।। খবর বিজ্ঞপ্তি।।
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও ক্ষুধামুক্ত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আজ।
বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাব ব্যাঙ্কুয়েট হলে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। আজকের কর্মসুচি সফল করতে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন খুলনা মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।











































