈয়ব আলী হাওলাদার, মোঃ আল আমিন কবির, মোঃ আয়নুল ইসলাম, মোঃ সেলিম, মোঃ নুর ইসলাম রনি, মোঃ সাইদুর রহমান সাঈদ, মোঃ শহিদ, মোঃ সাজু প্রমুখ নেতৃবৃন্দ।

আজ সাবেক এমপি শামছুল হুদা খাঁনের ১৬তম মৃত্যু বার্ষিকী
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
আজ বৃহস্পতিবার ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চলের পিতা সাবেক সংসদ সদস্য শামছুল হুদা খানের ১৬ তম মৃত্যু বার্ষিকী।
মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জলিলপুর খান পাড়ার তার নিজ বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রন জানিয়েছেন শামছুল হুদা খানের ছেলে সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।

 

ফকিরহাটে পরিবহনের ধাক্কায় ভ্যান চালকসহ আহত-৩
ফকিরহাট প্রতিনিধি।
খুলনা-ঢাকা মহাসড়কের বাগেহাটের ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকায় পরিবহনের ধাক্কায় ভ্যান চালক ও দুই যাত্রী সহ তিনজন আহত হয়েছেন। বুধবার (৫ই জুলাই) সকাল সাড়ে ১০টা দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা দ্রুত আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন ভ্যান চালক সুলতান শেখ (৩৫), ভ্যানযাত্রী রুহুল আমীন মোড়ল (২৮) ও আনছার আলী (৬০)। এরা সকলেই বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুরের কার্তিকদিয়া গ্রামের বাসিন্দা। এদের মধ্যে ভ্যানযাত্রী রুহুল আমীন মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, যাত্রীবাহী ভ্যানটি কার্তিকদিয়া থেকে ফলতিতা বটতলা এলাকায় যাচ্ছিল। এমন সময় পিছন দিক দিয়ে দ্রুতগতিতে আসা একটি পরিবহন তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ দুর্ঘটনায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। মোল্লাহাট হাউওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ্যানটি উদ্ধার করা হয়েছে। তবে অজ্ঞাত পরিবহন পালিয়ে গেছে। ##

খুলনায় কাশবন থেকে যুবতীর লাশ উদ্ধারে উদ্বেগ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর রায়েরমহল আন্দিরঘাট ব্রিজ এলাকায় কাশবন থেকে ০৪ জুলাই দুপুরে স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে হরিণটানা থানা পুলিশ আঁখি আক্তার (২৭) নামে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে। নিহত তরুণী বগুড়া সদরের ১২ নং ওয়ার্ডের চক ফরিদ গ্রামের মোঃ আবুল হোসেনের মেয়ে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তরুণীকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ন্যাক্কারজনক এই ঘটনায় উদ্বেগ ও দায়ী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এবং প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে ভুক্তভোগীর পরিবারকে আইনী সহায়তা প্রদানের আশ^াস প্রদান করে বিবৃতি দিয়েছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।

বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন সংগঠনের খুলনা মহানগর সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ, উপদেষ্টা রোটাঃ এস এম শাহনওয়াজ আলী, আলহাজ¦ রোটাঃ ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার, ডাঃ এ টি এম মঞ্জুর মোর্শেদ ও আলহাজ¦ এ কে এম ফজলুর রহমান, সহ-সভাপতি আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ, আলহাজ¦ রুস্তুম আলী হাওলাদার, জি এম মোজাহিদুল ইসলাম ও শেখ মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ মান্নান বাবলুসহ মোঃ রুকুনুজ্জামান, সৈয়দ মিজানুর রহমান, মোঃ হেলাল উদ্দিন, ইনামুল হক সবুজ, হাসানুর রহমান তানজির, ইলিয়াছ হোসেন লাবু, শাহিন আলম বাবু, আজাদুল হক আজাদ, আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির বালী, আব্দুর রাজ্জাক জোদ্দার, মোঃ মনির হোসেন, মোঃ বদিউজ্জামান লাবলু, একরামুল হোসেন লিপু, অলোকা রাণী দাস, মোঃ হুমায়ুন কবির, মোঃ আফতাব উদ্দীন, মোঃ সরোয়ার হোসেন, বিমল মল্লিক, বিপ্লব কান্তি দাস, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, ডাঃ সাইফুল্লাহ মানছুর, অসীম কুমার বিশ^াস, মেহ্দী হাসান, পিযুষ চন্দ্র গোমস্তা, কাজী আব্দুল মান্নান, মোঃ আকবর আলী, কাজী কামরুল ইসলাম কচি, মোঃ ইমরান পারভেজ, মোঃ রবিউল আলম, মোঃ লিটন হোসেন ও ফিরোজ আহমেদ প্রমুখ।

ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে অর্থদন্ড

মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ফয়জুল্লাহ পুরে পদ্মার পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে রফিকুল ইসলাম ও আরিফুল ইসলাম কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে ২ জনকে ১ লক্ষ্য টাকা জরিমানা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। এসময় লালপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন, ভেড়ামারা উপজেলায় অবৈধভাবে কেউ মাটি বালি উত্তোলন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান চলমান থাকবে।

পাইকগাছায় ডাকাতি প্রস্তুতি কালে দেশী অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি ।।
পাইকগাছায় ডাকাতি প্রস্তুতি কালে দেশী অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। এঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার সকালে আটক ডাকাতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সুজিত ঘোষ জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে স্বস্ত্রডাকাত দল উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গোয়াল বাড়ি চক এলাকায় প্রধান সড়কের ছোপের পাশে ডাকাতির প্রস্কুতি নিচ্ছিলো। এ সময় গোপন সংবাদে এলাকাবাসি ও পুলিশের সহযোগীতায় সেখানে অভিযান চালানো হয়। এ সময় উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রামের ফজলু গাজীর ছেলে রফিক গাজী(২৮), লস্কর ইউনিয়নের মিনাজ চকের লেওকত সরদারের ছেলে আসাবর সরদার (১৮), নজু গাজীর ছেলে মহরাম গাজী(২০), আশরাফ সরদারের ছেলে ফজলু সরদার(১৭) কে আটক করা হয়।তাদের নিকট থেকে দেশী তৈরী কুড়াল, হাতুড়ি, রড ও দা উদ্ধার করা হয়। পাইকগাছা থানার পরিদর্শক ( ওসি তদন্ত) তুষার কান্তি দাশ জানান, তারা ওই এলাকায় ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহন করছিলো। অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। দুপুর ১২ টার দিকে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাইকগাছায় ক্রেতা সেজে মাদকসহ বিক্রেতা স্বামী স্ত্রীকে গ্রেফতার করলো পুলিশ
পাইকগাছা প্রতিনিধি ।।
পাইকগাছায় ক্রেতা সেজে মাদকসহ বিক্রেতা স্বামী স্ত্রীকে গ্রেফতার করলো পুলিশ। বুধবার দুপুরে হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। থানায় মাদক মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শ্যামা প্রসাদ জানান, বুধবার সকালে উপজেলার হরিঢালী ইউনিয়নে সলুয়া গ্রামে হাকিম মসলিশ(৫০)বড়িতে ক্রেতা সেজে উপপরিদর্শক সুজিৎ ঘোষ সহ পুলিশের একটি দল মাদক কিনতে যায়। এ সময় হাকিম মসলিশের কথামত তার স্ত্রী সুরাইয়া বেগম(৩৫) ১শ গ্রাম মাদক(গাঁজা) ক্রেতার কাছে দেয়। তাৎক্ষনিক পুলিশের দলটি তাদেরকে ঘিরে ফেলে তাদের স্বমী স্ত্রীকে গ্রেফতার করে। পাইকগাছা থানার পরিদর্শক ( ওসি তদন্ত) তুষার কান্তি দাশ জানান, অভিযান চালিয়ে মাদকসহ ব্যবসায়ী স্বামী স্ত্রী কে গ্রেফতার করা হয়। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গায় ক্যাডার সার্ভিসের মাঠ পর্যায়ের প্রশিক্ষণার্থীরা সমীক্ষা কার্যক্রম
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ক্যাডার সার্ভিসের মাঠ পর্যায়ের প্রশিক্ষণার্থীরা সমীক্ষা কার্যক্রমে অংশ গ্রহন করেন।
বুধবার বেলা ১১টায় বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকায় চলমান ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মনোনীত প্রশিক্ষণার্থীগণ চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হন। এসময় ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাডার সার্ভিসের ৯ জন বিসিএস কর্মকর্তাকে পুলিশ সুপারের কার্যালয়, চুয়াডাঙ্গায় জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।পরে তাদের হাতে স্মৃতি স্মারক তুলে দেন। এছাড়া চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী ও দার্শনিক স্থানসমূহের সাথে পরিচিতি ও জেলা পুলিশের বিভিন্ন স্থাপনা, কার্যক্রম এবং পেশাগত অর্জন নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখানো হয়। অংশগ্রহণ কারীরা চুয়াডাঙ্গার বিভিন্ন ঐতিহ্যবাহী ও দার্শনিক স্থানসমূহের সাথে পরিচিত হয়ে চুয়াডাঙ্গা সম্পর্কে জানতে পারে।

রূপসায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
রূপসা প্রতিনিধি ঃ
পূর্ব রূপসা বাজারে ভোক্তা অধিকার আইনে ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ রাখার দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনের ৩৮ ধারায় মেসার্স মেহেদী ট্রেডার্সকে ১ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য সেলফে সংরক্ষণ ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় মেসার্স রিপন ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।৫মে বুধবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহান অভিযানটি পরিচালনা করেন। তিনি বাজারের ফুটপাত দখল,রাস্তার উপর মাছ,মুরগী ও সব্জির বিক্রয়ের ফলে সৃষ্ট সমস্যাগুলি পরিদর্শন করেন এবং অনতিবিলম্বে ব্যবসায়ী ও বাজার কমিটির কর্মকর্তাদের নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করার ইতিবাচক মনোভাব পোষণ করেন।তিনি ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখবেন বলে জানান।

মোংলায় মুক্তিযোদ্ধা পরিবারকে গাছের সাথে বেঁধে রেখে ঘর ভেঙ্গে উচ্ছেদের অভিযোগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় এক মুক্তিযোদ্ধার স্ত্রী, ছেলে ও মেয়েদেরকে গাছের সাথে বেঁধে বসত ঘর ভেঙ্গে দিয়ে উচ্ছেদের অভিযোগ উঠেছে বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ সময় উচ্ছেদ করতে আসা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শাহীনুর আলমের পা ধরেও রক্ষা পায়নি মুক্তিযোদ্ধা পরিবারটি। উল্টো তাদের ওপর নিরাপত্তা কর্মীদের দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মুন্সী। বুধবার দুপুরে মোংলা প্রেস ক্লাবে সংবাদ সমম্মেলনে এ অভিযোগ করেন মুক্তিযোদ্ধা পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল মুন্সী বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ডাকে দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন। দেশ স্বাধীন করেও তার নিজস্ব কোন জমি বা বাড়ী নেই। তাই ২০০২ সাল থেকে বন্দর কর্তৃপক্ষের জায়গা লীজ নিয়ে খাজনা দিয়ে স্ত্রী ও সাত ছেলে মেয়ে নিয়ে সেখানে ঘর উঠিয়ে বসবাস করে আসছেন। পশুর নদীর পাড়ে স্থায়ী বন্দর এলাকায় গোলপাতার ছাউনির ঘর তুলে সেখানে বসবাস করে আসছেন। তার আয়ের উৎস কৃষি কাজ ও সরকারী ভাতা। ২০১১ সালে জায়গা বরাদ্দ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলে বন্দর কর্তৃপক্ষের তৎকালীন চেয়ারম্যান তাদের জায়গায় বসবাস করার অনুমতি দেন। সেই থেকে ছেলে মেয়েদের নিয়ে তিনি সেখানেই বসবাস করে আসছিলেন।

কিন্তু গত ৪ জুলাই বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শাহীনুর আলম ম্যাজিষ্ট্রেট ও নিরাপত্তা কর্মীদের নিয়ে এসে তার ছেলে-মেয়েদের বনদস্যুদের মত গাছের সাথে বেঁধে তার বসত ঘর থেকে জোরপূর্বক উচ্ছেদ করে দেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মুন্সীর স্ত্রী রহিমা বেগম তার হাত পা ধরে কেঁদে কেঁদে আকুতি করলে তাকে গালিগালাজ ও নিরাপত্তা কর্মী দিয়ে মারধর করে এবং তার ছেলে রেজাউল ও জামাতা তৌহিদকে এক মাসের কারাদন্ড দেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। এ সময় পরিচালক (প্রশাসন) শাহীনুর আলমের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার স্ত্রী রহিমা বেগম নানা অভিযোগ তুলে কান্নায় ভেঙ্গে পড়ে তার এবং তার পরিবারের ওপর নির্যাতনের বিচার চান।

এ ব্যাপারে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শাহীনুর আলম সাংবাদিকদের বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মুন্সী দীর্ঘদিন বন্দর কর্তৃপক্ষের জায়গায় অবৈধভাবে বসবাস করে আসছিলেন। একাধিকবার তাকে সরে যেতে বললেও না যাওয়ায় গত ৪ জুলাই তাকে উচ্ছেদ করা হয়। তার পরিবারের ওপর কোন নির্যাতন করা হয়নি দাবী করে এ কর্মকর্তা বলেন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে আপ্যায়ন করে ওই জায়গা ছেড়ে দিতে বলা হয়েছে।

এ বিষয়ে মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, যেহেতু নুরুল ইসলাম মুন্সী একজন বীর মুক্তিযোদ্ধা, তাই বিষয়টি অধিকতর যাচাই পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কয়রায় ফল ব্যবাসায়ী বনমালী হত্যার প্রতিবাদে মানববন্ধন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলার ৬নং কয়রা সার্বজনীন দূগা মন্দিরের সভাপতি খুলনার কদমতলা বাজারের পদ্মা বানিজ্য ভান্ডারের মালিক ফল ব্যবসায়ী বনমালী মন্ডলকে পরিকল্পিতভাবে হত্যা করে গত ২৬ জুন রেলস্টেশনে পাশে ফেলে রাখে দুবৃত্তরা। পরিবাবের দাবি ফল ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দের জের ধরে প্রতিপক্ষ ব্যবসায়ীরা তাকে হত্যা করে। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় ৬ জনকে আসামী করে হত্যা মামলা দাযের করে তার পরিবার। পরিকল্পিত এ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ৬নং কয়রা সকল মন্দির কমিটি ও এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। গতকাল ৫ জুলাই বেলা ১১ টায় ৬নং কয়রা গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরের মাঠে মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, শিক্ষক সুজিত কুমার রায়, রনজিত কুমার বাইন, অসিত কুমার মন্ডল, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক অরবিন্দ কুমার মন্ডল, সমাজসেবক গোষ্টবিহারী রায়,পরিমল মন্ডল, বনমালীর স্ত্রী শ্রীমন্তী মন্ডল, কেশব মন্ডল, কনিকা মন্ডল প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, বনমালীর প্রতিপক্ষ খুলনার ঘোষ টেড্রাসের মালিক অমিত ঘোষের সাথে ব্যবসায়ীক দ্বন্দের কারনে তারা বনমালীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।এলাকাবাসী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে প্রশাসনের নিকট। মানববন্ধনে এলাকার সর্বস্তরের সস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

বেনাপোল পৌরসভা নির্বাচন হচ্ছে ১০ বছর পর,সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ন

বেনাপোল(যশোর)প্রতিনিধি

বেনাপোল পৌরসভা নির্বাচনের মাত্র ১০ দিন (১৭ জুলাই) বাকি। দীর্ঘ ১০ বছর নির্বাচন না হওয়ায় এই নির্বাচনটি এখন সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ন।

বিএনপি ও জামায়াত নির্বাচনে না এলেও সতন্ত্র প্রার্থী হিসেবে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন ও ফারুক হোসেন উজ্জল প্রতিদ্বন্দিতা করছেন।

বর্তমানে মেয়র প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারনায় সবচেয়ে বেশী এগিয়ে নৌকা প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন। অপর ২ সতন্ত্র প্র্র্থাী মফিজুর রহমান সজন ও ফারুক হোসেন উজ্জল ঢিলে-ঢালাভাবে হাতে গোনা ৫/৭ জন সমর্থক নিয়ে প্রচার প্রচারনা শুরু করেছেন।

নৌকার প্রার্থী নাসির উদ্দিনের প্রচার প্রচারনায় শতশত দলীয় নেতা কর্মী ও সাধারন মানুষ সাথে থেকে নির্বাচনী প্রচার প্রচারনা ও পথ সভায় অংশ গ্রহন করছেন। আজ বুধবার (৫ জুলাই) বিকেলে বড় আচড়া ওয়ার্ডে এক নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি ছাড়াই কয়েক হাজার মানুষ অংশ নেয় নাসির উদ্দিনের পথ সভায়।এসময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা এবং সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করেন।

যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মনজু, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুবলীগের শার্শা উপজেলার সভাপতি অহেদুজ্জামান অহিদ নৌকার প্রার্থী নাসির উদ্দিনকে সাথে নিয়ে প্রচার প্রচারনা চালিয়ে যাচেছ।

বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ না নিলেও সতন্ত্র প্র্র্থাী হিসেবে মফিজুর রহমান সজন ও ফারুক হোসেন উজ্জল প্রতিদ্বন্দিতা করছেন ।
বেনাপোল পৌরসভায় আগামী ১৭ জুলাই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। পৌর সভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৭ জন। পুরুষ ভোটার -১৫ হাজার ১৬২ ও মহিলা ভোটার সংখ্যা -১৫ হাজার ২২৫ জন। মোট ভোট কেন্দ্র ৯ টি ।

বেনাপোল পৌরসভা নির্বাচনে আচরণবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন ভ্রাম্যমান আদালত । বুধবার সকালে বেনাপোল পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম।বড় ধরনের আচরণ বিধি লঙ্ঘনের ঘটনায় এক কাউন্সিলর প্রার্থীকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় সেজন্য প্রার্থী এবং কর্মীদের সতর্ক করেন তিনি ।

শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা জানান, বেনাপোল পৌরসভা নির্বাচনী ২০২৩ এর তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণ বিধিমালা বাস্তবায়নের শার্শা উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

বেনাপোল পৌরসভায় আগামী ১৭ জুলাই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। পৌর সভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৭ জন। পুরুষ ভোটার -১৫ হাজার ১৬২ ও মহিলা ভোটার সংখ্যা -১৫ হাজার ২২৫ জন। মোট ভোট কেন্দ্র ৯ টি ।

মোংলা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা
তথ্য বিবরণী
মোংলা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বন্দর ব্যবহারকারীদের সাথে মতবিনিময় সভা বুধবার দুপুরে খুলনার হোটেল সিটি ইনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, মোংলা বন্দর খুলনার অন্যতম শ্রেষ্ঠ আর্কষণ। দক্ষিণ-পশ্চিমাঞ্চল তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এই বন্দরের গুরুপূর্ণ ভূমিকা রয়েছে। পদ্মা সেতু চালুর পর মোংলা বন্দরে আমদানি-রপ্তানির চাপ বেড়েছে। সময়ের সাথে বেড়েছে গাড়ি আমদানি। তিনি আরও বলেন, বন্দর উন্নয়নে ৬ হাজার ১৪ কোটি ৬১ লক্ষ ৯০ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘আপগ্রেডেশন অব মোংলা পোর্ট’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের আওতায় ১২টি কম্পোনেন্টের মধ্যে রয়েছে বন্দর জেটিতে ১ ও ২ নম্বর কনটেইনার টার্মিনাল নির্মাণ, কনটেইনার হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড নির্মাণ, ইয়ার্ড শেড, নিরাপত্তা দেয়াল অটোমেশন ও অন্যান্য অবকাঠামোসহ বন্দরের সংরক্ষিত এলাকা সম্প্রসারণ, সার্ভিস ভ্যাসেল জেটি শেড ও পোর্ট রেসিডেনশিয়াল কমপ্লেক্স, কমিউনিটি সুবিধাদি নির্মাণ, ইকুইপমেন্ট ইয়ার্ড, ইকুপমেন্ট শেড ও প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ এমটি পুল নির্মাণ, সিগনাল রেড ক্রসিং ও ওভারপাস নির্মাণ, বিনোদন ব্যবস্থাসহ বাঁধ নির্মাণ এবং ৫টি হারবার ক্রাফট কেনা হচ্ছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ২০২৭ সালের মধ্যে মোংলা বন্দর হবে স্মার্ট বন্দর।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জুট স্পিনার্স এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এস কে আফিল উদ্দিন এমপি, মোংলা কাস্টম হাউজের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান, মোংলা বন্দরের হারবার মাষ্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ ও পরিচালক (ট্রাফিক) কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী। অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, বিজেএর চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, বিএফএফইএ’র সহসভাপতি শেখ আব্দুল বাকী প্রমুখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় মোংলা বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী, বিজেএ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ জুট স্পিনার্স এ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন, মোংলা বন্দর কর্তৃপক্ষের উর্দ্ধতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, মোংলা বন্দরের আধুনিকায়নে অনেক প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলেছে। বন্দরের ড্রেজিং ব্যবস্থা উন্নয়নে প্রায় ৭৯৪ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পে বন্দরের পশুর চ্যানেলের ইনার বারে জয়মণি ঘোল থেকে বন্দর জেটি পর্যন্ত ২৩ কিলোমিটার ড্রেজিং করা হচ্ছে। চ্যানেলটির ড্রেজিংয়ের কাজ শেষ হলে ৯ দশমিক ৫০ মিটার থেকে ১০ মিটার গভীরতার কনটেইনারবাহী জাহাজ সরাসরি জেটিতে ঢুকতে পারবে। বন্দরের কনটেইনার রাখার স্থান বৃদ্ধির জন্য কনটেইনার ইয়ার্ড নির্মান করা হবে। এ ছাড়া মোংলা বন্দরে অবস্থান করা বিদেশি জাহাজে, বন্দর এলাকার শিল্প অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের সুপেয় পানির চাহিদা মেটাতে ২৪ কোটি ৭২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। বন্দর ব্যবহারকারীদের জন্য জরুরি বার্তা সেবা কার্যক্রমের উন্নয়ন করা হচ্ছে। এর মাধ্যমে বন্দর চ্যানেলে প্রবেশ করা প্রতিটি জাহাজ তদারকির পাশাপাশি গতিবিধ পর্যবেক্ষণ করা সহজ হবে। পাশাপাশি ৪০১.২৪ কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দরের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটির কাজ শেষ হলে বন্দরে চলাচলকারী বিভিন্ন বাল্ক, কনটেইনার, ট্যাংকার ও অন্যান্য জলযান থেকে নিঃসৃত তেল ও পেট্রোলিয়াম বর্জ্যসহ অন্যান্য আবর্জনা সংগ্রহ করা সহজ হবে এবং একই সঙ্গে পশুর চ্যানেল ও বন্দরের আশপাশের নদ-নদীতে বিভিন্ন জাহাজ থেকে নিঃসৃত তেল অপসারণ সহজ হবে। এর ফলে মোংলা বন্দর এলাকায় সামুদ্রিক দূষণ হ্রাসসহ বন্দর ও চ্যানেল এলাকার পরিবেশের সুরক্ষা নিশ্চিত হবে।

শালিখার সীমাখালীতে মার্কেটের সামনে অবৈধ স্থাপনা।বিপাকে মালিকপক্ষ
মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখার সীমাখালীতে মালিকানা তিনতলা মার্কেটের সামনে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনার জন্য মালিকপক্ষ পড়ছে বিপদে।কেহ দোকান ভাড়া নিচ্ছেন।সম্প্রতি রাতের আধারে মার্কেটের সামনে সড়ক ও জনপথের জায়গার কয়েকটা টিনসেট ঘর বানিয়ে মার্কেটটিকে একবারে অবরুদ্ধ করে রেখেছে।সিমাখালী হাই স্কুলের পশ্চিম পাশে ছোট বট গাছের পাশে অবৈধ ভাবে কয়েকটা দোকান বানিয়ে ব্যবসা করছে কতিপয় প্রভাবশালিরা।মার্কেটে একটি ভ্যানও যেতে পারেনা। ক্ষতিগ্রস্ত মালিক পিয়ারপুর গ্রামের মোহাম্মদ আলী আকবার বলেন সিমাখালি মৌজার ৪১ খতিয়ান ৪৯ নং দাগের জমির উপর পৈত্রিক ৮ শতক জমিতে তিন তলা মার্কেট করেছি, যার নিচে আটটি দোকান ঘর রয়েছে । মার্কেটের সামনে পূর্ব পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় ১০-১৫ দিন পূর্বে জসীমউদ্দীন ও, মান্নান মন্ডল দুইটি টিনশেডের দোকান ঘর তৈরি করে মার্কেটে যাওয়ার পথ বন্ধ করে রেখেছে। এছাড়া একই জায়গায় পাশাপাশি শাহাদাত মন্ডলসহ কয়েকজনে আধা পাকা ঘর তৈরি করে জবরদখল করে রেখেছে। একদিকে প্রভাবশালীরা সড়ক ও জনপদের জায়গা দখল করে দোকান ঘর তৈরি করে ব্যবসা করছে অন্যদিকে পৈত্রিক সম্পত্তির উপর মার্কেট তৈরি করে ভাড়া দিতে পারছে না আলী আকবর সহ প্রকৃত মালিকরা।ফলে দ্রুত যাতে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ হয় তার জন্য কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগীরা।

 

দাকোপ উপজেলার রাস্তা-ঘাটের বেহাল দশা নেই কোন ব্যবস্থা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার রাস্তা-ঘাটের বেহাল দশা নেই কোন ব্যবস্থা। সামান্য বৃষ্টি হলেই অনেক জায়গায় এখনও সেই নরম কাঁদা মাটির হাঁটু গেঁড়ানো দৃশ্য দেখা যায়। এলাকাবাসী জানায় এখনো অল্প বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় সকল যানবাহন। এমন কি রাস্তায় চলা ফেরা করতে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়। এমন দৃশ্য দাকোপ উপজেলার বানিশান্তা, কামারখোলা ইউনিয়ন, সুতারখালী ইউনিয়ন ও দাকোপ ইউনিয়নের কিছু এলাকায় দেখা যায়। কামারখোলা ইউনিয়নের দাকোপ খেওয়া ঘাট পার হলেই একধারে সুতারখালী ইউনিয়নের শেষ কালাবগী সুন্দরবন এলাকার ঝুলন্তপাড়া নামক স্থান পর্যন্ত। পুরো কাঁচা কাঁদা মাটির তৈরি ওয়াবদা রাস্তা। এই রাস্তা দিয়ে দু ইউনিয়নের জনসাধারণের চলাচলের এক মাত্র রাস্তা। সুতারখালী ও কামারখোলা ইউনিয়নে সরজমিনে উপস্থিত হয়ে দেখা যায়, মোটর সাইকেল, মোটর ভ্যান, ইজিবাইক, টমটমসহ বিভিন্ন যান চলাচল করে এ কাঁচা কাঁদা রাস্তা দিয়ে। তাদের ভাষ্যনুযায়ী সামান্য একটু বৃষ্টি হলেই বিপাদে পড়তে হয় এলাকার জনগনের। সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
তখন এলাকার জনগনের চলাচলের একমাত্র উপায় থাকে নদী পথে ট্রালারে বা জুতা হাতে নিয়ে কাদার মধ্যে দিয়ে পায়ে হেটে চলতে হয়। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় কেহ যদি অসুস্থ হয়ে পড়ে তখন তাকে যে, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করা হবে। সেটাও খুব কঠিন হয়ে পড়ে। আবার যদি গুরুত্বপূর্ণ ডেলিভারি, জরুরী কোন রোগী থাকে অনেক সময় পথে তার মৃত্যু ঘটে যায়। অনেক সময় কপালের জোরে বেঁচে যান চিকিৎসা নিলে। এ বিষয় স্থানীয় ইউনিয়নের জনপ্রতিনিধিরা বড় নিরব।
এলাকার এক সাবেক ইউপি সদস্য সাংবাদিকদের বলেন, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কালাবগীর দূরাত্ব প্রায় ২৫ কিলোমিটার। এবং কামারখোলা ইউনিয়নের দূরাত্ব প্রায় ১০ কিলোমিটার। পুরো রাস্তা কাঁচা কাঁদা মাটির। বৃষ্টি হলেই কোন অসুস্থ ব্যক্তি বা কোন রোগীকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হলে অনেকটা অসাধ্য হয়ে পড়ে। এক মাত্র উপায় থাকে ট্রলার যোগে নদী পথে নিয়ে যাওয়া। বেশির ভাগ জরুরী ডেলিভারি রোগীর দেখা যায় পথেই প্রসব হয় যায়। তাছাড়া মাঝে মাঝে অনেক সময় শোনা যায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে রোগীর মৃত্যুর খবর। তিনি আরো বলেন, এমপি মহাদয় ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও রাজনৈতিক নেতারা যদি রাস্তার বিষয় একটু খেয়াল করেন। তাহলে রাস্তা পাকা হয় দুর হতো কাঁদা মাটির খেলা। কিন্তু কেউ এ বিষয় নিয়ে কথা বলেও না দেখেও না। এখানেই কাঁদা মাটির গল্প শেষ নয়, দাকোপ ইউনিয়নের পোদ্দারগঞ্জ নতুন খেওয়া ঘাট হইতে দাকোপ পরিষদ যেতে রাস মন্দির পর্যন্ত অর্থাৎ দাকোপ পুরাতন লঞ্চঘাট পর্যন্ত রাস্তা কাঁচা রয়েছে। একটু বৃষ্টি হলেই এলাকার জনগনের চলাচলে ভোগান্তি পোহাতে হয়। বন্ধ হয়ে যায় সকল যানবহন চলাচল। তখন কাঁদা মাটি ছিটকোতে হয় এলাকার সকলকে। এ বিষয় দাকোপ ইউনিয়নের সাহেবের আবাদ এলাকার গরীবের দরদী সাহসী মানুষ গৌতম সরকার (কাঁকন) সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলার জনগন শান্তিতে বসবাস করতে পারে। আওয়ামী লীগ সরকার নিরলস ভাবে একের পর এক উন্নয়ন করে স্বনামের সাথে এগিয়ে যাচ্ছে অথচ আমাদের এই অবস্থা।তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের দেশরত্ন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ভালো মনের মানুষ। তারই ধারাবাহিকতা নিয়ে দাকোপ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিঃস্বার্থ ভাবে কাজ করে চলেছেন। তেমনি কোন ভাবেই কমতি নেই, দাকোপ উপজেলার উন্নয়ন। দাকোপ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান বিনায় কৃষ্ণ রায় সততার সাথে এগিয়ে।
তাই আমি জনগনের পক্ষে থেকে চেয়ারম্যান বাবুর দৃষ্টি আকর্ষণ করছি। আসা করি আমাদের এ তিন কিলোমিটার কাঁচা কাদা মাটির রাস্তা দ্রুত কাঁদা মাটি দুর হবে। শুধু আমার না তিন ইউনিয়ন বাসীর জনগনের দাবি, কাঁচা কাঁদা মাটির রাস্তার অবসর গঠিয়ে জনগণের চলাচলের জন্য পাকা রাস্তার ব্যবস্থা করা হোক।

‘স্ত্রীর ওপর অভিমান করে’ যুবকের আত্মহত্যার চেষ্টা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে স্ত্রীর ওপর অভিমান করে রাসেল হোসেন (২৪) নামে এক যুবক কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে দাবি তার পরিবারের।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার শ্রীফলকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল একই গ্রামের মোহাম্মদ শাহাজান আলীর ছেলে।

রাসেলের ভাই মনির হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে দুপুরের দিকে স্বামী-স্ত্রী বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তার স্ত্রী ঘর থেকে বাইরে যাওয়ার সুযোগে রাসেল ধানক্ষেতে ব্যবহারের জন্য সংরক্ষিত কীটনাশক পান করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান, পাকস্থলী পরিষ্কার করে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আমদানির মরিচ ৪০০ টাকা কেজি
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে আমদানি হওয়া ভারতীয় মরিচ খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন, আমদানি খরচ বেশিসহ চাহিদা অনুযায়ী বাজারে সরবরাহ কম হওয়ায় দাম বেশি।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের নতুন হাটখোলা, ওয়াপদা বাজার, ট্ব-বাজার ঘুরে দেখা গেছে, আমদানি হওয়া মরিচ প্রকারভেদে বিক্রি হয় ২৮০ থেকে ৩৪০ টাকা কেজি। খুচরা বিক্রি ৪০০ টাকা দরে।
ব্যবসায়ীদের দাবি, ভারতের বিভিন্ন এলাকা থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। প্রতি কেজি মরিচ কিনতে হচ্ছে ভারতীয় ১১৫ রুপিতে, যা প্রায় ১৫০ টাকা। এ ছাড়া পরিবহন, বন্দরের শুল্ক মিলে খরচ হচ্ছে ৮০ টাকা। সব মিলিয়ে এক কেজি মরিচে গুনতে হচ্ছে গড়ে ২৩০ টাকা।

একটি ইন্স্যুরেন্স কোম্পানির অফিস সহায়ক নাঈম ইসলাম। তিনি বলেন, দেশে ভারত থেকে প্রচুর মরিচ আসছে। তাতেও দাম কমছে না।

ক্রেতা আক্কাছ আলী বলেন, ‘সব পণ্যের দামই বেশি, যা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। সঙ্গে কাঁচামরিচের বাড়তি দামে ভোগান্তি বাড়াচ্ছে।’

শ্যামল বিশ্বাস শহরের নতুন হাটখোলা বাজারের খুচরা মরিচ বিক্রেতা। তিনি বলেন, পাইকারি ৩৪০ টাকা কিনে ৪০০ টাকা কেজি বিক্রি করছেন। মরিচ ১০ কেজি চাইলে দিচ্ছে ৩ থেকে ৪ কেজি।

পাইকার সাইফুর রহমান দাবি করেন, বড় বড় এলসি ব্যবসায়ী আড়তে কন্ট্রাক্টে মরিচ দেন, সেটা ৫ থেকে ৬ টাকা কমিশনে বিক্রি করে দেন তাঁরা। অপর পাইকার তারেক রহমান বলেন, বাজারে আসা ভারতীয় মরিচের সরবরাহ খুবই কম, ফলে দাম বেশি।

খুলনার সোনাডাঙ্গা এলাকার ব্যবসায়ী নান্নু বিশ্বাস দাবি করেন, ভারত থেকে এলসির মাধ্যমে মরিচ এনে বিভিন্ন জেলায় বিক্রি করেন তিনি। সব প্রক্রিয়া শেষে খরচ পড়ে ২৩০ টাকা কেজি বা তারও বেশি।

যশোরের এলসি ব্যবসায়ী ও আড়তদার আনোয়ার হোসেন বলেন, বোম্বে, নাগপুর, ভেলোর থেকে কাঁচামরিচ আসছে। মঙ্গলবার ৪ ট্রাক মরিচ এসেছে। পরিবহনের সময় পচে ও শুকিয়ে মণে কমে যায় ৬ থেকে ৭ কেজি। বিক্রির সময় আবার আড়তে কয়েক কেজি বেশি দিতে হয়। এটাও তো দামের ওপর প্রভাব পড়ছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন বলেন, নিয়মিতই বাজার তদারকি করা হচ্ছে। ভোক্তাকে যেন কেউ ঠকাতে না পারে সে বিষয়ে সতর্ক আছে প্রশাসন। জেলা কৃষি বিপণন কর্মকর্তা গোলাম মারুফ খান বলেন, মরিচে সরকার নির্ধারিত দাম নেই। ব্যবসায়ীদের আমদানিতে দামের বিষয়ে লুকোচুরি আছে। দামের বিষয়ে জানেন না, তাই পদক্ষেপ নিতে পারছেন না তাঁরা।

 

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় বৃদ্ধ নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদরে বাসচাপায় আকরাম হোসেন (৬৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৫ জুলাই) বিকেল ৩টায় শহরের ইটাগাছা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম হোসেন সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মৃত আফিল উদ্দিন সানার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আকরাম হোসেন সড়ক ও জনপথ মসজিদে জোহরের নামাজ পড়ার কিছুক্ষণ পর বাসার উদ্দেশ্যে বের হন। এসময় পেছন থেকে শ্যামনগরগামী আল-আমিন পরিবহনের একটি বাস তাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই আকরাম হোসেন মারা যান।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, বাসটিকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।