Home আঞ্চলিক ভিডিও’র পর এবার অডিও ফাঁস: বিপদ যেন পিছু ছাড়ছে না ২১নং ওয়ার্ড...

ভিডিও’র পর এবার অডিও ফাঁস: বিপদ যেন পিছু ছাড়ছে না ২১নং ওয়ার্ড কাউন্সিলরকে

93

স্টাফ রিপোর্টার।।
বিপদ যেন পিছু ছাড়ছে না ২১নং ওয়ার্ড কাউন্সিলর স্বপনকে। বিবস্ত্র ভিডিও ভাইরাল হওয়ার পর এবার অডিও ভাইরাল হয়েছে। ভাইরাল অডিওতে একজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা গেছে। একজন জনপ্রতিনিধির এধরণের একের পর এক আপত্তিকর ভিডিও-অডিও ভাইরাল হওয়ায় বিব্রত হয়ে পড়েছেন শাসকদলের শীর্ষ নেতারা। অপরদিকে ২১নং ওয়ার্ডের সচেতনমহল ভাবছেন এধরণের আপত্তিকর কর্মকান্ড আসছে ১২ জুনের নির্বাচনে প্রভাব পড়বে।

বস্ত্রহীন ভিডিও ভাইরাল হওয়া কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বর্তমান ওয়ার্ড কাউন্সিলর মো. শামসুজ্জামান মিয়া স্বপন। অবশ্য আওয়ামী লীগ নেতা স্বপনের দাবি ভিডিও এডিট করে অপপ্রচার করা হচ্ছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউন্সিলর স্বপনের ১ মিনিট ১৮ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বস্ত্রহীন দেখা যায়।

তবে ভিডিওটির ব্যাপারে কাউন্সিলর স্বপন বুধবার বলেছেন, এই ভিডিওটি তার না। এটি এডিট করে বানানো হয়েছে। সম্প্রতি এক প্রার্থীর ভিডিও ভাইরাল হওয়ার পর নোংরা ভিডিওটি ভাইরাল করা হয়েছে। তিনি ভিডিওর বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন। স্বপন আরও বলেন, কিছু কুচক্রীমহল ষড়যন্ত্রকারী আমার ছবিযুক্ত করে নোংরা ভিডিওটি ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসআপসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করছে। আমার মুখমণ্ডলের সাথে অন্য ছবি যুক্ত করে এমন করা হয়েছে। আমি এ ব্যাপারে খোঁজ নিয়েছি। মেয়েটি ভারতীয় সম্ভবত। ভিডিও কলে মেয়েটি এমন কাজ করে থাকে বলে শুনেছি।

ক্ষমতাসীন দলের একজন নেতার এমন ভিডিও ভাইরাল সম্পর্কে দলের একজন শীর্ষ নেতা খুলনাঞ্চলকে বলেন, ভিডিওটি আমি দেখিছি। একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে এমনটা কল্পনাই করা যায় না। তিনি বলেন সামনে নির্বাচন তাই নির্বাচনের পরে বিষয়টি নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, কাউন্সিলর স্বপন হত্যা মামলায় অভিযুক্ত ছিল। ২০০৩ সালে ওই মামলা থেকে তিনি খালাস পান।