খবর বিজ্ঞপ্তি||
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খুলনা জেলা শাখায় আলহাজ্ব মেহেদী আহছান মিন্টুকে আহবায়ক ও শেখ মাহমুদ আলম লোটাসকে সদস্য সচিব করে ১৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার (২৪ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব আলহাজ্ব মুজিবর রহমান এ কমিটির অনুমোদন দিয়েছেন।
নবগঠিত কমিটির যুগ্ম-আহবায়কবৃন্দ হলেন মোঃ আনিসুজ্জামান মলি¬ক, সাইফুল ইসলাম রিমন, মোঃ নাহিদ খাঁন ও মোঃ সাবের মোল¬া, আহবায়ক কমিটির সদস্যবৃন্দ হলেন গাজী মোঃ মনিরুজ্জামান মনি, মোঃ শওকত আলী খান, মোঃ বাকের শিকদার, মোঃ জয়নাল আবেদিন, মোঃ হাফিজুর রহমান, মোঃ শাহাজাহান হালদার, মোঃ আলমগীর হোসেন, আব্দুল¬াহ আল মামুন, মোঃ তৌহিদুল শেখ, মোঃ মনিরুজ্জামান মনির ও মোঃ সালমান খান।
ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে অগ্রণি ভূমিকা রাখবে এ আশাবাদ ব্যক্ত করে জেলা তাঁতীদলের নবঘোষিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।#











































