Home আঞ্চলিক মোংলায় ওয়ারেন্টভুক্ত আসামী, নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মুল হোতা গ্রেফতার

মোংলায় ওয়ারেন্টভুক্ত আসামী, নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মুল হোতা গ্রেফতার

34

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বন মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে পলাতক থাকা বহুল আলোচিত লিটন মন্ডল (৪০) কে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছেন পুলিশ। বুধবার রাতে উপজেলার চিলা ইউনিয়নের কাটাখালী এলাকা থেকে আটকের পর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন জানান, বন আইনের একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন লিটন। সে উপজেলা চিলা ইউনিয়নের নাগের পুকুর পাড় এলাকার বাসিন্দা অতুল মন্ডলের ছেলে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

উপজেলার চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন, লিটন গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভুক্তভোগীরা। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সোর্স দাবী করে ও নানাভাবে ভয়ভীতি দেখিয়ে এলাকার নিরীহ মানুষের কাছ থেকে চাঁদাবাজী করে আসছিলেন। লিটন এলাকার বিভিন্ন মানুষকে ভিজিডি কার্ড ও ঘরসহ নানা সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকাও হাতিয়ে নিয়েছেন বলে জানান চেয়ারম্যান আকবর গাজী। এছাড়া তার বিরুদ্ধে সুন্দরবন কেন্দ্রিক বিভিন্ন ধরণের বন অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করারও একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করায় এলাকার সবাই খুশি হয়েছেন বলে জানান এ চেয়ারম্যান।