Home খেলাধুলা ফুটবলারদের জন্য বিরাট সুখবর

ফুটবলারদের জন্য বিরাট সুখবর

11

স্পোর্টস ডেস্ক।।

২০০৯ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। তারপর কেটে গেছে দীর্ঘ ১৪ বছর। সেই খরা কাটিয়ে গতকাল বুধবার ভুটানকে হারিয়ে আবারো সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। এমন অর্জনে খুশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জামাল-মোরসালিনদের জন্য ৫০ লাখ টাকা ঘোষণা করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।

ঘোষণাটা এসেছিল অবশ্য ভুটান ম্যাচের আগেই। কাজী সালাউদ্দিন টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেন, সেমিফাইনালে উঠতে পারলেই দলকে পুরস্কার দেওয়া হবে।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ অপেক্ষাকৃত শক্তিশালী কুয়েত। তাদের হারাতে পারলে দীর্ঘ ১৯ বছর পর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। সর্বশেষ ২০০৫ সালে করাচিতে ফাইনাল খেলেছিল লাল-সবুজ জার্সিধারীরা। ফাইনালে উঠতে পারলেও বাংলাদেশ দলের খেলোয়াড়রা পাবেন আর্থিক পুরস্কার।

সাফের সেমিফাইনালে উঠতে ভুটানের সঙ্গে ড্র করলেই চলে এমন সমীকরণ নিয়ে বুধবার রাত ৮টায় ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মাঠে নামে বাংলাদেশ। প্রথমে ভুটান গোল দিলেও পরবর্তীতে ৩ গোল দিয়ে সহজ জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।