Home খেলাধুলা বিপিএলে বরিশাল ছাড়ছেন সাকিব!

বিপিএলে বরিশাল ছাড়ছেন সাকিব!

12

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) টানা দুই মৌসুম ফরচুন বরিশালের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। তবে টুর্নামেন্টের আগামী মৌসুম থেকে বিশ্বসেরা অলরাউন্ডারকে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে দেখা যেতে পারে।

দেশের জাতীয় একটি দৈনিক থেকে জানা যায়, বিপিএলের দশম আসরে বরিশালে খেলতে আগ্রহী নন সাকিব। জানা যায়, ঢাকা দলের মালিকানার সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে তার। বিসিবি থেকে এ রকম একটি আভাস পাওয়া গেছে।

বিপিএলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হতে পারে এবারের প্লেয়ার্স ড্রাফট। তবে টুর্নামেন্ট মাঠে গড়াবে জাতীয় নির্বাচনের পর। এ ব্যাপারটি গতকাল বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক নিশ্চিত করেছেন।

বিসিবি থেকে জানানো হয়েছিল ২০২৪ সালের বিপিএল হবে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন থাকায় সেই সময় কিছুটা পেছাতে পারে। তাই, প্রথম সপ্তাহে নির্বাচন হয়ে গেলে ১০ জানুয়ারি শুরু হতে পারে বিপিএল।