Home আঞ্চলিক রামপালে পুলিশের অভিযানে তামা চোর আটক

রামপালে পুলিশের অভিযানে তামা চোর আটক

21

মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||
রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে জামাল শেখ (৪০) নামের পেশাধারী এক চোর চক্রের হোতা কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত জামাল উপজেলার কালেখারবেড় গ্রামের মৃত শহর আলীর পুত্র। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত জামাল তাপবিদ্যুৎ কেন্দ্রে তার চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে রামপাল থানায় মামলা রয়েছে। আমরা তাপবিদ্যুৎ কেন্দ্রে আশপাশে নজরদারী জোরদার করেছি। চোর চক্রের গডফাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও ব্যাবস্হা নেওয়া হচ্ছে, যাতে কেউ পার না পায়।#