Home খেলাধুলা জার্মানিতে স্বর্ণ জয় বাংলাদেশের, দাঁড়িয়ে সম্মান জানাল দর্শকরা

জার্মানিতে স্বর্ণ জয় বাংলাদেশের, দাঁড়িয়ে সম্মান জানাল দর্শকরা

18

স্পোর্টস ডেস্ক।।

জার্মানির বার্লিনে স্পেশাল অলিম্পিকের ৮ম দিনেও সাফল্যের ধারা বজায় রেখেছে বাংলাদেশ। অসামান্য পারফরম্যান্স দেখিয়ে এদিন বেশ কয়েকটি পদক জিতে নেয় বাংলাদেশের প্রতিযোগীরা।

গেমসের অন্যতম জনপ্রিয় ভলিবলের মিশ্র ইভেন্টের পাশাপাশি বাংলাদেশের প্রতিযোগীরা সাফল্য তুলে নেয় মেয়েদের হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকসে। বিশেষ করে মিশ্র ইভেন্ট ভলিবলের ফাইনাল ম্যাচে ইনডোর স্টেডিয়াম ভর্তি দর্শকদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়ে টুর্নামেন্টের শিরোপা প্রত্যাশী সার্বিয়াকে ২-১ সেটে হারিয়ে স্বর্ণ জিতে নেয় দেশের ছেলেমেয়েরা। পরে বাংলাদেশি খেলোয়াড়দের উঠে দাঁড়িয়ে সম্মান জানায় দর্শকরা।

দিনের অন্য খেলার মধ্যে ব্যাডমিন্টনে সর্বোচ্চ তিনটি স্বর্ণ জেতেন দেশের স্বর্ণকিশোরী হিসেবে খ্যাত পান্না আক্তার। দেশের হয়ে এমন অর্জনে বাঁধ ভাঙা উচ্ছ্বাস তার কণ্ঠে। এদিন হ্যান্ডবল, বোচে ও অ্যাথলেটিক্সের বেশ কয়েকটি ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পায় বাংলাদেশের বিশেষ প্রতিযোগিরা। সব মিলিয়ে অর্জনের দিক থেকে এই দিনটি ছিল শুধুই বাংলাদেশের।

এর আগেরদিনও বার্লিনে দারুণ সাফল্য দেখায় বাংলাদেশ। বিশেষ অলিম্পিকের ৭ম দিনে ফুটবলে স্বর্ণ জিতে নেয় বাংলাদেশের মেয়েরা। বৃষ্টিস্নাত দিনে লেভেল থ্রি’র সেভেন-এ সাইড ফুটবলে ইসরায়েলকে ২-০ গোলে হারিয়ে এই গৌরব অর্জন করে বাংলাদেশ।