Home Uncategorized ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

17

ঢাকা অফিস।।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকাল ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী ফারজানা সুলতানা গণমাধ্যমকে জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণাগার ও গবেষণা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস জানান, আজ সকাল ১০টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে এই ভূমিকম্প হয়েছে।

এর আগে গত ৫ মে সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয় ঢাকায়। ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে দোহারে।