সোনাডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সভা
খবর বিজ্ঞপ্তি।।
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, কথা আমাদের পরিষ্কার- দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ৫০ লাখ নেতা কর্মীদের বিরুদ্ধে থাকা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে সরকারকে পদত্যাগ করতে হবে। তারপর তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে সোনাডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা কলেন। বর্তমান নিশিরাতের আওয়ামী লীগ সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বিনাভোটের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে মিথ্যা মামলায় ফরমায়েশ দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছেন। তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েসি রায় দিয়ে তাকে বিদেশে থাকতে বাধ্য করছেন। এভাবে আর চলতে দেয়া যায় না। চলমান আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারকে বিদায় করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আর সে লক্ষ্যে সোনাডাঙ্গা থানা বিএনপিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।

সোনাডাঙ্গা থানা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মনি সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। থানা বিএনপির সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জামাল উদ্দিন, তারিকুল ইসলাম, ফারুক হোসেন, আসাদুজ্জামান আসাদ, সিদ্দিকুর রহমান, মুসা হোসেন খান, শাহ জালাল, নজরুল ইসলাম, মোস্তফা কামাল, বাবু মোড়ল, মনিরুজ্জামান মনি, মঈদুল হক টুকু, হাবিবুর রহমান, আব্দুল আলিম, কামরুজ্জামান রুনু, কাজি সোহেল, ডা. শাহ আলম, কাজি মিজান, জাহিদুল ইসলাম খোকন, রফিকুল ইসলাম শান্ত, তারিকুল ইসলাম বাকার, ডা. আব্দুল আলিম, মাসুদ আল শামীম, নুর আলম নুরু, আহসান বাবু, আবু ওয়ারা, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, রুহুল আমিন সোহাগ, ইসলাম বিশ্বাস, আরিফুর রহমান বিপ্লব, মিজানুর রহমান মিজান, মোল্লা আকরাম, আলিম খান, রিয়াজুল কবির, সাইফুল মল্লিক, মোল্লা রাজু, সাইফুল বকশি প্রমূখ।











































