স্পোর্টস ডেস্ক।।
আগামী জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে ভারতীয় দল। সফরে ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে দলটি। এই উপলক্ষে আজ শুক্রবার দুই সংস্করণের দলই ঘোষণা করেছেন ভারতীয় বোর্ড। যেখানে বেশ কিছু রদবদল হয়েছে।
টেস্ট দলে রাখা হয়নি এই সংস্করণের বিশেষজ্ঞ হিসেবে পরিচিত চেতেশ্বর পুজারাকে। বাদ দেওয়া হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রবিচন্দ্রন আশ্বিনকে বাদ দিয়ে দলে ঢোকানো উমেশ যাদবকে। বিশ্রামে রাখা হয়েছে পেসার মোহাম্মদ শামিকে। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন পেসার নবদীপ সাইনি। জায়গা ধরে রেখেছেন পেসার জয়দেব উনাদকাট। আর প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন মুকেশ কুমার।
এদিকে আইপিএলে অসামান্য পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন রাজস্থান রয়্যালসে খেলা যশস্বী জয়সওয়াল। টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে। চেন্নাই সুপার কিংসের হয়ে শিরোপাজয়ী রুতুরাজ গাইকোয়াড় ডাক পেয়েছেন দুই সংস্করণেই। টেস্টে সহ অধিনায়ক করা হয়েছে আজিঙ্কা রাহানেকে।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), কেএস ভরত (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), রবিচন্দ্রন আশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট এবং নবদীপ সাইনি।
ভারতের ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক এবং মুকেশ কুমার।











































