Home আঞ্চলিক ভোরের কাগজের সাংবাদিকের ওপর হামলা

ভোরের কাগজের সাংবাদিকের ওপর হামলা

29

স্টাফ রিপোর্টার।।

ভোরের কাগজের খুলনার তেরখাদা উপজেলা প্রতিনিধি ও তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম বাসিতুল হাবিব প্রিন্সকে সন্ত্রাসীরা হামলা করেছে।

সোমবার (২১ জুন) রাত সাড়ে নয়টার দিকে খুলনা করোনেশন স্কুল এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

ভোরের কাগজের খুলনা বিভাগের সব জেলা ও উপজেলা প্রতিনিধিদের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।