Home আঞ্চলিক ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে অর্থদন্ড

ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে অর্থদন্ড

19

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ফয়জুল্লাহ পুরে পদ্মার পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে রফিকুল ইসলাম ও আরিফুল ইসলাম কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে ২ জনকে ১ লক্ষ্য টাকা জরিমানা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। এসময় লালপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন, ভেড়ামারা উপজেলায় অবৈধভাবে কেউ মাটি বালি উত্তোলন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান চলমান থাকবে।