দিঘলিয়া প্রতিনিধি।।
অসুস্থ ও মেধাহীন মানুষ সমাজের ও রাষ্ট্রের কোন কল্যাণ করতে পারে না, সুস্থ শরীর ও মেধার বিকাশের জন্য খেলাধুলার কোন বিকল্প নাই।
গতকাল শনিবার (১৭ জুন) বিকাল ৪টায় দিঘলিয়া ওআই এম এ ক্লাব মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ বালিকা এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলো বলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
দিঘলিয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার কিশোর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাহফুজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ফজলুল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজ হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদুর রহমান লিংকন, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম গোলাম রহমান, দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক সহ সুধিবৃন্দ।
দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ও যোগিপুর ইউনিয়নের মধ্যে খেলার উদ্বোধনী খেলায গোলশূন্য ড্র হয়, পরবর্তীতে ট্রাইবেকারে দিঘলিয়া চার দুই গোলে যোগিপোল ইউনিয়ন কে পরাজিত করে সেমিফাইনালে উন্নতি হয়। দিনের দ্বিতীয় ও শেষ খেলায় সেনহাটি ইউনিয়ন ও আড়ংঘাটা ইউনিয়ন এর মাঝে অনুষ্ঠিত হয়, এই খেলাটিও গোলশূন্য ড্র হয়, পরবর্তীতে ট্রাইবেকার আড়ংঘাটা ইউনিয়ন পাঁচ-চার গোলে সেনহাটি ইউনিয়ন কে পরাজিত করে সেমিফাইনালে উন্নতি হয়।










































