Home আঞ্চলিক দাকোপে জলবায়ু পরিবর্তন অবহিতকরণ কর্ম পরিকল্পনা কর্মশালা

দাকোপে জলবায়ু পরিবর্তন অবহিতকরণ কর্ম পরিকল্পনা কর্মশালা

20

 

দাকোপ (খুলনা) প্রতিনিধি।।

খুলনার দাকোপে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ ও কর্ম পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সুদেব কুমার রায়, শেখ সাব্বির আহমেদ, পঞ্চানন মন্ডল, মানষ মুকুল রায়, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষক মুরারি মোহন থানদার, গোবিন্দ বিশ^াস, আবুল কালাম আজাদ, শংকর পাইক, কৃষ্ণপদ গাইন প্রমুখ। এসময়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।