Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

33

খুলনায় পদযাত্রা কর্মসুচি সফল করতে যুবদল, ছাত্রদল ও খালিশপুর থানা বিএনপির প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি।।
দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আগামী শুক্রবার ১৬ জুন খুলনায় পদযাত্রার কর্মসূচি পালন করবে বিএনপি। পদযাত্রা কর্মসুচি সফল করতে প্রস্তুতি সভা করেছে মহানগর যুবদল, মহানগর ছাত্রদল ও খালিশ পুর থানা বিএনপি। প্রস্তুতি সভা থেকে নেতৃবৃন্দ বলেন শুক্রবারের পদযাত্রা কর্মসুচি হবে স্মরণকালের সর্ববৃহৎ পদযাত্রা।
।। মহানগর যুবদল।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আগামী ১৬ই জুন শুক্রবারের পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগর শাখার আয়োজনে বুধবার (১৪ই জুন) বিকেল ৪ টায় ৬ নং কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট শফিকুল আলম মনা। লন্ডন সফররত মহানগর যুবদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (খুলনা বিভাগ) নাজমুল হুদা চৌধুরী সাগর অনলাইনে যুক্ত হয়ে আগামী ১৬ই জুন পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের নেতা-কর্মীকে আহবান জানান। দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সান্টু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোঃ শাকির হোসেন, জাকির ইকবাল বাপ্পি, রফিকুল ইসলাম টিটু, মোল্লা সোহেল, খান ইমরান আহমেদ, মোল্লা সোহরাব হোসেন, মনিরুজ্জামান মনি, সাখাওয়াত হোসেন, আমিন হোসেন মিঠু, সাইফুল ইসলাম, এমএম জসিম, মোহাম্মদ হোসেন, আল মামুন জুয়েল, শফিকুল ইসলাম শাহিন, মাইনুদ্দিন নয়ন, নুর ইসলাম নুরু, মিজানুর রহমান বাবু, মোঃ ফারুক খান, শাওন শরীফ, শরিফুল ইসলাম বাদল, গাজী মনসুর আজাদ, শরিফুল ইসলাম অসীম, জিএম বাবুল, নাজমুল হাসান বাবু, মাহবুবুর রহমান, আতিয়ার রহমান, রফিকুল ইসলাম শান্ত, বিল্লাল হোসেন, মো: মাইনুদ্দিন, আব্দুল আলীম, মনির হোসেন, মো: রাকিব হোসেন, হান্নান। মোড়ল, শহিদুল ইসলাম, জাকির হোসেন, সোহেল চৌধুরী, হুমায়ুন কবির পলাশ, ইয়াকুব পাটোয়ারী, নজরুল ইসলাম সবুজ, শেখ ফিরোজ, রবিউল ইসলাম রবি, রুবেল হোসেন, মোঃ সুজন, আসলাম পাপ্পু, শহিদুল ইসলাম সোহেল, রাজু আহমেদ, অভি শেখ মিলন, আশরাফুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। পবিত্র কোরআন থেকে তেলোওয়াতের মধ্য দিয়ে সভা শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ। মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং আগামী ১৬ জুন বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে যোগদানের জন্য ফেরিঘাট মোড়ে সকল যুবদলের নেতৃবৃন্দকে উপস্থিত হয়ে একসঙ্গে পথযাত্রা অনুষ্ঠানে যোগদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
।। মহানগর ছাত্রদল।।
দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আগামী ১৬ জুন খুলনা মহানগর বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে বুধবার বিকেলে খুলনা মহানগর ছাত্রদলের প্রস্তুতি সভা মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইসতির সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মোঃ ইবাদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাজ্জাত হোসেন জিতু, মাজহারুল ইসলাম রাসেল, মো. আল আমিন লিটন, আরিফুর রহমান টুকু, রাজু আহমেদ, মো নাজিম উদ্দীন শামীম, ইয়াসিন গাজী, শেখ সাজ্জাদ হেসেন রিপ্পী, ইজবুর রহমান ইমুল, আরিফ মোল্লা তুর্য, কাজী সালমান মেহেদী, জুবায়ের হাসান রাফি, মো. মিরাজ হোসেন মানিক, মালেক মড়ল রনি, এস এম নয়ন হোসেন, মো হাফিজুর রহমান, মুশফিক সালেহীন টিপু, রাকিবুল হাসান, মেহেদী হাসান ইমু, নাজের মাহমুদ নিবিড় ,তামিম খান, সাকিব রিজভী, মাহমুদুল আলম ছাহিল, মারুফ শিকদার, ইমরান হোসেন, রবিউল ইসলাম মিকাইল, কাজী জহিরুল ইসালম, মো জুলহাস ইসলাম, মো ওমর ফারুক, রাজন শেখ, আবু উবায়দা মাহিম, মো সবুজ,শেখ আবির হোসেন মঈন, মানিক সরদার, জোয়েদ মো. মিজান, আবিদ আলম রাহাদ তপু প্রমুখ। সভা থেকে ছাএনেতা রাব্বী চৌধুরীর নি:শর্ত মুক্তির দাবী জানানো হয়।
।। খালিশপুর থানা বিএনপি।।
১৬ জুন কেন্দ্র ঘোষিত খুলনা মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচী সফলের লক্ষে বুধবার বিকাল ৫টায় নিউজপ্রিন্ট গেটস্থ খালিশপুর থানা বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতি মূলক সভা শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় ছিলেন স. ম আ: রহমান, আবুল কালাম জিয়া, শেখ সাদী, শাহিনুল ইসলাম পাখি, আহসান উল্লাহ বুলবুল, হাবিবুর রহমান বিশ্বাস, জাহিদুল হোসেন, লতিফ কাজী, শেখ জাকির হোসেন, লিটন খাঁন, খোদাবক্স কোরাইশী কাল্লু, তসলিম উদ্দিন মিয়া, মশিউর রহমান খোকন, জাহিদুর রহমান রিপন, মো: রফিকুল ইসলাম, মোবাশ্বির হোসেন শ্যামল, জাহাঙ্গীর হোসেন, মজিবর রহমান, রফিকুল ইসলাম রফিক, দ্বীন মোহাম্মদ, আলমগীর তালুকদার, ইউসুফ মোল্লা, আরিফুর রহমান শিমুল, সামসুজ্জোহা ডিয়ার, হায়দার তরফদার, মাহমুদ হাসান শান্ত, মিসেস মনি, সালাম হাওলাদার, মাহবুব হোসেন বাবুল, জাহিদুল ইসলাম বাচ্চু, নাজমুল হোসেন বাবু, মোকসেদ আলী, সাকের উল্লাহ তুহিন, আ: করিম, মোজাম্মেল, জাকিয়া সুলতানা, শারমিন, মিজান প্রমুখ।
।। মহানগর শ্রমিকদল।।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে আগামী ১৬ই জুন শুক্রবারের পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা বুধবার (১৪ই জুন) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম শফির পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সভায় বক্তব্য রাখেন আজম সরোয়ার, জি এম মাহবুব, আবুল হাসান হাওলাদার, মোল্লা আকরাম হোসেন, বাদল শেখ, আবু জাফর, আমিনুল ইসলাম, ইসলাম খলিফা, সেন্টু মোল্লা, বাদল খান, লাভলু, ওয়াদুদ খান, সাহেব আলী, মো. আনিচ, কবির ফরাজি, বাবুল গাজী, মজিবর রহমান, ইব্রাহিম খলিল, আবুল গাজী, জহিরুল ইসলাম, সুজন ইসলাম, নাসির হাওলাদার, নুরে আলম, মিন্টু গাজী, রিপন, হালিম প্রমূখ।
।। ২৪ নং ওয়ার্ড বিএনপি।।
১৬ তারিখের পদযাত্রার প্রস্তুসি সভা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বুধবার সন্ধ্যায় স্থানীয় দলীয় কার্যালয়ে। সভায় প্রধান অতিথি ছিলেনসদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর। সভায় বক্তব্য রাখেন আরশাদ আলী, মনিরুজ্জামান মনি, ডা: আবদুল সালাম, জি এম মঈন উদদীন, লিটন, সাবু, তৈয়েব ফরাজি, শহিদুল ইসলাম, কাওসারী জাহান মনজু, কাকলি আকতার, আফজাল হোসেন, দেলোয়ার হোসেন, ইদ্রিস আলি প্রমূখ। প্রস্তুতি সভা শেষে স্থানীয় বিভিন্ন সড়কে প্রচার লিফলেট বিতরণ করা হয়।

বাগেরহাটে বাচ্চুর বাবা-মায়ের নামে করা বিশাল বাড়িতে কেউ থাকে না
বাগেরহাট প্রতিনিধি
বেসিক ব্যাংকে ভয়াবহ ঋণ কেলেঙ্কারির মূল হোতা আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে ৫৯ মামলার চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটির একসময়ের দোর্দণ্ড প্রতাপশালী সাবেক এই চেয়ারম্যানকে এখনও ধরা সম্ভব হয়নি। তার বাগেরহাটের বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, বাড়িটিতে এক বছর ধরে কেউ থাকে না। বাড়িটিতে ঝুলছে তালা।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আড়ুয়াঢিহি গ্রামে বাবা-মায়ের নামে বাড়ি করেছেন আবদুল হাই ওরফে বাচ্চু। স্থানীয়রা জানান, বিশাল ওই বাড়িতে কেউ থাকে না।

তারা জানান, বছরখানেক আগে এই বাড়িতে এসেছিলেন আবদুল হাই। মাঝমধ্যে তার ছোট ভাই বাড়িতে এলেও রাতে এখানে থাকেন না।

ওই বাড়ির নাম ‘শেখ হামিদ ও ছাবেদা ভিলা’। বাড়িটি নামকরণ করা হয়েছে বাচ্চুর বাবা ও মায়ের নামে। দুতলা বাড়িটি মোল্লাহাট ও পাশের চিতলমারী উপজেলার অধিকাংশ মানুষ এক নামে চেনেন বলে জানয়েছেন স্থানীয়রা।

এদিকে আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) যে অভিযোগপত্র স্থানীয়রা জানেন না বলে জানিয়েছেন। এলাকার বহু মানুষকে তিনি বেসিক ব্যাংকে চাকরি দিয়েছেন বলে তারা জানান।

মামলা দায়েরের আট বছর পর বাচ্চুসহ ১৪৭ জনকে অভিযুক্ত করা হয়েছে চার্জশিটে। আসামিদের বিরুদ্ধে ২ হাজার ২৬৫ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে নাম যুক্ত হওয়ায় আইন অনুযায়ী বাচ্চুকে গ্রেফতারে আর কোনো বাধা রইল না।

দুদক ছাড়াও আদালতের নির্দেশে পুলিশও তাকে গ্রেফতার করতে পারবে। যদিও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য এখনো কারও জানা নেই। তবে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে তিনি বিশাল খামারবাড়ি গড়ে তুলেছেন বলে শোনা যায়।

আবদুল হাই বাচ্চু ২০০৯ সালে সরকারি মালিকানাধীন বেসিক ব্যাংকের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই অনিয়মের জালে আটকে যায় ব্যাংকটি।

জানা যায়, জাল দলিল, একজনের জমির দলিল দিয়ে অন্যজনকে হাজার কোটি টাকা ঋণ দেওয়ার মৌখিক নির্দেশ, নিয়ম ভঙ্গ করে স্বামী ও স্ত্রীকে পৃথকভাবে ঋণ দেওয়ার নজির স্থাপন করেছিলেন তিনি। কম দামি জমির মূল্য ৩৫ থেকে ৪০ গুণ বেশি দেখিয়ে মোটা অঙ্কের ঋণ ছাড় করার মতো অনৈতিক কাজ করতেও পিছপা হয়নি বাচ্চুর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ।

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) নিরীক্ষা প্রতিবেদনে এবং দুদকের তদন্তে বেসিক ব্যাংকের এসব অনিয়ম ও ঋণ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। বাচ্চুসহ পরিচালনা পর্ষদের বিরুদ্ধে মামলাও দায়ের করে দুদক। যদিও গোড়ার দিকে এসব অভিযোগের সঙ্গে বাচ্চুর সম্পৃক্ততা মিলছে না বলে দুদক কর্মকর্তারা জানিয়েছিলেন।

নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল ঢাবি ছাত্রের লাশ
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুদিন পর ভেসে উঠল ঢাবি শিক্ষার্থী তানভীরের (২৫) লাশ। সোমবার বিকালে মীর মশাররফ হোসেন সেতুসংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচে গড়াই নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গড়াই নদীর নিখোঁজের কাছাকাছি স্থানে তার লাশ ভেসে ওঠে।

নিহত ঢাবি শিক্ষার্থী তানভীর বরগুনা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল মালেকের ছেলে।

জানা যায়, গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মীর মশাররফ হোসেন সেতুসংলগ্ন রেলওয়ে ব্রিজের নীচে গোসল করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তানভীর নিখোঁজ হন। কুমারখালী ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দল দুদিন উদ্ধার তৎপরতা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ শিক্ষার্থীর লাশ ভেসে ওঠে।

নিহতের মামা অধ্যাপক রফিকুল ইসলাম জানান, তানভীরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়েরের ১৩ শিক্ষার্থী মাইক্রোবাস নিয়ে কুমারখালীর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে আসেন। রবীন্দ্রনাথের কুটিবাড়ী থেকে ফেরার পথে গড়াই নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। লাশ বরগুনা নিজ এলাকায় নিয়ে দাফন সম্পন্ন করবেন বলে জানান তিনি।

কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর লাশ ডুবন্ত নৌকায় আটকে থাকার কারণে উদ্ধারে বিলম্ব হয়েছে। পরিত্যক্ত নৌকাসহ লাশ উদ্ধার করে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুর-কুষ্টিয়া সড়ক: ফোরলেনের কাজ শেষ না হতেই সংস্কারের দরপত্র
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ফোরলেনের কাজ এখনো শেষ হয়নি। তারপরও ওই সড়ক সংস্কার কাজের দরপত্র আহ্বান করেছে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বিধান রয়েছে সড়ক সম্প্রসারণকালে ওই সড়কে পুনঃসংস্কার কাজ করা যাবে না। ফলে কানাঘুষা চলছে সংস্কার কাজের বিলের টাকা পুরোটা গিলে খাবে সওজের কর্মকর্তা ও চুক্তিবদ্ধ ঠিকাদার।
সওজের সড়ক সংস্কার কাজের জন্য প্রতি অর্থবছরে দেড় কোটি টাকা বাজেট আসে। ২০২২-২৩ অর্থবছরে সাড়ে ৩ কোটি বাজেট আনা হয়েছে। এ বাজেট পেতে সহায়তা করেছেন সওজের কুষ্টিয়া সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল। যার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার ঝোড়পাড়ায়। ওই কর্মকর্তার এলাকার যুবলীগ নেতা মোসারফ হোসেন সড়ক সংস্কার কাজের ঠিকাদার। মেহেরপুর-কুষ্টিয়ার চেয়ে মেহেরপুর-কাথুলী সড়ক একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়ার পরেও সড়কটি সংস্কার করা হচ্ছে না। অথচ কোনো এক অদৃশ্য কারণে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক সংস্কারের দরপত্র আহ্বান করা হয়েছে শুধু লুটপাটের জন্য বলে জেলা আওয়ামী লীগের একজন নেতা দাবি করেছেন।

অনুসন্ধানে জানা গেছে-মেহেরপুর-কুষ্টিয়া সড়ক ২০২১-২২ অর্থবছরে ফোরলেন সম্প্রসারণের দরপত্র আহ্বান করে সওজের কুষ্টিয়া সার্কেল অফিস। মেহেরপুর পোস্ট অফিস মোড় থেকে গাংনী হাসপাতাল পর্যন্ত ৭৯ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকার ফোরলেনের চুক্তিবদ্ধ ঠিকাদার মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জহুরুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠান জহুরুল লিমিটেড। ফোরলেনে সড়ক সম্প্রসারণের পর ওই একই সড়কে ২৭ কিলোমিটার থেকে ৫২ কিলোমিটার পর্যন্ত মেহেরপুর সওজ সংস্কার কাজের দরপত্র আহ্বান করেছে ২০২২-২৩ অর্থবছরে। সর্বনিম্ন দরদাতা হিসাবে ১০ জানুয়ারি ৭২ লাখ টাকার ওই কাজের ঠিকাদারি দেওয়া হয়েছে মোজাহার এন্টারপ্রাইজকে। ওই সংস্কার কাজের সাব ঠিকাদার হিসাবে কাজ করছেন মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোসারফ হোসেন। চুক্তিপত্র অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে কাজ শেষ করার কথা। সেই হিসাবে ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হয়েছে। সওজ সূত্র জানায়-মোসারফ হোসেন শুধু গাংনী বাজারে দুইশ মিটার রাস্তা সংস্কার কাজ করেছে। মেহেরপুর সওজের কর্মকর্তারা ওই কাজের বিল তুলে নিতে সহায়তা করছে।

চলমান ফোরলেন কাজের রাস্তায় সংস্কার কাজ বিষয়ে মেহেরপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমানের কাছে ৭৫৫৭৯০ আইডি নম্বরে কোনো সংস্কার কাজ হচ্ছে কিনা জানতে চাইলে তিনি আইডি সঠিক না বলে দাবি করেন। একটি মাধ্যমে পাওয়া সংস্কার কাজের দরপত্র আহ্বানের প্রিন্ট কপি দেখিয়ে এটা কোন কাজের দরপত্র জানতে চাইলে তিনি রাগান্বিত হয়ে ওঠেন। তিনি নির্বাহী প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী অথবা অফিস সহকারী সোহেল হোসেনের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

সংস্কার কাজের উপসহকারী প্রকৌশলী শাহিন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মেহেরপুর-কুষ্টিয়া সড়কে কোনো সংস্কার কাজের দরপত্র আহ্বান করা হয়নি এবং আইডি সঠিক নয় বলে জানান। তিনিও নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলতে বলেন।

চুয়াডাঙ্গা সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল করিম মেহেরপুর জেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এক সপ্তাহে একদিনেও তাকে অফিসে দেখা মেলেনি। ওই প্রকৌশলীর মোবাইল ফোনে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি। মোবাইল ফোনে এসএমএসের কোনো জবাব দেননি তিনি। অফিস সহকারী সোহেল কোনো তথ্য না জানতে চাওয়ার অনুরোধ করে বলেন-আমি ছোট কর্মচারী। আমাকে বিপদে ফেলবেন না। আমি অফিসের কোনো তথ্য জানাবার এখতিয়ার রাখি না। তবে ওই আইডি নম্বরে সংস্কার কাজের ঠিকাদার মোসারফ হোসেন স্বীকার করেছেন। তিনি মোজাহার এন্টারপ্রাইজের লাইসেন্সে সংস্কার কাজ করছেন এবং এই জুনের মধ্যে কাজ শেষ হবে বলেও জানান।

সিনিয়র সিটিজেনদের জন্য ফল উৎসবে বক্তারা
দেশীয় ফল বৃদ্ধির লক্ষে সবার উচিৎ হবে বাড়ির আনাচে-কানাচে ফলজ গাছ রোপন করা
খবর বিজ্ঞপ্তি
ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। সুস্থ থাকতে হলে নিয়মিত আমাদের সবার ফল খাওয়া উচিৎ। খাদ্য তালিকায় দেশীয় ফল সংযোজন খুবই গুরুত্বপূর্ণ। দেশীয় ফল বৃদ্ধির লক্ষে সবার উচিৎ হবে বাড়ির আনাচে-কানাচে ফলজ গাছ রোপন করা। আমাদের দেশে যে সব ফল উৎপাদন হয় তা প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানি করা যেতে পারে। এসব কথা বলেন সিনিয়র সিটিজেনদের জন্য ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা ।
বুধবার বিকাল সাড়ে ৪টায় গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে ও শিল্পকলা একাডেমি খুলনার সহযোগিতায় সিনিয়র সিটিজেনদের জন্য ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গুণীজন স্মৃতি পরিষদের সভাপতি এ্যাডঃ শামীমা সুলতানা শীলু। সাংস্কৃতিক পর্বে সভাপতিত্ব করেন গোপী কিষণ মুন্ধড়া। সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমির কালচার অফিসার সুজিত কুমার সাহা ও মাসুদ মাহামুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আযম খান কমার্স কলেজের অধ্যক্ষ কার্তিক চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আফম মহসিন, বীর মুক্তিযোদ্ধা পরিমল কুমার দাস, প্রফেসর এম আবুল বাশার মোল্লা, মহিলা অধিদপ্তরের উপ পরিচালক হাসনা হেনা, মোঃ আবু ছাইদ, এ্যাডঃ মোমিনুল ইসলাম, ভার্গব বন্দ্যোপাধ্যায়, কবি রুহুল আমিন সিদ্দিকি, সৈয়দ আলী হাকিম, অসীম আনন্দ দাস,সাংবাদিক মুহাম্মদ আবু তৈয়ব, শেখ দিদারুল আলম, কাজী মোতাহার রহমান বাবু, প্রফেসর মোস্তফা কামাল, অধ্যক্ষ আউয়াল রাজ, অধ্যাপক আব্দুল মান্নান, রোজী রহমান, দিলারা পারভীন, এস এম সোহরাব হোসেন, ভারতী ঘোষ, এস এম জাফর ইকবাল, শেখ আব্দুল সালাম, মোঃ জাহাঙ্গীর আলম, মাজেদ জাহাঙ্গীর,অশোক চক্রবর্ত্তী, জয় বৈদ্য, এ্যাডঃ তপন কুমার ভট্রচার্য্য, মোঃ হারুণউর রশীদ, বিনয় কুমার সিংহ, মানস কুমার রায়, এ্যাডঃ এম এ সাত্তার, এ্যাডঃ অচিন্ত্য কুমার দাস, শরিফুল ইসলাম সেলিম,অধ্যক্ষ মির্জা নূরুজ্জামান, আইনুল হক,দীপ কুমার বৈদ্য, লতা মন্ডল, এস এ রাকিব, সুরেশ কুমার আগরওয়ালা,জেসমিন জামান ,নুরুন নাহার হীরা,নাসরিন হায়দার, আফরোজা জেসমিন বিথী,জাহানারা আলী জানু, আলোয়া নাসরিন, ধনঞ্জয় কুমার , লিটন চক্রবর্ত্তী, সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মহেন্দ্রনাথ সেন ও কোষাধ্যক্ষ বিধান চন্দ্র রায় প্রমুখ।
বক্তারা বলেন, ফুলে ফলের এই দেশ, ষড় ঋতুর বাংলাদেশ। জৈষ্ঠের মধুমাখা আষাঢ় মাসে, সু-স্বাগতম ফল উৎসবে। ফল উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, কলা, কাউফল, পেয়ারা সহ বিভিন্ন প্রজাতির ফল প্রদর্শনীর পাশাপাশি অতিথিদেরকে ফল কেটে খাওয়ানো হয়। এসময় বক্তারা এরকম ব্যতিক্রম ধর্মী এই উদ্যোগ গ্রহন করায় আয়োজককারীকে সাধুবাদ জানান। অথিতিবৃন্দ বলেন, এই সুন্দর আয়োজনের মধ্য দিয়ে কেবল ফল খাওয়া টাই মুখ্য নয় বরং পরস্পর পরস্পরের সাথে এক টেবিলে বসে দল-মত-নির্বিশেষে চমৎকার সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন আয়োজন যেন প্রতিবছর হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

দাকোপে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
বুধবার সকাল ৯.৩০ খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নে বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) ও কোরিয়া গ্রীন ফাউন্ডেশন (কেজিএফ) এর যৌথ উদ্যোগে নদী চরে ৩০০০০০ ম্যানগ্রোভ বনায়নের মাধ্যমে ৬০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ বন সৃজনের শুভ উদ্ভোদন করা হয়েছে।
জনগোষ্ঠীভিত্তিক ম্যানগ্রোভ বনায়ন প্রকল্পের আওতায় দাকোপ উপজেলার বাজুয়া ও লাউডোব ইউনয়নের নদীর চরে ৬০ হেক্টর জমিতে ৩,০০,০০০ ম্যানগ্রোভের চারা রোপণ করা হবে। এই প্রকল্পের উদ্দেশ্য নদীভাঙ্গন থেকে উপকূলীয় বাঁধ রক্ষার জন্য ম্যানগ্রোভ বাফার জোন তৈরি করা, প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় জীবন ও জীবিকা রক্ষা করা, ম্যানগ্রোভ প্রতিবেশ সংরক্ষণের সাথে স্থানীয় জনগোষ্ঠীদের সম্পৃক্ত করে তাদের জীবনমান উন্নয়ন, ম্যানগ্রোভের পরিমাণ বৃদ্ধি করে ম্যানগ্রোভ প্রতিবেশ স্থিতিশীল করা এবং পরিবেশ থেকে কার্বন নিঃসরণ কমানো।
এই ম্যানগ্রোভ বনায়ন কর্মসূচির উদ্বোধন করেন মিস্টার চোই ইয়োল, প্রেসিডেন্ট (কোরিয়া গ্রীন ফাউন্ডেশন)। এছাড়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাণিশান্তা ইউনিয়নের চেয়ারম্যান জনাব সুদেব কুমার রায়, লাউডোব ইউনিয়নের চেয়ারম্যান জনাব শেখ যুবরাজ এবং বাজুয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মানস কুমার রায়। এছাড়া কেজিএফ এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এ অনুুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেডস্ এর প্রধান নির্বাহী জনাব মাকছুদুর রহমান। উক্ত উদ্ভোধনি অনুষ্ঠানে ম্যানগ্রোভের গুরুত্ব, ম্যানগ্রোভ রোপণ পদ্ধতি ও অন্তবর্তীকালীন পরিচর্যা বিষয়ে আলোচনা ও এলাকাবাসীর স্বসস্ফুর্ত অংশগ্রহনের ৫০০টি ম্যানগ্রোভের চারা রোপন করা হয়।

শরণখোলায় আল-আমিন বেকারীকে ২লাখ টাকা জরিমানা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের আল-আমিন নামে একটি বেকারীর কারখানায় পঁচা ডিম, কাপড়ের রঙ আর নোংরা পরিবেশে তৈরী হয়ে আসছে কেক, বিস্কুটসহ নানা ধরণের মুখরোচক খাদ্য। দীর্ঘ দিন ধরে এসব অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বাজারজাত হচ্ছে শরণখোলা ও পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার গ্রাম পর্যায়ে। এসব খাবার খেয়ে শিশুসহ বয়স্করাও নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎকেরা।
এমন অভিযোগে বুধবার (১৪জুন) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়েছে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা পান সংশ্লিষ্টরা। পরবর্তীতে শরণখোলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল কুদ্দুসের ভ্রাম্যমাণ আদালত দুই লাখ টাকা জরিমানা করেন কারখানা মালিক মো. মিজানুর রহমানকে। জানা গেছে, এভাবে অস্বাস্থকর খাদ্য উৎপাদনের জন্য এর আগেও কয়েকবার জরিমানা গুণেছেন ওই বেকারীর মালিক।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল কুদ্দুস জানান, আল আমিন বেকারী কারখানার ভেতরে পঁচা দুর্গন্ধে নাক চেপে ধরে ঢুকতে হয়েছে কারখানায়। এক পাশে থরে থরে সাজানো হাজার হাজার পঁচা ডিম পাওয়া গেছে। এছাড়া কৌটা ভর্তি ক্ষতিকর কাপড়ের রঙ। যা দিয়ে তৈরী হচ্ছে কেক, বিস্কুটসহ বিভিন্ন মুখরোচক খাবার। কারখানার ভেতরের নোংরা মেঝেতে তৈরী করা নানা ধরণের খাদ্য পড়ে আছে। এসব খাদ্য চলে যাচ্ছে বিভিন্ন উপজেলার গ্রামগঞ্জে। এমন অব্যবস্থাপনার কারণে কারখানার মালিককে সতর্ক করে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এব্যাপারে শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পিরকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস জানান, ক্ষতিকর রঙের তৈরী খাবার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এসব খাবার খেয়ে ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে শিশু স্বাস্থ্যের জন্য এসব খাবার মারাত্মক ঝুঁকিপূর্ণ।
অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ চন্দ্র বর্মণ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, জেলা নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভাপতি ও জেলার জ্যেষ্ঠ সাংবাদিক বাবুল সরদার, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুকুমার চন্দ্র সিকদার, রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার উপস্থিত ছিলেন।

নগর বিএনপির দাবি: খুলনা সিটি নির্বাচনে ১৫-২০ শতাংশের বেশি ভোট পড়েনি
স্টাফ রিপোর্টার
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট পড়ার হার বেশি দেখানো হয়েছে বলে দাবি করছে খুলনা নগর বিএনপি। খুলনা নগর বিএনপির নেতারা দাবি করছেন, এই নির্বাচনে ১৫ থেকে ২০ শতাংশের বেশি ভোট পড়েনি। কে জিতবে বা হারবে, তা ইভিএমে নির্ধারণ করে রাখা সম্ভব বলে দাবি করেন তাঁরা।
বুধবার দুপুরে নগর বিএনপি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিএনপি নেতারা এসব কথা বলেন। নগরের কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে ‘বিএনপির শান্তিপূর্ণ সকল কর্মসূচিতে পুলিশ প্রশাসনকে সহযোগিতার আহ্বান’ এবং সমসাময়িক বিষয় নিয়ে ওই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে নগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম ওরফে তুহিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নির্বাচনে ভোট পড়ার হার দেখলে বোঝা যায়, এটা পাতিয়ে–সাজিয়ে দেখানো হয়েছে যে “এত শতাংশ” ভোট পড়েছে। ভোট শেষে বিকেলে টেলিভিশনে দেখানো হলো ৪২ শতাংশ ভোট পড়েছে। রাতে দেখলাম ৪৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আসলে ১৫ থেকে ২০ শতাংশের বেশি ভোট পড়েনি। ইভিএম এমন এক বাক্স, যে বাক্স দিয়ে সবকিছু করা সম্ভব। এই জাদুর বাক্স দিয়ে কাউকে জেতানো আবার কাউকে হারানো যায়। কে জিতবে বা হারবে, তা ইভিএমে নির্ধারণ করে রাখা সম্ভব।’

নগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম আরও বলেন, ‘ভোটের দিন বিভিন্ন কেন্দ্রের সামনে ঘুরে দেখেছি তেমন কোনো লোক ছিল না। সাংবাদিকদের মাধ্যমেও আমরা জেনেছি কেন্দ্রে উপস্থিতি কেমন ছিল। অনেক প্রিসাইডিং কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে আমাদের বলেছেন, তাঁদের কেন্দ্রে কোথাও ১৫ শতাংশ, কোথাও ১৭ আবার কোথাও ২২ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া খুলনা ও বরিশালে পরাজিত মেয়রপ্রার্থীরা সংবাদ সম্মেলন করে ইভিএমে কেমন ভোট হয়েছে, তা বলছেন।’

বিএনপির নেতা-কর্মীরা ভোট দিতে যাননি দাবি করে নগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম বলেন, ‘বিএনপিসহ দেশপ্রেমিক জনগণ নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। সরকার বিএনপি নেতা-কর্মীদের হত্যা, নির্যাতন এবং প্রায় ৫০ লাখ নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এরই মধ্যে অনেক নেতা-কর্মীকে গুম করে রাখা হয়েছে। এ সরকারের অধীন কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। আমরা আমাদের কর্মীদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম। নেতা-কর্মীরা আমাদের আহ্বানে শতভাগ সাড়া দিয়েছে।’

সংবাদ সম্মেলনে নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম ওরফে মনা বলেন, একটি অনির্বাচিত সরকার ভোটের অধিকার হরণ করে রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে। দু–দুটি প্রহসনের নির্বাচনের পর ভবিষ্যতে আরও একটি সাজানো-পাতানো ভোট আয়োজনের চক্রান্তে লিপ্ত সরকার।

সারা দেশে বিএনপি কর্মসূচি পালন করতে পারলেও খুলনায় পুলিশ বিএনপির কর্মসূচিতে বারবার হামলা, মারমুখী আচরণ ও মিথ্যা মামলার হুমকি দিচ্ছে অভিযোগ করে নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম বলেন, খুলনায় কর্মসূচি এলেই সরকারের পেটোয়া বাহিনী পুলিশ গায়েবি মামলা দিয়ে, হামলা চালিয়ে নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে অহেতুক হয়রানি করে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। কেন্দ্রঘোষিত কোনো কর্মসূচি এলেই খুলনায় গণগ্রেপ্তারে নামে পুলিশ। গত বছরের মে মাসে এক কর্মসূচিতে ৮০০ নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে। মাসখানেক আগেও এক কর্মসূচিতে ১ হাজার ৩০০ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে ১৬ জুন বিকেলে নগর বিএনপি ‘বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে’ পদযাত্রা কর্মসূচি পালন করবে জানিয়ে নেতারা তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে খুলনা পুলিশ প্রশাসনের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে নগর বিএনপির নেতা স ম আবদুর রহমান, সৈয়দা রেহেনা ঈসা আবুল কালাম, কাজী মাহমুদ আলী, চৌধুরী শফিকুল ইসলাম, শের আলম, মাহবুব হাসান, শেখ সাদী, হুমায়ুন কবীর, সৈয়দ সাজ্জাদ আহসান, মিজানুর রহমানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৩ বছর সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি যুবক
বেনাপোল প্রতিনিধি
ভারতে ৩ বছর কারাভোগের পর বুধবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ৬ বাংলাদেশী যুবককে বাংলাদেশে হস্থান্তর করেছে ভারতীয় পুলিশ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। ফেরত আসারা যুবকরা হচ্ছেন, ফেরত আসা যুবকরা হলেন আল আমিন (১৯),কালাম হোসেন (২০),বাদশা মিয়া (১৮),মাহমুদুল হাসান (২০),আবুল খায়ের (১৭) ও আরিফুল ইসলাম (১৮)। এরা প্রত্যেকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার খয়েরতলা এলাকার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ভালো কাজের আশায় তারা গত সাড়ে ৩ বছর আগে ভারতের চেন্নাই শহরে গিয়ে বিভিন্ন স্থানে কাজ করছিল। পরে সেখানকার পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয় শহরের বিভিণ্ন ¯স্থান থেকে। পুলিশ তাদেরকে আদালতে নিলে আদালত তাদের তিন বছরের সাজা প্রদান করেন।

ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ রাতে তাদের দেশে ফেরত আনা হয়। ফেরত আসা ৬ বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জাস্টিক এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা বেনাপোল পোর্ট থানা থেকে তাদেরকে ছাড়িতে নিজেদের সেল্টার হোমে নিয়ে যায়। পরে তাদের আত্মীয় সজনদের কাছে হস্থান্তর করা হবে।

সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালি
খবর বিজ্ঞপ্তি
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি আয়োজিত হয়। র্যালিটি বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করবেন অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান ননটেক, মোঃ রেজাউল হক, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান সিভিল,সাধন কুমার বিশ্বাস, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, কম্পিউটার গৌতম কুমার ধর, ট্রাক্টর ও বিভাগীয় প্রধান, আর্কিটেকচার মৌসুমী আক্তার, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, ইলেকট্রনিক্স পলি রানী দাস, রেজিস্ট্রার ফিরোজ রশীদ, জেনিফার সুলতানা, ইন্সট্রাক্টর ও হোস্টেল সুপার তনিমা রায় প্রমূখ।
কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের প্রসার ঘটিয়ে শিক্ষিত বেকার, শিক্ষাক্ষেত্র থেকে ঝরে পড়া এবং সমাজের সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের প্রয়োজনীয় দক্ষতা প্রশিক্ষণ দিয়ে আধুনিক কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করা বাংলাদেশ সরকারের অন্যতম অভিপ্রায়। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য গুণগত ও মানসম্পন্ন কর্মোপযোগী পাঠ্যক্রম, শিক্ষা উপকরণ, শিখন পদ্ধতি ও শিক্ষকদের পাঠদানের মান উন্নয়নের জন্যও কাজ চলছে। দেশে-বিদেশে বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর দক্ষতা বা যোগ্যতার স্বীকৃতির জন্য জাতীয় যোগ্যতা কাঠামো (বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক) প্রণয়নের কাজ অনেক দূর এগিয়েছে।এ বিপুল কর্মযজ্ঞের মূল উদ্দেশ্য দেশের তরুণ-তরুণীদের প্রয়োজনীয় দক্ষতার প্রশিক্ষণ দিয়ে চাকরির বাজারসহ সম্ভাব্য সকল কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করে তোলা, যাতে বাংলাদেশের সুদূরপ্রসারী উন্নয়নযাত্রায় তারা কার্যকরী অংশীদার হয়ে উঠতে পারে।
কারিগরি শিক্ষা সম্পর্কে ধারণা পরিবর্তন করতে, কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৩ পালনের লক্ষ্যে। সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট এ আগামী ১৪-১৮ জুন ২০২৩ পর্যন্ত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপিত হবে।

অসুস্থ দলীয় নেতা-কর্মীদের শয্যাপাশে নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
শারীরিক ভাবে অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব উত্তম রায় এবং খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র’র পিতা প্রবীন আওয়ামী লীগ নেতা সাধন মিত্রকে দেখতে বুধবার (১৪ জুন) দুপুরে হাসপাতালে যান খুলনা জেলা আওয়ামী লীগ নেতা অসিত বরণ বিশ্বাস ও খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। এ সময় নেতৃবৃন্দ কর্তব্যরত চিকিৎসকের কাছে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কুমারেশ মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুন্নবী মিল্টন, মানবাধিকার বিষয়ক সম্পাদক স্বপন কুমার রায়।

আশাশুনিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মৌলিক প্রশিক্ষণ
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট ঢাকা এর প্রোগ্রাম অফিসার প্রবীর কুমার দাশ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) দিপারানী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, দীপংকর কুমার সরকার দ্বীপ, মাহবুবুল হক ডাবলু, দীপংকর বাছাড় দীপু, আবু দাউদ ঢালী, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ও উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবুল কালাম মোড়ল সহ আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ ও এসওপি (বিদ্যালয়ে দুর্যোগ প্রস্তুতি ও জরুরী সাড়াদান স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর) ২০১৯ এর আলোকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

মহিষাডাঙ্গায় অগ্নিকান্ডে দু’টি বসতঘর ভষ্মীভূত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে অগ্নিকান্ডের ঘঁনায় দু’টি বসতঘর ভষ্মীভূত হয়ে ৫/৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় মহিষাডাঙ্গা গ্রামে স্কুল শিক্ষক কর্ণ বিশ্বাসের বাড়িতে এ অগ্নিকন্ডের ঘটনা ঘটে।
মহিষাডাঙ্গা গ্রামের মৃত ফণী চন্দ্র বিশ্বাসের ছেলে গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্ণবিশ্বাসের বাড়িতে ৭.৪৫ টার দিকে সন্ধ্যা প্রদ্বীপ জ্বালানো হয়। ধারনা করা হচ্ছে সবার অজ্ঞাতে এ প্রদ্বীপ থেকে অগ্নিপাতের সূত্রপাত ঘটলে মুহুর্তের মধ্যে ঘরে আগুন জ্বলতে শুরু করে। সাথে সাথে আশাশুনি ফায়ার স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের দল ঘঁনাস্থলে আসার পূর্বেই তাদের দু’টি ঘর ভষ্মীভূত হয়েূ যায়। স্থানীয় লোকজন বিভিন্ন পাত্রে করে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি। আগুনে বসতঘর দু’টির আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকা, জমির কাগজপত্রসহ সকল মালামাল পুড়ে যায়। যার আনুমানিক মূল্য ৫/৬ লক্ষ টাকা। স্থানীয় জন প্রতিনিধি, এসআই সোহান ঘটনাস্থান পরিদর্শন করেছেন।

নারী চিংড়ি শ্রমিকদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
১৩ -১৪ জুন ২০২৩ তারিখে দাতা প্রতিষ্ঠান অক্সফাম এর আর্থিক সহযোগিতায়, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় লিডার্স এর বাস্তবায়নে “বাংলাদেশে সুশীল সমাজে এ্যাক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের হলরুমে গোলাপ নারী চিংড়ি শ্রমিক দলের ৩০জন সদস্যকে নিয়ে ২দিনব্যাপি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষন উদ্বোধন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জি.এম আব্দুর রউফ, প্যানেল চেয়ারম্যান,শেফালী বিবি, নির্বাহী পরিচালক, বনজীবি নারী উন্নয়ন সংগঠন। শুভেছা বক্তব্য রাখেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন. আপনারা পুরুষের সমান কাজ করেও আপনাদের সম মজুরী থেকে বঞ্চিত করা হচ্ছে। নারী চিংড়ি শ্রমিক দলের সকল সদস্য যদি একতাবদ্ধ হন তাহলে সমঅধিকার ও সমমজুরী নিশ্চিত হবে। আপনাদের অধিকার আদায়ে আমরা পাশে থাকব। প্রশিক্ষনে নেতা কি, নেতা কত প্রকার, নেতার কার্যাবলী, ভাল নেতার গুনাবলী, সংগঠন ব্যবস্থাপনা, কর্মপরিকল্পনা তৈরি, নারী অধিকার কি, সহিংসতা কি, নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা, নারীর ক্ষমতায়ন কি, নারীর ক্ষমতায়নের অন্তরায় সমূহ, নারীর ক্ষমতায়নে করনীয় সমূহ, এ্যাডভোকেসি কি, এ্যাডভোকেসি পদ্ধতি, প্রক্রিয়া ও কৌশল প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ২দিনব্যাপি প্রশিক্ষন প্রদান করেন দেবব্রত কুমার গাইন, প্রোগ্রাম অফিসার, লিডার্স। সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন সহকারী হিসাবরক্ষক অমিও কুমার মন্ডল, কমিউনিটি মবিলাইজার শিরীন সীমা, শিরীনা পারভিন ও সাধনা রানী বৈদ্য।

ফকিরহাটের ভৈরব নদে ভাঙা সেতুতে জীবনের ঝুঁকি নিয়ে সর্ব সাধারনের পারাপার
পি কে অলোক,ফকিরহাট।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পুরাতন ঢাকা-খুলনা মহাসড়কে ভৈরব নদের উপর নির্মিত বিকল্প কাঠের সেতুতে জীবনের ঝুঁকি নিয়ে পরাপার করছে হাজার হাজার মানুষ। এক বছর আগে নতুন করে নির্মাণের জন্য মূল বেইলী ব্রীজটি ভেঙ্গে ফেলায় বাধ্য হয়ে মানুষ বিকল্প এই সেতু ব্যবহার করছে। এ অবস্থায় গাফেলতির অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠান এবং বাগেরহাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বিরুদ্ধে।
জানা গেছে, প্রায় দেড় বছর আগে ঠিকাদার মাহবুব ব্রাদার্স পুরাতন ঢাকা-খুলনা মহাসড়কে ছোট বড় মোট ১০টি কংক্রিটের সেতু নির্মাণের কাজ পায়। ২০২৩ সালের সেপ্টেম্বরে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। সওজ ২০২১ সালের শেষে দিকে বেইলী ব্রীজটি মানুষের চলাচলে নিষেধাজ্ঞা দেয়। এরপর ঠিকাদার প্রতিষ্ঠান ব্রীজটি ভাঙ্গা শুরু করে। মানুষ ও যানবাহনের চলাচলের জন্য তারা ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে উপজেলার কাঁঠালতলায় বেইলী ব্রীজের পাশে একটি কাঠের সেতু নির্মাণ করে। যেনতেন ভাবে তৈরি করা কাঠের সেতুটি নির্মানের ৫/৬ মাসের মধ্যেই ভেঙে নড়বড়ে হয়ে একপাশে হেলে পড়ে। ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে দীর্ঘদিন ধরে স্কুল পড়ুয়া শিশুসহ সাধারণ মানুষ যাতায়াত করছে। অপরদিকে দেড় বছরের বেশি সময় অতিবাহিত হলেও নতুন কংক্রিট সেতু নির্মাণ কাজের কোন অগ্রগতি নেই। ঠিকাদার প্রতিষ্ঠানটি শুধুমাত্র নদীর দু’পাশের রাস্তার প্রান্তে ভার্টিকাল ওয়ালের আংশিক কাজ করে রেখে দিয়েছে।
সেতুর পাশে বসবাসকারী স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা গেছে, এক বছর আগে নদীর উপর বেইলী ব্রীজের বিকল্প হিসেবে ঠিকাদার বাস ও কাঠ দিয়ে একটি অস্থায়ী সেতু নির্মাণ করেন। উপজেলা সদর ও পার্শ¦বর্তী দুই ইউনিয়নের মধ্যে সংযোগ স্থাপনকারী এ সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। নদীর দুই পাশে কয়েকটি সরকারি ও বেসরকারি স্কুল মাদ্রাসা রয়েছে। প্রতিদিন ছোট বড় কয়েকশত শিক্ষার্থী এখান থেকে যাতায়াত করে। কিন্তু প্রায় ৫/৬ মাস ধরে সেতুটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। সেতুটির বেশ কয়েকটি অংশ ভেঙে গেছে। নদীর মাঝে সেতুর দুটি স্থানে দেবে গিয়ে হেলে পড়েছে। এতে পারাপারের সময় ঘটছে ছোট-খাট দুর্ঘটনা। এছাড়া সেতুর হেলে পড়া অংশ দিয়ে যাতায়াতের সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। এলাকাবাসী বারবার বিকল্প সেতুটি মেরামতের দাবী জানালেও কানে তুলছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ব্রীজ সংলগ্ন মূলঘর ইউনিয়নের চরভৈরব গ্রামের বাসিন্দা মো. লতিফ মোল্লা, ভ্যান চালক ফিরোজ আলী, সবজি চাষী কালীদাস বাছাড় সহ উপস্থিত অনেকে জানান, সেতু দিয়ে মূলঘর এলাকা থেকে ফকিরহাট সদরে আসতে শুধুমাত্র ১২০ ফুটের দুরত্ব। অথচ কাঠের সেতুটি ভেঙে হেলে যাওয়ায় মানুষকে ভ্যান, অটো নিয়ে এক থেকে দেড় কিলোমিটার রাস্ত ঘুরে ফকিরহাট সদরে আসতে হয়। আবার ব্যস্ততম ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যাওয়ার সময়ে ঘটছে দুর্ঘটনা। কয়েক দিন আগে এভাবে ঘুরে আসতে গিয়ে স্থানীয় এক ভ্যান চালক বাসের ধাক্কায় মারা গেছেন বলে জানান লতিফ মোল্লা।
মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার জানান, ভাঙা বিকল্প সেতুর জন্য মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিকল্প সেতু মেরামতের পাশাপাশি ওয়ার্ক অর্ডারে উল্লেখিত সময়ের মধ্যে কংক্রিট সেতুটির কাজ দ্রুত শেষ করে জনগনের চলাচলের ব্যবস্থা করা দাবী জানান তিনি।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের ব্যবস্থাপক মো. আশ্রাফ আলী বলেন, কোরবানীর ঈদের পরে গার্ডারের কাজ শুরু হবে। এর পর স্লোব ও রাস্তার কাজ করা হবে। বিকল্প সেতুটি দ্রুত মেরামত করা হবে বলে তিনি জানান।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর সৈকত মন্ডল বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে ১০টি সেতুর কাজ দ্রুত শেষ করার জন্য একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে। যেহেতু তারা প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য কোন আবেদন করেনি। তাই ওয়ার্ক অর্ডার অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা
ফকিরহাট প্রতিনিধি।
কৃষি খাতে বিশেষ অবদান রাখায় বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, অর্গানিক বেতাগার জনক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, উন্মুক্ত ওয়ার্ড সভার প্রবক্তা, স্মার্ট ফকিরহাট বিনির্মানে অগ্রপথিক স্বপন দাশকে এআইপি হিসেবে মনোনীত হওয়ায় তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুেেভচ্ছা প্রদান করা হয়েছে। বুধবার (১৪ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, ইউডিএফ নুরজাহান খাতুন, তথ্য বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার প্রমূখ। #

ফকিরহাটের মূলঘর ইউপি চেয়ারম্যানকে হুমকি প্রদান
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাডভোকেট হিটলার গোলদারকে মুঠোফোনে হুমকির অভিযোগে থানায় জিডি করা হয়েছে। ভবিষ্যতে জান ও মালের ক্ষতির আশংকায় বুধবার (১৪ জুন) সকালে এ্যাডভোকেট হিটলার গোলদার নিজ বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেন। এ্যাডভোকেট হিটলার গোলদার জানান, তিনি গত মঙ্গলবার (১৩ জুন) দুপুরে সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগদান করেন। এর কিছুসময় পর তার মুঠোফোনে একটি নাম্বার থেকে কল আসে। তিনি কলটি রিসিভ করার পর মুঠোফোনে তাকে জনৈক ব্যক্তি বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ অবাঞ্চিত কথা বলেন বলে জানান। এ ঘটনায় বর্তমানে এ্যাডভোকেট হিটলার গোলদার নিরাপত্তাহীনতায় ভূগছেন। যে কোন মুহুর্তে তিনি তার জান ও মালের ক্ষতির আশংকা করছেন। এ ব্যাপারে তিনি শেখ রেজাউল করিম নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে ফকিরহাট মডেল একটি থানায় সাধারন ডায়েরী (জিডি) করেন। #

নব নির্বাচিত মাননীয় মেয়রকে খুলনা উন্নয়ন কমিটির অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নব নির্বাচিত মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক কে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আগামী দিনে স্মার্ট খুলনা গড়ার অঙ্গীকার বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন এ্যাড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আবুল বাসার, জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, জোবায়ের আহমদ খান জবা, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান, মামনুরা জাকির খুকুমনি, যগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাসান ইফতেখার চালু, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক শেখ আবিদ উল্লাহ্, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, পরিবেশ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, এস এম আসাদুজ্জামান মুরাদ, কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, মোঃ শফিকুর রহমান, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ হাফিজুর রহমান চৌধুরী, নুরুজ্জামান খান বাচ্চু, মোঃ মিজানুর রহমান টিংকু, শিকদার আব্দুল খালেক প্রমুখ।

কেসিসি পরিচালিত কোরবানির পশুর হাটের উদ্বোধন ২২জুন
খবর বিজ্ঞপ্তি
আগামী ২২ জুন বেলা ১১ টায় খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর জোড়াগেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেসিসি পরিচালিত কোরবানির পশুর হাটের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বুধবার বেলা ১১ টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কেসিসি’র পশুর হাট পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পশুর হাট পরিচালনা কমিটির আহবায়ক মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম (মুন্না)।

সভায় কেসিসি’র নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকসহ নবনির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক’কে পশুর হাটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সভায় প্রশাসনের সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত রাখতে হাট এলাকায় ২টি ওয়াচ টাওয়ার নির্মাণ, ক্রেতা বিক্রেতাদের খরতাপ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে একাধিক শেড নির্মাণ, হাটে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত রাখা, নগরীর অবৈধ হাট উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখা, জাল টাকা সনাক্তকরণের ব্যবস্থাসহ ঈদের দিন পশুবর্জ্য দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ হাফিজুর রহমান মনি, এস এম খুরশীদ আহম্মেদ টোনা, ইমাম হাসান চৌধুরী ময়না, সংরক্ষিত আসনের কাউন্সিলর আমেনা হালিম বেবী, রেকসনা কালাম লিলি, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, রাজস্ব কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, এস্টেট অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ^াস প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

বিডিঅ্যাপস্ ইভেন্টে খুবি শিক্ষার্থীদের লজিস্টিক্যাল ও কো-অর্ডিনেশন সাপোর্ট দেবে রবি
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিডিঅ্যাপস্ ইভেন্টে লজিস্টিক্যাল এবং কো-অর্ডিনেশন সাপোর্ট দেওয়ার লক্ষ্যে মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড এর সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বুধবার দুপুর ১.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও রবি আজিয়াটা লিমিটিডের পক্ষে স্বাক্ষর করেন চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ। এমওইউ স্বাক্ষর শেষে তা উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নিকট হস্তান্তর করা হয়।
এসময় উপাচার্য বলেন, এই এমওইউ স্বাক্ষরের ফলে মোবাইল অপারেটর কোম্পানি রবি থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানাবিধ সুযোগ-সুবিধা পাবে। বিশেষ করে বিডিঅ্যাপস্ ইভেন্টে লজিস্টিক্যাল এবং কো-অর্ডিনেশন সাপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া রবিতে ইন্টার্নশিপের সুযোগ ও ক্যারিয়ার মেলা তাদের ছাত্রাবস্থা থেকেই চাকরি পেতে এবং গবেষণা কার্যক্রমে সাহায্য করবে। এ ধরনের উদ্যোগ দেখে অন্য প্রতিষ্ঠানও এগিয়ে আসবে, যা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ-দেশপ্রেমিক জনশক্তি তৈরি হবে। তিনি এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় রবি আজিয়াটা লিমিটেডকে আন্তরিক ধন্যবাদ জানান।
দুই বছর মেয়াদী এই এমওইউ’র মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিডিঅ্যাপস্ ইভেন্টে লজিস্টিক্যাল এবং কো-অর্ডিনেশন সাপোর্ট, যোগ্য শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ও ক্যারিয়ার মেলায় নিয়োগ বুথ স্থাপন, রবি’র স্পন্সরকৃত কার্যক্রমে অগ্রাধিকার এবং শিক্ষার্থীদের এক্সপোজার, ডেভেলপারদের বিভিন্ন প্রচারণামূলক ইভেন্ট ও কার্যক্রমে অগ্রাধিকার প্রদান করা হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা এবং রবি আজিয়াটা লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ সালাহ উদ্দীন, ম্যানেজার রেজওয়ান আরেফীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনায় তিন লাখ ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
তথ্য বিবরণী
বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশুমৃত্যু প্রতিরোধ করার জন্য আগামী ১৮ জুন (একদিন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে খুলনা জেলায় তিন লাখ ৫৮ হাজার চার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে আজ (বুধবার) দুপুরে নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ এই তথ্য জানান।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, এই ক্যাম্পেইনে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি পুষ্টি বার্তা প্রচার করা হবে। জন্মের পরপর একঘন্টার মধ্যে মায়ের শালদুধ খাওয়ানোসহ প্রথম ৬মাস শুধুমাত্র মায়ের দুধ, শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমানমত সুষম খাবার খাওয়াতে হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্য বিষয়ের যে কোন কাজ স্বাস্থ্য বিভাগরে দায়িত্ব হলেও এটি বাস্তবায়নের দায়িত্ব সবার। এ ক্ষেত্রে প্রত্যেক বিভাগকে নিজ নিজ দায়িত্বের অংশ হিসেবে ভূমিকা রাখতে হবে। এই ক্যাম্পেইনে কোন শিশু যাতে বাদ না পরে সে জন্য সকলের দৃষ্টি রাখতে হবে।

সভায় জানানো হয়, ঐ দিন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আই,ইউ) এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আই, ইউ) খাওয়ানো হবে। খুলনা সিটি কর্পোরেশন, নয়টি উপজেলা এবং দুইটি পৌরসভায় মোট তিন লাখ ৫৮ হাজার চার জন শিশুকে এ কার্যক্রমের আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

অবহিতকরণ সভায় কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার, খুলনা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোঃ শামসুদ্দীন মোল্লা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ এএসএম কামাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান, পুলিশ সুপার কার্যালয়ের এম মশিউর রহমান, সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ছাবেতুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। খুলনা সিভিল সার্জন দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

রামপালে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে শফিকুল ইসলাম মনা (২২) নামের এক ওয়ারেন্টভূক্ত আসামী কে গ্রেফতার করেছে। বুধবার (১৪ জুন) দুপুর পৌনে একটার সময় এসআই মিঠুন ও ফজলুর রহমান উপজেলার ভাগা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক শফিকুল ইসলাম সুলতানিয়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষটি নিশ্চিত করেছেন।

জামাই বাড়ি থেকে বাড়ি ফেরা হলো না বৃদ্ধ মহিলার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ষাটোর্ধ এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল সেঞ্চুরি ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিরাশুনি গ্রামের মৃত আকছেত আলী শেখের স্ত্রী রোকেয়া বেগম (৬২) ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের মেয়ের বাড়ি থেকে ভ্যান যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় ভ্যানটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল সেঞ্চুরি ফিলিং স্টেশনের সামনে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়। এঘটনায় মহিলা বাসের চাকায় পিষ্ট হয়ে বাম পা হাটু থেকে আলাদা হয়ে যায় ও মাথায় আঘাত লেগে প্রচন্ড রক্তক্ষরণ হয়ে ঘটনা¯’লেই তার মৃত্যু হয়। এ ঘটনায় খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত হোসেন জানান , নিহত মহিলাকে ডুমুরিয়া উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

ডুমুরিয়ায় মৎস্য চাষীদের কর্মশালা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কমপ্লেক্স ভবনের হলরুমে
গুড অ্যাকোয়াকালসার প্র্যাকটিস ইন ক্লাষ্টার ম্যানেজমেন্ট’র সহযোগিতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, প্রকল্প সমন্বয়কারী মশিউর রহমান প্রমুখ। কর্মশালায় উপজেলার বিভিন্ন ক্লাষ্টার থেকে একশত মৎস্য চাষী অংশগ্রহণ করেন।

শালিখায় পৃথক তিনটি প্রশিক্ষণ কর্মশালা
নওয়াব আলী মাগুরা
মাগুরার শালিখাতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন “নিবন্ধন অধিদপ্তর” কার্যক্রমে শালিখা সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রেশন প্রাপ্ত মহরার, নকল নবীস ও স্থায়ী কর্মচারীদের পেশাগত দক্ষতা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পৃথক তিনটি অভ্যন্তরিণ প্রশিক্ষণ কর্মশালা ২০২৩ শালিখা সাব রেজিস্টারের কার্যালয়ের সামনে বুধবার অনুষ্ঠিত হয়।
প্রথমে রেজিস্ট্রেশনপ্রাপ্ত মহরার,দ্বিতীয় নকল নবিশ ও সর্বশেষ স্থায়ী কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা রেজিস্টার মোহাম্মদ সেলিম মল্লিক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলার সাব রেজিস্টার ও শালিখার সাব রেজিস্টার(অঃদঃ) এসএম আদনান নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুরের সাব রেজিস্টার আইরিন রহমান সনি।
প্রথম পর্যায়ে শালিখাতে কর্মরত ৫২ জন মহরার,দ্বিতীয় পর্যায়ে নকল নবীসগণ ও শেষ পর্যায়ে অফিসের স্থায়ী কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

দাকোপের বানিশান্তা বাজারে ডাঃ বিধান মিস্ত্রি সরকারি জায়গা দখল করে পাকাঘর তৈরি করছে
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের বানিশান্তা বাজারে চলছে বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে সরকারি জায়গার উপর ঘর নির্মাণ। এলাকাবাসী জানায় দাকোপের বানিশান্তা বাজার সংলগ্ন সরকারি জায়গার উপর সরকারি খাল ও রাস্তার পাশে ওষুধের দোকান দিয়ে দীর্ঘ দিন বেআইনী ভাবে দখলে ব্যবসা পরিচালনা করেন এই ডাঃ বিধান মিস্ত্রি। এখন আবার সেই জায়গার উপর নতুন করে বেআইনী ভাবে পাকা ঘর উঠানোর কাজ অব্যাহত রেখেছেন বিধান মিস্ত্রি। সরোজমিনে যেয়ে আরো জানা যায়, দাকোপের বানিশান্তা ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা মেম্বারের ভাই ডাঃ বিধান মিস্ত্রি এ ঘরের মালিক। তিনি বেআইনী ভাবে,গায়ের জোরে ক্ষমতার বলে, এ ঘর নির্মাণ কাজ করছে। বিধান মিস্ত্রির নিকট ঘরের বিষয় জানতে চাইলে, তিনি বলেন নায়েব সাহেব মাঝে এখানে এসেছিলেন। তিনি সব দেখে শুনে গেছেন। তাছাড়া, নায়েবের সাথে আমরা, কথা বলে যোগাযোগ করে এ ঘর নির্মাণের কাজ শুরু করেছি। তিনি আরো বলেন, এ বিষয় ফিরোজ আলী খা ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সব কিছু জানেন। ওনি ঘরের বিষয় আমার থেকে সব কিছু আপনাকে বুঝিয়ে বলতে পারবেন। এছাড়া এই বাজারে এর অনেকে পাকা ঘর তৈরি করেছে তাহলে আমি করলে দোষ কি। বিধান মিস্ত্রির এমন ভাষ্য অনুযায়ী জানতে চাওয়া হলো, মেম্বার ফিরোজ আলী খার নিকট ঘরের বিষয় জানতে চাইলে সাংবাদিকদের বলেন, ঘরটি আমার, বিধান আমার লোক। আমি সকলের সাথে কথা বলে ঘরের কাজ শুরু করেছি। এখানে কোন ঝামেলা নাই। এখানে মেম্বার ফিরোজ আলীর ভাষ্য অনুযায়ী বোঝা গেল তিনি এই অবৈধ ভাবে সরকারী জায়গা দখলে সহযোগিতা করছেন। এখানে সুশীল সমাজ ও সাধারণ মানুষের প্রশ্ন, একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে তিনি পরিষ্কার অবৈধ সরকারি জমি দখলে রাখার কথা বলেন। তাছাড়া পূর্বে এ জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান। এলাকা বাসির ভাষ্য, বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে সরকারি জায়গার উপর অবৈধ ভাবে বিধান মিস্ত্রি ঘর নির্মাণ করতে পারে না। তাছাড়া একজন ইউপি সদস্য সরকারি জায়গা দখলে সহযোগিতা করা এটা কতটুকু যুক্তি সংঙ্গত আইন তার বিচার করবেন। এভাবে সরকারি খাস জায়গার উপর পাকা ঘর নির্মাণ স্থানীয় মেম্বার বনিক সমিতির সভাপতি এবং দালালদের সাথে হাতাহাত করে রাতারাতি পাকা ঘর নির্মাণ যে জায়গায় পাকা ঘর নির্মাণ করা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট থেকে দুইবার নোটিশ প্রদান করেছে সমস্ত ঘর ভেঙে ফেলার জন্য তারপর আবার ঘর নির্মাণ করছে কি ভাবে আমরা বুঝতে পারছি না। এ মতাবস্থায় বানিশান্তার বাজার কমিটির পক্ষে সকল সদস্যবৃন্দ ও সুশীল সমাজ, এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ, দাকোপ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং বিশেষ করে দাকোপের সৎ সাহসী অন্যায়ের বিরুদ্ধে সব সময় কঠোর ভূমিকায় অবতীর্ণ পাপিয়া সুলতানা (ভূমি কমিশনার)সহ সরকারের যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছেন এলাকার সকল জনসাধারণ বিষয়টি দেখার জন্য।

এ বিজয় শেখ হাসিনার গণতন্ত্র প্রতিষ্ঠার বিজয়: সেখ জুয়েল এমপি
খবর বিজ্ঞপ্তি
তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়ে নগরবাসীর পক্ষ থেকে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলকে ফুলের নৌকা দিয়ে শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। গতকাল বুধবার দুপুরে শেরে বাংলা রোডস্থ সংসদ সদস্যের বাড়ীতে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময়ে নবনির্বাচিত মেয়র বলেন, এ বিজয় শেখ হাসিনার গণতন্ত্র প্রতিষ্ঠার বিজয়। এ বিজয়ে যারা বাঁধা দেয়ার অপচেষ্টা করেছিলো তারা গণতন্ত্রের ঢেউয়ে ভেসে গিয়েছে। শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য গণতন্ত্র এনে দিয়েছেন। আমাদের এই গণতন্ত্রকে আরো মজবুত করতে সকলকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, শত্রু পক্ষ থেমে নেই গণতন্ত্র নষ্ট করতে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্রের বীজ বপন করে যাচ্ছে। সে কারণে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার নির্দেশিত পথে চলতে হবে। তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি কোন দ্বিধা নয়; আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে সেখ সালাহউদ্দিন জুয়েলকে সংসদ সদস্য নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক যথাক্রমে অধ্যক্ষ শহিদুল হক মিন্টু ও মো: আশরাফুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর সেলের আহ্বায়ক দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, নির্বাহী সদস্য তরিকুল আলম খান, কাজী জাহিদুল ইসলাম, নবনির্বাচিত কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম, এস এম মোজাফফর রশিদী রেজা, কাজী আবুল কালাম আজাদ বিকু ও এস এম রফিউদ্দিন আহমেদ, মহানগর যুবলীগের সভাপতি মোঃ সফিকুর রহমান পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, যুবলীগ নেতা মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ##

নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেককে বিভিন্ন সংগঠনের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ৩য় বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। গতকাল বুধবার দিনব্যাপী সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত নগর পিতাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময়ে ফুলেল শুভেচ্ছা জানানঃ-

কুয়েট ও ইউজিসি ঃ- ফুলেল শুভেচ্ছা জানানো অন্যান্য সংগঠনের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য, খুলনা প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়েল সাবেক ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর, প্রফেসর ড. রাফিজুল ইসলাম।
জেলা যুব লীগ ঃ- জেলা যুব লীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, সাধারণ সম্পাদক ইঞ্জি. মাহফুজুর রহমান সোহাগ, মো. জলিল তালুকদার, হারুন আর রশীদ, মো. মুসফিকুর রহমান সাগর।
রূপসা বহুমুখী হাইস্কুল ঃ- অমিয় কান্তি পাল, স্মৃতি কনা দাস, মোসাম্মদ নাঈম জাহান, কুমারেশ চন্দ্র ঘরামী, সিরাজুল ইসলাম, অজয় কুমার।
ট্রাক শ্রমিক ইউনিয়ন ঃ- সভাপতি মো. সেলিম হোসেন, বাবলু খলিফা, ইউসুফ আলী, জাকির হাওলাদার, বজলু হাওলাদার, টিটো খান, আনোয়ার হাওলাদার, রোকা মিয়া, দেলোয়ার সরদার, সাগর মিয়া।
২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ঃÑ মহানগর আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান, সভাপতি মঈনুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার রাজু, নজরুল ইসলাম খোকন, হিরু তালুকদার, লিখন, আব্দুল হালিম, মিজানুর রহমান নাজু।
মহানগর যুব মহিলা লীগ ঃ জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. সেলিনা আক্তার পিয়া, সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন শিউলি, নাছরিন ইসলাম তন্দ্রা, আরফিন রুমি, লিপি আক্তার শিউলি, মাহমুদা ফারজানা, জান্নাতুল হাওয়া শান্তা, পামলি কাদের, কানিজ ফাতেমা বেবী, জরিনা, মাহিনুর আফরোজা প্রমূখ।
সোনাডাঙ্গা প্রথম ফেজ আবাসিক মালিক সমিতি ঃ শরীফ আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা এনাম আহমেদ, লোকমান হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমবায় ভূমি উন্নয়ণ ব্যাংক ঃ- চেয়ারম্যান কাজী সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বলাকা রায়, ম্যানেজার ইমদাদ বিন লিয়াকত।
ফুড ব্যাংকিং ঃ- ১১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর নাঈমুল ইসলাম খালেদ।
১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ঃ শেখ নুর মোহাম্মদ, মো. আমির হোসেন, মো. মোতালেব মিয়া, নবনির্বাচিত কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব।
কাঁচা বাজার ঃ নজরুল ইসলাম, মঈনুল ইসলাম নাসির,
কেডিএ কর্মচারি ইউনিয়ন ঃ মো. আব্দুল্লাহ আল নাসির, এস এম শামছুল আরেফিন, মিজানুর রহমান, মো. আহসান কবির, মো. রাকিব উদ্দিন, শরিফুল ইসলাম, ফজলুর রহমান, রুবেল আহমেদ, মাসুদ পারভেজ, এমদাদুল আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

২৯নং ওয়ার্ড আ’লীগের নজু বহিষ্কার
খবর বিজ্ঞপ্তি
২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের মো. নজরুল ইসলাম মল্লিক নজুকে বহিষ্কার করেছে সদর থানা আওয়ামী লীগ। গতকাল বুধবার সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম যৌথ স্বাক্ষরিত এক লিপিতে এ বহিষ্কারাদেশ দেন। সন্ত্রাসী কর্মকান্ড, দলীয় নির্দেশনা অমান্য এবং সংগঠন পরিপন্থী কর্মকান্ডে সম্পৃক্ত থাকায় বহিষ্কার করা হয়। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয় যে, নজু নির্বাচনকালীন সময়ে ওয়ার্ডে সাধারণ ভোটার এবং দলীয় নেতাকর্মীদের সাথে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়। সে দলীয় নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে যেতে ভয়ভীতি দিয়ে বাঁধা প্রদান করে। এ সংবাদের ভিত্তিতে সদর থানা ও মহানগর আওয়ামী লীগ তাৎক্ষণিক এলাকায় খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা পায়। সংগঠন পরিপন্থী এহেন কর্মকান্ডে জড়িত থাকায় তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই বহিষ্কারাদেশ কেন্দ্র কমিটির অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে। মো. নজরুল ইসলাম মল্লিক নজুর সাথে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সম্পর্ক না রাখার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম।

 

মালিথার ফসল খেয়েছে সরদারের গরু, সংঘর্ষে নিহত ৩
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া বাজারে বুধবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ২২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে হাটখোলাপাড়া গ্রামে ফরিদ সরদারের গরু বজলু মালিথার পাট ক্ষেতে যায়। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মাঝে ঝগড়া হয়। পরে আজ বুধবার বিকেল ৫টার দিকে হাটখোলাপাড়া বাজারে মালিথা ও সরদার বংশের লোকজনের মধ্যে ফের এ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ভ্যালোশ মালিথা (৪০) ও বজলু মালিথা (৪২) নিহত হন। সংঘর্ষের ফলে হাটখোলাপাড়া বাজার ঘণ্টাব্যাপী রণক্ষেত্রে পরিণত হয়।

পরে গুরুতর আহত জালাল মালিথাকে (৫৫) রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। হাটখোলাপাড়া বাজারে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানান ওসি। সংঘর্ষের ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

দুর্বৃত্তদের দেওয়া বিষে মরলো ৭০ লাখ টাকার মাছ
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গি গ্রামের একটি মাছের খামারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে ৭০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন মৎস্য খামার মালিক গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী।

মঙ্গলবার (১৩ জুন) রাতের কোন এক সময় এ বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।
আহম্মেদ আলী জানান, বেশ কয়েক বছর ধরেই এলাঙ্গি গ্রামে ৪৫ বিঘা জমির উপরে মাছ ও গরুর খামার পরিচালনা করেছেন তিনি। গেল রাতে দুর্বৃত্তরা তার খামারের সিসিটিভি ক্যামেরার তার কেটে দিয়ে মাছের খামারে বিষ প্রয়োগ করে।
বুধবার (১৪ জুন) সকালে মরা মাছ ভেসে উঠতে দেখে বিষ প্রয়োগের বিষয়টি বুঝতে পারেন খামারের শ্রমিকরা। খামারটিতে সাড়ে তিন কোটি টাকার উপরে মাছ রয়েছে। বিষ প্রয়োগের ফলে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামার মালিক আহম্মেদ আলী। একই সঙ্গে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরা মাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে পাঠিয়েছে। আধুনিক এই মৎস্য খামারে মাছের কোন রোগ বালাই পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শত্রুতা করে কেউ বিষ প্রয়োগ করছে।