মোরেলগঞ্জ প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেনকে লাঞ্চিতের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা।
এ ঘটনায় প্রধান শিক্ষক বাদি হয়ে হামলাকারিদের বিরুদ্ধে উপজলো নির্বাহী অফিসার, থানা ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চত্ত্বরে এ প্রতিবাদ সভায় ৫ শতাধিক শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি, শিক্ষকবৃন্দ অংশ নেয়। প্রতিবাদ সভায় শিক্ষার্থী মাইনুল রহমান মুন্না, নুসরাত জাহান, মারিয়া ইসরাত মারিয়া, আক্তার, কার্তিক কুমার মন্ডল, মেরাজুল ইসলাম হাওলাদার এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড সহকারে হামলাকারিদের বিরুদ্ধে বিচার দাবি জানান।
এ ছাড়াও ম্যানেজিং কমিটির সভাপতি তারক নাথ চক্রবর্তী, সদস্য মো. আসাদুজ্জামান বক্স, প্রধান শিক্ষক মো. কবির হোসেন, সহকারি শিক্ষক লিপিকা হালদার, এনামুল কবির, বাবুল কুমার চন্দ্র বলেন, প্রতিবাদ সভা থেকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে প্রধান শিক্ষক কবির হোসেন বিদ্যালয়ে প্রবেশে মূল ফটকে এলাকার শ্যামল চন্দের নের্তৃত্বে চিহিৃত কতিপয় দুর্বৃত্তরা প্রধান শিক্ষকের ওপর হামলা, অশ্লীল ভাষায় গালমন্দ করে লাঞ্চিত করে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুষ্কৃতিকারিদের গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানান প্রশাসনের প্রতি।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান বলেন, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের বিষয়টি অত্যন্ত দুঃখজনক, শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটির খোঁজ খবর নিয়ে জানানোর জন্য বলা হয়েছে। এ বিষয়ে শ্যামল চন্দ বলেন, তিনি পরিস্থিতির স্বিকার। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।











































