Home আঞ্চলিক নিমার্ণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রের ছাদ ঢালাইয়ের সময় ভেঙে পড়ে ১০ জন আহত

নিমার্ণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রের ছাদ ঢালাইয়ের সময় ভেঙে পড়ে ১০ জন আহত

16

 

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরের কারবালায় নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রের তৃতীয়তলার ছাদ ঢালাইয়ের সময় ভেঙে পড়ে ১০ জন আহত হয়েছেন। তাদের যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন তরিকুল (৪৫),খোকন (৩০), শিমুল(২৮), মোমিনুর(২৭), আব্দুল হাই(২৮), ইলিয়াস(৪৫), আকিদুল(৩৫), হাফিজুর(৫০), ইমান আলী(৫০) ও জিয়ারুল(৩৫)।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে বক্তব্যের জন্য পাওয়া যায়নি। আহত শ্রমিকরা জানান, তারা কারবালা বিদ্যুৎ উপকেন্দ্রে নির্মাণাধীন তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। এ সময় ছাদ ভেঙে পড়ে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ঘটনাস্থলে দায়িত্বপালনকারী সেনানিবাস ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার নাহিদ মামুন বলেন, মোবাইলফোনে ভবন ভেঙে পড়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ভেতরে আর কেউ আটকা পড়েছে কি না তা পরীক্ষা করে দেখছি।

জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি মোঃ তাজুল ইসলাম বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।