Home খেলাধুলা এশিয়ান গেমসের জন্য প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের

এশিয়ান গেমসের জন্য প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের

16

স্পোর্টস ডেস্ক।।

আগামী সেপ্টেম্বরে চীনের মাটিতে বসছে এশিয়ান গেমস। এ আসর উপলক্ষে ৪০ সদসের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। বৃহস্পতিবার বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে খেলোয়াড়দের রিপোর্ট করতেবলা হয়েছে। এবারে আসরে ম্যানেজার রয়েছেন মাহবুবুল এহসান রানা।
এবারে ক্যাম্পে কোরিয়ান কোচের আনার কথা। তার সঙ্গে সহকারী হিসাবে কাজ করার কথা জাতীয় দলের সাবেক খেলোয়াড় আশিকুজ্জামানের। এশিয়ান গেমসে ভালো ফলাফল করতেই এত আগে ক্যাম্প শুরু করার পরিকল্পনা ফেডারেশনের।

ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন-
বিপ্লব কুজুর, অসিম গোপ, আবু সাঈদ নিপ্পন, নুরুজ্জামান নয়ন, সাইজুদ্দিন, ফরহাদ শিটুল, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, সোহানুর রহমান সবুজ, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, হুজাইফা হোসেন, রামিম হোসেন, শহিদুল সৈকত, আমিরুল ইসলাম, মেহরাব হাসান সামিন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে রাব্বি, আবেদ উদ্দিন,প্রিন্স লাল, আজিজার রহমান, রাহিদ হোসেন, তৈয়ব আলী, আল নাহিয়ান শুভ, সারোয়ার হোসেন, পুস্কর ক্ষিসা মিমো, দ্বিন ইসলাম ইমন, রাকিবুল হাসান, মাহাবুব হোসেন, আরশাদ হোসেন, রাসেল মাহমুদ জিমি,ওবায়দুল জয়, তাসিন আলী, মিলন হোসেন,আমান শরিফ,উক্ক্যহীন রাখাইন,শফিউল আলম শিশির ও রকিবুল হাসান।