খবর বিজ্ঞপ্তি।।
নগরীর ১৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহবায়ক লিভার ক্যান্সারে আক্রান্ত মোঃ ফয়সাল আহমেদের পাশে দাড়িয়েছেন খুলনা-৩ আসনে ‘ধানেরশীষ’র কান্ডারী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তার উন্নত চিকিৎসার জন্যে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছে খুলনা মহানগর যুবদল নেতৃবৃন্দ। গতকাল বুধবার (০৫ জুলাই) তার বাসায় যেয়ে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের প্রেরিত অর্থ নেতৃবৃন্দ হস্তান্তর করেন।
আর্থিক সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (খুলনা বিভাগ) ও মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, নগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মাহাবুব হোসেন বাবুল, ফজলে বারী লিপন, গাজী সালাউদ্দিন, নাজমুল হাসান নাসিম, সাইফুল ইসলাম, মহিউদ্দীন নয়ন, নুরুল ইসলাম নুরু, মিজানুর রহমান বাবু, জসিমউদ্দীন ডেভিট, এ্যাড. জুলকার নাইম, আতিয়ার রহমান, রফিকুল ইসলাম সান্ত, মোল্লা মহিবুল্লাহ, ১৩নং ওয়ার্ড যুবদলের আহবায়ক শাহীন পাটোয়ারী, আঃ আলিম, মোঃ রুহুল আমিন, মোঃ মাইনউদ্দীন, মোঃ প্রিন্স, মাসুদ হোসেন, সুমন হাওলাদার, লিটন হোসেন লিটু, বাপ্পী খান, সরোয়ার হোসেন, মোঃ সেলিম হোসেন, হুমায়ুন কবির পলাশ, মোঃ মুরাদ হোসেন, রবিউল ইসলাম রবি ও গাজী আতিক প্রমুখ।।
০৫-০৭-২০২৩ইং











































