বিনোদন ডেস্ক।।
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সময়টা বেশ খারাপ যাচ্ছে। প্রতারণা মামলায় বিদেশ ভ্রমণে রয়েছে নিষেধাজ্ঞা। যদিও সম্প্রতি দুবাই যাওয়ার অনুমতি পেয়েছেন। তবে এবার নিজের ভাগ্য ফেরাতে নামে পরিবর্তন আনলেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ইংরেজি নামের বানানে যোগ করেছেন একটি অতিরিক্ত ‘ই’। নতুন বানানে অভিনেত্রীর নামের উচ্চারণ দাঁড়িয়েছে ‘জ্যাকুলিয়েন’।











































