স্পোর্টস ডেস্ক।।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচের টেস্ট সিরিজ অ্যাশেজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে ইংল্যান্ড। এজবাস্টনে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হয়েছে ম্যাচ।
ম্যাচের দুদিন আগেই একাদশ ঘোষণা করেছিল ইংল্যান্ড। ২০২১ সালে অবসর নেওয়ার পর এই ম্যাচ দিয়ে টেস্টে ফিরেছেন মঈন আলী।
অন্যদিকে, পেস আক্রমণ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল অস্ট্রেলিয়া। জশ হ্যাজলউড না মিচেল স্টার্ক, কাকে নেওয়া হবে সেটিই ছিল দেখার বিষয়। শেষ পর্যন্ত হ্যাজলউডকেই রাখা হয়েছে।
দুই দলের একাদশ
ইংল্যান্ড: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মঈন আলী, ওলি রবিনসন, স্টুয়ার্ট ব্রড এবং জেমস এন্ডারসন
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক),নাথান লায়ন, জশ হ্যাজলউড এবং স্কট বোল্যান্ড।











































