Home আঞ্চলিক সাতক্ষীরায় ১৫ বস্তা সরকারি ভিজিএফর’র চাউল জব্দ

সাতক্ষীরায় ১৫ বস্তা সরকারি ভিজিএফর’র চাউল জব্দ

20

নিজস্ব প্রতিনিধি।।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে পাচারের সময় ১৫ বস্তা সরকারি ভিজিএফ এর চাউল জব্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে ইজিবাইক ভর্তি চাউলসহ চালক হাবিবুল্লাহকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে চাউল বিতরণ চলছিল। এসময় একটি ইজিবাইক যোগে ১৫ বস্তা চাউল নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে চালক হাবিবুল্লাহ। এতে তাদের সন্দেহ হলে তারা ইজিবাইকসহ চালককে আটক করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চালক বলেন, ইউনিয়ন পরিষদের দফাদার আলাউদ্দিন তাকে ওই চাউল নিয়ে যেতে বলেছেন।

অভিযুক্ত দফাদার আলাউদ্দিন বলেন, চাউলগুলো ভালো না। মানুষ কম দামে বিক্রি করে দেয়। ঘেরের মাছরে খাওয়ানোর জন্য আমারও কিছু চাউল দরকার ছিলো। তাই আমি স্লিপ কিনেছি। সেই চাউল বাড়ি নিয়ে যাচ্ছিলাম ইজিবাইকে করে।

এ ব্যাপারে জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন বলেন, আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না। আমি এ বিষয়ে কিছু জানি না। তবে শুনেছি সে নাকি স্লিপ কিনেছে। সেই চাউল বাড়ি নিয়ে যাচ্ছিল।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস চাউল জব্দ করে স্থানীয় স্বরসকাটি পুলিশ ফাঁড়িতে রাখার নির্দেশ দিয়েছেন।