খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, মহান ভাষা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ এর অবদান অনস্বীকার্য। ৭৫ পরবর্তী দুঃসময়ের সেই পরীক্ষিত দুর্দিনের ছাত্রলীগের সাবেক নেতা কর্মীদের সমন্বয়ে গঠিত ‘সাবেক ছাত্রলীগ ফোরাম খুলনা’- ইতিমধ্যেই বিভিন্ন প্রকার সামাজিক এবং রাজনৈতিক কাজের মধ্যে দিয়ে খুলনার মানুষের কাছে একটি গ্রহণ যোগ্য সাংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০১৮ সালের খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে ২০২৩ এর সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক ছাত্রলীগ ফোরামের নির্বাচনী প্রচারণায় অক্লান্ত পরিশ্রম প্রশংসার দাবি রাখে। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার নেতৃত্বকে প্রতিষ্ঠার জন্য সাবেক ছাত্রলীগ ফোরাম এর নেতাকর্মী সমর্থকদের নিঃস্বার্থ এই প্রচেষ্টার প্রতি আমরা শ্রদ্ধাশীল। তিনি আরো বলেন, খুলনা সিটি কর্পোরেশনে আগামী দিনে জনসাধারণের বাস উপযুক্ত বিশ্বমানের উন্নত নগরী গড়ে তোলা এখন আমার স্বপ্ন। নতুন প্রজন্মের জন্য সম্ভাবনাময় উন্নতমানের সিটি নিশ্চিত করতে চাই। খুলনার রাস্তা ঘাট, ড্রেনেজ ব্যবস্থায় চলমান উন্নয়ন কাজের পাশাপাশি একাধিক আই টি পার্ক, সুইমিং পুল, বিনোদনের পার্ক,শিক্ষা ব্যাবস্থার প্রয়োজনীয় উন্নয়ন সহ অনেক কাজ করে যেতে চাই। এই সমস্ত উন্নয়ন কাজে খুলনাবাসী সহ সকল সামাজিক, রাজনৈতিক এবং মানবকল্যাণ সংগঠনগুলোর আন্তরিক সহযোগীতা কামনা করেন তিনি। গতকাল শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ ফোরামের সাথে ফুলেল শুভেচ্ছাকালে তিনি একথা বলেন। সাবেক ছাত্রলীগ ফোরামের আহবায়ক ও খুলনা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রলীগ নেতা এ এস এম নুর আলম ময়নার পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব এম ডি এ বাবুল রানা, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, মেজবাহ উদ্দিন আহম্মেদ মঞ্জু, শেখর রঞ্জন দেবনাথ, খুলনা মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, ডা: মোসাদ্দের হোসেন বাবলু, সাংবাদিক শেখ মোঃ সেলিম, হুমায়ুন কবির, মুন্সী আব্দুর রাজ্জাক, বয়রা মহিলা কলেজের সাবেক ভিপি আফরোজা জেসমিন বিথী, ডা: সোহানা সেলিম লাজ, সাইদা আক্তার রিনি, লুৎফুন্নহার পলাশী, মৃনাল কান্তি বিশ্বাস, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান শামীম, এ্যাড: জাকির উদ্দিন আহমেদ লিটন, মোঃ শাহ্ জাহান পান্না, শেখ আতাউর রহমান ববি, শেখ নাজমুল হাসান, সৈয়দ মাসুদুর রহমান বাবু, নরুন্নাহার এ্যানি, প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, ইঞ্জি: ওমর ফারুক, ইঞ্জি: মো: মনিরুজ্জামান, মোঃ সাইফুল ইসলাম, দিলরুবা লিপি,সোনিয়া আক্তার, মোঃ রবিউল ইসলাম সবুজ, মোঃ সহিদুল ইসলাম সবুজ, বনি শরীফ, মোঃ আবুল হাশেম শামীম, আরবিনা শিকদার, মোঃ সাবির খান, দেবরাজ সরদার, এসএম শাহরিয়ার, সৈয়দ হাসান রহমান, শেখ মোঃ শফিকুল ইসলাম, কৃষ্ণা দাস, মমতাজ সুলতানা কবিতা, মোঃ আশরাফুল আলম, সৈয়দ নাজিরুজামান, জেসমিন আক্তার জুঁই, মোঃ রেজা আল আমিন শুভ, ওয়ালিমা জেরিন, লিটন মন্ডল, আজমিরা আলো, মোঃ মনিরুজ্জামান, ফাতেমা আফরোজ, মিসেস লিয়াকত লিপি, রেহানা, পলি, মোঃ আরিফ প্রমুখ।
এসময়ে সাবেক ছাত্রনেতাকর্মীরা শেখ মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নবনির্বাচিত মেয়রকে ফুলের নৌকা উপহার দিয়ে সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।











































