Home খেলাধুলা শেষ মুহূর্তের গোলে নেশন্স লিগের ফাইনালে স্পেন, প্রতিপক্ষ ক্রোয়েশিয়া

শেষ মুহূর্তের গোলে নেশন্স লিগের ফাইনালে স্পেন, প্রতিপক্ষ ক্রোয়েশিয়া

18

 

স্পোর্টস ডেস্ক।।

ফাইনালে উঠেছে স্পেন। শেষ মুহূর্তের গোলে ইতালিকে ২-১ গোলে হারিয়েছে লা রোহা ফিউরিরা। স্পেনের হয়ে পিনো আর হোসেলু এবং ইতালির হয়ে গোল করেছেন ইমোবিলে।

ক্লাব কিংবা জাতীয় দল হতাশার বৃত্তে ইতালির ফুটবল। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা কিংবা কনফারেন্স লিগে শিরোপা হাতছাড়া করেছে ইন্টার, রোমা, ফিওরেন্তিনার মতো ক্লাবগুলো। সে হাওয়া লেগেছে জাতীয় দলেও। এবার নেশন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো আজ্জুরিদের। শুধু তাই নয় তিনদিন আগে উরুগুয়ের কাছে হেরে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ জিততে না পারার সঙ্গী ইতালির।

 

বিপরীতে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে স্পেন। যদিও সময়টা ভালো যাচ্ছে না লা রোহা ফিউরিদের। মরক্কোর কাছে হেরে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নেয়ায় চাকরি হারিয়েছেন লুইস এনরিকে। লা ফুয়েন্তের অধীনে স্কটল্যান্ডের কাছে ইউরো বাছাই ম্যাচ হেরেছে স্পেন।

তাই দে গ্রলস ভেস্তে ঘুরে দাঁড়ানোর মিশন ছিল। দলকে সে পথেই রাখেন ইয়েরেমি পিনো। ইতালি অধিনায়ক লিওনার্দো বনুচ্চির ভুলে স্পেনকে এগিয়ে দেন এ ফরোয়ার্ড।

যদিও সমতায় ফিরতে সময় নেয়নি আজ্জুরিরা। নয় মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে চিরো ইমোবিলের গোলে ম্যাচে ফেরে মানচিনির শীষ্যরা।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় জুড়ে আধিপত্য ছিল স্পেনের। আলভারো মোরাতা-রদ্রিদের একের পর এক আক্রমণে দিশেহারা ছিল ইতালির রক্ষণ।

 

তবে ম্যাচের অন্তিম সময়ে এসে স্কোর শিটে নাম তোলেন সুপার সাব হোসেলু। মাঠে নামার চার মিনিটের মধ্যে জয়সূচক গোলটি আসে এ ফরোয়ার্ডের কল্যাণে। জাতীয় দলের জার্সিতে তিন ম্যাচে তিন গোল এ এস্পানিওল ফুটবলারের।

২০১২ সালের পর থেকে শিরোপা ক্ষরায় স্পেন। রোববার (১৮ জুন) ক্রোয়াশিয়ার বিপক্ষে ফাইনালে সেই আক্ষেপ মেটানোর পালা ফুয়েন্তে শীষ্যদের।