Home আঞ্চলিক খুলনা জেলা যুবদলের সাংগঠনিক উপ কমিটি গঠন

খুলনা জেলা যুবদলের সাংগঠনিক উপ কমিটি গঠন

130

খবর বিজ্ঞপ্তি।।
আগামী ১৭ জুলাই দেশ বাঁচাতে খুলনা বিভাগীয় তারণ্যের সমাবেশ সফল করার লক্ষে গত ২৪/০৬/২০২৩ তারিখ খুলনা জেলা যুবদলের প্রস্তুতি সভা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল কাফী সখার সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি তরিকুল ইসলাম বনি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক (খুলনা বিভাগ) এম তমাল আহমেদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক এবাদুল হক রুবায়েদ ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক পার্থ দেব মন্ডলের উপস্থিতিতে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক যুবদল খুলনা জেলা শাখার সাংগঠনিক উপ-কমিটি গঠন করা হয়।