Home আঞ্চলিক বাগেরহাটে ১০ দিনে শনাক্ত ১৫ ডেঙ্গু রোগী

বাগেরহাটে ১০ দিনে শনাক্ত ১৫ ডেঙ্গু রোগী

15

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাট জেলা হাসপাতালে গত ১০ দিনে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (৫ জুলাই) বিকেল পর্যন্ত হাসপাতালে ৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। অবশিষ্টদের মধ্যে কেউ কেউ সুস্থ্য হয়েছেন। বাকিরা নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, শুধু ডেঙ্গু নয়, বাগেরহাট জেলা হাসপাতালে অন্য রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন হাসপাতালের বহির্ভাগে অসংখ্য রোগী জ্বর ও সর্দি জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন।

বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসিম কুমার সমাদ্দার বলেন, বাগেরহাট জেলা হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। প্রায় দুই সপ্তাহে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এছাড়া দিনে সহাস্রাধিক রোগী বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। যাদের বেশিরভাগই জ্বর ও সর্দি জনিত রোগে আক্রান্ত। বর্তমানে বাগেরহাট জেলা হাসপাতালে ২৪৭ জন রোগী ভর্তি রয়েছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেছেন, বাগেরহাট জেলা হাসপাতাল ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। তবে ডেঙ্গু যাতে জেলায় ছড়িয়ে না পড়ে সে জন্য আমরা বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছি।

তিনি আরও বলেন, ডেঙ্গু যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বাড়িঘর, বাজার ও রাস্তাঘাট, নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি অনুরোধ করা হচ্ছে।