খবর বিজ্ঞপ্তি||
খুলনার সকল পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, পাঠক, গ্রাহক ও হকারসহ সকল শুভানুধ্যায়ীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা সংবাদপত্র পরিষদ এর নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সকলে সুখী সমৃদ্ধশালী জীবন গড়ে তুলতে হবে। সকল জীর্ণতাকে মুছে ফেলে নতুন করে একসাথে কাজ করে দেশ, রাষ্ট্র এবং সমাজের উন্নয়নকে এগিয়ে নিতে হবে। এই ব্রত নিয়েই দেশ ও জাতির স্বার্থে দক্ষিণ পশ্চিম অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে সংবাদপত্র পরিষদ কাজ করবে। বিবৃতিদাতারা হলেন-খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনি (দৈনিক পূর্বাঞ্চল), সাধারণ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ (দৈনিক দেশ সংযোগ), কোষাধ্যক্ষ আসিফ কবীর (দৈনিক জন্মভূমি), সহ-সভাপতি পদে এস এম সাহিদ হোসেন (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন), মোঃ তরিকুল ইসলাম (দৈনিক সময়ের খবর), যুগ্ম সম্পাদক পদে মো. মিজানুর রহমান মিলটন (দৈনিক খুলনাঞ্চল), নির্বাহী সদস্য পদে বেগম ফেরদৌসী আলী (ডেইলি ট্রিবিউন), আলহাজ্ব মো. আশরাফুল হক (দৈনিক প্রবাহ), বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু (দৈনিক রাজপথের দাবি), এস এম নজরুল ইসলাম (দৈনিক আজকের তথ্য), মোস্তফা সরোয়ার (দৈনিক প্রবর্তন), এ্যাড. ফরিদ আহমেদ (সত্যের সন্ধানে), ড. জাকির হোসেন (কোলাহল)।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খুলনা সংবাদপত্র পরিষদের ৩ দিনের ছুটি ঘোষণা
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করেছে খুলনা সংবাদপত্র পরিষদ। এলক্ষে ২৮ জুন থেকে ৩০ শে জুন পর্যন্ত পত্রিকার সকল বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। ১ জুলাই থেকে অফিস খোলা থাকবে এবং ২ জুলাই থেকে যথারীতি পত্রিকা প্রকাশিত হবে। এবং এ ছুটি বাস্তবায়নের জন্য খুলনার সকল পত্রিকার প্রকাশক ও সম্পাদককে বিশেষভাবে আহ্বান জানিয়েছেন খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনি (দৈনিক পূর্বাঞ্চল), সাধারণ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ (দৈনিক দেশ সংযোগ), কোষাধ্যক্ষ আসিফ কবীর (দৈনিক জন্মভূমি), সহ-সভাপতি পদে এস এম সাহিদ হোসেন (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন), মোঃ তরিকুল ইসলাম (দৈনিক সময়ের খবর), যুগ্ম সম্পাদক পদে মো. মিজানুর রহমান মিলটন (দৈনিক খুলনাঞ্চল), নির্বাহী সদস্য পদে বেগম ফেরদৌসী আলী (ডেইলি ট্রিবিউন), আলহাজ্ব মো. আশরাফুল হক (দৈনিক প্রবাহ), বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু (দৈনিক রাজপথের দাবি), এস এম নজরুল ইসলাম (দৈনিক আজকের তথ্য), মোস্তফা সরোয়ার (দৈনিক প্রবর্তন), এ্যাড. ফরিদ আহমেদ (সত্যের সন্ধানে), ড. জাকির হোসেন (কোলাহল)।











































